অগ্রগতি একাডেমিক কোচিং সেন্টার

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • অগ্রগতি একাডেমিক কোচিং সেন্টার

অগ্রগতি একাডেমিক কোচিং সেন্টার 📚 শিক্ষার আলোয় আগামীর পথচলা

24/08/2026

অগ্রগতি একাডেমিক কোচিং সেন্টার এর গর্ব করার মতো একটি ছেলে সামির।পড়াশোনা করা মানেই যে সারাদিন বই পুস্তক নিয়ে বসে থাকা তা কিন্তু নয়,আমাদের এই শিক্ষালয়ে পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের খেলাধুলা এবং মেধা বিকাশেও উৎসাহ প্রদান করা হয়,সেই সাথে তৈরি করা হয় ভবিষ্যৎ প্রজন্মের লিডার।দোয়া করবেন সামিরের জন্য,যেনো ও আরো বেশি সফলতা অর্জন করতে পারে।
নামঃসামির
শ্রেনীঃনবম(বিজ্ঞান)
প্রতিষ্ঠানঃনওয়াব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজ
কোচিংঃ অগ্রগতি একাডেমিক কোচিং সেন্টার

পেট ভরে খেলে ঘুম ঘুম পায় কেন?অনেকেই হয়তো খেয়াল করেছেন, পেট ভরে খাবার পর কেমন যেন ঘুম ঘুম অনুভুতি হয়। এ কারণে দুপুরে টিফি...
23/08/2026

পেট ভরে খেলে ঘুম ঘুম পায় কেন?

অনেকেই হয়তো খেয়াল করেছেন, পেট ভরে খাবার পর কেমন যেন ঘুম ঘুম অনুভুতি হয়। এ কারণে দুপুরে টিফিন পিরিয়ডের পর অনেককে ক্লাসে ঘুমিয়ে পড়তে দেখা যায়। এ সময় বিছানা পেলে তো কথাই নেই। অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না। কিন্তু কেন এমন হয়? এর পেছনে এক চমৎকার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে।

একজন সুস্থ-সবল ও পরিণত মানুষের শরীরে প্রায় ৫ থেকে ৬ লিটার রক্ত থাকে। হৃৎপিণ্ড পাম্প করে এই রক্ত ছড়িয়ে দেয় সারা শরীরে। তবে দেহের কোনো অংশে রক্তের পরিমাণ নির্দিষ্ট নয়। প্রয়োজন মতো দেহের বিভিন্ন অংশে রক্তের পরিমাণ বিভিন্ন হয়। স্বাভাবিক অবস্থায় লিভারে ২৮ ভাগ, কিডনিতে ২৪ ভাগ, মাসলে বা পেশিতে ১৫ ভাগ, মস্তিস্কে ১৪ ভাগ ও দেহের অন্যান্য অংশে ছড়িয়ে থাকে বাকি ১৯ ভাগ রক্ত। প্রয়োজন মতো রক্তের এই পরিমাণ যেকোনো মুহূর্তে বাড়তে বা কমতে পারে।

ভরপেট খাবার পর পাকস্থলীতে শুরু হয় সেসব খাবারের হজম প্রক্রিয়া। তাই এ সময় স্বাভাবিকের তুলনায় পাকস্থলীতে কাজ বেড়ে যায়। সেজন্য বেশি রক্তের প্রয়োজন হয় পাকস্থলীতে। এই বাড়তি রক্ত পাকস্থলীতে জমা হতে থাকে দেহের বিভিন্ন অংশ থেকে। তাই মস্তিস্কে রক্তের কিছুটা অভাব দেখা যায়। ফলে স্বাভাবিকের চেয়ে কমে যায় মস্তিস্কের সক্রিয়তা। যার কারণে আমাদের অলস লাগে এবং ঘুম পায়। এটা খাবার পর বিশ্রাম নেবার একটা স্বয়ংক্রিয় সংকেত।

শিক্ষকতা জীবনের ১১ বছরের মধ্যে শিক্ষার্থীদের নিয়ে দূরে কোথাও কখনো যাওয়া হয় নি।প্রতিবার ই প্লান করা হয়,কোন না কোন সমস্যার...
19/08/2026

শিক্ষকতা জীবনের ১১ বছরের মধ্যে শিক্ষার্থীদের নিয়ে দূরে কোথাও কখনো যাওয়া হয় নি।প্রতিবার ই প্লান করা হয়,কোন না কোন সমস্যার কারণে যাওয়া হয়ে উঠে নি।কিন্তু এবার আমার কপালে নাছরবান্দা একটা ব্যাচ জুটেছে,যারা ট্যুরে না গেলে নাকি পড়ালেখাই করবে না,শেষ পর্যন্ত ওদের জিদের কাছে হার মেনে অভিভাবকদের সম্মতিতে নিয়ে গিয়েছি চন্দ্রনাথ পাহাড় ও সহস্রধারা ঝর্না-১ এ....ইনশা'আল্লাহ ওদের নিয়ে বাংলাদেশের আরো অনেক জায়গা ঘুরবো।

শিক্ষকতা পেশার কখনো বেতন হয় না,যা হয় তা সম্মানি।আলহামদুলিল্লাহ কথা রেখেছি,বলেছিলাম প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে শিক্ষকদে...
15/08/2026

শিক্ষকতা পেশার কখনো বেতন হয় না,যা হয় তা সম্মানি।
আলহামদুলিল্লাহ কথা রেখেছি,বলেছিলাম প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে শিক্ষকদের সম্মানি বুঝিয়ে দিবো,সেই অনুযায়ী বুঝিয়ে দিয়েছি তাদের প্রাপ্য সম্মানিটুকু।দোয়া করবেন সবাই যাতে সময়মত তাদের সম্মানিটুকু বুঝিয়ে দিতে পারি।

আলহামদুলিল্লাহ এবার আমাদের কোচিং থেকে ৭ জন পরীক্ষার্থী SSC-2026 পরীক্ষায় অংশগ্রহণ করেছে।যার মধ্যে-(A+)=দুইজন(A) =পাঁচজনদ...
15/08/2026

আলহামদুলিল্লাহ এবার আমাদের কোচিং থেকে ৭ জন পরীক্ষার্থী SSC-2026 পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
যার মধ্যে-
(A+)=দুইজন
(A) =পাঁচজন

দোয়া করবেন শিক্ষার্থীদের জন্য,যার ফলে ওরা অদূর ভবিষ্যতে ভালো কোন স্থানে যেতে পারে,দেশের মুখ উজ্জ্বল করতে পারে।

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা অতীব জরুরী বিষয়,কিন্তু বেশিরভাগ অভিভাবক বাচ্চাদের খেলাধুলা করতে দেয় না।বাচ্চাদের পড়ালেখার পাশ...
15/08/2026

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা অতীব জরুরী বিষয়,কিন্তু বেশিরভাগ অভিভাবক বাচ্চাদের খেলাধুলা করতে দেয় না।বাচ্চাদের পড়ালেখার পাশাপাশি মাঠে পাঠান,দেখবেন তাদের মানুষিকতা কতটা সুন্দর হয়ে উঠতেছে।ইনশা'আল্লাহ এখন থেকে প্রতি শুক্রবার বাচ্চাদের নিয়ে ফুটবল অথবা ক্রিকেট খেলার আয়োজন করা হবে কোচিং এর পক্ষ থেকে।

ছবিতে যাদেরকে দেখা যাচ্ছে,এরা সকল ই আমাদের স্টুডেন্ট....কয়েকদিন আগেও এরা আমাদের শিক্ষার্থী ছিলো,কিন্তু বর্তমানে এরা আমার...
12/08/2026

ছবিতে যাদেরকে দেখা যাচ্ছে,এরা সকল ই আমাদের স্টুডেন্ট....কয়েকদিন আগেও এরা আমাদের শিক্ষার্থী ছিলো,কিন্তু বর্তমানে এরা আমার শিক্ষার্থী নয়,এরা আমার পরিবারের এক অবিচ্ছেদ্য অংশে রূপান্তরিত হয়েছে।

গত সপ্তাহে আমার মেয়ে হাসপাতালে ভর্তি হয়,যার কারণে ক্লাস নিতে খুব হিমশিম খাচ্ছিলাম,সেই সাথে আমার হাতের কিছু কাজ বাকী ছিলো,কাজ গুলো সম্পাদন করতে পারতেছিলাম না,আবার সময় ও খুব ঘনিয়ে আসতে ছিলো।আমার টেনশন দেখে সবাই বললো "স্যার চিন্তা কইরেন না,আমরা আছি"।ব্যাস এই এক কথায় সবাই কাজে নেমে গেলো এবং সবাই সবার সর্বোচ্চ শ্রম দিয়ে আমার সম্মানটুকু রক্ষা করলো।যার কারণে এরা আমার পরিবারের অবিচ্ছেদ্য অংশে পরিনত হলো....দোয়া করবেন ওদের জন্য,ওরা যেনো মানুষের মতো মানুষ হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে,আর আমাদের জন্যও দোয়া করবেন যাতে আমরা ওদের সঠিক গাইডলাইন দিয়ে,মানুষ হিসেবে তৈরি করতে পারি।

আমিন।

আল্লাহর অশেষ রহমতে ০১/০৮/২০২৬ তারিখ আমাদের কোচিং এর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়....আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আল্লাহ আম...
04/08/2026

আল্লাহর অশেষ রহমতে ০১/০৮/২০২৬ তারিখ আমাদের কোচিং এর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়....আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেছেন....এছাড়াও কোচিং কে যেনো আমরা দ্বীনি খেদমতে কাজে লাগাইতে পারি,সেই জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।আপনার দোয়ায় আমাদের রাখবেন ইনশা'আল্লাহ,আমরা সকল বাচ্চাদের মানুষের মতো মানুষ করতে পারি।এছাড়াও যারা এবার আমাদের কোচিং থেকে এস.এস.সি-২০২৬ এবং এইস.এস.সি-২০২৬ পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে তাদের জন্য দোয়া করবেন।

27/07/2026

যতদিন পর্যন্ত কোম্পানিগুলো মাইক্রোপ্লাস্টিকমুক্ত টুথপেস্ট নিশ্চিত করতে না পারছে, ততদিন পর্যন্ত টুথপেস্ট কেনা থেকে বিরত থাকুন। টুথপেস্টের বিকল্প হিসেবে নিম গাছের ডাল ব্যবহার করতে পারেন। অথবা শুধু পানি দিয়েও দাঁত মাজতে পারেন। নিমে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান আছে, যা মুখের কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে।

তবে নিমের ডালে একটি গুরুত্বপূর্ণ উপাদান “ফ্লুরাইড” থাকে না, যা সাধারণত টুথপেস্টে থাকে। ফ্লুরাইড দাঁতের এনামেলকে শক্তিশালী করে এবং ক্যাভিটি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দাঁতের এনামেলের ক্ষয় ও মুখে ক্ষতিকর ব্যাকটেরিয়া বৃদ্ধির অন্যতম বড় কারণ হলো চিনিযুক্ত শরবত ও সফট ড্রিংকস। মুখে স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে। এর মধ্যে Streptococcus mutans এবং Lactobacillus-এর মতো ব্যাকটেরিয়া চিনিকে খাদ্য হিসেবে ব্যবহার করে। তারা চিনি ভেঙে ল্যাকটিক অ্যাসিডসহ বিভিন্ন অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড দাঁতের এনামেল ক্ষয় করে। চিনিযুক্ত পানীয় যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো অম্লীয় (acidic)। এই পানীয়ের চিনি মুখের ব্যাকটেরিয়া ভেঙে আরও অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড দাঁতের এনামেল থেকে ক্যালসিয়াম ও ফসফেট বের করে দেয় (যেটাকে demineralization বলে ) এগুলো মুখের pH লেভেল কে ৫.৫-এরও নিচে নামিয়ে দেয় তখন এনামেল ক্ষয় শুরু হয়ে যায়।

আপনি যদি টুথপেস্ট ব্যবহার করতে না চান এবং একই সঙ্গে দাঁতের এনামেল ভালো রাখতে চান, তাহলে চিনিযুক্ত শরবত ও সফট ড্রিংকস পান করা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে হবে।

ফ্লুরাইড এর চাহিদা অন্যান্য উৎস থেকে পূরণ করা খুব কঠিন। এটা ভুগর্ভস্থ পানি বা পাথর ছাড়া পাওয়া সম্ভব না। তাই টুথপেস্ট ব্যবহারের প্রয়োজন পড়ে। তবে বাংলাদেশে পাওয়া যায় এমন ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এজন্য যে ৮ টি টুথপেস্ট আপাতত নিরাপদ, অর্থাৎ মাইক্রো প্লাস্টিক পাওয়া যায়নি সেগুলো ব্যবহার করুন যেমন

1. কোলগেট ম্যাক্স ফ্রেশ (Colgate Max Fresh)
2. কোলগেট সক্রিয় লবণ (Colgate Active Salt)
3. সেন্সোডাইন ফ্রেশ জেল (Sensodyne Fresh Gel)
4. কোডোমো টুথপেস্ট অরেঞ্জ (Kodomo Toothpaste Orange)
5. ক্লোজ আপ লাল হট জিঙ্ক ফ্রেশ টেকনোলজি (Closeup Red Hot Zinc Fresh Technology)
6. জেনফ্রেশ (Zenfresh)
7. প্যারাসুট বেবি টুথপেস্ট – শুধু ম্যাঙ্গো ফ্লেভার (Parachute Baby Toothpaste – Mango Flavor only)
8. প্যারোডোনট্যাক্স বিশেষজ্ঞ মাড়ির যত্ন (Parodontax Expert Gum Care)

এভাবে প্রতিটি প্যাকেটজাত খাদ্য ও পন্য যা মানবদেহের জন্য ক্ষতিকর তা বর্জন করতে হবে এবং তার অল্টারনেটিভ পন্য বা প্রাকৃতিক উপায় ব্যবহার করা শুরু করতে হবে যেন কোম্পানিগুলো বেশি বেশি স্বাস্থ্যকর পন্য উৎপাদনে উৎসাহিত হয়।

সাদ্দাম হোসেনকে  ফাঁসি দেওয়ার পর যখন তাঁর মরদেহ বাহিরে রাখা হল,তখন একদল মানুষ সেখানে এসে এই মানুষটার মৃতদেহের ওপরে থুতু ...
21/07/2026

সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়ার পর যখন তাঁর মরদেহ বাহিরে রাখা হল,
তখন একদল মানুষ সেখানে এসে এই মানুষটার মৃতদেহের ওপরে থুতু ছিটিয়েছিল,
যারা প্রত্যেকেই ইরাকের নাগরিক;
পক্ষান্তরে তার নিরাপত্তায় নিয়োজিত সেই ১২ জন আমেরিকান সেনা সদস্যের প্রত্যেকেই কেঁদেছিল।

ইন্দিরা গান্ধীর পরিণতি হয়েছিল আরও করুণ।
শত্রুর গুলিতে না, তার মৃত্যু হয়েছিল নিজেরই দেহরক্ষীর গুলিতে।

বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের দেহ নামাতে যে লোকটি কবরে নেমেছিল, বঙ্গবন্ধুর মাতার মৃত্যুতে যে লোকটি মাটিতে শুয়ে কান্নায় গড়াগড়ি করেছিলো, শেখ কামালের বিয়ের উকিল বাপ যে মানুষটি ছিলো, ১৯৭৫ সালের ১৪ই আগস্ট দুপুরে যে লোকটি বাসা থেকে তরকারী রান্না করে নিয়ে গিয়ে বঙ্গবন্ধুকে খাইয়েছিলো তারপরের দিন ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে সেই লোকই খুন করেছিল যার নাম খন্দকার মোশতাক...

ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায়, এক একটা সাম্রাজ্যের পতন হয়েছে তাদের সব চাইতে কাছের মানুষদের হাত ধরে। সৌদি আরবের বাদশা ফয়সাল যখন তার ভাইপোকে আলিঙ্গন করার উদ্দেশ্যে দু হাত বাড়িয়ে দিলেন, প্রতি উত্তরে হঠাৎই পকেট থেকে পিস্তল বের করে পরপর তিনটা গুলি করে বসলেন।

গোয়েন্দারা আসামী সনাক্ত করার জন্য অনেক গুলো পদ্ধতি অবলম্বন করে থাকে,
তার একটি হল প্রত্যেককেই সন্দেহের দৃষ্টিতে দেখা।
সব চাইতে বেশি সন্দেহ তাকে করা যাকে মনে হবে সব চাইতে কম সন্দেহজনক।

ইতিহাস আমাদের বার বার শিখিয়ে গেছে,
মানুষের জীবনের সব চাইতে বড় যে শত্রু তাকে কখনোই চেনা যায় না,
সে থাকে সব থেকে কাছের বন্ধুর মত করে।

আপনার ব্যক্তিগত জীবনেও তাই...

আপনি সব চাইতে বেশি প্রতারিত হবেন আপনার কাছের মানুষদের কাছ থেকে।

আপনাকে সব চাইতে বেশি কষ্ট দেয়া মানুষের তালিকা করলে সেখানে শত্রু না,আপন মানুষদের নাম দেখতে পাবেন।
শত্রু কখনো বিশ্বাস ঘাতক হয় না,বিশ্বাস ঘাতকতা করে কেবল আপন মানুষরাই।

Address

Dakshinkhan, Islamia Market(1st Floor)
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when অগ্রগতি একাডেমিক কোচিং সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share