Medhabi - মেধাবী

Medhabi - মেধাবী

Share

MEDHABI- আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটি উদ্যোগ; যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন ও দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলছে সম্ভাবনাময় ভবিষ্যত।

14/06/2026

‘মেধাবী’ প্রকল্পের চতুর্থ পর্যায়ে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের যোগদানের প্রক্রিয়া আগামীকাল ১৫ জুন ২০২৬ (সোমবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচিত শিক্ষার্থীদের আগামীকাল সকাল ৯:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকার মধ্যে প্রয়োজনীয় নথিপত্র এবং অফিশিয়াল নির্দেশিকায় বর্ণিত ব্যক্তিগত মালামালসহ প্রকল্পের নির্ধারিত ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে।

প্রকল্পে উপস্থিত হওয়ার পূর্বে প্রিন্ট ফরম এবং আনুষঙ্গিক নথিসমূহ পুনরায় যাচাই করে নিতে নিচের সংযুক্ত মূল পোস্টটি (Shared Post) গুরুত্বের সাথে দেখার জন্য বলা হলো।

চূড়ান্ত ফলাফল প্রকাশ ও ভর্তি সংক্রান্ত অফিশিয়াল নির্দেশনা

আলহামদুলিল্লাহ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিচালিত ‘মেধাবী’ প্রকল্পের চতুর্থ পর্যায়ের চূড়ান্ত নির্বাচনী প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। আবেদন যাচাই-বাছাই এবং সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ও পরবর্তী করণীয় নিচে বিস্তারিত প্রদান করা হলো:

১. নির্বাচিতদের তালিকা:
চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা দেখতে নিচের ড্রাইভ লিঙ্কে ক্লিক করুন:
🔗 ফলাফল লিঙ্ক https://drive.google.com/file/d/1Mhxm0m2zyV0ZjARjtN3RX0Zghcprzikd/view

২. ভর্তি ও যোগদানের সময়সূচি:
নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৫ জুন ২০২৬, সোমবার সরাসরি মেধাবী প্রকল্পে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
সময়: সকাল ৯:০০ টা হতে বিকাল ৫:০০ টা পর্যন্ত।

৩. অফিশিয়াল নির্দেশিকা:
প্রকল্পে আসার পূর্বে আপনাকে কী কী সাথে আনতে হবে এবং প্রকল্পে কোন বিষয়গুলো নিষিদ্ধ, সে সম্পর্কে একটি বিস্তারিত অফিশিয়াল নির্দেশিকা প্রদান করা হয়েছে। আসার পূর্বে এই নির্দেশিকাটি অন্তত কয়েকবার গুরুত্বের সাথে পড়ার জন্য বলা হলো:
🔗 নির্দেশিকা লিঙ্ক https://drive.google.com/file/d/1NN-AkgEFDpWFVN3HrP2eeHeYgtXZzPV8/view?usp=sharing

৪. প্রিন্ট ফরম:
ভর্তি কার্যক্রমের জন্য নির্ধারিত ফরমটি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিন। আসার সময় ফরমটি যথাযথভাবে পূরণ করে সাথে নিয়ে আসা বাধ্যতামূলক।
🔗 ফরম ডাউনলোড লিঙ্ক https://drive.google.com/file/d/1pRt5OODbj_S6_HIHS9xHcmhdI218MC_h/view?usp=sharing

বিশেষ দ্রষ্টব্য:
অফিশিয়াল নির্দেশনায় বর্ণিত নিয়মাবলী যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় নথিপত্র ও ব্যক্তিগত মালামালসহ নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো যাচ্ছে।

সাফল্যের সাথে উত্তীর্ণ সকল মেধাবীদের জানাই আন্তরিক অভিনন্দন।

মেধাবী পরিবারের সদস্য হিসেবে আপনাদের আগামীর পথচলা সুন্দর ও সমৃদ্ধ হোক।

Photos from Medhabi - মেধাবী's post 12/06/2026

ঈদুল আযহার বিরতি কাটিয়ে মেধাবী ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের শিক্ষার্থীদের পরবর্তী লেভেলে উন্নীত করার লক্ষ্যে আজ পরিচালিত হচ্ছে ‘CEFR লেভেল পুনর্মূল্যায়ন’ পরীক্ষা।

27/05/2026

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

22/05/2026

চূড়ান্ত ফলাফল প্রকাশ ও ভর্তি সংক্রান্ত অফিশিয়াল নির্দেশনা

আলহামদুলিল্লাহ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিচালিত ‘মেধাবী’ প্রকল্পের চতুর্থ পর্যায়ের চূড়ান্ত নির্বাচনী প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। আবেদন যাচাই-বাছাই এবং সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ও পরবর্তী করণীয় নিচে বিস্তারিত প্রদান করা হলো:

১. নির্বাচিতদের তালিকা:
চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা দেখতে নিচের ড্রাইভ লিঙ্কে ক্লিক করুন:
🔗 ফলাফল লিঙ্ক https://drive.google.com/file/d/1Mhxm0m2zyV0ZjARjtN3RX0Zghcprzikd/view

২. ভর্তি ও যোগদানের সময়সূচি:
নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৫ জুন ২০২৬, সোমবার সরাসরি মেধাবী প্রকল্পে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
সময়: সকাল ৯:০০ টা হতে বিকাল ৫:০০ টা পর্যন্ত।

৩. অফিশিয়াল নির্দেশিকা:
প্রকল্পে আসার পূর্বে আপনাকে কী কী সাথে আনতে হবে এবং প্রকল্পে কোন বিষয়গুলো নিষিদ্ধ, সে সম্পর্কে একটি বিস্তারিত অফিশিয়াল নির্দেশিকা প্রদান করা হয়েছে। আসার পূর্বে এই নির্দেশিকাটি অন্তত কয়েকবার গুরুত্বের সাথে পড়ার জন্য বলা হলো:
🔗 নির্দেশিকা লিঙ্ক https://drive.google.com/file/d/1NN-AkgEFDpWFVN3HrP2eeHeYgtXZzPV8/view?usp=sharing

৪. প্রিন্ট ফরম:
ভর্তি কার্যক্রমের জন্য নির্ধারিত ফরমটি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিন। আসার সময় ফরমটি যথাযথভাবে পূরণ করে সাথে নিয়ে আসা বাধ্যতামূলক।
🔗 ফরম ডাউনলোড লিঙ্ক https://drive.google.com/file/d/1pRt5OODbj_S6_HIHS9xHcmhdI218MC_h/view?usp=sharing

বিশেষ দ্রষ্টব্য:
অফিশিয়াল নির্দেশনায় বর্ণিত নিয়মাবলী যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় নথিপত্র ও ব্যক্তিগত মালামালসহ নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো যাচ্ছে।

সাফল্যের সাথে উত্তীর্ণ সকল মেধাবীদের জানাই আন্তরিক অভিনন্দন।

মেধাবী পরিবারের সদস্য হিসেবে আপনাদের আগামীর পথচলা সুন্দর ও সমৃদ্ধ হোক।

Photos from Medhabi - মেধাবী's post 18/05/2026

সাক্ষাৎকারের জন্য নির্বাচিত আবেদনকারীদের তালিকা প্রকাশ।

আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী’ প্রকল্পের চতুর্থ ধাপে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (১৮, ১৯, ২০ ও ২১তম ব্যাচ) আবেদনকারীদের মধ্য হতে প্রাথমিক যাচাই-বাছাই শেষে সাক্ষাৎকারের জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হলো।

নির্বাচিত আবেদনকারীদের আগামী ১৯ ও ২০ মে বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময়সূচি ও সিরিয়াল নম্বর অনুযায়ী সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো যাচ্ছে।

সাক্ষাৎকারের সময়সূচি (সিরিয়াল অনুযায়ী):
১৯ মে ২০২৬ (মঙ্গলবার): সিরিয়াল নম্বর ০১ থেকে ১৬০ পর্যন্ত।
২০ মে ২০২৬ (বুধবার): সিরিয়াল নম্বর ১৬১ থেকে ৩১২ পর্যন্ত।

সময়: প্রতিদিন সকাল ৯:০০ ঘটিকা হতে সাক্ষাৎকার শুরু হবে।

স্থান: মেধাবী প্রকল্প, কন্টেইনার পোর্ট রোড, হাসনাবাদ, দক্ষিণ কেরাণীগঞ্জ, ঢাকা-১৩১১।

যাতায়াত সংক্রান্ত তথ্য:
সাক্ষাৎকারে অংশগ্রহণের সুবিধার্থে নির্ধারিত তারিখে (১৯ ও ২০ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হতে মেধাবী প্রকল্পের উদ্দেশ্যে সকাল ০৮:৩০ মিনিট এবং ১১:১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বিশেষ বাস ছেড়ে আসবে।

বিশেষ নির্দেশনা :
তালিকায় থাকা যে সকল আবেদনকারী হার্ডকপি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে জমা দেননি, তাদের সাক্ষাৎকারের সময় অবশ্যই আবেদনপত্রের হার্ডকপি ও প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে আনতে হবে। হার্ডকপি ব্যতীত কোনো আবেদনকারীর সাক্ষাৎকার গ্রহণ করা হবে না।

যোগাযোগ: ০১৯৫৮-২৭৭৬৭২

16/05/2026

আবেদনের সময় শেষ হতে আর মাত্র ১ দিন!

নিরাপদ ও স্বাস্থ্যকর আবাসনের পাশাপাশি এই প্রকল্পে শিক্ষার্থীরা শিখছেন ইংরেজি, আইসিটি ও এআই (AI) এর মতো প্রয়োজনীয় সব দক্ষতা। এছাড়া ক্যারিয়ারের পূর্ণাঙ্গ প্রস্তুতিতে এবারের বিশেষ সংযোজন হিসেবে থাকছে বিসিএস (BCS) ও প্রতিযোগিতামূলক পরীক্ষার বিশেষ গাইডলাইন ও সেশন, যা শিক্ষার্থীদের আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় এক ধাপ এগিয়ে রাখবে।

বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি নিজেকে দক্ষ, আত্মবিশ্বাসী ও নৈতিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার এই সুযোগটি গ্রহণ করতে ১৭ মে’র মধ্যে আপনার আবেদন সম্পন্ন করার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

📅 আবেদনের সময়সীমা: ১৭ মে ২০২৬ ইং, রাত ১২টা পর্যন্ত।

আবেদনের নিয়ম ও বিস্তারিত তথ্য জানতে নিচের লিংকে ক্লিক করুন:
🔗 https://www.facebook.com/share/p/1c2UzQc1A3/

13/05/2026

আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী’ প্রকল্পের মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার পাশাপাশি তাদের আধুনিক দক্ষতা এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এরই ধারাবাহিকতায়, চতুর্থ ধাপে নতুন শিক্ষার্থী নির্বাচনের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮, ১৯, ২০ ও ২১তম ব্যাচের আগ্রহী ছাত্রদের কাছ থেকে আবেদনের আহ্বান জানানো যাচ্ছে।

✅ আবেদনের প্রক্রিয়া (ধাপে ধাপে):
ধাপ ১: অনলাইন আবেদন (গুগল ফরম)
নিচের লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন ফরমটি নির্ভুলভাবে পূরণ করুন। ফরম পূরণের সময় আপনার সচল ফেসবুক প্রোফাইল লিঙ্কটি সঠিকভাবে প্রদান করবেন।
🔗 অনলাইন আবেদন লিঙ্ক: https://forms.gle/qQ6CmYGmTdkbFK2QA

ধাপ ২: ফরম ডাউনলোড ও সরাসরি জমা (হার্ড কপি)
অনলাইন আবেদনের পাশাপাশি সরাসরি আবেদন ফরমের প্রিন্ট কপি পূরণ করে জমা দিতে হবে। নিচের লিঙ্ক থেকে ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন।
🔗 আবেদন ফরম লিঙ্ক: https://drive.google.com/file/d/1ddOsdd0IxcwGbIC1zu9pI1Mho-5MyfW6/view?usp=sharing

📍 জমা দেওয়ার স্থান: প্রক্টর অফিস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

📄 হার্ড কপির সাথে প্রয়োজনীয় নথিপত্র:
জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের ফটোকপি।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি।
বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
আবেদনকারীর ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।

📅 আবেদনের শেষ সময়: ১৭ মে, ২০২৬ ইং।

⚠️ বিশেষ শর্তাবলী ও দ্রষ্টব্য:
এই বিজ্ঞপ্তিটি শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮, ১৯, ২০ ও ২১তম ব্যাচের ছাত্রদের জন্য প্রযোজ্য।
অনলাইন ফরম পূরণ করা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রক্টর অফিসে হার্ড কপি জমা দেওয়া—উভয় ধাপই বাধ্যতামূলক।
আবেদন যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে নির্বাচিতদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

📞 যোগাযোগ ও জিজ্ঞাসা:
মোবাইল: ০১৮৯৮-৭৭৩৮১২
ই-মেইল: [email protected]

পেশাগত জীবনে সফল হওয়া এবং নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার এই সুযোগ গ্রহণে শিক্ষার্থীদের উৎসাহিত করা হচ্ছে।

শুভেচ্ছান্তে,
মেধাবী
আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটি উদ্যোগ

10/05/2026

শেষ সময়ে এসে আরও প্রাণবন্ত মেধাবীর ফটো কনটেস্ট; এক্সক্লুসিভ পুরস্কার জিতে নেওয়ার চূড়ান্ত সুযোগ আজই।

আপনার অংশগ্রহণ নিশ্চিত করুন এখনই!

📸 শুরু হলো ‘মেধাবী’ ফটো কনটেস্ট ২০২৬
‘লেন্সের ফ্রেমে প্রিয় বই’

বইয়ের প্রতি ভালোবাসা আর সৃজনশীলতাকে সম্মান জানাতে আমরা আয়োজন করেছি এক বিশেষ ফটো কনটেস্ট। আপনার সংগ্রহে থাকা “ঈমানের অপরিহার্য পাঠ” বইটির নান্দনিক ও শৈল্পিক ছবি তুলে অংশ নিন আমাদের এই প্রতিযোগিতায়।

পুরস্কার:
প্রতিযোগিতায় সেরা ৩ জন বিজয়ীর জন্য থাকছে অত্যন্ত আকর্ষণীয় ও এক্সক্লুসিভ উপহার সামগ্রী। বিজয়ী মেধাবীদের এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে আমরা সাজিয়েছি চমৎকার সব সারপ্রাইজ!

অংশগ্রহণের ধাপসমূহ:
🔹 ১. ছবি পোস্ট:
বইটির একটি সৃজনশীল ছবি তুলে আমাদের অফিসিয়াল গ্রুপে পোস্ট করুন। ক্যাপশনে আপনার নাম, বিভাগ ও ব্যাচ-এর সাথে অবশ্যই #ঈমানের_অপরিহার্য_পাঠ এবং # হ্যাশট্যাগ দুটি ব্যবহার করবেন।
🔗গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/753971270630951

🔹 ২. পাবলিক শেয়ার:
গ্রুপে করা আপনার সেই পোস্টটি নিজের প্রোফাইলে ‘Public’ করে শেয়ার দিন।

🔹 ৩. ফলো ও আমন্ত্রণ:
আমাদের ‘মেধাবী’ (Medhabi) পেইজটি নিজে ফলো করুন এবং আপনার ২০ জন বন্ধুকে পেইজটি ফলো করার জন্য ইনভাইট (Invite) করুন।

✅ অংশগ্রহণ নিশ্চিত ও যাচাইয়ের নিয়ম:
সব ধাপ শেষ করে আমাদের এই মূল পোস্টের কমেন্ট বক্সে নিচের তথ্যগুলো একবারে জমা দিন:
• আপনার শেয়ার করা পোস্টের লিংক।
• ৩ জন বন্ধুকে (জবি শিক্ষার্থী) মেনশন করুন।
• পেইজটি নিজে ফলো করেছেন এবং ২০ জন বন্ধুকে ইনভাইট করেছেন—এমন স্ক্রিনশট।

মূল্যায়ন পদ্ধতি:
• ছবির সৃজনশীলতা ও গুণগত মান: ৭০% নম্বর।
• পোস্টের এনগেজমেন্ট (লাইক ও কমেন্ট): ৩০% নম্বর।

জরুরি নিয়মাবলী:
• প্রতিযোগিতাটি শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং মেধাবী প্রকল্পের শিক্ষার্থীদের জন্য।
• ছবি অবশ্যই অংশগ্রহণকারীর নিজের তোলা হতে হবে।
• সকল নিয়ম (হ্যাশট্যাগ, শেয়ার, ইনভাইট) পালন করলেই কেবল অংশগ্রহণ বৈধ বলে গণ্য হবে।

⏳ শেষ সময়: ১০ মে ২০২৬ খ্রিষ্টাব্দ

আপনার শৈল্পিক চোখ আর বইয়ের প্রতি ভালোবাসার দারুণ একটি সমন্বয় দেখতে আমরা মুখিয়ে আছি। শুভকামনা সবার জন্য!

শুভেচ্ছান্তে,
মেধাবী (আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটি উদ্যোগ)

Photos from Medhabi - মেধাবী's post 09/05/2026

শিক্ষার্থীদের উপস্থাপনা ও যোগাযোগ দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত ২ দিনব্যাপী বিশেষ ইভেন্টের আজ ছিল সমাপনী দিন।

সমাপনী দিনে অনুষ্ঠিত ‘এক্সটেম্পর স্পিচ’ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের বাচনভঙ্গি ও তাৎক্ষণিক যুক্তিবোধের চমৎকার স্বাক্ষর রেখেছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য সকল বিজয়ীদের জানাই মেধাবী পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

Photos from Medhabi - মেধাবী's post 08/05/2026

শিক্ষার্থীদের উপস্থাপনা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ২ দিনব্যাপী বিশেষ কর্মসূচির প্রথম দিন আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকের সেশনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মারিকো বাংলাদেশের ব্র্যান্ড ম্যানেজার আবদুল্লাহ আজওয়াদ রাফিদ এবং মেধাবীর ইংলিশ ট্রেইনার মো. সাদমান ইসলাম স্যার।

শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে সেশনটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও তথ্যবহুল। প্রেজেন্টেশন ও পাবলিক স্পিকিংয়ের বিভিন্ন ব্যবহারিক কৌশল ও স্মার্ট টিপস শিক্ষার্থীরা সরাসরি প্রশিক্ষকদের কাছ থেকে শেখার সুযোগ পেয়েছে।

২ দিনব্যাপী এই আয়োজনের দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল অনুষ্ঠিত হবে বহুপ্রতীক্ষিত ‘এক্সটেম্পর স্পিচ’ প্রতিযোগিতা।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Container Port Road, Hasnabad, Keraniganj
Dhaka
1311

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00