DIU Indigenous Students' Association

DIU Indigenous Students' Association Official page of Daffodil International University Indigenous Student Association.

A student community at DIU that unites and empowers Indigenous students through culture, solidarity, and leadership.

12/08/2026

গত রবিবার ০৯ আগস্ট ২০২৬, বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত 'বিশ্ব আদিবাসী দিবস ২০২৬'-এ প্রথমবারের মতো অংশগ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

আদিবাসী সম্প্রদায়ের অধিকার, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার এই প্রয়াসে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।

বিশ্বজুড়ে আদিবাসী জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণাধিকার, ভূমি ও স্বাতন্ত্র্য রক্ষা এবং যেকোনো বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলত...
11/08/2026

বিশ্বজুড়ে আদিবাসী জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণাধিকার, ভূমি ও স্বাতন্ত্র্য রক্ষা এবং যেকোনো বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে জাতিসংঘ ৯ আগস্টকে 'বিশ্ব আদিবাসী দিবস' হিসেবে স্বীকৃতি দিয়েছে।

​এরই ধারাবাহিকতায় , বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত বিশ্ব আদিবাসী দিবস ২০২৬-এ প্রথমবারের মতো যুক্ত হওয়ার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত সম্মানিত ও অনুগৃহীত। আদিবাসী ভাই-বোনদের ঐতিহ্য সংরক্ষণ এবং ন্যায্য অধিকার আদায়ের এই মানবিক যাত্রায় আমরা আন্তরিক সংহতি প্রকাশ করছি।

09/08/2026

আমাদের শিকড়, আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয় - এই আমাদের গর্ব।
বৈচিত্র্যের সৌন্দর্য, পারস্পরিক সম্মান আর ঐক্যের শক্তিতে গড়ে উঠুক একটি সুন্দর সমাজ।

সকলকে আন্তর্জাতিক আদিবাসী দিবসের আন্তরিক শুভেচ্ছা।

Indigenous Day is a reminder to celebrate indigenous cultures, protect their rights, and respect their identity, heritag...
08/08/2026

Indigenous Day is a reminder to celebrate indigenous cultures, protect their rights, and respect their identity, heritage, and voices.

Happy International Day of the World’s Indigenous Peoples 2026

Happy Birthday to Kailas Chakma, the most humble and incredible General Secretary of the DIU Indigenous Students’ Associ...
08/08/2026

Happy Birthday to Kailas Chakma, the most humble and incredible General Secretary of the DIU Indigenous Students’ Association!

Thank you for your dedicated leadership, tireless effort and commitment to advocating for our community.

Wishing you a year ahead filled with success, good health and continued inspiration as you lead us forward!

DIUISA-এর ২০২৬–২০২৭ কার্যনির্বাহী কমিটির প্যানেল হ্যান্ডওভারের মধ্য দিয়ে শুরু হয়েছিল নতুন এক অধ্যায়ের পথচলা। দায়িত্ব হস্...
27/07/2026

DIUISA-এর ২০২৬–২০২৭ কার্যনির্বাহী কমিটির প্যানেল হ্যান্ডওভারের মধ্য দিয়ে শুরু হয়েছিল নতুন এক অধ্যায়ের পথচলা। দায়িত্ব হস্তান্তরের এই আয়োজন শুধু নতুন যাত্রার সূচনাই নয়, বরং ভবিষ্যতের পথচলার প্রতি আমাদের সম্মিলিত অঙ্গীকারেরও প্রতিফলন।

সেই বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে তুলেছিল আমাদের একসঙ্গে কাটানো আনন্দময় পিকনিক।
হাসি, গল্প, আড্ডা আর সুন্দর সব মুহূর্তে ভরে উঠেছিল পুরো দিনটি।

সকলের আন্তরিক অংশগ্রহণ ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা। সামনে থাকুক আরও সুন্দর উদ্যোগ, আরও দৃঢ় বন্ধন এবং অসংখ্য নতুন স্মৃতি।

২৭শে জুলাই ২০২৬

নতুন নেতৃত্ব , নতুন প্রত্যয় , নতুন সম্ভাবনা ।ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইন্ডিজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (...
25/07/2026

নতুন নেতৃত্ব , নতুন প্রত্যয় , নতুন সম্ভাবনা ।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইন্ডিজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (DIUISA)-এর নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে।

আমরা বিশ্বাস করি, আপনাদের প্রজ্ঞা, দায়িত্ববোধ ও আন্তরিক নেতৃত্বে DIUISA আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী ও সমৃদ্ধ হয়ে উঠবে।

নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আপনাদের নেতৃত্বে DIUISA এগিয়ে যাক নতুন অর্জন, ঐক্য ও সম্ভাবনার পথে।

Congratulations to all the newly elected leaders! Wishing you wisdom, strength, and success as you lead DIUISA toward a brighter future.

যেকোনো সংগঠনের সঠিক দিকনির্দেশনা, স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি অগ্রগতির জন্য অভিজ্ঞ উপদেষ্টাদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর...
25/07/2026

যেকোনো সংগঠনের সঠিক দিকনির্দেশনা, স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি অগ্রগতির জন্য অভিজ্ঞ উপদেষ্টাদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইন্ডিজিনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (DIUISA)-কে একটি সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী পরিবার হিসেবে গড়ে তোলার পেছনে আমাদের চারজন শ্রদ্ধেয় উপদেষ্টার অবদান সত্যিই অনন্য।

অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠালগ্ন থেকেই তাঁরা নিষ্ঠা, আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে আমাদের পাশে থেকে প্রতিটি পদক্ষেপে সঠিক দিকনির্দেশনা দিয়ে আসছেন। যেকোনো চ্যালেঞ্জ, নতুন উদ্যোগ কিংবা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাঁদের অবিচল সমর্থন, মূল্যবান পরামর্শ এবং আন্তরিক স্নেহই আমাদের এগিয়ে চলার অন্যতম অনুপ্রেরণা ও শক্তি।

আপনাদের প্রজ্ঞা, ভালোবাসা ও আশীর্বাদকে সঙ্গে নিয়েই DIUISA আরও অনেক দূর এগিয়ে যাবে—এই আমাদের দৃঢ় বিশ্বাস।

আমাদের সকল শ্রদ্ধেয় উপদেষ্টার প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা, অগাধ কৃতজ্ঞতা এবং আন্তরিক শুভকামনা।

Thank you for supporting our team!
22/07/2026

Thank you for supporting our team!

"A huge thank you and heartfelt appreciation to the DIU Indigenous Student Association team for their incredible dedication, effort, and participation in the Inter District Sports Carnival 2026! Although the results might not have been what was expected, your sportsmanship and heart are what truly count. A message from Tournament Authority – we will always be here to cheer you on, and our love for this team will always remain! You are our pride."

হেরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া না, নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি! ⚡এখন বিরতি চলছে, এরপর যখন ব্যাক করব... তখন আর কোনো ট...
20/07/2026

হেরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া না, নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি! ⚡
এখন বিরতি চলছে, এরপর যখন ব্যাক করব... তখন আর কোনো ট্রায়াল হবে না, একবারে ফাইনাল খেলা হবে! 👊🔥

Address

Daffodil International University
Dhaka
1340

Website

Alerts

Be the first to know and let us send you an email when DIU Indigenous Students' Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share