16/01/2026
🌿 Friday Reminder | জুমার দিনের বরকত ও আমাদের করণীয়
আলহামদুলিল্লাহ, আবারও আমাদের কাছে এসেছে বরকতময় জুমার দিন—
যে দিনটি আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর জন্য বিশেষ মর্যাদা দিয়েছেন।
-পবিত্র কুরআনে আল্লাহ বলেন—
“হে ঈমানদারগণ! যখন জুমার দিনে নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং কেনাবেচা পরিত্যাগ করো।”
(সূরা আল-জুমু‘আহ: ৯)
- হযরত আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- যে ব্যক্তি জুমআর দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে পরবর্তী জুমআ পর্যন্ত তার জন্য নূর হয়ে থাকবে। -সুনানে কুবরা বায়হাকী ৩/৩৪৯
এ দিনটির কিছু বিশেষ আমল—
📖 সূরা কাহাফ তিলাওয়াত
🤲 বেশি বেশি ইস্তিগফার ও দরূদ পাঠ
⏳ আসর থেকে মাগরিবের আগের সময়—দোয়া কবুলের বিশেষ মুহূর্ত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিনের আলোচনা করলেন। তিনি বললেন, এইদিন একটা সময় আছে তখন কোনো মুসলিম নামাযরত অবস্থায় আল্লাহর নিকট যা চাইবে আল্লাহ তাকে অবশ্যই তা দেবেন।
(আবু হুরায়রা রা. বলেন,) এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করেছেন, ঐ মুহূর্তটা অতি অল্প সময়। -সহীহ বুখারী, হাদীস ৯৩৫; সহীহ মুসলিম, হাদীস ৮৫২
এই মহামূল্যবান সময়গুলো যেন আমরা গাফিলতিতে নষ্ট না করি।
আল্লাহ তাআলার দিকে ফিরে যাই, ক্ষমা চাই, দোয়া করি নিজেদের জন্য, আমাদের সন্তানদের জন্য এবং পুরো উম্মাহর জন্য।
🌸 দরূদে শরীফ
اللهم صلِّ وسلم على نبينا محمد ﷺ
আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ﷺ
আল্লাহ আমাদের সবাইকে জুমার দিনের বরকত থেকে পূর্ণভাবে উপকৃত হওয়ার তাওফিক দান করুন। আমিন। 🤲
—
Al-Manar Ilm Academy
ঘরে বসে বিশ্বস্ত কুরআন ও দ্বীনি শিক্ষা