Miraj Mia's BCS International & Bangladesh Affairs

  • Home
  • Miraj Mia's BCS International & Bangladesh Affairs

Miraj Mia's BCS International & Bangladesh Affairs Knowledge that Shapes the Nation and Beyond.

কোর্সসমূহ- https://url-shortener.me/c/mirajmia

সবগুলো বই- https://shorturl.at/uH0mE

ফোকাস রাইটিং সহ পরীক্ষায় ব্যবহারের উপযোগী কিছু গুরুত্বপূর্ণ ডাটা-
24/05/2026

ফোকাস রাইটিং সহ পরীক্ষায় ব্যবহারের উপযোগী কিছু গুরুত্বপূর্ণ ডাটা-

07/05/2026

ভারতের রাজনীতি, লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, বিধানপরিষদ ইত্যাদি নিয়ে আর সমস্যা হবে না!

02/05/2026

Map Confusion Series 🌍
দ্বীপ নিয়ে আর সমস্যা হবে না!


26/04/2026

বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে Soft Landing এবং Hard Landing বলতে কী বোঝায়?

Soft Landing: অর্থনীতিতে কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি হয়, যখন কোনো দেশের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং উচ্চ প্রবৃদ্ধি অর্জিত হয়। এর ফলে অনেক ক্ষেত্রে মুদ্রাস্ফীতিও বৃদ্ধি পায়। এখানে প্রশ্ন হতে পারে, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি তো একটি দেশের জন্য ইতিবাচক লক্ষণ, তাহলে সংকট কীভাবে সৃষ্টি হয়?

সংকট তখনই সৃষ্টি হয়, যখন এই প্রবৃদ্ধি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। দ্রুত প্রবৃদ্ধির ফলে মানুষের আয় বৃদ্ধি পায় এবং ভোগব্যয় বৃদ্ধি ঘটে। এতে বাজারে পণ্যের চাহিদা দ্রুত বাড়ে। কিন্তু উৎপাদন একই হারে বৃদ্ধি না পেলে চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্যহীনতা সৃষ্টি হয়। এর ফল হিসেবে পণ্যের দাম বৃদ্ধি পায়, অর্থাৎ মুদ্রাস্ফীতি দেখা দেয়।

এই পরিস্থিতিতে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতির অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। যদি এই নিয়ন্ত্রণ প্রক্রিয়া ধীরে এবং পরিকল্পিতভাবে পরিচালিত হয়, তখন তাকে Soft Landing বলা হয়। অর্থাৎ, অর্থনীতিকে এমনভাবে ধীর করা, যাতে কোনো আকস্মিক ধাক্কা সৃষ্টি না হয়।

বিষয়টি আরও সহজভাবে বোঝার জন্য একটি উদাহরণ দেওয়া যাক। ধরা যাক, একটি গাড়ি খুব দ্রুত গতিতে চলছে। এই অবস্থায় যদি হঠাৎ ব্রেক করা হয়, তাহলে দুর্ঘটনার ঝুঁকি থাকে। কিন্তু ধীরে ধীরে ব্রেক চাপলে গাড়িটি নিরাপদভাবে থামানো সম্ভব হয়। অর্থনীতির ক্ষেত্রেও একই ধরনের প্রক্রিয়া কাজ করে। যদি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক হঠাৎ করে সুদের হার অনেক বৃদ্ধি করে, তাহলে বিনিয়োগ কমে যায়, ব্যবসায়িক কার্যক্রম সংকুচিত হয়, বেকারত্ব বৃদ্ধি পায় এবং অর্থনীতি মন্দার দিকে যেতে পারে। কিন্তু যদি ধীরে ধীরে সুদের হার বৃদ্ধি করা হয়, তাহলে ঋণ গ্রহণ কমে, ভোগব্যয় কিছুটা হ্রাস পায় এবং ধীরে ধীরে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে।

সুতরাং, Soft Landing হলো এমন একটি অর্থনৈতিক কৌশল, যার মাধ্যমে অর্থনীতিকে ধীরে ও নিয়ন্ত্রিতভাবে স্থিতিশীল অবস্থায় আনা হয়, যাতে মুদ্রাস্ফীতি কমে কিন্তু বড় ধরনের অর্থনৈতিক সংকট বা মন্দা যেন সৃষ্টি না হয়।

Hard Landing:
এবার আসি Hard Landing নিয়ে। দ্রুত গতির অর্থনীতিকে ধীরে ধীরে নিয়ন্ত্রণে না এনে হঠাৎ করে নিয়ন্ত্রণ করাকে Hard Landing বলা হয়। এতে অর্থনীতিও হঠাৎ করে তীব্রভাবে ধীর হয়ে পড়ে বা সংকুচিত হতে শুরু করে।

প্রথমত, কোনো দেশে মুদ্রাস্ফীতি বেড়ে গেলে কেন্দ্রীয় ব্যাংক যদি দ্রুত ও বড় মাত্রায় সুদের হার বৃদ্ধি করে, তাহলে ব্যবসায়িক খরচ বেড়ে যায় এবং ঋণ নেওয়া কঠিন হয়ে পড়ে। ফলে ব্যবসায় বিনিয়োগ হ্রাস পায়, উৎপাদন কমতে থাকে এবং অনেক প্রতিষ্ঠান কার্যক্রম সংকুচিত করে। এর ফলে কর্মসংস্থান কমে যায় এবং বেকারত্ব বৃদ্ধি পায়। ধীরে ধীরে সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে, যা মন্দার দিকে নিয়ে যায়।

অর্থাৎ, Hard Landing হলো এমন একটি অর্থনৈতিক পরিস্থিতি, যেখানে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে তা হঠাৎ ও তীব্রভাবে নিম্নমুখী হয়ে পড়ে এবং মন্দার সৃষ্টি হয়।

সাম্প্রতিক এই পরিভাষাগুলো একসাথে পাবেন "সাপ্লিমেন্ট-২০২৬: দি এ্যানাটমি অব ওয়ার্ল্ড পলিটিক্স" বইয়ে।

মোহাম্মদ মিরাজ মিয়া,
লেখক- দি এ্যানাটমি অব ওয়ার্ল্ড পলিটিক্স।

24/04/2026

একদিকে বিশাল ঋণ, অপরদিকে টাকা ছাপানো! কোন দিকে যাচ্ছে দেশের অর্থনীতি?

০১. Inflationary Pressure
০২. Demand-pull inflation
০৩. Crowding Out Effect
০৪. Currency Depreciation
০৫. Hyperinflation Risk
০৬. Capital Flight
০৭. Investor Confidence
০৮. Real income Reduction
০৯. Rollover Risk

The Supremacy of Miraj Mia’s Book & Course✌️আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছেন, যা আমার জন্য অত্...
20/04/2026

The Supremacy of Miraj Mia’s Book & Course✌️
আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছেন, যা আমার জন্য অত্যন্ত আনন্দের। আমার কোর্স মেটেরিয়ালস, বই আর প্রচেষ্টা নিয়ে আজ আর কিছু বলবো না। সেকথা এখন থেকে আপনারাই বলবেন।

শিক্ষার্থীদের রিঅ্যাকশন দেখে আনন্দিত হচ্ছি। পিএসসির সৃজনশীল প্রশ্নের প্যাটার্ন ও টপিক সিলেকশনের ধরণ ধরতে পারাটা ইম্পর্ট্...
19/04/2026

শিক্ষার্থীদের রিঅ্যাকশন দেখে আনন্দিত হচ্ছি। পিএসসির সৃজনশীল প্রশ্নের প্যাটার্ন ও টপিক সিলেকশনের ধরণ ধরতে পারাটা ইম্পর্ট্যান্ট ছিল। অনেক এনালাইসিস ও পরিশ্রম করে সেটাতে অনেকটা সফল। আলহামদুলিল্লাহ।

এই ব্যাচটা লাকি ব্যাচ হবে ইনশাআল্লাহ।

13/04/2026

বর্তমান বিশ্ব রাজনীতিতে Just-in-Time এবং Just-in-Case Economy!

বর্তমান বিশ্ব অর্থনীতিতে পণ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ ধারণা হলো “Just-in-time” এবং “Just-in-case Economy”। এই দুটি ধারণা মূলত পণ্য সরবরাহ ব্যবস্থাপনার দুটি ভিন্ন কৌশলকে নির্দেশ করে।

Just-in-time (JIT) ধারণা:
Just-in-time বলতে এমন একটি উৎপাদন ও সরবরাহ পদ্ধতিকে বোঝায়, যেখানে প্রয়োজন অনুযায়ী ঠিক সময়মতো কাঁচামাল বা যন্ত্রাংশ কারখানায় পৌঁছে দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে তা ব্যবহার করে উৎপাদন করা হয়। অর্থাৎ, আগে থেকে বড় পরিমাণ মজুদ রাখা হয় না। এই পদ্ধতির একটি বাস্তব উদাহরণ হলো জাপানের টয়োটা কোম্পানি। টয়োটা তাদের গাড়ি উৎপাদনে এমনভাবে ব্যবস্থা করে যে, কোনো যন্ত্রাংশ আগে থেকে গুদামে জমা না রেখে সরবরাহকারীরা ঠিক সেই সময়েই কারখানায় পাঠায়, যখন তা উৎপাদনে প্রয়োজন হয়। যেমন, গাড়ি তৈরির সময় দরজার অংশ ঠিক সেই মুহূর্তে আসে যখন সেটি লাগানোর প্রয়োজন হয়। ফলে অতিরিক্ত মজুদ, গুদাম খরচ এবং অপচয় কমে যায়।

Just-in-time এর বৈশিষ্ট্যসমূহ:
ক) কম মজুদ: প্রয়োজন অনুযায়ী পণ্য সরবরাহ করা হয়, অতিরিক্ত মজুদ রাখা হয় না।
খ) খরচ সাশ্রয়: সংরক্ষণ ও অপচয় কম হওয়ায় উৎপাদন ব্যয় কমে।
গ) উচ্চ দক্ষতা: উৎপাদন প্রক্রিয়া দ্রুত ও সুশৃঙ্খল হয়।
ঘ) ঝুঁকি বেশি: সরবরাহে বিঘ্ন ঘটলে উৎপাদন বন্ধ হওয়ার ঝুঁকি থাকে।
তবে এই পদ্ধতির একটি সীমাবদ্ধতা হলো, যদি সরবরাহ ব্যবস্থায় কোনো ব্যাঘাত ঘটে (যেমন মহামারি বা যুদ্ধ), তাহলে উৎপাদন ব্যাহত হতে পারে, কারণ অতিরিক্ত মজুদ থাকে না।

Just-in-case (JIC) ধারণা:
Just-in-case Economy বলতে এমন একটি অর্থনৈতিক ও সরবরাহ ব্যবস্থা বোঝায়, যেখানে সম্ভাব্য সংকট বা অনিশ্চয়তা মোকাবিলার জন্য আগে থেকেই অতিরিক্ত মজুদ বা বিকল্প ব্যবস্থা রাখা হয়। অর্থাৎ, যদি হঠাৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বা দেরি হয়, তাহলে উৎপাদন বা বাজারে যেন ঘাটতি না পড়ে- এই লক্ষ্যেই আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়।

এই ধারণা বিশেষভাবে গুরুত্ব পায় কোভিড-১৯ মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং বৈশ্বিক সরবরাহ সংকটের পর। এসব ঘটনার সময় দেখা যায়, অনেক দেশ ও প্রতিষ্ঠান প্রয়োজনীয় কাঁচামাল বা পণ্য সময়মতো পায়নি, কারণ তারা Just-in-time পদ্ধতির ওপর নির্ভরশীল ছিল এবং তাদের কাছে অতিরিক্ত মজুদ ছিল না। তাই দেশ ও প্রতিষ্ঠানগুলো এখন অতিরিক্ত মজুদ, বিকল্প সরবরাহ উৎস এবং আঞ্চলিক উৎপাদনের দিকে ঝুঁকছে।

Just-in-case Economy এর বৈশিষ্ট্যসমূহ:
ক) অতিরিক্ত মজুদ রাখা: ভবিষ্যৎ সংকট মোকাবিলার জন্য প্রয়োজনের চেয়ে বেশি পণ্য সংরক্ষণ করা হয়।
খ) নিরাপত্তা ও স্থিতিশীলতা: সরবরাহে বিঘ্ন ঘটলেও উৎপাদন চালু রাখা সম্ভব হয়।
গ) বিকল্প সরবরাহ ব্যবস্থা: একাধিক উৎস থেকে কাঁচামাল সংগ্রহের ব্যবস্থা রাখা হয়।
ঘ) খরচ তুলনামূলক বেশি: অতিরিক্ত মজুদ ও অবকাঠামোর কারণে ব্যয় বাড়ে।

নোট: সাপ্লিমেন্ট (২০২৬)- দি এ্যানাটমি অব ওয়ার্ল্ড পলিটিক্স বইয়ে এরকম সাম্প্রতিক আলোচিত সব কনসেপচুয়াল ইস্যুজ একসাথে রয়েছে।

মোহাম্মদ মিরাজ মিয়া,
লেখক- দি এ্যানাটমি অব ওয়ার্ল্ড পলিটিক্স।

12/04/2026

মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতির পার্থক্য? এগুলো কীভাবে ঘটে?
১) Monetary Inflation
২) Price Inflation
৩) Excess Money Supply
৪) Demand Pull Inflation
৫) Cost Push Inflation
৬) Built-in Inflation
৭) Wage Push Inflation


"সাপ্লিমেন্ট-২০২৬" দুটি হাতে পেলাম!আন্তর্জাতিক অঙ্গনে চলমান ইস্যুগুলো সহজ করে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। বিশেষ করে নতুন...
09/04/2026

"সাপ্লিমেন্ট-২০২৬" দুটি হাতে পেলাম!
আন্তর্জাতিক অঙ্গনে চলমান ইস্যুগুলো সহজ করে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। বিশেষ করে নতুন অনেকগুলো কনসেপচুয়াল ইস্যুজ যুক্ত করেছি।

আর বাংলাদেশের চলমান ক্রাইসিসগুলো হাতে-কলমে বোঝানোর চেষ্টা করেছি। আশাকরি, পাঠকগণ উপকৃত হবেন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Miraj Mia's BCS International & Bangladesh Affairs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share