HSC Batch 2019 of ACC

HSC Batch 2019 of ACC

Share

Proud to be an Adamjeean. If you really feel proud for this college then you can stay with us for ev

১ই জুলাই ২০১৭, শুরু হয়ে গেছে আমাদের ক্লাস। বিজ্ঞান, ব্যাবসায় শিক্ষা, মানবিক আমরা সবাই মিলেই প্রায় ২০০০ এর বেশি ছাত্র-ছাত্রী! ৩৬৭৭৭টা এপ্লাই এর মধ্যে আপনি যে আদমজীতে চান্স পেয়েছেন তা অনেক সৌভাগ্যের বিষয়! ২টি বছরের এই কলেজ জীবনে আসবে অনেক ছুটির দিন, ফেস্টিভল। দিনগুলি ভালোই যাবে ইনশাআল্লাহ! আমাদের এই পেইজটি শুধুমাত্র আদমজী ক্যান্টঃ কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষ এর ছাত্র-ছাত্রীদের জন্য। ব্যাচটাকে স্মৃতি ক

17/04/2020

আরো যে কত কিছু দেখা যাবে সামনে 🙄

কোয়ারেন্টাইন কেমন কাটাছে? 😪

18/03/2020

So after a long time I am posting something in this page again. We created a doc and where we asked some questions about his new university life. 141 students took part on that survey and today I am giving the result of that survey!

You can see in this below chart some percentages. Now let me describe-

Among 141 students-
29.8% got chance in Public Universities
12.1% got chance in Engineering Universities
7.8% got chance in Medical Colleges
22% got chance in Science & Technology Universities
6.4% got chance in Agricultural Universities
8.5% got chance in National University or 7 Colleges
6.4% got chance in Private Universities
6.4% are 2nd timer
0.7% admitted himself/herself into foreign University

*A Highest number of students got chance in Military Institute of Science & Technology (24), Dhaka University (20) and In Engineering Most of the students got chance in CUET (7). In Other University types, there is no highest number of students.

Thank You!

Survey of the Students of ACC Exam Batch-19 26/01/2020

আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভাল আছেন! ইতিমধ্যে হয়তো অনেকেই অনেক জায়গায় ভর্তি হয়েও গেছেন, কেউ কেউ হয়তোবা ক্লাসও শুরু করে দিয়েছেন! কেউবা হয়তো বসে আছেন এই ভেবে যে কবে শুরু হবে ক্লাস, কেউবা এ বছর নিজেকে প্রমাণ করবেন ২য় বার পরীক্ষা দিয়ে বা কেউ ভর্তি হয়ে গেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে! সবাই নিজেকে প্রমাণ করে চলেছেন, এই চলার পথে ইনশাআল্লাহ আমরা সবাই ভাল কিছু করে দেখাতে পারবো।

এবার আশা যাক মূল কথায়, নিচে একটি লিংক তথা গুগলের ফর্ম দেখতে পাচ্ছেন! যেটি তৈরি করা হয়েছে ২০১৯ এইচএসসি ব্যাচের কথা ভেবে। এই ফর্ম এর মাধ্যমে আমরা একটি সার্ভে করবো যেখানে আমাদের ব্যাচ থেকে কে কতজন কোথায় ভর্তি হয়েছে বা ২য় বার দিবে কিনা এটি পূরণ করবেন। প্রথমেই বলি, কেউ দ্বিধা করবেন ফর্ম পূরণে! ☺

এখানে শুধুমাত্র আপনার নাম (প্রকাশ করা হবে না), কলেজ আইডি, কোন বিশ্ববিদ্যালয়, আর সাবজেক্ট কি দিলেই হবে! বাকিটা ফর্মে গেলেই বুঝবেন।

এই সার্ভে ২৫দিন যাবৎ চলবে তার মধ্যে আপনি সবাইকে যারা আমাদের ব্যাচের ছিল তাদের ফর্মটি দিতে পারেন ☺! ২০দিন পরে আমরা শুধু এটাই জানাব আমাদের ব্যাচের মধ্যে যারা যারা ফর্মটি পূরণ করেছে তার মধ্যে কত পার্সেন্ট কোথায়! আর কিছুইনা! 🙂

কেউ নিজেকে ছোট মনে করবেন না!

"আমরা সবাই সমান!"

ধন্যবাদ! ☺

> যারা MIST তে তারা Science & Technology তে খুজবেন।
> যারা ঢাবি প্রযুক্তি ইউনিটে তারা পাবলিকের লিস্টে পূরণ করবেন। শুধু সাবজেক্টের সাথে কলেজ এর নাম দিলেই হবে।
> যারা অফিসার ক্যাডেট বা মেরিন একাডেমি তে, তারা Government Service পূরণ করবেন।
> যারা IUT তে তারা দয়া করে প্রাইভেটের লিস্টে পাবেন, যদিও এটা প্রাইভেট না, ইন্টারন্যাশনাল তবুও!
> Admission Roll এর ঘরে রোল না দিতে চাইলে সমস্যা নেই ফাকা রাখলেও চলবে!
(First post of 2020)


Form Link:

Survey of the Students of ACC Exam Batch-19 Assalamu Alaikum, everyone. I think everyone is well! So finally the admission test of 2019 ends & many of you already admitted yourself into different university. Some of already attending your classes & some of you are waiting the class will commence! Many of you taken that decision that you'll ap...

16/07/2019

Dear HSC examinees, you are asked to come to college by 11.00 tomorrow for your much awaited result. Principal, ACC.

কলেজ যে ডাকছে ☹😭

16/07/2019

দেখতে দেখতে দুইমাস শেষ! এখন রেজাল্ট প্রকাশ করার সময় এসেই গেছে! তো, আগামী ১৭ই জুলাই, ২০১৯ দুপুর ১টায় ফলাফল প্রকাশ করা হবে। তার আগে ১০টায় প্রধানমন্ত্রী ফলাফল উদ্বোধন করবেন!

ফলাফল যেমনই হোক সেটা আপনাকে মেনে নিতেই হব! :) শুধু আল্লাহ এর নিকট দোয়া চাইবেন! আমার জন্যও করিয়েন! 🙄

তাহলে ফলাফল প্রকাশ করবে বোর্ডের ফলাফলের ওয়েবসাইটেঃ
লিংকঃ
http://www.educationboardresults.gov.bd/

অথবা, ঢাকা বোর্ডের ছাত্র-ছাত্রীদের জন্য ঢাকা বোর্ডের ফলাফলের ওয়েবসাইটেঃ
https://eboardresults.com/app/

ফলাফল ১টার দিকে দিলেও কোন বিষয়ে কত করে পেয়েছেন তা জানতে পারবেন বিকাল ৫টার পরে! (ঢাকা বোর্ডের ওয়েবসাইটে)

তাছাড়া, আপনি চাইলে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবেনঃ
যেভাবে জানবেনঃ
HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (ঢাকা বোর্ডের জন্য DHA ) লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল (অর্থাৎ 2019 ) লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

উদাহরণঃ HSC DHA 123456 2019

শুধু এ+ পেতে হলে আপনাকে কমপক্ষে ৪টি বিষয়ে এ+ পেতে হবে এবং বাকি ৩টি তে এ পেতে হবে!



😥

15/07/2019

দিন যত যায়
আদমজীতে উপস্থিতি হ্রাস পায় 🙄

১৭ তারিখে ইংল্যান্ডের মত ভাগ্য দরকার 🙄 এ+ পেতে 🙄

45 Hours remaining 😱😱

ঢাবির ভর্তি পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন! 14/07/2019

ঢাবির ভর্তি পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে আসন্ন স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এবার ৪০ নম্বরের লিখিত পরীক্ষা যুক্ত হয়েছে। এর আগে পুরো ১০০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্ন থাকলেও এবার প্রথমবারের মতো এটি ৬০ নম্বরে নেমে আসছে এবং বাকি ৪০ নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্ন সৃজনশীল পদ্ধতিতে তৈরি করা হবে। বিষয়টি নিয়ে প্রাথমিক ধারণা দিয়েছেন জেনারেল অ্যাডমিশন কমিটির একাধিক সদস্য।
খোঁজ নিয়ে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় নতুন করে লিখিত প্রশ্ন থাকার বিষয়টি নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে নানা কৌতূহল আছে। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, এবার লিখিত থাকবে ৪০ নম্বরের এবং এমসিকিউ থাকবে ৬০ নম্বরের। তবে এমসিকিউর জন্য সময় থাকবে ৪০ মিনিট ও ৫০ মিনিট থাকবে লিখিত অংশের জন্য।
লিখিত পরীক্ষার প্রশ্নের মানের বিষয়ে কয়েকটি অনুষদের ডিনের সাথে কথা বলে জানা যায়, উচ্চ মাধ্যমিক থেকে শিক্ষার্থীরা যেহেতু সৃজনশীল পড়ে আসছে, ভর্তি পরীক্ষায় তাই লিখিত অংশে সৃজনশীল ধরনের প্রশ্ন হবে। মাধ্যমিকের পাঠ্যবইগুলোর ওপর ভালো ধারণা থাকলে সহজে উত্তর করতে পারবে শিক্ষার্থীরা।
এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘লিখিত অংশের জন্য সময় থাকবে ৫০ মিনিট। এ সময়ের মধ্যে যাতে শিক্ষার্থীরা উত্তর দিতে পারে, সেটা বিবেচনা করেই আমরা প্রশ্ন করব। এখানে ল্যাংগুয়েজের ওপর গঠনমূলক আলোচনা এবং তারা লিখতে পারে কি নাÑ এটি আমরা দেখব। যেহেতু তারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সৃজনশীল পড়ে আসছে, সে হিসেবে ‘ভাবনা-চিন্তা’ করে যাতে উত্তর লিখতে হয়, তেমন প্রশ্ন করা হতে পারে।’
লিখিত অংশেও বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকবে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীরা যদি উচ্চমাধ্যমিকের পাঠ্য বইগুলো খুব ভালো করে পড়ে ও জানে, তাহলে তারা উত্তর করতে পারবে।’
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, ‘লিখিত অংশে শিক্ষার্থীদের দক্ষতানির্ভর প্রশ্ন হতে পারে অর্থাৎ সৃজনশীল। লিখিত প্রশ্ন করার কারণ হলো আসলে শিক্ষার্থীরা কি লেখাপড়া জানে? নাকি ডিভাইস দিয়ে শুনে শুনে উত্তর দিলো, তা নিশ্চিত হওয়া। লিখিত দক্ষতা যাচাই করা হবে এখানে।’
লিখিত প্রশ্ন নতুনভাবে যুক্ত হওয়ায় এটি সম্পর্কে কোনো ধারণা নেই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। তাই কিছুটা চিন্তিত তারা। শিক্ষার্থীরা বলছেন, বিগত বছরে শুধু বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্ন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতো। কিন্তু এবারে লিখিত প্রশ্ন থেকেও উত্তর করতে হবে।
ভর্তিচ্ছু এক শিক্ষার্থী জিল্লুর রহমান বলেন, ‘এবারে ভর্তি পরীক্ষায় লিখিত প্রশ্ন থাকবে, যা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। বহুনির্বাচনি প্রশ্ন নিয়ে তেমন ভাবনা না থাকলেও, লিখিত অংশ নিয়ে ভাবনা থেকেই যায়; যার কারণে এটি নিয়ে আমরা চিন্তিত।’
ভয়ভীতি পরিহার করে আনন্দের সাথে পরীক্ষা দেয়ার জন্য শিক্ষার্থীদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। তাদের ভীত নয়, আনন্দ ও উৎসবের সাথে ভয়ভীতি পরিহার করে পরীক্ষা দিতে বলব।’
তিনি আরো বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র কেমন হবে, এ বিষয়ে প্রত্যেক বিভাগ থেকে শিক্ষকদের মতামত নেয়া হয়েছে। তাদের মতামতগুলো বিশ্লেষণ এবং সমন্বয় করে আমরা নীতিগতভাবে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি। লিখিত হবে ৪০ ও বহুনির্বাচনি প্রশ্ন হবে ৬০ ভাগ। এরই মধ্যে ডিনদের নিয়ে একটি উপকমিটি করে দেয়া হয়েছে। এই কমিটি প্রশ্নের আসল স্ট্রাকচার নিয়ে কাজ করছে।’

সূত্রঃ http://www.dailynayadiganta.com/first-page/425131/

ঢাবির ভর্তি পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন! ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে আসন্ন স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এবার ৪০ নম্বরে.....

11/07/2019

Tap to see full size 🤣
উহুম বাচ্চারা এগুলা করা পাপ! 🙄
এডমিশনে মনোযোগী হও! 🙄

10/07/2019

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে নতুন নিয়মে ভর্তি পরীক্ষা হবে। বহু নির্বাচনী প্রশ্নের (এমসিকিউ) পাশাপাশি থাকবে লিখিত পরীক্ষা। এত দিন শুধু এমসিকিউয়ের মাধ্যমে পরীক্ষা নেওয়া হতো।

অন্যদিকে কেবল কৃষি ও কৃষির প্রাধান্য থাকা আট সরকারি বিশ্ববিদ্যালয় একসঙ্গে ভর্তি পরীক্ষা নেবে। সরকারি ও স্বায়ত্তশাসিত বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে আগের মতোই আলাদাভাবে ভর্তি পরীক্ষা হবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), ঢাকা বিশ্ববিদ্যালয়সহ একাধিক বিশ্ববিদ্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। ১৭ জুলাই উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তার আগেই ভর্তির প্রস্তুতি শুরু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন ডিন ও ভর্তি কার্যক্রমের সঙ্গে যুক্ত একজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩ জুলাই ডিনস কমিটির সভায় নতুন নিয়মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা হয়। সেখানে আসন্ন শিক্ষাবর্ষ (২০১৯-২০) থেকে ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত হয়েছে। এমসিকিউ ৪০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৫০ মিনিট সময় থাকবে। সংক্ষিপ্ত আকারের লিখিত প্রশ্ন উত্তরপত্রের মধ্যেই থাকবে এবং সেখানেই উত্তর দিতে হবে। দুই অংশ মিলিয়ে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষার ফল এবং এসএসসি ও এইচএসসি বা সমমানের ফলকে ১০০ নম্বর হিসাব করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। শিগগিরই ভর্তি কমিটির সভায় এ বিষয়ে অনুমোদন নিয়ে তা ঘোষণা করা হবে।

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শুধু এমসিকিউ দিয়ে একজন শিক্ষার্থীর প্রকৃত জ্ঞান ভালোভাবে বোঝা যায় না। লিখিত পরীক্ষা হলে সামগ্রিকভাবে শিক্ষার্থীর জ্ঞান জানা যাবে। এ জন্যই এমসিকিউয়ের পাশাপাশি লিখিত পরীক্ষা নেওয়া হবে।

ঢাবিতে এমসিকিউর পাশাপাশি লিখিত পরীক্ষা হবে
৬০ নম্বরের এমসিকিউ, ৪০ নম্বরের লিখিত পরীক্ষা
এমসিকিউ ৪০ মিনিট, লিখিত পরীক্ষা ৫০ মিনিট
সংক্ষিপ্ত লিখিত প্রশ্ন উত্তরপত্রের মধ্যেই থাকবে
উত্তরপত্রের মধ্যেই লিখিত প্রশ্নের উত্তর দিতে হবে

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮৪টি বিভাগ রয়েছে। এগুলোতে প্রথম বর্ষে মোট আসন ৭ হাজার ৬৩০ টি। পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা হয়। ৫ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণ করা হবে। তবে টাকা জমা দেওয়ার শেষ সময় ২৮ আগস্ট। এবার মোট আবেদন ফি ১০০ টাকা বাড়িয়ে ৪৫০ টাকা করা হয়েছে। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ১৩ সেপ্টেম্বর। এ ছাড়া বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষা ২০ সেপ্টেম্বর, কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের পরীক্ষা ২১ সেপ্টেম্বর, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা হবে ২৭ সেপ্টেম্বর। আর চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান অংশের পরীক্ষা ১৪ সেপ্টেম্বর ও অঙ্কন অংশের পরীক্ষা হবে ২৮ সেপ্টেম্বর।

>অন্য বিশ্ববিদ্যালয়ের অবস্থা
দেশে ৪৯টি স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৪ টিতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এর মধ্যে কেবল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং সমধারার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভিত্তিতে পরীক্ষা নেবে।

এবার গুচ্ছভিত্তিক ভর্তির কাজটির নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লুৎফুল হাসান প্রথম আলোকে বলেন, একটি পরীক্ষার মাধ্যমেই আট বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। আটটি বিশ্ববিদ্যালয়েই ভর্তি পরীক্ষার কেন্দ্র থাকবে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর পছন্দ অনুযায়ী কেন্দ্র ঠিক হবে।

>ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু→ ৫ থেকে ২৭ আগস্ট
ভর্তি পরীক্ষা শুরু→ ১৩ সেপ্টেম্বর
পরীক্ষা পদ্ধতি- ৬০নম্বর এমসিকিউ ও ৪০ নম্বর লিখিত

Source: https://www.prothomalo.com/bangladesh/article/1603494/

09/07/2019

ভাবিয়াছিলেন বাসায় বলিবেন না!
উহু! দেয়ার ইজ "পাশের বাসার আন্টি" ফর ইউ!
পাশের বাসার আন্টির প্যারা খাচ্ছেন কারা কারা?! 🐸

1 Week to go... 🙄
Countdown starts 😣

এইচএসসি পরীক্ষার ফল ১৭ জুলাই 08/07/2019

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১৭ জুলাই। শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজ সোমবার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১ এপ্রিল। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন।

বরাবরের মত এবারও কোন ছেলে পরীক্ষা দেয় নাই! (ছবি দেখে তাই বুঝা যায়) 🙄

9days to go 😣

link:

এইচএসসি পরীক্ষার ফল ১৭ জুলাই উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১৭ জুলাই। শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ....

07/07/2019

জনগন হসচ পরীক্ষার ফলাফল কবে দিবে এটা জানার আগেই জেনে যায় কবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে! জ্বি ভাই! এটাই বাংলাদেশ! 🐸

উল্লেখ্যঃ আগামী ১৯থেকে ২১ তারিখের ভেতর যেকোন একদিন ফলাফল প্রকাশিত হবে। প্রধানমন্ত্রীর যেদিন সময় হবে সেদিনই তিনি ফলাফল উদ্বোধন করবেন আর ফলাফল সবাই পাবে! সম্ভাব্য তারিখঃ ২১ জুলাই! সবাই খুবই ব্যস্ত! 🐸 অনেকে তো এডমিশনের প্রিপারেশন নিতে নিতে ভুইলাও গেসে সে যে হসচ দিয়েছে! 🙄

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Shaheed Sharani
Dhaka