JanteHobe.com

JanteHobe.com

Share

সবার জন্য জীবন-প্রয়োজনীয় শিক্ষা।
"আইন, স্বাস্থ্য, টাকা-পয়সা থেকে শুরু করে Parenting ও Digital Safety – যা জানতেই হবে, এখন সব এক প্ল্যাটফর্মে। � JanteHobe.com"

13/05/2026

⚠️ সতর্কবার্তা: মোবাইল থেকে ব্যাংকের সকল টাকা চলে যেতে পারে আপনার একটি ছোট ভুলে
শেয়ার করে সকলকে সচেতন করুন 🙏

অনেকেই না জেনে-শুনে Play Store-এর বাইরে থেকে অ্যাপ ইন্সটল করেন। কিন্তু জানেন কি, এটা আপনার সব টাকা হারানোর কারণ হতে পারে?

🚫 কীভাবে প্রতারণা হয়:
• আপনি একটি অজানা অ্যাপ ইন্সটল করলেন
• ইন্সটল করার পর হঠাৎ মোবাইলের স্ক্রিন কালো হয়ে যায়
• আপনি ভাবেন, ফোন হ্যাং বা রিসেটহয়েছে
• কিছুক্ষণ পর SMS আসে – “আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে”
• আপনি চেক করতে ব্যাংক অ্যাপে লগইন করেন
• তখন দেখেন টাকা যায়নি – কিন্তু আসল বিপদ তখনই শুরু!

⚠️ আসল ঘটনা:
আপনি লগইন করার সময় হ্যাকার আপনার লগইন তথ্য পেয়ে যায়। এরপর কিছু সময় পর সত্যিই আপনার অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নেয়।

🔐 কী করবেন:
✔️ শুধু Google Play Store বা trusted source থেকে অ্যাপ ইন্সটল করুন
✔️ অজানা APK ফাইল কখনো ইন্সটল করবেন না
✔️ কোনো অ্যাপকে অপ্রয়োজনীয় permission দেবেন না
✔️ ব্যাংক OTP, PIN বা password কাউকে দিবেন না
✔️ সন্দেহজনক কিছু হলে সাথে সাথে ব্যাংকে যোগাযোগ করুন।

🛑 মনে রাখবেন:
“Free” বা “Shortcut” এর লোভেই সবচেয়ে বড় ক্ষতি হয়।
নিজে সচেতন থাকুন, অন্যকেও সতর্ক করুন।



JanteHobe.com

10/05/2026

মানুষ তাই পায় যা সে চেষ্টা করে।
- সূরা আন নাজম (৩৯)

JanteHobe.com

01/05/2026

দলিল কত প্রকার ও কি কি.....

#জায়গা #জায়গাজমি #দলিল #কাগজপত্র

JanteHobe.com

23/04/2026

হাম কী
হাম মূলত ‘মিজেলস’ নামের এক অতিসংক্রামক ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ। উচ্চমাত্রার জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, রক্তবর্ণের চোখ এবং জ্বরের চার দিনের মাথায় মুখ থেকে শুরু করে সারা শরীরে লালচে র‍্যাশ নিয়ে হাম আবির্ভূত হয়।

মিজেলস ভাইরাসটি শ্বাসনালি দিয়ে শরীরে প্রবেশ করে শিশুর রোগ প্রতিরোধক্ষমতা সাময়িকভাবে নষ্ট করে দেয়। এর ফলে হামে আক্রান্ত হলে শিশু এর বাইরেও নানা রকম ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু দ্বারা সহজে সংক্রমিত হয়।

হামের জটিলতায় আরও যা হতে পারে
হামের জটিলতা হিসেবে পরবর্তী সময়ে প্রায়ই নিউমোনিয়া, মারাত্মক ডায়রিয়া হতে পারে।

এ ছাড়া আক্রান্ত শিশুর শরীরে ভিটামিন এ–এর মজুত মারাত্মকভাবে কমে যায়। এর ফলে শিশুর চোখের পানি কমে যায় বা চোখ শুষ্ক হয়ে যায়, এ থেকে রাতকানা থেকে শুরু করে অন্ধত্ব পর্যন্ত হয়ে যেতে পারে।

হামে আক্রান্ত অনেক শিশুর কানপাকা, মুখে ঘা, মারাত্মক অপুষ্টি, মস্তিষ্কের প্রদাহসহ আরও অনেক রকম জটিলতা দেখা দিতে পারে।

কীভাবে ছড়ায়
ডেমরা থেকে আসা হামে আক্রান্ত ৯ মাস বয়সী ইমতিয়াজ আকন্দকে ২৬ মার্চ মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি হাসপাতালে শয্যাপাশে শিশুটির মা
ডেমরা থেকে আসা হামে আক্রান্ত ৯ মাস বয়সী ইমতিয়াজ আকন্দকে ২৬ মার্চ মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়।

হাম খুবই ছোঁয়াচে। হাঁচি, কাশির মাধ্যমে মুহূর্তেই হামের ভাইরাস আক্রান্ত শিশুর কাছ থেকে আশপাশে থাকা অনেক সুস্থ্ শিশুকে আক্রান্ত করতে পারে। এর ফলে এটি এলাকাজুড়ে ছড়াতে পারে।

হামের টিকা
বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে ৫ বছরের কম বয়সী শিশুদের দুবার ‘এমআর’ (মিজলস রুবেলা) টিকা দেওয়া হয়। একবার ৯ মাস বয়সে আর দ্বিতীয়টি ১৫ মাস বয়সে। ২০২৫ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের ৫ বছরের কম বয়সী শিশুদের ৮৮ শতাংশ দুই ডোজ ‘এমআর’ টিকা নিয়েছে। তারা প্রায় সারা জীবনের জন্য হামের সংক্রমণ থেকে মুক্ত।

টিকা নেওয়ার পরও হাম হচ্ছে কেন
দুই ডোজ টিকা পাওয়ার পরও কেন আবার হামের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে? এর কারণ, এখনো অনেক জায়গায় অনেক শিশু এই ‘এমআর’ টিকা পায়নি বা টিকা দেওয়ার জন্য তাকে টিকাকেন্দ্রেই নিয়ে যাওয়া হয়নি; কেউ কেউ একটা নিয়েছে। এর ফলে এসব টিকাবঞ্চিত শিশুর আক্রান্ত হওয়ার ঝুঁকি যেমন বেশি, আক্রান্ত হলে অন্যদের মধ্যে ছড়ানোর আশঙ্কাও অনেক বেশি।

অনেক সময় টিকা প্রাপ্তের শরীরে আশানুরূপ হাম প্রতিরোধক অ্যান্টিবডি তৈরি না হলেও সে পুনরায় হামে আক্রান্ত হতে পারে।

অভিভাবকের করণীয়
কোনো শিশুর জ্বর এবং শরীরে র‍্যাশ দেখা দিলে তা হাম হোক বা না হোক, চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

শিশুর শরীরে র‍্যাশ দেখা দেওয়ার দিন থেকে অন্তত পাঁচ দিন অন্যদের কাছ থেকে আলাদা রাখতে হবে।

এ সময় আক্রান্ত শিশুর খাবার, পানীয় ও অন্যান্য স্বাভাবিক পরিচর্যা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিকসহ তাকে পরপর দুই দিন দুটি উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল বয়স অনুযায়ী সঠিক ডোজে খাওয়াতে হবে।

কোনো শিশুর জ্বর এবং শরীরে র‍্যাশ দেখা দিলে তা হাম হোক বা না হোক, চিকিৎসকের পরামর্শ নিতে হবে
কোনো শিশুর জ্বর এবং শরীরে র‍্যাশ দেখা দিলে তা হাম হোক বা না হোক, চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
হামে আক্রান্ত শিশুর যদি কোনো বিপদচিহ্ন, যেমন শ্বাসকষ্ট, বারবার বমি, খিঁচুনি বা নিস্তেজ হয়ে পড়া, চোখের মণি ঘোলা হয়ে আসে বা মুখের ভেতর গভীর ঘা থাকে, তাহলে দেরি না করে হাসপাতালে নিতে হবে। সেখানে শিশুকে আলাদা ওয়ার্ডে বা কেবিনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে।

যদি হামে আক্রান্ত কোনো শিশুর দৃষ্টি সমস্যা বা দেখতে অসুবিধা হয়, কিংবা চোখের মণি ঘোলা লাগে, তাহলে ১৪ দিনের মাথায় আরও একটা ভিটামিন এ ক্যাপসুল (মোট ৩টি) দিতে হবে।

#হাম #সাস্থ্য #অসুস্থতা #চিকিৎসা

JanteHobe.com

08/04/2026

জব সম্পর্কে যে ১০টি দিক অনেকেরই অজানা।

চাকরি বা পেশাজীবন সম্পর্কে আমরা বাইরে থেকে যা দেখি, ভেতরের বাস্তব চিত্রটা অনেক সময় তার চেয়ে ভিন্ন হয়। কর্মজীবন নিয়ে এমন ১০টি গুরুত্বপূর্ণ দিক নিচে দেওয়া হলো যা অনেক সময় আমাদের অজানাই থেকে যায়:

১. অদৃশ্য চাকুরির বাজার (Hidden Job Market)

অনেকেরই ধারণা সব চাকরির বিজ্ঞাপন অনলাইনে বা পত্রিকায় দেওয়া হয়। কিন্তু বাস্তবতা হলো, প্রায় ৭০% থেকে ৮০% শূন্যপদ কখনোই জনসমক্ষে প্রচার করা হয় না। এই পদগুলো মূলত রেফারেল বা অভ্যন্তরীণ নেটওয়ার্কিংয়ের মাধ্যমে পূরণ করা হয়।

২. মানুষ কোম্পানি নয়, 'ম্যানেজার' ছাড়ে

একটি বড় বা নামি কোম্পানিতে যোগ দিলেই যে আপনি সুখে থাকবেন, তার কোনো গ্যারান্টি নেই। গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ কর্মী চাকরি ছাড়েন তাদের সরাসরি ম্যানেজারের খারাপ ব্যবহার বা অদক্ষতার কারণে। অর্থাৎ, ব্র্যান্ডের চেয়েও আপনার 'বস' কেমন, তা আপনার মানসিক শান্তির জন্য বেশি জরুরি।

৩. আপনার সিভি (CV) আগে রোবট পড়ে

আপনি যদি বড় কোনো কোম্পানিতে আবেদন করেন, তবে আপনার সিভি সম্ভবত কোনো মানুষ পড়ার আগেই ATS (Applicant Tracking System) নামক সফটওয়্যার তা স্ক্রিনিং করে। যদি আপনার সিভিতে সঠিক 'কী-ওয়ার্ড' না থাকে, তবে যোগ্য হওয়া সত্ত্বেও আপনার সিভি সরাসরি বাতিল হয়ে যেতে পারে।

৪. টেকনিক্যাল স্কিলের চেয়ে 'সফট স্কিল' বেশি দামি

আপনার অনেক ডিগ্রি বা কোডিং জ্ঞান থাকতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে টিকে থাকতে এবং প্রমোশন পেতে হলে যোগাযোগ দক্ষতা, টিমওয়ার্ক এবং ধৈর্য বেশি কার্যকর। আপনি কত দ্রুত সমস্যার সমাধান দিতে পারেন এবং মানুষের সাথে মিশতে পারেন, সেটাই আপনার দীর্ঘমেয়াদী সফলতার চাবিকাঠি।

৫. বেতন আলোচনার সুযোগ সবসময় থাকে

অনেকেই মনে করেন কোম্পানি যে স্যালারি অফার করেছে সেটাই চূড়ান্ত। কিন্তু সত্য হলো, বেশিরভাগ ক্ষেত্রেই বেতন বা অন্যান্য সুযোগ-সুবিধা (যেমন: বোনাস, ছুটি, রিমোট ওয়ার্ক) নিয়ে আলোচনার (Negotiation) সুযোগ থাকে। কোম্পানি আপনার দক্ষতা দেখে কিছুটা বাজেট বাড়াতে দ্বিধা করে না, যদি আপনি তা সঠিকভাবে চাইতে পারেন।

৬. 'কালচারাল ফিট' অনেক সময় মেধার চেয়েও গুরুত্বপূর্ণ

ইন্টারভিউ বোর্ডে আপনি কতটা মেধাবী তার চেয়ে বেশি দেখা হয় আপনি ওই অফিসের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারবেন কি না। যদি মনে হয় আপনার ব্যক্তিত্ব টিমের সাথে মিলছে না, তবে সেরা রেজাল্ট থাকা সত্ত্বেও আপনি চাকরিটা নাও পেতে পারেন।

৭. কাজের ফাঁকে নেটওয়ার্কিং কোনো সময় নষ্ট নয়

অফিসে সারাদিন শুধু ডেস্কে মাথা গুঁজে কাজ করলেই ভালো কর্মী হওয়া যায় না। কলিগদের সাথে চা পানের আড্ডা বা অন্য ডিপার্টমেন্টের মানুষের সাথে সুসম্পর্ক রাখা ক্যারিয়ারে বড় ধরণের সুযোগ এনে দিতে পারে। মনে রাখবেন, "Your Network is Your Net Worth."

৮. শেখা থামলেই ক্যারিয়ার থমকে যাবে

একবার চাকরি পেয়ে গেলে পড়াশোনা শেষ—এই ধারণাটা ভুল। বর্তমান যুগে প্রযুক্তি এত দ্রুত পাল্টাচ্ছে যে, আপনি যদি প্রতিনিয়ত নিজেকে 'আপস্কিল' বা নতুন কিছু না শেখেন, তবে কয়েক বছরের মধ্যেই আপনি সেকেলে হয়ে যাবেন।

৯. অফিস আপনার পরিবার নয়

এটি শুনতে কঠিন মনে হলেও বাস্তব। অফিস একটি পেশাদার ক্ষেত্র। কোম্পানি আপনাকে ততক্ষণই মূল্যায়ন করবে যতক্ষণ আপনি তাদের লাভ এনে দিতে পারবেন। তাই নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিনিময়ে অফিসের জন্য অতিরিক্ত উৎসর্গ করা সবসময় বুদ্ধিমানের কাজ নয়।

১০. ব্যক্তিগত ব্র্যান্ডিং (Personal Branding)

আপনি কতটা ভালো কাজ করেন তা যদি কেউ না জানে, তবে সেই কাজের দাম কম। অফিসের ভেতরে এবং বাইরে (যেমন: LinkedIn-এ) নিজের কাজ সম্পর্কে সচেতনভাবে জানানো প্রয়োজন। আপনি যখন নিজের একটি 'ব্র্যান্ড' তৈরি করবেন, তখন আপনাকে চাকরির পেছনে ছুটতে হবে না, চাকরিই আপনার পেছনে ছুটবে।

সারকথা: কর্মজীবন মানে শুধু মাস শেষে বেতন পাওয়া নয়, বরং এটি একটি নিরন্তর শেখার এবং মানুষের সাথে সম্পর্ক গড়ার প্রক্রিয়া। এই লুকানো দিকগুলো মাথায় রাখলে পেশাজীবনে আপনি অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে থাকবেন।



JanteHobe.com

26/03/2026

গৌরবের ২৬শে মার্চ: ত্যাগের মহিমায় উজ্জ্বল আজকের এই দিন।
বিনম্র শ্রদ্ধা সকল শহীদের প্রতি।

21/03/2026

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ

“আল্লাহ আমাদের এবং আপনাদের (আমলগুলো) কবুল করুন।”

ঈদ মোবারক!🌙

JanteHobe.com

09/03/2026

২০২৬ শুরু হয়ে গেছে, নতুন বছর মানেই নতুন সুযোগ।
কিন্তু একটা কথা বলি, শুধু নতুন প্ল্যান বানিয়ে কাজ শেষ হয়ে যায় না, Ex*****on ইজ দ্য কি।

অনেকে বলে, ‘নতুন বছরে আমি এই করব, সেই করব’ কিন্তু কয়েক দিন পরেই আবার পুরোনো রুটিনে ফিরে যায়। Why? কারণ তারা সিরিয়াসলি ভাবে না।

তাই এবার একটু অন্যভাবে চেষ্টা করুন।

১. Clear Vision রাখুন: আপনি এই বছর কী চান? ধোঁয়াশা রেখে লাভ নেই। ফোকাস করুন ছোট ছোট স্পেসিফিক জিনিসে। ‘ধনী হতে চাই’ বলার থেকে বলুন, ‘প্রতি মাসে ১০,০০০ টাকা সেভ করব।’

২. Consistency মেইনটেইন করুন: একদিন বেশি কাজ করলেন আর পরের দিন কিছুই করলেন না - এটা কাজ করবে না। নিয়মিত একটু একটু করে এগোতে হবে।

৩. Distractions কাটান: Social media, unnecessary hangouts - এগুলো কাটিয়ে দিন। আপনার প্রায়োরিটি যেন সবসময় আপনার কাজ থাকে।

৪. নিজেকে ইনভেস্ট করুন: নতুন স্কিল শিখুন, বই পড়ুন, হেলথ ইম্প্রুভ করুন। Remember, আপনি যত ভালো হবেন, আপনার কাজ তত ভালো হবে।

৫. তুলনা বাদ দিন: অন্যরা কী করছে, সেটা দেখার দরকার নেই। আপনার জার্নি একেবারে আপনার নিজের। Slow হলেও steady থাকুন।

দিনশেষে, ২০২৬ আপনার জন্য একটা নতুন সুযোগ। এটা যদি আবার হারান, তাহলে আপনার ক্ষতি। আর কেউ এসে আপনাকে বাঁচাবে না।

তাই, এখনই ঠিক করে ফেলুন - এই বছরটা আপনার জীবনের সেরা বছর হবে। কারণ দিনশেষে, এটা আপনার গল্প, এবং আপনি সেটা লিখতে পারবেন কেবল নিজের পরিশ্রম আর ডেডিকেশন দিয়ে।

Photos from JanteHobe.com's post 21/02/2026

🌙 রামাদানকে শুধু পালন নয়, রূপান্তরে পরিণত করুন!

আলহামদুলিল্লাহ ❤️
আমরা নিয়ে এসেছি রামাদানকে ঘিরে দুটি বিশেষ বই —
📘 রামাদান মাস্টার গাইড
📗 রামাদান প্রোডাক্টিভিটি

এই দুইটি বই শুধু ইবাদতের নিয়ম শেখাবে না, বরং আপনার পুরো রামাদানকে করবে পরিকল্পিত, অর্থবহ এবং জীবনের টার্নিং পয়েন্ট।

📘 রামাদান মাস্টার গাইড – কী আছে এতে?
✔️ রোজা, তারাবীহ, যাকাত, ফিতরা – বিস্তারিত মাসআলা
✔️ কুরআন, দোয়া ও জিকিরের সুশৃঙ্খল তালিকা
✔️ লাইলাতুল কদর প্রস্তুতি গাইড
✔️ শেষ দশকের বিশেষ আমল পরিকল্পনা
✔️ রামাদানের আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের রোডম্যাপ
এই বই হবে আপনার পুরো রামাদানের কমপ্লিট রেফারেন্স গাইড।

📗 রামাদান প্রোডাক্টিভিটি – কেন আলাদা?
আমরা অনেক সময় ভাবি রামাদানে কাজ কমিয়ে দিতে হবে।
কিন্তু যদি এই মাসেই আপনি হয়ে যান আপনার জীবনের সেরা ভার্সন?
✔️ রোজা রেখেও কীভাবে ফোকাসড ও এনার্জেটিক থাকবেন
✔️ স্টাডি, বিজনেস ও ইবাদতের ব্যালেন্স প্ল্যান
✔️ ডেইলি প্রোডাক্টিভ রুটিন টেমপ্লেট
✔️ গোল সেটিং ও আত্মউন্নয়নের বাস্তব গাইড
✔️ আত্মনিয়ন্ত্রণ, সময় ব্যবস্থাপনা ও ইবাদতের সমন্বয়

এই বই আপনাকে শেখাবে—রামাদানকে কীভাবে জীবনের রূপান্তরের মাস বানাবেন।

এবারের রামাদান হোক শুধু একটি মাস নয়,
হোক আত্মশুদ্ধি + আত্মউন্নয়ন + সাফল্যের শুরু।
আপনি যদি চান—
রামাদান শেষে আগের সেই মানুষটি না থেকে,
একজন নতুন, শৃঙ্খলাবদ্ধ, প্রোডাক্টিভ মানুষ হয়ে উঠতে—
তাহলে এই দুইটি বই আপনার জন্য।

📩 ইনবক্স করুন / কমেন্ট করুন “RAMADAN” লিখে
বিস্তারিত জানুন...


#রামাদানপ্রোডাক্টিভিটি #রামাদানমাস্টারগাইড

JanteHobe.com

20/02/2026

"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি..."—১৯৫২-র ভাষা আন্দোলনের সকল সূর্য সন্তানদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

19/02/2026

মারহাবান ইয়া রামাদান..

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka