10/11/2025
বিইউপি নিয়ে কনফিউশান? মনে অনেক প্রশ্ন??
BUP নিয়ে সকল প্রশ্ন এবং কনফিউশান ক্লিয়ার এর পরে তোমার আর কোন কনফিউশান থাকবে না।
সহজে বিউপি ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবে MHR Online এর মাধ্যমে
১. বিইউপি পাবলিক না প্রাইভেট?
– বাংলাদেশের ৩১ তম পাবলিক বিশ্ববিদ্যালয়।যা প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালে। ক্যান্টনমেন্ট এরিয়া তে হওয়ায় সর্বসাধারনের প্রবেশ নিষেধ।
২. সেশন জট ও পলিটিক্স আছে কিনা?
– স্বশস্ত্র বাহিনী দ্বারা বিইউপি পরিচালিত তাই এইখানে পলিটিক্স এর কোন অবকাশ নেই। আর যেহেতু কোনো ঝামেলা হয়না তাই সেশন জ্যাম এর কোন ভয় ও নেই।
৩. বিইউপি পাবলিক হওয়া সত্যেও এতো খরচ কেনো?
– বিইউপি যেহেতু আন্ডার কন্সট্রাকশন ইউনিভার্সিটি আর বিইউপি উন্নয়ন এর জন্যে সরকার এর কাছ থেকে যা পায় আর স্টুডেন্টদের কাছ থেকে যা নেওয়া হয় ওইটা দিয়েই উন্নতমানের শিক্ষা ব্যবস্থাপনা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে বিইউপি। বিইউপি তে আসলে হয়তো এই প্রশ্ন টার উত্তর আরো ভালো ভাবে পেয়ে যাবেন।
৪.বিইউপিতে চার বছরে কত খরচ পড়বে?
– চার বছরে প্রায় ১ লাখ ৫৩ হাজার টাকা লাগবে। প্রতি ইয়ারে ২ টা সেমিস্টার। প্রতি সেমিস্টার এ ১৬৫০০ টাকা। ৩য়,৫ম,৭ম সেমিস্টারে ১৭৫০০ করে আর যখন ভর্তি হবেন ৩৩ হাজার টাকা দিতে হবে। তবে এই টাকা ১ লাখ ৫৩ হাজার এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
৫. বিইউপিতে কি বাংলা না ইংরেজিতে প্রশ্ন হয়?
– প্রশ্ন ইংরেজীতে হয়। কিন্তু অনেকেই ভয় পায় এই ইংরেজি প্রশ্ন হওয়া নিয়ে।ভয় এর তো কিছুতো নেই। একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে-
*) বাংদেশের রাজধানী কোনটি?
*) What is the capital of Bangladesh?
শুধু বাংলাটাই ইংরেজিতে আসবে। আপনার প্রস্তুতি ভালো থাকলে প্রশ্ন দেখেলে আর অপশন দেখলেই উত্তর পেয়ে যাবেন। আর ইংরেজি প্রশ্ন তে যদি খুব সমস্যাই হতো তাহলে এত এত বাংলা মিডিয়ামের ছাত্র বিইউপি তে চান্স পেতোনা।
৬ . বিইউপি তে কি বিভাগ পরিবর্তন আছে?
👉হ্যাঁ, আছে তাও ও আবার তিনটি অনুষদ।
ইউনিটগুলো হচ্ছে FASS,FSSS,FBS.
৭. FASS এর সাবজেক্টগুলো কি কি এবং কয়টি আসন আছে??
👉FASS এ ৬ টি সাবজেক্ট আছে এবং ৩৫০ টি আসন রয়েছে।
1. ECONOMICS (120)
2. English (60)
3. Development Studies(60)
4. Public Administration (60)
5. DHSM(60)
6. SOCIOLOGY (60)
৮. FSSS এর সাবজেক্ট গুলো কি কি এবং আসন?
1. LAW (120)
2. IR(120)
3. MASS COMMUNICATION & Jouranlism(60)
4. Peace conflict (60)
৯. FBS এর সাবজেক্ট গুলো কি কি?
1. BBA IN GENERAL(120)
2. BBA IN ACCOUNTING& INFORMATION SYSTEM (120)
3. BBA IN FINANCE &BANKING(120)
4. BBA IN MANAGEMENT (120)
5. BBA IN MARKETING(120)
১০. FST এর সাবজেক্ট গুলো কি কি ও আসন কত?
1.ICE(75)
2.environment science (75)
3. CSE (120)
১১. বিইউপি ভর্তি পরীক্ষা দেয়ার ভর্তি যোগ্যতা :
সার্কুলার দিলে বিস্তারিত জানতে পারবে কারণ প্রতিবছরই জিপিএ রিকুয়েরমেন্ট বাড়ানো কমানো হয়।
১৩. মার্ক ডিস্টিব্রিউসন?
চলো দেখে নেই BUP এর চারটি ইউনিটের মানবন্টন (বিগত সালের মানবন্টন অনুযায়ী)।
🟡 Faculty of Science & Technology (FST)
Physics 20
Chemistry 20
Math 20
Biology 20
✅ যেকোনো ৩ টি সাব্জেক্ট দাগাতে হবে। Total Marks - 60
🟡 Faculty of Business Studies (FBS)
English 25
Math 40
General Knowledge 10
✅ Total Marks - 75
🟡 Faculty of Arts & Social Science (FASS)
Bangla 20
English 40
General Knowledge 40
✅ Total Makrs - 100
🟡 Faculty of Security & Strategic৷ Studies (FSSS)
Bangla 20
English 40
General Knowledge 40
✅ Total Makrs - 100
১৪. ভাইয়া, আমি তো সেকেন্ড টাইমার। আমি কি বিইউপি তে ভর্তি পরীক্ষা দিতে পারব?
উত্তরঃ হ্যা পারবে।
১৫. ভাইয়া, সেকেন্ড টাইমার দের কি কোন মার্কস কাটা হয়? উত্তরঃ একদম ই না
১৬. বিইউপি তে কি হল আছে?
উত্তরঃ না, ভাইয়া কিন্ত হোস্টেল আছে BUP এর Mirpur 12 DOHS, সেটার জন্য থাকা খাওয়ায় খরচ মাসে ৭ হাজার টাকা,থাকা খাওয়ার একটু বেশি বাট খুবই মানসম্মত।
১৭. BUP তে ভাইভা আছে?
উত্তর :গতবছর ভাইভা ছিলো না
১৮. জিপিএ মার্ক কত?
উত্তরঃ 45মার্ক
১৯. বিইউপি তে চান্স পাওয়ার জন্য সেইফ মার্ক কত।
উত্তরঃ এটা বলা খুব কঠিন, প্রশ্নের ধরনের উপর নির্ভর করে।তবুও ধারনা দিচ্ছি
Fass:65-70
Fsss:70-75
Fbs:50-55
FST: 50-55(OUT OF 80)