Lion Sobhan Hawlader

Lion Sobhan Hawlader As an Editor & Publisher of a Publication I will try to publish the abnormalities of the Society what I have seen earlier.

Also I am Working on Autism (ASAB) in Bangladesh.

15/10/2025

beautiful nature

প্রতিবেশী দেশ  বন্ধু  না শত্রু? গতরাতে পাকিস্তান আফগানিস্তানের কাবুলে হামলা করলো। আফগানের তালেবানরা পাকিস্তানকে অশান্ত ক...
10/10/2025

প্রতিবেশী দেশ বন্ধু না শত্রু?

গতরাতে পাকিস্তান আফগানিস্তানের কাবুলে হামলা করলো। আফগানের তালেবানরা পাকিস্তানকে অশান্ত করার জন্য প্রায়ই সীমান্তে আক্রমণ করে।

রা*শিয়া-ইউ*ক্রেনের ভয়াবহ যুদ্ধ চলমান। এই যুদ্ধে উভয় দেশ ব্যাপক প্রাণহানি ও সম্পদহারার সম্মুখীন।

ইজ*রা*ইল - গা*জা*কে ধ্বংস করে যুদ্ধ থামালো। কতোদিন যুদ্ধ বন্ধ থাকবে বলা মুশকিল।

কয়েকমাস পূর্বে হয়ে গেল ভারত-পাকিস্তান যুদ্ধ। ভারত-চীনের সাথেও যুদ্ধ করেছে।

নব্বই দশকে ইরাক-ইরান ও ইরাক-কুয়েত যুদ্ধ হয়েছে।

ভারত -বাংলাদেশের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। যতোক্ষন তার কথামতো অথবা স্বার্থ রক্ষার্থে বাংলাদেশ চলে ততোক্ষণ বন্ধুত্ব। একারণে ৫৪ বছরে বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব বহুবার উঠানামা করছে। বর্ডার কিলিং বন্ধুত্বের নিদর্শন হতে পারে না। সম্প্রতি বাংলাদেশ অভিযোগ করেছে ভারত - পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার জন্য পাহাড়িদের মদদ দিচ্ছে। বাংলাদেশের উপর দিয়ে ভারত যখন সরাসরি ট্রেন সেভেন সিস্টার্সে যাওয়ার ব্যবস্থা করেছিল, তখন বাংলাদেশকেও সরাসরি নেপাল ভুটানে যাওয়ার সুযোগ দেয়া উচিত ছিল।
দহগ্রাম - আঙ্গরপোতার মানুষ এখনও তিন বিঘা করিডোর দিয়ে বেধে দেয়া সময় অনুযায়ী মূল ভূখণ্ডে আসা যাওয়া করতে পারে। আন্তর্জাতিক সমুদ্রসীমা নির্ধারিত হয়েছে মামলার মাধ্যমে। তিন দিক ঘেরা বিশাল দেশটির কী প্রতিবেশী ছোট দেশটিকে একটু ছাড় দেয়া উচিত নয়?

পৃথিবীতে যতো যুদ্ধ হয়েছে তার অধিকাংশই হয়েছে প্রতিবেশীর সাথে।
তাই প্রতিবেশীর সাথে সর্বদা সতর্ক অবস্থানে থেকে বন্ধুত্ব করতে হবে এবং রাষ্ট্র কে অর্থনৈতিক, সামরিক দিক থেকে এমনভাবে শক্তিশালী ও কৌশলী হতে
হবে যাতে ভুলেও আপনাকে আক্রমণ করার সুযোগ ও সাহস প্রতিবেশী না পায়।

লায়ন সোবহান হাওলাদার
সম্পাদক ও প্রকাশক

বিকল্প অপশন না থাকায়  রাজনৈতিক দলের স্বার্থে  চাপিয়ে দেয়া অযোগ্য প্রার্থীকে দলের সাপোর্টররা ভোট   দিতে বাধ্য হয়।দেশের ব...
10/10/2025

বিকল্প অপশন না থাকায় রাজনৈতিক দলের স্বার্থে চাপিয়ে দেয়া অযোগ্য প্রার্থীকে দলের সাপোর্টররা ভোট দিতে বাধ্য হয়।

দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণ যাদের জনপ্রতিনিধি মনোনীত করতে চায় তারা কী বড় বড় দল থেকে নমিনেশন পাবেন?
দেখা যাবে বাবা নেতা ছিল তার বয়স হয়েছে অথবা মারা গেছেন তার সন্তানকে পৈত্রিক সূত্রে নমিনেশন দেয়া হবে। বাবার পেশা ছিল রাজনীতি, তিনি সেই পেশায় সফলকাম হয়ে শতকোটি টাকার মালিক হয়েছেন। তার সন্তানও ঐ পেশায় যেতে চাইবে এটাই স্বাভাবিক। বিগত আন্দোলন সংগ্রামে এদের কোনো অবদান ছিল না। এসিতে থাকা লোকজন রাজপথে আন্দোলন করতে পারে না অবশ্য ব্যতিক্রমও আছে তবে তার সংখ্যা বেশি নয়। বিগত সরকার দলীয় লোকজন যখন রাজনীতি পেশায় কাড়ি কাড়ি অর্থ কামিয়ে ঘড়ে বসে আরাম আয়েশে থাকতে অভ্যস্ত হয়ে পড়েছিল তখনই ছাত্র জনতা রাজপথ দখল করে তাদের পতন ঘটিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে তাদের পতন ঠেকাতে পারে নাই। রাজনীতি, রাজনৈতিক দক্ষতা দিয়ে মোকাবেলা করতে হয়, না হয় ভবিষ্যতেও ৫ আগস্ট বার বার আসবে।

মানুষ সৎ, সাহসী, সংগঠক, দেশ প্রেমিক, জনবান্ধব, ভিশনারি লিডার চায় যিনি রাজনীতি পেশা দিয়ে সংসার চালাবেন না বরঞ্চ তার নিজের ব্যক্তিগত সম্পদ দিয়েও জনসেবা করার মন-মানসিকতা থাকতে হবে।
নমিনেশনের ক্ষেত্রে প্রত্যেকটি দলের পরীক্ষিত, ত্যাগী ও সৎ তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দেয়া উচিত আর নীতি নির্ধারণী ফোরামে থাকবে অভিজ্ঞরা।

অনেক জনপ্রিয় যোগ্য ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান কিন্তু নির্বাচন কমিশনের কঠিন নিয়মের বেড়াজাল অতিক্রম করে প্রার্থীই হতে পারেনা অথচ জনগণের পছন্দনীয় ব্যক্তি তিনি ।

জনগণের পছন্দ না, অথচ দল থেকে নমিনেশন পেয়েছেন তাকে ভোট দিতে বাধ্য হন ভোটাররা, কেননা তাদের হাতে কোনো বিকল্প অপশন থাকে না। পরিশেষে বলা যায় জনগণ জনপ্রতিনিধি নির্বাচিত করেন না, রাজনৈতিক দলের ইচ্ছাতেই হয় জনপ্রতিনিধি ।

জনগণ আশা করে কোনোভাবেই যেনো রাজনৈতিক দলগুলো অনৈতিক প্রলোভনে প্রভাবিত হয়ে দুর্নীতিগ্রস্ত, সন্ত্রাসী, চাঁদাবাজ , মাদক ব্যবসায়ী, মেধাহীন, সুযোগসন্ধানী অযোগ্য ব্যক্তিকে আগামী সংসদ নির্বাচনে নমিনেশন না দেয়।

লায়ন সোবহান হাওলাদার
সম্পাদক ও প্রকাশক

মফিজের দোকানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ। মফিজের দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ চল্লিশোর্ধ একজন রিক্সাচালক প্রায় তার-ই সমবয়সী ...
09/10/2025

মফিজের দোকানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ।

মফিজের দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ চল্লিশোর্ধ একজন রিক্সাচালক প্রায় তার-ই সমবয়সী আর একজন রিক্সাচালকের সাথে বসে চা খাচ্ছিল আর সমসাময়িক রাজনীতি নিয়ে আলাপ করছিল। আমি পাশে বসে চা পান করতে করতে তাদের কথাগুলো শুনছিলাম।
একজন আর একজনকে বলতে ছিল হিরো আমল কেন মার খেল। অন্যজন বললো বেশ কিছুদিন হিরোর খোঁজ ছিল না। ইলেকশন সন্নিকটে তাই মার খেয়ে লাইম লাইটে আসার চেষ্টা করছে যদি কোনো দল নমিনেশন দেয়, কেননা নির্বাচনতো তার করতেই হবে।

আসন্ন নির্বাচনে একটা দল ব্যতীত প্রায়ই দলেরই একাধিক প্রার্থী। যাদের নাম কোনোদিন কেউ শুনে নাই তারাও দোয়া প্রার্থী। অন্যজন বললো দলীয় নমিনেশন'র আগে একজন বিশিষ্ট রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রচার করার অপচেষ্টা করছে মাত্র এবং নিজেকে বড় দলের নেতা হিসেবে জাহির করতে পারলে আগামী ৫ বছর নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করা যাবে অথচ এদেরকে এলাকায় কেউ চিনে না ।

বিগত ১৭ বছর যারা দলের হাল ধরে তৃণমূলকে একত্র করে রেখেছিল তারা কেন এখন দলে কোণঠাসা এরকম প্রশ্নের উত্তরে একজন অন্যজনকে বলছিল এটাই হলো পলিট্রিক্স।
রাজনীতিতে সৎ, দক্ষ, ত্যাগীদের চেয়ে বর্তমানে অবৈধ উপার্জনকারী চাপাবাজ ভোকালদের স্থান অনেক উপরে চলে যাচ্ছে।
একজন বললো দেখো ভাই এবারকার দূর্গাপূজায় জ*ঙ্গী * দের অনুপস্থিতি কী-ই প্রমাণ করে না, দেশ এখন জ★ঙ্গী মু্ক্ত?

এতোবড় একটা দলের হঠাৎ পতনের পড়ে ঐ দলের নেতাকর্মীরা গেল কোথায়? এরকম প্রশ্নের জবাবে অন্যজন বললো ওরা অনকেই সত্যিকারের দল করতো না। ৫ আগস্টের পরে প্রকৃত দল প্রেমিকরা দেশ ছেড়েছে আর সুযোগ সন্ধানীরা বিভিন্ন দ লে যোগদান করতেছে, নিরীহ সাধারণরা যারা দলকে ভালোবেসেছিল তারা নিরব আছে ভবিষ্যতে ভালো কিছুর আশায়। তাহলে রাজনীতিতে আদর্শের কী হলো অন্যজন বললো আরে রাজনীতিতে শেষ বলে কীছু নেই।

এদের আলাপচারিতা শুনে আমি "থ" হয়ে গেলাম। ভাবলাম প্রান্তিক জনগণ যা বুঝে আমি তাও বুঝি না।

বর্তমান রাজনীতিবিদদের এরকম সচেতন জনগণের ভোট পেতে হলে তাদের হতে হবে সৎ, দেশপ্রেমিক, জনবান্ধব, বিনয়ী ভালোমানুষ। তাই আসন্ন ভোটের ফলাফল নির্ধারণ করবে খেটে খাওয়া আমাদের মতো ৪০% মানুষ যারা রাজনীতি বুঝে না।

লায়ন সোবহান হাওলাদার
প্রকাশক ও সম্পাদক

♦Politics (পলিটিক্স)মূলত রাজনীতি বোঝাতে ব্যবহৃত শব্দ।রাষ্ট্র, সরকার, নীতি নির্ধারণ, আইন, শাসন ব্যবস্থা, ক্ষমতা দখল ও প্র...
09/10/2025

♦Politics (পলিটিক্স)

মূলত রাজনীতি বোঝাতে ব্যবহৃত শব্দ।

রাষ্ট্র, সরকার, নীতি নির্ধারণ, আইন, শাসন ব্যবস্থা, ক্ষমতা দখল ও প্রয়োগ—এসব বিষয়কে কেন্দ্র করে কাজ করে।

উদাহরণ: নির্বাচন, সংসদ, রাজনৈতিক দল, আন্দোলন, রাষ্ট্র পরিচালনা।

♦ Politrix (পলিট্রিক্স)

এটি আসলে এক ধরনের স্ল্যাং (slang) শব্দ।

"Politics" শব্দকে ব্যঙ্গ করে বা নেতিবাচক অর্থে বলা হয় "Politrix"।

বোঝানো হয়: রাজনীতিতে চালাকি, ধোঁকাবাজি, ষড়যন্ত্র, অনৈতিক কৌশল।

যেমন: ভোটে জেতার জন্য টাকা বিতরণ, মানুষকে ভয়ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করা, ক্ষমতা ধরে রাখতে চালবাজি করা।

♦ Political Science (পলিটিকাল সায়েন্স / রাষ্ট্রবিজ্ঞান)

এটি একটি একাডেমিক বিষয়/শিক্ষাশাস্ত্র।

বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়।

এখানে রাষ্ট্র, সরকার, সংবিধান, আইন, প্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক, রাজনৈতিক দর্শন ইত্যাদি বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা হয়।

সহজ ভাষায়: পলিটিক্স হলো প্রাকটিক্যাল রাজনীতি, আর পলিটিকাল সায়েন্স হলো সেই রাজনীতির তাত্ত্বিক/বৈজ্ঞানিক পড়াশোনা।

♦সংক্ষেপে:

Politics = বাস্তব রাজনীতি।

Politrix = রাজনীতির চালাকি/নেতিবাচক দিক।

Political Science = রাজনীতি নিয়ে শিক্ষাবিদদের বৈজ্ঞানিক পড়াশোনা।

লায়ন সোবহান হাওলাদার
সম্পাদক ও প্রকাশক

30/09/2025

এইচ এম জাফর আহমেদ রচিত  পেপারসফট মাধ্যমিক আইসিটি ল্যাব রেফারেন্স বুক'র এর মোড়ক উম্মোচন করলেন: ইউএনও রোমানা আফরোজ।নিজস্ব ...
20/09/2025

এইচ এম জাফর আহমেদ রচিত পেপারসফট মাধ্যমিক আইসিটি ল্যাব রেফারেন্স বুক'র এর মোড়ক উম্মোচন করলেন: ইউএনও রোমানা আফরোজ।
নিজস্ব প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা আফরোজ শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে স্বপ্ন তৈরি করতে হবে। তাদের স্বপ্ন জাগাতে হবে। তাদের শিখাতে হবে আসলে তুমি কি হতে চাও?

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে নাজমুল আলম সিদ্দিকী মাধ্যমিক বিদ্যালয়ে ‘মাধ্যমিক শিক্ষায় তথ্য প্রযুক্তি (আইসিটি)’ ব্যবহার বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষকদের শিক্ষামূলক কনটেন্ট তৈরি করে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। প্রত্যেকটি প্রতিষ্ঠানে ইন্টারনেট ব্যবহারের সুব্যবস্থা থাকতে হবে। আপনার প্রতিষ্ঠানে টাকা না থাকলে প্রয়োজনে টাকা আমি দেব। তিনি শিক্ষকদের রাজনীতি মুক্ত থাকারও আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম জাফর আহমেদ, বরিশাল বিএম স্কুলের প্রধান শিক্ষক মোমিন হাওলাদার, বাকেরগঞ্জ উপজেলা ছাত্র শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি ফজলুর রহমান মোল্লা, বাকেরগঞ্জ জে.এস.ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও আইসিটি'র শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

সভা শেষে বাকরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম জাফর আহমেদ রচিত ‘মাধ্যমিক আইসিটি ল্যাব রেফারেন্স বুক’ বইয়ের মোড়ক উন্মোচন করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোমানা আফরোজ।

মতবিনিময় সভার সঞ্চালনায় করেন আমেনা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মহসিন।

বর্তমানে আইসিটি'র উপর ভালো দক্ষতা না থাকলে যুগের সাথে তাল মিলিয়ে চলা প্রায় অসম্ভব। মাধ্যমিক স্কুলে কম্পিউটার ল্যাব থাকলে...
31/08/2025

বর্তমানে আইসিটি'র উপর ভালো দক্ষতা না থাকলে যুগের সাথে তাল মিলিয়ে চলা প্রায় অসম্ভব। মাধ্যমিক স্কুলে কম্পিউটার ল্যাব থাকলেও শিক্ষার্থীদের একটি প্রশিক্ষণ উপযোগী বইয়ের অভাবে বিড়ম্বনায় পড়তে হয়। সেলক্ষ্যে পেপারসফট পাবলিকেশন্স একজন অভিজ্ঞ আইসিটি শিক্ষক দ্বারা প্রণীত "পেপারসফট আইসিটি মাধ্যমিক ল্যাব রেফারেন্স বুক, প্রকাশ করলো যা মাধ্যমিক শিক্ষার্থীদের আইসিটি হাতে কলমে শিখতে সহায়তা করবে।
সরাসরি পেতে যোগাযোগ করুন:
পেপারসফট- 01991650011

10/07/2025

জাতীয় সাংবাদিক সংস্থার (রেজিঃ নং ৪৬/২৪) স্থায়ী পরিষদের ভবিষ্যত কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা।
Lion Noor Islam MD Rezaul Islam Lacky Md Hasan Ali Azim Uddin Altaf Hossain

সুহৃদ  আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।আসন্ন পবিত্র  ঈদুল আযহার ত্যাগের মহিমায় আলোকিত ও আনন্দময় হোক। সকলের জীবনে বয়ে আসুক অন...
05/06/2025

সুহৃদ
আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।
আসন্ন পবিত্র ঈদুল আযহার ত্যাগের মহিমায় আলোকিত ও আনন্দময় হোক। সকলের জীবনে বয়ে আসুক অনাবিল সুখ শান্তি । আসুন আমরা ত্যাগের মাধ্যমেই আনন্দ খোঁজার চেষ্টা করি। মনিষীরা ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ খোঁজার চেষ্টা করেছেন। এযাবতকালের বড় বড় অর্জন ত্যাগের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছে।
সবাইকে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন।

লায়ন সোবহান হাওলাদার
সম্পাদক ও প্রকাশক
পেপারসফট পাবলিকেশন্স ও
দৈনিক সাঁঝবেলা।

মহান মে  দিবসের সংক্ষিপ্ত ইতিহাস।আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন উদযাপন  দিবস যা মে দিবস নামেও পরিচিত।পৃথিবীর বিভিন্ন দেশের শ...
01/05/2025

মহান মে দিবসের সংক্ষিপ্ত ইতিহাস।

আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন উদযাপন দিবস যা মে দিবস নামেও পরিচিত।পৃথিবীর বিভিন্ন দেশের শ্রমিক সংগঠনগুলো শ্রমজীবী মানুষদের সংগঠিত করে রাজপথে মিছিল, শোভাযাত্রা ও আলোচনার মাধ্যমে মে মাসের এই দিনটি পালন করে আসছে। বেশকিছু দেশে মে দিবসকে লেবার ডে হিসেবে পালন করা হয়। বাংলাদেশসহ ৮০টি দেশে দিনটি সরকারীভাবে ছুটির দিন। ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে দৈনিক ৮ ঘণ্টা শ্রমঘন্টার দাবীতে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি চালানো হলে ১১ জন শহীদ হয়।
পূর্বে শ্রমিকদের অমানবিক পরিশ্রম করতে হতো। প্রতিদিন গড়ে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা আর সপ্তাহে ৬ দিন। বিপরীতে মজুরী মিলতো সামান্য। শ্রমিকরা খুবই মানবেতর জীবনযাপন করত, ক্ষেত্রবিশেষে তা দাসবৃত্তির পর্যায়ে পড়তো। ১৮৮৪ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একদল শ্রমিক দৈনিক ৮ ঘণ্টা কাজ করার জন্য আন্দোলন শুরু করেন এবং তাদের দাবী কার্যকর করার জন্য তারা সময় বেঁধে দেয় ১৮৮৬ সালের ১লা মে পর্যন্ত কিন্তু কারখানা মালিকগণ এ দাবী মেনে নিল না। ৪ঠা মে ১৮৮৬ সালে সন্ধ্যাবেলা হালকা বৃষ্টির মধ্যে শিকাগোর হে-মার্কেট নামক এক বাণিজ্যিক এলাকায় শ্রমিকগণ মিছিলের উদ্দেশ্যে জড়ো হন।
আগস্ট স্পীজ জড়ো হওয়া শ্রমিকদের উদ্দেশ্যে কিছু কথা বলছিলেন। হঠাৎ দূরে দাড়ানো পুলিশ দলের কাছে এক বোমার বিস্ফোরন ঘটে, এতে এক পুলিশ নিহত হয়। পুলিশবাহিনী তৎক্ষনাত শ্রমিকদের উপর অতর্কিতে হামলা শুরু করে যা রায়টের রূপ নেয়। রায়টে ১১ জন শ্রমিক শহীদ হন। "পুলিশ" হত্যা মামলায় আগস্ট স্পীজ সহ আটজনকে অভিযুক্ত করা হয়। এক প্রহসনমূলক বিচারের পর ১৮৮৭ সালের ১১ই নভেম্বর উন্মুক্ত স্থানে ৬ জনের ফাঁসি কার্যকর করা হয়। লুইস লিং নামে একজন একদিন পূর্বেই কারাভ্যন্তরে আত্মহত্যা করেন, অন্য একজনের পনের বছরের কারাদন্ড হয়। ফাঁসির মঞ্চে আরোহনের পূর্বে আগস্ট স্পীজ বলেছিলেন, "আজ আমাদের এই নি:শব্দতা, তোমাদের আওয়াজ অপেক্ষা অধিক শক্তিশালী হবে"। ২৬শে জুন, ১৮৯৩ ইলিনয়ের গভর্ণর অভিযুক্ত আটজনকেই নিরপরাধ বলে ঘোষণা দেন, এবং রায়টের হুকুম প্রদানকারী পুলিশের কমান্ডারকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়। আর অজ্ঞাত সেই বোমা বিস্ফোরণকারীর পরিচয় কখনোই প্রকাশ পায়নি।

শেষ পর্যন্ত শ্রমিকদের "দৈনিক আট ঘণ্টা কাজ করার" দাবী অফিসিয়াল স্বীকৃতি পায় কিন্তু আজ পর্যন্ত অনেক বেসরকারি কোম্পানীই তা মানছে না। শ্রমজীবী মানুষের আন্দোলনের উক্ত গৌরবময় অধ্যায়কে স্মরণ করে ১৯৮০ সাল থেকে প্রতি বছরের ১লা মে বিশ্বব্যাপী পালন হয়ে আসছে “মে দিবস” বা আন্তর্জাতিক শ্রমিক দিবস” হিসেবে যা শ্রমিকদের দাবী আদায়ের দিন। পহেলা মে সেই আন্দোলনের কথাই আমাদের স্বরণ করিয়ে দেয়। ১৮৯০ সালের ১৪ জুলাই অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল সোশ্যালিষ্ট কংগ্রেসে ১ মে শ্রমিক দিবস হিসেবে ঘোষনা করা হয় এবং তখন থেকে অনেক দেশে দিনটি শ্রমিক শ্রেণি কর্তৃক উদযাপিত হয়ে আসছে। চায়না, উত্তর কোরিয়া রাশিয়াসহ পরবর্তীকালে আরও কয়েকটি দেশে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হবার পর মে দিবস এক বিশেষ তাৎপর্য অর্জন করে এবং সেসব দেশে গুরুত্ব সহকারে পালন হয়ে আসছে। জাতিসংঘে একটি গুরুত্বপূর্ণ সহায়ক শাখা হিসাবে আন্তর্জাতিক শ্রম সংস্থা সংক্ষেপে আইত্রলও প্রতিষ্ঠার মধ্যে দিয়ে শ্রমিকদের অধিকার সমূহ স্বীকৃতি লাভ করে এবং সকল দেশে শিল্প মালিক ও শ্রমিকদের তা মেনে চলার আহবান জানায়। এভাবে শ্রমিক ও মালিকদের অধিকার সংরক্ষণ করে। বাংলাদেশ আইএলও কর্তৃক প্রণীত নীতিমালায় স্বাক্ষরকারী একটি দেশ। বাংলাদেশে "মে দিবসে" সরকারি ছুটি এবং বেশ উৎসাহ উদ্দীপনার সঙ্গে দিবসটি বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন পালন করে আসছে।

লায়ন সোবহান হাওলাদার
ভাইস চেয়ারম্যান , জাতীয় সাংবাদিক সংস্থা।
সদস্য, স্থায়ী পরিষদ
কেন্দ্রীয় ফারিয়া।

বিশ্ব ধূমপানমুক্ত পরিষদ'র পক্ষ থেকে...............................।
28/04/2025

বিশ্ব ধূমপানমুক্ত পরিষদ'র পক্ষ থেকে...............................।

Address

North Brook Hall Road
Dhaka
1100

Telephone

01970516917

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lion Sobhan Hawlader posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Lion Sobhan Hawlader:

Shortcuts

Share

Category