Govt Job Dreamers IUBAT

Govt Job Dreamers  IUBAT "Govt Job Dreamers – IUBAT" is a learning and preparation platform for IUBAT students, especially from Agriculture, who are preparing for government job exams.

16/08/2026

বিসিএস প্রস্তুতি নিয়ে ছোট্ট কিছু কথা 📚

অনেকেই মেসেঞ্জারে আমার প্রস্তুতি, পড়াশোনার কৌশল ও বইয়ের সাজেশন জানতে চাচ্ছেন। সবার উদ্দেশে আমার এই ছোট্ট প্রচেষ্টা। আশা করি, কারও না কারও উপকারে আসবে।

শুরুতেই একটা কথা বলে রাখি—আমি কখনোই নিজেকে খুব মেধাবী বা টপ লেভেলের শিক্ষার্থী মনে করিনি। বরং অনেক সময় নিজের ওপর আত্মবিশ্বাসও কম ছিল। তবে একটা জিনিস ছিল—পরিশ্রম করার মানসিকতা এবং হাল না ছাড়ার চেষ্টা।

বিসিএসের জার্নিটা সত্যিই অনেক দীর্ঘ। এখানে শুধু মেধা নয়, ধৈর্য, ধারাবাহিকতা এবং লেগে থাকার মানসিকতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার এই জার্নি শুরু হয়েছিল ২০২২ সালে।

📌 প্রিলিমিনারি প্রস্তুতি

১. বাংলা: অভিযাত্রী, নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ ও Live MCQ
২. ইংরেজি: Competitive English, Master, Bank Vocabulary এবং Live MCQ Vocabulary PDF (প্রিন্ট করে)
৩. গণিত: খাইরুল বেসিক ম্যাথ, Live MCQ এবং রিয়াদ স্যারের অনলাইন কোর্স
৪. বিজ্ঞান: Oracle ও George বিজ্ঞান
৫. বাংলাদেশ বিষয়াবলি: MP3 ও Basic View
৬. আন্তর্জাতিক বিষয়াবলি: MP3 ও Basic View
৭. ভূগোল, সুশাসন ও নৈতিকতা: Basic View
৮. কম্পিউটার: Oracle

প্রথম ২ টা বিসিএস প্রিলি ফেল করার পরে আমি প্রফেসর জব সলুশন কিনে পড়েছিলাম।কারণ জব সলুশন থেকে যেসব প্রশ্ন বার বার ভুল করতাম ওগুলো রিভাইস করছি,খাতায় লিখে পরীক্ষার আগে রাতে চোখ বুলাতাম।আর লাইভ এমসিকিউতে এক্সাম দেয়া এবং তাদের ব্যাখ্যাসহ উত্তর পড়তাম।

📌 লিখিত প্রস্তুতি

বাংলা: শীকর, Assurance এবং উত্তরণ থেকে সাহিত্য সমালোচনার কিছু অংশ দেখেছি।
ইংরেজি: Assurance কিনেছিলাম, তবে পত্রিকার ইংরেজি আর্টিকেল থেকেই বেশি পড়তাম।
গণিত: Math Hour ও রিয়াদ স্যারের ক্লাস।
বিজ্ঞান: Science Hour ও নায়েব আলী স্যারের ক্লাস লেকচার।
বাংলাদেশ বিষয়াবলি: Basic View, Manual এবং পত্রিকা।
আন্তর্জাতিক বিষয়াবলি: Basic View ও পত্রিকা।

লিখিত পরীক্ষার জন্য উত্তরণ ও Confidence-এর মডেল টেস্ট দিয়েছি।

📌 ভাইভা প্রস্তুতি

ভাইভার জন্য মূলত—
১. উত্তরণের ৩টি বই
২. Viva Battle
৩. Confidence-এর বই

এর পাশাপাশি নিয়মিত পত্রিকা পড়া এবং গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক খবরগুলো অনুসরণ করার চেষ্টা করতাম।

তবে সত্যি বলতে, আমার পড়াশোনা কখনোই খুব গোছানো বা একটানা ছিল না। মাঝে মাঝে অনেক বড় ব্রেক গেছে, পড়াশোনা ঠিকমতো হয়নি, মন বসেনি। কিন্তু একটা জিনিস করার চেষ্টা করেছি—হাল ছাড়িনি।তাই যারা এখন বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন, তাদের বলব—নিজেকে অন্যের সঙ্গে তুলনা না করে নিজের গতিতে এগিয়ে যান। একদিনে অনেক পড়ার চেয়ে, বারবার ফিরে এসে আবার শুরু করাটাও অনেক বড় ব্যাপার।

আর সবশেষে একটা কথা—পরিশ্রমের পাশাপাশি ভাগ্য এবং মানুষের দোয়াও খুব গুরুত্বপূর্ণ। আমার জন্য যারা দোয়া করেছেন, উৎসাহ দিয়েছেন এবং পাশে থেকেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ❤️

যারা কোনো কোচিং ছাড়াই বিসিএসের প্রস্তুতি নিতে চান, লেখাটি তাদের কাজে লাগবে আশাকরি।প্রথমেই বলে রাখা ভালো, আমি একটা কোচিং-...
29/06/2026

যারা কোনো কোচিং ছাড়াই বিসিএসের প্রস্তুতি নিতে চান, লেখাটি তাদের কাজে লাগবে আশাকরি।

প্রথমেই বলে রাখা ভালো, আমি একটা কোচিং-এ প্রিলির এক্সাম ব্যাচে ভর্তি হয়েছিলাম। সেখানে টপিকস-ভিত্তিক ৩/৪টা এক্সাম দিয়ে আর কন্টিনিউ করিনি। এছাড়া কোনো পর্যায়েই কোনো কোচিং করিনি।

যাইহোক, আমার জার্নিটা শেয়ার করি।
এ লেখায় মূলত পরীক্ষা-কেন্দ্রিক আমার স্ট্রাটেজি নিয়েই আলোচনা থাকবে। আমি যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম, সেটা তুলে ধরার চেষ্টা করছি।

১। শুরুতে যা করেছি

বিসিএস প্রস্তুতির শুরুতেই আমি সিলেবাস, প্রিলি ও লিখিত প্রশ্নব্যাংক এবং প্রিলি ডাইজেস্ট পড়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করেছি। এর মাধ্যমে নিজের দুর্বলতা খুব সহজেই ধরতে পেরেছি। তাছাড়া ইন-ডেপথে যেসব কৌশল ফলো করেছি, নিম্নে তুলে ধরার চেষ্টা করলাম।

২। নিজের দুর্বলতাকে খুঁজে বের করা ও সমাধানের চেষ্টা করা।

আমার সবথেকে বড় দুর্বলতা ছিল ইংরেজি সাহিত্য, বাংলা, সংবিধান ও আন্তর্জাতিক বিষয়াবলির কনসেপচুয়াল ইস্যুগুলো।

আমি প্রস্তুতির শুরুতেই দীর্ঘ ১ মাস ধরে ইংরেজি সাহিত্যের একটা গাইড বই ফলো করেছিলাম।
সকালে বসতাম আর (মাঝখানে খাওয়া ও ব্যক্তিগত কাজ বাদে) সন্ধ্যায় উঠতাম।
পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

সংবিধান আয়ত্তে আনতে খুব কষ্ট পেতে হয়েছিল। ৬ মাসেরও বেশি সময় লেগেছে এটাতে দখল আনতে।
মূলত সাধু ভাষায় পড়তে গিয়ে এই বিপত্তিটা বেধেছিল।

বাংলার জন্য ৫টা গাইড বই, ২টা সাহিত্য সমালোচনা/আলোচনামূলক বই ফলো করেছি।
পাশাপাশি বিখ্যাত সাহিত্যিকদের গুরুত্বপূর্ণ বেশ কিছু লেখা পড়ে ফেলি।

আন্তর্জাতিক বিষয়াবলিতে ব্যাপক আগ্রহ থাকার কারণে মজার সাথেই পড়েছি। প্রতিটি নতুন শব্দ ও ধারণা নোট করে রাখতাম এবং গভীরে জানার চেষ্টা করতাম।

৩। ঘরে বসে প্রিলির মডেল টেস্ট দেওয়া

প্রথম প্রিলি পরীক্ষার আগে ঘরে বসে টাইম ধরে মডেল টেস্ট দিয়েছি। এক্ষেত্রে একটা মডেল টেস্ট গাইড ফলো করতাম। পরবর্তীতে এত রিয়েল এক্সাম দিয়েছি যে মডেল টেস্টের প্রয়োজন পড়েনি।

৪। টাইম ম্যানেজমেন্ট

আমার প্রথম প্রিলি ও রিটেন পরীক্ষায় পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করতে খুব বেগ পেতে হয়েছে।
প্রিলিতে সমস্যা হয়েছিল প্রশ্ন পড়ে উত্তর করতে বেশি সময় নেওয়া।

এরপরের এক্সামগুলোতে প্রশ্ন পড়া সারা, বৃত্ত ভরাট করা সারা—এই নীতিতে নির্ধারিত সময়ের আগেই সব জানা প্রশ্নের উত্তর করতে পেরেছি।

যেসব MCQ প্রথম দেখাতেই পারিনি, সেগুলো স্কিপ করে গিয়েছি। এভাবে টাইম অনেক সেভ হয়েছে।

হালকা কনফিউশনগুলো মার্ক করে রাখতাম। পরে সেগুলো থেকে অধিক সম্ভাবনাযুক্ত কিছু প্রশ্নের উত্তর করেছি।

লিখিত পরীক্ষার ক্ষেত্রে, প্রতিটি সমান নম্বরের প্রশ্নের জন্য একই সময় দিয়েছি। পরীক্ষার হলে যাওয়ার আগেই ঠিক করে যেতাম কোন প্রশ্নের উত্তর কত সময় দেব। এজন্য পরীক্ষার হলে প্রিসাইজ টাইম ম্যানেজমেন্ট করতে পেরেছি। সমস্যা হয়নি।

৫। জব সল্যুশন ভালোভাবে আয়ত্তে নিয়ে আসা

প্রথম দিকে জব সল্যুশন পড়তে বিরক্ত লাগত। কিন্তু একটা সময় গিয়ে আমি ৫/৬ ঘণ্টায় প্রফেসরসের মোটা জব সল্যুশন শেষ করে ফেলতাম।

এক্ষেত্রে কেটে দেওয়া টেকনিক অবলম্বন করতাম।
যেসব প্রশ্ন আত্মস্থ হয়ে গিয়েছিল, সেগুলো কেটে দিতাম।
যেগুলো মনে রাখতে কষ্ট হতো, সেগুলো মার্ক করে রাখতাম। মূলত এগুলোই পরীক্ষার আগের দিন পড়ে যেতাম।

৬। নোট করা

প্রিলির জন্য আমি কোনো নোট করিনি। তবে,লিখিত পরীক্ষার জন্য নোট করা আমার বিসিএস ক্র্যাক করার ক্ষেত্রে গেম-চেঞ্জার ছিল। নিজে নোট করার কারণে অনেক তথ্য মাথায় রাখা সম্ভব হতো। সবথেকে বড় সুবিধা পেতাম এক্সামের আগে রিভিশনের সময়।

গণিত, বিজ্ঞান ও ইংরেজি বাদে সব বিষয়ই নোট করে পড়েছিলাম।

প্রথম বিসিএসের আগে পরীক্ষার আগের দিন গাইড বই পড়তাম, কিন্তু শেষ করতে পারতাম না। মাথায় অযথা প্রেশার কাজ করত। কিন্তু পরবর্তীতে নিজে নোট করার কারণে এই সমস্যায় আর পড়তে হয়নি।

৭। পরীক্ষার খাতায় উপস্থাপনা

পরীক্ষার খাতায় উপস্থাপনের ক্ষেত্রে আমি নিম্নোক্ত বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছি—

• প্যারা করে লেখা।
• একই মানের প্রশ্নোত্তর ইউনিফর্ম ওয়েতে লেখা।
যেমন, ১০ মার্কের প্রতিটি প্রশ্নোত্তর ২.৫/৩ পেইজে লেখা।
• লেখা রিডেবল করা, যাতে পরীক্ষকের পড়তে বিরক্তি না আসে।
• সুযোগ থাকলে ইউনিক ইনফরমেশন যুক্ত করা।
• ডেটা/কোটেশন প্রাসঙ্গিক ক্ষেত্রে সুযোগ থাকলে দিয়েছি, অন্যথায় ব্যবহার করিনি।

৮। স্বল্প পরিচিত/আনকমন প্রশ্নের উত্তর

কোনো প্রশ্নই ছেড়ে আসা যাবে না—এমন মানসিকতাই ধরে রেখেছিলাম সবসময়।

এক্ষেত্রে রিলেট করে লেখার চেষ্টা করেছি।
যেমন—

Soft Power-এর প্রশ্নে ‘Panda Diplomacy’, আবার
মূল্যস্ফীতির প্রশ্নে ‘Commodity Market’-এর ধারণা লিখেছি।

একেবারেই অজানা প্রশ্নও কিছু না কিছু লিখে এসেছি।

৯। ইউনিক কম্বাইন্ড প্রিপারেশন

আন্তর্জাতিক বিষয়াবলি, ইংরেজি, রচনা ও অনুবাদের এক অনন্য প্রিপারেশন নিয়েছি।

এজন্য আমি ইংরেজিতে বিভিন্ন Think Tank Websites ও পত্রিকা পড়তাম।

ইংরেজিতে পড়ার কারণে ভোকাবুলারিতে সমৃদ্ধ হতে পেরেছি, আবার অনুবাদও প্র্যাকটিস হয়েছে।

আন্তর্জাতিক বিষয়াবলির বিভিন্ন টপিকসের ওপর এসব আর্টিকেল পড়ার কারণে বৈশ্বিক চলমান ও স্থায়ী ঘটনার বিশ্লেষণ বুঝতে এবং নিজের মতামত দেওয়ার ক্ষেত্রে সহায়ক হয়েছে।

রচনার সঙ্গে সম্পর্কযুক্ত অনেক তথ্য এসব আর্টিকেল থেকে সংগ্রহ করতে পেরেছি।

১০। ভাইভার জন্য বন্ধু/জুনিয়রের সাথে কনভারসেশন

এক বন্ধু ও এক ছোট ভাইয়ের সাথে ভাইভা প্র্যাকটিস করেছি। একই পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি বলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের আলোচনায় উঠে আসত।

১১। লিখিত পরীক্ষায় সব সাবজেক্টকে সমান গুরুত্ব দেওয়া

যেহেতু আমার শুধু জেনারেল ক্যাডারই অপশন ছিল, তাই সব সাবজেক্টই সমান গুরুত্ব দিয়েছি।
একটায় খারাপ হলে আরেকটায় কাভার করবো এই ভরসা রাখতে বা রিস্ক নিতে পারিনি। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়েও নিয়মিত গণিত চর্চা ও বিজ্ঞান পড়েছি।

১২। ইন্টারনেট ও ফ্রি রিসোর্সের ব্যবহার

আমি কোচিং না করলেও রুমমেট থেকে প্রাপ্ত তার কোচিং-এর কিছু নোট, ফেসবুকে বিভিন্ন গ্রুপের নোট ও ইউটিউবের অনেক সাহায্য নিয়েছি।

আমার প্রিপারেশনের পিক সময়ে AI available ছিল না। সব ম্যানুয়ালি কালেক্ট করতে হয়েছে।

গাইড বইয়ের পাশাপাশি আমি যেসব রিসোর্স ব্যবহার করতাম—

বিভিন্ন আন্তর্জাতিক নিউজ মিডিয়া যেমন—

Al Jazeera, BBC, CNN, Reuters, AP, AFP, DW—ফলো করতাম।

🧠 Think Tank Websites

~ CFR
~ RIAC (Russian International Affairs Council) — পশ্চিমা মিডিয়ার বাইরে ভিন্ন দৃষ্টিভঙ্গি দেয়
~ Atlantic Council
~ Project Syndicate (সাবস্ক্রিপশন প্রয়োজন)
~ The Diplomat
~ Foreign Affairs
~ The Hill
~ RAND
~ Carnegie Endowment for International Peace
~ CSIS
~ European Council on Foreign Relations

📱 ভ্রমণের সময় পড়লে গুরুত্বপূর্ণ টার্ম বা ডেটা কপি/স্ক্রিনশট নিয়ে নোটপ্যাড অ্যাপে রাখতাম। বাসায় ফিরে নোট খাতায় টুকে নিতাম।

ইউটিউব চ্যানেলসমূহ—

🔹 BBC বাংলা
🔹 Jamuna TV (Jamuna iDesk)
🔹 সময় টিভি (দৃশ্যপট – ওমর ইনানের বিশ্লেষণ)
🔹 Johnny Harris
🔹 StudyIQ IAS
🔹 AJ Start Here (Al Jazeera)
🔹 Caspian Report
🔹 Zeihan on Geopolitics

১৩। নিজের ভেতর অদম্য ইচ্ছা ও ভাগ্যের খেলা

আমি একটা চাকরি পাওয়ার পরে জয়েন না করে পরে প্রায় দেড় বছর বেকার ছিলাম শুধু বিসিএসের কমপ্লিট প্রিপারেশনের জন্য।

আর এর ফল পেয়েছি পরে। যেমন, ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার পরে ব্যাংকে জয়েন করি।
এরপরে আমার আর তেমন পড়া হয়নি।

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার আগে পড়ার তেমন সুযোগ পাইনি, আগের পড়াই কাজে লেগেছিল। আগের বিসিএসগুলোতে ক্যাডার না পেলেও শেষ দুই বিসিএসে কাঙ্ক্ষিত ফল পেয়েছি, আলহামদুলিল্লাহ।

বিসিএসে আমার জার্নির সারসংক্ষেপ—

৪১তম বিসিএস, নন-ক্যাডার,
৪৩তম বিসিএস, নন-ক্যাডার,
৪৪তম বিসিএস, নন-ক্যাডার,
৪৫তম বিসিএস, প্রশাসন ক্যাডার (সুপারিশপ্রাপ্ত)
৪৬তম বিসিএস, পররাষ্ট্র ক্যাডার (সুপারিশপ্রাপ্ত)

পরিশেষে বলি, কোচিং হয়তো অনেকের ক্ষেত্রে সহায়ক হয়। তবে কোচিং না করলে আপনি ক্যাডার হতে পারবেন না বা পিছিয়ে পড়ছেন—এমনটা ভাববেন না।

যারা কোচিং করছেন বা নিজ থেকে চেষ্টা করছেন, এই লেখা দ্বারা উপকৃত হলে তাতেই আমার আনন্দ। সবার জন্য শুভকামনা রইল।

©সংগ্রহীত ~ মূল লেখা : এস. এম. নাসির উদ্দিন

08/06/2026

২০২৬ ফিফা বিশ্বকাপ: ২৫টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (GK)

বেসিক ও ভেন্যু সংক্রান্ত প্রশ্নোত্তর

১. ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ কততম আসর?
উত্তর: ২৩তম আসর।

২. ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল যৌথভাবে কোন কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর: ৩টি দেশে—যুক্তরাষ্ট্র (USA), কানাডা এবং মেক্সিকো।

৩. ফুটবল ইতিহাসে এবারই প্রথম কতটি দল নিয়ে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে?
উত্তর: ৪৮টি দল (আগে ছিল ৩২টি)।

৪. ২০২৬ বিশ্বকাপে সর্বমোট কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে?
উত্তর: ১০৪টি ম্যাচ।

৫. তিন দেশ মিলিয়ে সর্বমোট কয়টি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচগুলো খেলা হবে?
উত্তর: ১৬টি স্টেডিয়ামে।

৬. ইতিহাসের প্রথম দেশ হিসেবে তিনবার (১৯৭০, ১৯৮৬ এবং ২০২৬) বিশ্বকাপ আয়োজন করার গৌরব অর্জন করেছে কোন দেশ?
উত্তর: মেক্সিকো।

৭. ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: ১১ জুন, ২০২৬।

৮. বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি কোন ঐতিহাসিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে?
উত্তর: মেক্সিকোর এস্তাদিও আজতেকা (Estadio Azteca) স্টেডিয়ামে।

৯. ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: ১৯ জুলাই, ২০২৬।

১০. আয়োজক তিন দেশের মধ্যে কোন দেশটিতে সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে?
উত্তর: যুক্তরাষ্ট্রে।

নতুন ফরম্যাট ও বাছাইপর্ব সংক্রান্ত প্রশ্নোত্তর

১১. ২০২৬ বিশ্বকাপের নতুন ফরম্যাটে মোট কয়টি গ্রুপ থাকবে?
উত্তর: ১২টি গ্রুপ।

১২. নতুন ফরম্যাট অনুযায়ী প্রতিটি গ্রুপে কয়টি করে দল থাকবে?
উত্তর: ৪টি করে দল।

১৩. গ্রুপ পর্ব থেকে কোন কোন দল পরবর্তী রাউন্ডে (শেষ ৩২ বা নকআউট) খেলার সুযোগ পাবে?
উত্তর: প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল এবং সব গ্রুপ মিলিয়ে সেরা ৮টি তৃতীয় স্থানে থাকা দল।

১৪. আয়োজক বা স্বাগতিক দেশ হিসেবে কোন ৩টি দেশ বাছাইপর্ব ছাড়াই সরাসরি বিশ্বকাপে খেলছে?
উত্তর: কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।

১৫. স্বাগতিক ৩টি দেশ বাদে বাকি কতটি দলকে বাছাইপর্ব পার হয়ে মূল পর্বে আসতে হচ্ছে?
উত্তর: ৪৫টি দলকে।

১৬. ইউরোপিয়ান কনফেডারেশন (UEFA) থেকে সর্বোচ্চ কতটি দল ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে?
উত্তর: ১৬টি দল।

১৭. আফ্রিকা মহাদেশ (CAF) থেকে সরাসরি এবং ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ মিলিয়ে সর্বোচ্চ কতটি দল অংশ নিতে পারবে?
উত্তর: ১০টি দল (৯টি সরাসরি + ১টি ইন্টারকন্টিনেন্টাল)।

১৮. এশিয়া মহাদেশ (AFC) থেকে সর্বমোট কয়টি দল বিশ্বকাপে যাওয়ার সুযোগ রয়েছে?
উ

11/05/2026

জীবনে পড়া উচিত এমন ১০০ বইয়ের তালিকা -

১) পথের পাঁচালী — বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
২) অপরাজিত — বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৩) আরণ্যক — বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৪) চাঁদের পাহাড় — বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৫) আদর্শ হিন্দু হোটেল — বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৬) পদ্মা নদীর মাঝি — মানিক বন্দ্যোপাধ্যায়
৭) পুতুল নাচের ইতিকথা — মানিক বন্দ্যোপাধ্যায়
৮) দিবারাত্রির কাব্য — মানিক বন্দ্যোপাধ্যায়
৯) অহিংসা — মানিক বন্দ্যোপাধ্যায়
১০) চিহ্ন — মানিক বন্দ্যোপাধ্যায়
১১) ছোটগল্পসমগ্র — মানিক বন্দ্যোপাধ্যায়
১২) গোরা — রবীন্দ্রনাথ ঠাকুর
১৩) চোখের বালি — রবীন্দ্রনাথ ঠাকুর
১৪) নৌকাডুবি — রবীন্দ্রনাথ ঠাকুর
১৫) শেষের কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর
১৬) গল্পগুচ্ছ — রবীন্দ্রনাথ ঠাকুর
১৭) গীতাঞ্জলি — রবীন্দ্রনাথ ঠাকুর
১৮) বলাকা — রবীন্দ্রনাথ ঠাকুর
১৯) ডাকঘর — রবীন্দ্রনাথ ঠাকুর
২০) সঞ্চয়িতা — রবীন্দ্রনাথ ঠাকুর
২১) দেবদাস — শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২২) শ্রীকান্ত — শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২৩) গৃহদাহ — শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২৪) দেনাপাওনা — শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২৫) চরিত্রহীন — শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২৬) শুভদা — শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২৭) শেষপ্রশ্ন — শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২৮) দত্তা — শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২৯) গণদেবতা — তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
৩০) হাঁসুলি বাঁকের উপকথা — তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
৩১) কবি — তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
৩২) সপ্তপদী — তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
৩৩) আরোগ্য নিকেতন — তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
৩৪) মাল্যবান — জীবনানন্দ দাশ
৩৫) কারুবাসনা — জীবনানন্দ দাশ
৩৬) সঞ্চিতা — কাজী নজরুল ইসলাম
৩৭) বিষের বাঁশি — কাজী নজরুল ইসলাম
৩৮) ছায়ানট — কাজী নজরুল ইসলাম
৩৯) সাম্যবাদী — কাজী নজরুল ইসলাম
৪০) প্রলয় শিখা — কাজী নজরুল ইসলাম
৪১) সিন্ধু-হিন্দোল — কাজী নজরুল ইসলাম
৪২) মৃত্যুক্ষুধা — কাজী নজরুল ইসলাম
৪৩) কুহেলিকা — কাজী নজরুল ইসলাম
৪৪) নকশীকাঁথার মাঠ — জসীমউদ্দীন
৪৫) হাজার বছর ধরে — জহির রায়হান
৪৬) বরফ গলা নদী — জহির রায়হান
৪৭) শেষ বিকেলের মেয়ে — জহির রায়হান
৪৮) লালসালু — সৈয়দ ওয়ালীউল্লাহ
৪৯) কাঁদো নদী কাঁদো — সৈয়দ ওয়ালীউল্লাহ
৫০) চাঁদের অমাবস্যা — সৈয়দ ওয়ালীউল্লাহ
৫১) খোয়াবনামা — আখতারুজ্জামান ইলিয়াস
৫২) চিলেকোঠার সেপাই — আখতারুজ্জামান ইলিয়াস
৫৩) আগুনপাখি — হাসান আজিজুল হক
৫৪) হাঙর নদী গ্রেনেড — সেলিনা হোসেন
৫৫) নীল ময়ূরের যৌবন — সেলিনা হোসেন
৫৬) কালো বরফ — মাহমুদুল হক
৫৭) জীবন আমার বোন — মাহমুদুল হক
৫৮) খেলারাম খেলে যা — সৈয়দ শামসুল হক
৫৯) নিষিদ্ধ লোবান — সৈয়দ শামসুল হক
৬০) সারেং বউ — শহীদুল্লাহ কায়সার
৬১) সংশপ্তক — শহীদুল্লাহ কায়সার
৬২) নন্দিত নরকে — হুমায়ূন আহমেদ
৬৩) শঙ্খনীল কারাগার — হুমায়ূন আহমেদ
৬৪) জোছনা ও জননীর গল্প — হুমায়ূন আহমেদ
৬৫) দেয়াল — হুমায়ূন আহমেদ
৬৬) বাদশাহ নামদার — হুমায়ূন আহমেদ
৬৭) অনীল বাগচীর একদিন — হুমায়ূন আহমেদ
৬৮) তেঁতুল বনে জোছনা — হুমায়ূন আহমেদ
৬৯) যদ্যপি আমার গুরু — আহমদ ছফা
৭০) গাভী বৃত্তান্ত — আহমদ ছফা
৭১) অলাতচক্র — আহমদ ছফা
৭২) পুষ্প বৃক্ষ বিহঙ্গ পুরাণ — আহমদ ছফা
৭৩) অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী — আহমদ ছফা
৭৪) বাঙালি মুসলমানের মন — আহমদ ছফা
৭৫) মরণবিলাস — আহমদ ছফা
৭৬) ওঙ্কার — আহমদ ছফা
৭৭) প্রবন্ধসমগ্র (নির্বাচিত) — আহমদ ছফা
৭৮) বিশ্ব সাহিত্য কেন্দ্র ও আমি — আবদুল্লাহ আবু সায়ীদ
৭৯) নিস্ফলা মাঠের কৃষক — আবদুল্লাহ আবু সায়ীদ
৮০) একাত্তরের দিনগুলি — জাহানারা ইমাম
৮১) আমি বীরাঙ্গনা বলছি — নীলিমা ইব্রাহিম
৮২) মা — আনিসুল হক
৮৩) জেনারেল ও নারীরা — আনিসুল হক
৮৪) আয়না — আবুল মনসুর আহমদ
৮৫) ফুড কনফারেন্স — আবুল মনসুর আহমদ
৮৬) ফেরা — শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৮৭) দূরবীন — শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৮৮) মানবজমিন — শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৮৯) যাও পাখি — শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৯০) পার্থিব — শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৯১) সাতকাহন — সমরেশ মজুমদার
৯২) উত্তরাধিকার — সমরেশ মজুমদার
৯৩) কালবেলা — সমরেশ মজুমদার
৯৪) কালপুরুষ — সমরেশ মজুমদার
৯৫) অগ্নিরথ — সমরেশ মজুমদার
৯৬) আট কুটুরী নয় দরজা — সমরেশ মজুমদার
৯৭) প্রথম আলো — সুনীল গঙ্গোপাধ্যায়
৯৮) পূর্ব-পশ্চিম — সুনীল গঙ্গোপাধ্যায়
৯৯) সেই সময় — সুনীল গঙ্গোপাধ্যায়
১০০) ফেলুদা সমগ্র — সত্যজিৎ রায়

02/05/2026

অনার্সের প্রথম বর্ষেই যাদের মাথায় বিসিএসের ভুত চাপে — লেখাটা তাদের উদ্দেশ্যে।

আপনারা একটু খেয়াল করে দেখবেন, যারা বিসিএস বা সমমানের ভালো চাকরিগুলো ক্র্যাক করেন—উনাদের সবারই কমবেশি বই পড়ার অভ্যাস, মুভি-সিরিজ দেখার অভ্যাস থাকে।

এছাড়া উনারা ট্যুরে যান, আড্ডা দেন, ডিবেট করেন, থিয়েটার করেন, গান শোনেন, খেলা দেখেন, খেলাধুলায় অংশ নেন—এক কথায় এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটিজে উনাদের সরব উপস্থিতি থাকে।

এগুলো মানসিক পরিপক্বতা আনয়নে, ক্রিটিকাল থিংকিং শার্প করতে, EQ ডেভেলপ করতে এবং ভাষাগত দক্ষতা বাড়াতে সাহায্য করে—যা অনুবাদ ও বিশ্লেষণমূলক লেখায় নীরব অনুঘটকের ভূমিকা রাখে।

🔘 বিসিএস ভাইভা বোর্ডে প্রিয় বই, মুভি সম্পর্কে প্রশ্ন আসে নিয়মিত। আপনার এসবের এক্সপেরিয়েন্স ভাইভা বোর্ড প্যানেলকেও ইমপ্রেস করতে সহযোগী হতে পারে।

🔘 কাল্পনিক সংলাপ, গ্রন্থ-সমালোচনা এবং বিসিএস বাংলা লিখিতের উত্তরকে আরও সাহিত্যমানসম্পন্ন ও সমৃদ্ধ করতে পারবেন—যদি এই বইগুলো পড়া থাকে।
যারা বিসিএস দিবেন ভাবছেন (অথবা অন্য কোনো ক্যারিয়ারে যাবেন ভাবছেন)—অনার্সে থাকাকালীন নিচে তালিকা আকারে দেওয়া বইগুলো পড়ে ফেলতে পারেন, মুভি সিরিজগুলো দেখতে পারেন।

➡️ সুযোগ থাকলে বড় বড় লেখকদের সব বিখ্যাত সাহিত্যকর্ম পড়া এবং পৃথিবীর শ্রেষ্ঠতম সিনেমাগুলো দেখে ফেলবেন, অনুরোধ রইলো।

নিচের তালিকায় দেওয়া বই সমূহের মধ্যে অল্প কয়েকটা ছাড়া সব বই আমার পড়া হয়েছে; না-পড়া বইগুলো এখন পড়ছি।

📚 যে বইগুলো পড়তে পারেন

🔷 সৈয়দ ওয়ালীউল্লাহ
▫️ লালসালু
▫️ চাঁদের অমাবস্যা

🔷 আহমেদ ছফা
▫️ ওঙ্কার
▫️ গাভী বিত্তান্ত
▫️ বাঙালি মুসলমানের মন

🔷 বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
▫️ সুলতানার স্বপ্ন
▫️ অবরোধবাসিনী

🔷 শহীদুল্লাহ কায়সার
▫️ সংশপ্তক
▫️ সারেং বৌ

🔷 আবুল মনসুর আহমেদ
▫️ আয়না
▫️ ফুড কনফারেন্স
▫️ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর

🔷 হুমায়ূন আহমেদ
▫️ মধ্যাহ্ন
▫️ এইসব দিনরাত্রি
▫️ বহুব্রীহি
▫️ কোথাও কেউ নেই
▫️ বাদশাহ নামদার

🔷 আকবর আলী খান
▫️ পরার্থপরতার অর্থনীতি
▫️ আজব ও জবর আজব অর্থনীতি
▫️ পুরানো সেই দিনের কথা

🔷 মানিক বন্দ্যোপাধ্যায়
▫️ পদ্মা নদীর মাঝি
▫️ পুতুল নাচের ইতিকথা
▫️ দিবারাত্রির কাব্য
▫️ জননী

🔷 বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
▫️ আরণ্যক
▫️ পথের পাঁচালী
▫️ অপরাজিত
▫️ আদর্শ হিন্দু হোটেল

🔷 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
▫️ শ্রীকান্ত
▫️ চরিত্রহীন
▫️ গৃহদাহ
▫️ দত্তা
▫️ শ্রেষ্ঠ গল্প

🔷 জহির রায়হান
▫️ আরেক ফাল্গুন
▫️ বরফ গলা নদী
▫️ শেষ বিকেলের মেয়ে
▫️ হাজার বছর ধরে
▫️ গল্প সমগ্র

🔷 রবীন্দ্রনাথ ঠাকুর
▫️ গল্পগুচ্ছ
▫️ চোখের বালি
▫️ গোরা
▫️ শেষের কবিতা

🔷 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
▫️ কৃষ্ণকান্তের উইল
▫️ কমলাকান্তের দপ্তর

🔷সৈয়দ মুজতবা আলী
▫️দেশে বিদেশে
▫️পঞ্চতন্ত্র

🔷 কাজী নজরুল ইসলাম
▫️ ছোটগল্প সমগ্র
▫️ অগ্নিবীণা
▫️ সাম্যবাদী
▫️ নার্গিসকে লেখা চিঠি
▫️ রাজবন্দীর জবানবন্দী

🔷 মুনীর চৌধুরী
▫️ কবর
▫️ রক্তাক্ত প্রান্তর

🔷 আখতারুজ্জামান ইলিয়াস
▫️ চিলেকোঠার সেপাই
▫️ খোয়াবনামা

🔷 সমরেশ মজুমদার
▫️ সাতকাহন
▫️ কালবেলা
▫️ কালপুরুষ

🔷 সুনীল গঙ্গোপাধ্যায়
▫️ প্রথম আলো
▫️ ইতিহাসের স্বপ্নভঙ্গ

🔹 কবি – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
🔹 নকশী কাঁথার মাঠ – জসীমউদ্দীন
🔹 সত্যের সন্ধান – আরজ আলী মাতুব্বর
🔹 ক্রীতদাসের হাসি – শওকত ওসমান
🔹 সূর্য দীঘল বাড়ী – আবু ইসহাক
🔹 তিতাস একটি নদীর নাম – অদ্বৈত মল্লবর্মণ
🔹 রূপসী বাংলা - জীবনানন্দ দাশ

🔷 মুক্তিযুদ্ধ ও সামসময়িক
▫️ হাঙর নদী গ্রেনেড – সেলিনা হোসেন
▫️ নিষিদ্ধ লোবান – সৈয়দ শামসুল হক
▫️ রাইফেল, রুটি, আওরাত – আনোয়ার পাশা
▫️ একাত্তরের দিনগুলি – জাহানারা ইমাম
▫️ ক্রাচের কর্নেল – শাহাদুজ্জামান
▫️ A Tale of Millions – রফিকুল ইসলাম
▫️ The Cruel Birth of Bangladesh – Archer K. Blood
▫️ মূলধারা ৭১ – মঈদুল হাসান
▫️ বেহাত বিপ্লব ১৯৭১ – সলিমুল্লাহ খান
▫️ যুদ্ধোত্তর বাংলাদেশ – বদরুদ্দীন উমর

🔷 হুমায়ূন আহমেদ
▫️ আগুনের পরশমণি
▫️ ১৯৭১
▫️ অনিল বাগচীর একদিন
▫️ শ্যামল ছায়া
▫️ সূর্যের দিন
▫️ জোছনা ও জননীর গল্প
▫️ দেয়াল

🔷 এম আর আখতার মুকুল
▫️ চরমপত্র
▫️ আমি বিজয় দেখেছি

🔷 George Orwell
▫️ 1984
▫️ Animal Farm

🔹 Man’s Search for Meaning – Viktor Frankl
🔹 The Alchemist – Paulo Coelho

🔷 Yuval Noah Harari
▫️ Sapiens
▫️ 21 Lessons for the 21st Century

🔹Gulliver's Travels - Jonathan Swift
🔹A Tale of Two Cities - Charles Dickens
🔹 Ikigai – Francesc Miralles & Hector Garcia
🔹 Atomic Habits – James Clear
🔹 Thinking, Fast and Slow – Daniel Kahneman
🔹 The Art of Thinking Clearly – Rolf Dobelli
🔹 Outliers – Malcolm Gladwell
🔹 The 7 Habits of Highly Effective People – Stephen Covey
🔹 The Power of Now – Eckhart Tolle
🔹 Mother – Maxim Gorky
🔹 Crime and Punishment – Fyodor Dostoevsky
🔹 To Kill a Mockingbird – Harper Lee

🔶 Poems
▫️ The Rime of the Ancient Mariner – Samuel Taylor Coleridge
▫️ A Pale Blue Dot – Carl Sagan
▫️ Invictus – William Ernest Henley

➡️ বিঃ দ্রঃ এখানে দেওয়া বইয়ের তালিকা বিভিন্ন দিক থেকে অসম্পূর্ণ। এখানে আমার পড়া এবং ভবিষ্যতে পড়বো এমন বইসমূহের তালিকা দেওয়া হয়েছে, অনার্সের ছাত্রদের পড়া উচিত এই পয়েন্ট অব ভিউ থেকে। অনেক গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম যে বাকি আছে এ বিষয়ে অবগত আছি।

🎬 যে মুভিগুলো দেখা উচিত

▫️ The Shawshank Redemption (1994)
▫️ Forrest Gump (1994)
▫️ Good Will Hunting (1997)
▫️ Dead Poets Society (1989)
▫️ A Beautiful Mind (2001)
▫️ The King’s Speech (2010)
▫️ 12 Angry Men (1957)
▫️ To Kill a Mockingbird (1962)
▫️ Fight Club (1999)
▫️ Whiplash (2014)
▫️ The Pursuit of Happyness (2006)
▫️ Invictus (2009)
▫️ The Bucket List (2007)
▫️ Million Dollar Baby (2004)
▫️ Into the Wild (2007)
▫️ Life of Pi (2012)
▫️ Slumdog Millionaire (2008)
▫️ The Truman Show (1998)
▫️ Schindler’s List (1993)
▫️ The Dark Knight Trilogy
▫️ The Godfather Trilogy
▫️ Gladiator (2000)
▫️ Spartacus (1960)
▫️ Braveheart (1995)
▫️ Hotel Rwanda (2004)
▫️ Hacksaw Ridge (2016)
▫️ 1917 (2019)
▫️ Inception (2010)
▫️ Interstellar (2014)
▫️ The Prestige (2006)
▫️ Memento (2000)
▫️ Shutter Island (2010)
▫️ The Imitation Game (2014)
▫️ Catch Me If You Can (2002)
▫️ No Country for Old Men (2007)
▫️ Django Unchained (2012)
▫️ Soul (2020)
▫️ Coco (2017)
▫️ Up (2009)
▫️ Her (2013)
▫️ Eternal Sunshine of the Spotless Mind (2004)
▫️ Before Trilogy
▫️ Manchester by the Sea (2016)
▫️ Parasite (2019 - Korean)
▫️ Joker (2019)
▫️ The Wolf of Wall Street (2013)
▫️ Dallas Buyers Club (2013)
▫️ 12th Fail (2023) (Hindi)
▫️ The Lord of the Rings Trilogy
▫️ The Martian (2015)
▫️ Blade Runner & Blade Runner 2049
▫️ The Green Mile (1999)
▫️ Mad Max: Fury Road (2015)
▫️ The Intouchables (2011 - French)
▫️ Life Is Beautiful (1997 - Italian)
▫️ # Home (2021 - Malayalam)
▫️ Charlie (2015 - Malayalam)
▫️ Neelakasham Pachakadal Chuvanna Bhoomi (2013 - Malayalam)

📺 Series & Documentaries
▫️ Game of Thrones
▫️ House of the Dragon
▫️ Breaking Bad
▫️ Better Call Saul
▫️ Sherlock
▫️ The Big Bang Theory
▫️ Young Sheldon
▫️ Friends
▫️ Chernobyl
▫️ Planet Earth (BBC)
▫️ Our Planet (Netflix)
▫️ Explained (Netflix/Vox)
▫️ Aspirants (TVF)
▫️ Panchayet (TVF)

➡️ এখানে দেওয়া বই মুভি সিরিজ আপনার জীবনে অনেক প্রভাবশালী ভূমিকা রাখবে যদি সময় নিয়ে ধীরে ধীরে দেখে ফেলতে পারেন। আরো ভালো ভালো বই মুভি সিরিজ আছে অবশ্যই। আমার দেখা হয় নি, পড়া হয় নি বা খুব ভালোভাবে এগুলো সম্পর্কে জানা নেই বলে এখানে দেই নি৷

লেখা © আবদুল্লাহ আল নোমান অন্তর
৪৫তম বিসিএস (শুল্ক ও আবগারি) সুপারিশপ্রাপ্ত
বর্তমানে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত

আপনার প্রিয় বই, মুভি, সিরিজের নাম কমেন্টে বলতে পারেন।

28/04/2026

**গণিতের সকল সূত্র**
📖বীজগাণিতিক সূত্রাবলী📖
1.🚩 (a+b)²= a²+2ab+b²
2.🚩 (a+b)²= (a-b)²+4ab
3.🚩 (a-b)²= a²-2ab+b²
4.🚩 (a-b)²= (a+b)²-4ab
5.🚩 a² + b²= (a+b)²-2ab.
6.🚩 a² + b²= (a-b)²+2ab.
7.🚩 a²-b²= (a +b)(a -b)
8.🚩 2(a²+b²)= (a+b)²+(a-b)²
9.🚩 4ab = (a+b)²-(a-b)²
10.🚩 ab = {(a+b)/2}²-{(a-b)/2}²
11.🚩 (a+b+c)² = a²+b²+c²+2(ab+bc+ca)
12.🚩 (a+b)³ = a³+3a²b+3ab²+b³
13.🚩 (a+b)³ = a³+b³+3ab(a+b)
14.🚩 a-b)³= a³-3a²b+3ab²-b³
15.🚩 (a-b)³= a³-b³-3ab(a-b)
16.🚩 a³+b³= (a+b) (a²-ab+b²)
17.🚩 a³+b³= (a+b)³-3ab(a+b)
18.🚩 a³-b³ = (a-b) (a²+ab+b²)
19.🚩 a³-b³ = (a-b)³+3ab(a-b)
20. (a² + b² + c²) = (a + b + c)² – 2(ab + bc + ca)
21.🚩 2 (ab + bc + ca) = (a + b + c)² – (a² + b² + c²)
22.🚩 (a + b + c)³ = a³ + b³ + c³ + 3 (a + b) (b + c) (c + a)
23.🚩 a³ + b³ + c³ – 3abc =(a+b+c)(a² + b²+ c²–ab–bc– ca)
24.🚩 a3 + b3 + c3 – 3abc =½ (a+b+c) { (a–b)²+(b–c)²+(c–a)²}
25.🚩(x + a) (x + b) = x² + (a + b) x + ab
26.🚩 (x + a) (x – b) = x² + (a – b) x – ab
27.🚩 (x – a) (x + b) = x² + (b – a) x – ab
28.🚩 (x – a) (x – b) = x² – (a + b) x + ab
29.🚩 (x+p) (x+q) (x+r) = x³ + (p+q+r) x² + (pq+qr+rp) x +pqr
30.🚩 bc (b-c) + ca (c- a) + ab (a - b) = - (b - c) (c- a) (a - b)
31.🚩 a² (b- c) + b² (c- a) + c² (a - b) = -(b-c) (c-a) (a - b)
32.🚩 a (b² - c²) + b (c² - a²) + c (a² - b²) = (b - c) (c- a) (a - b)
33.🚩 a³ (b - c) + b³ (c-a) +c³ (a -b) =- (b-c) (c-a) (a - b)(a + b + c)
34.🚩 b²-c² (b²-c²) + c²a²(c²-a²)+a²b²(a²-b²)=-(b-c) (c-a) (a-b) (b+c) (c+a) (a+b)
35.🚩 (ab + bc+ca) (a+b+c) - abc = (a + b)(b + c) (c+a)
36.🚩 (b + c)(c + a)(a + b) + abc = (a + b +c) (ab + bc + ca)
_____________________________________________
📖আয়তক্ষেত্র📖
1.আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক
2.আয়তক্ষেত্রের পরিসীমা = 2 (দৈর্ঘ্য+প্রস্থ)একক
3.আয়তক্ষেত্রের কর্ণ = √(দৈর্ঘ্য²+প্রস্থ²)একক
4.আয়তক্ষেত্রের দৈর্ঘ্য= ক্ষেত্রফল÷প্রস্ত একক
5.আয়তক্ষেত্রের প্রস্ত= ক্ষেত্রফল÷দৈর্ঘ্য একক
_____________________________________________
📖বর্গক্ষেত্র📖
1.বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (যে কোন একটি বাহুর দৈর্ঘ্য)² বর্গ একক
2.বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × এক বাহুর দৈর্ঘ্য একক
3.বর্গক্ষেত্রের কর্ণ=√2 × এক বাহুর দৈর্ঘ্য একক
4.বর্গক্ষেত্রের বাহু=√ক্ষেত্রফল বা পরিসীমা÷4 এক
_____________________________________________
⭕🗣️ত্রিভূজ🚩
1.সমবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = √¾×(বাহু)²
2.সমবাহু ত্রিভূজের উচ্চতা = √3/2×(বাহু)
3.বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √s(s-a) (s-b) (s-c)
এখানে a, b, c ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য, s=অর্ধপরিসীমা
★পরিসীমা 2s=(a+b+c)
4সাধারণ ত্রিভূজের ক্ষেত্রফল = ½
(ভূমি×উচ্চতা) বর্গ একক
5.সমকোণী ত্রিভূজের ক্ষেত্রফল = ½(a×b)
এখানে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় a এবং b.
6.সমদ্বিবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = 2√4b²-a²/4 এখানে, a= ভূমি; b= অপর বাহু।
7.ত্রিভুজের উচ্চতা = 2(ক্ষেত্রফল/ভূমি)
8.সমকোণী ত্রিভুজের অতিভুজ =√ লম্ব²+ভূমি²
9.লম্ব =√অতিভূজ²-ভূমি²
10.ভূমি = √অতিভূজ²-লম্ব²
11.সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা = √b² - a²/4
এখানে a= ভূমি; b= সমান দুই বাহুর দৈর্ঘ্য।
12.★ত্রিভুজের পরিসীমা=তিন বাহুর সমষ্টি
_____________________________________________
⭕🗣️রম্বস🚩
1.রম্বসের ক্ষেত্রফল = ½× (কর্ণদুইটির গুণফল)
2.রম্বসের পরিসীমা = 4× এক বাহুর দৈর্ঘ্য
_____________________________________________⭕🗣️সামান্তরিক🚩
1.সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা =
2.সামান্তরিকের পরিসীমা = 2×(সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি)
_____________________________________________
⭕🗣️ট্রাপিজিয়াম🚩
1. ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল =½×(সমান্তরাল বাহু দুইটির যােগফল)×উচ্চতা
_____________________________________________
⭕🗣️ ঘনক🚩
1.ঘনকের ঘনফল = (যেকোন বাহু)³ ঘন একক
2.ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 6× বাহু² বর্গ একক
3.ঘনকের কর্ণ = √3×বাহু একক
Samir Kumar Bardhan
_____________________________________________
⭕🗣️আয়তঘনক🚩
1.আয়তঘনকের ঘনফল = (দৈৰ্ঘা×প্রস্ত×উচ্চতা) ঘন একক
2.আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 2(ab + bc + ca) বর্গ একক
[ যেখানে a = দৈর্ঘ্য b = প্রস্ত c = উচ্চতা ]
3.আয়তঘনকের কর্ণ = √a²+b²+c² একক
4. চারি দেওয়ালের ক্ষেত্রফল = 2(দৈর্ঘ্য + প্রস্থ)×উচ্চতা
_____________________________________________
⭕🗣️বৃত্ত🚩
1.বৃত্তের ক্ষেত্রফল = πr²=22/7r² {এখানে π=ধ্রুবক 22/7, বৃত্তের ব্যাসার্ধ= r}
2. বৃত্তের পরিধি = 2πr
3. গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল = 4πr² বর্গ একক
4. গোলকের আয়তন = 4πr³÷3 ঘন একক
5. h উচ্চতায় তলচ্চেদে উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধ = √r²-h² একক
6.বৃত্তচাপের দৈর্ঘ্য s=πrθ/180° ,
এখানে θ =কোণ
Samir Kumar Bardhan
_______________________________________
🗣️সমবৃত্তভূমিক সিলিন্ডার / বেলন🚩
সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h আর হেলানো তলের উচ্চতা l হলে,
1.সিলিন্ডারের আয়তন = πr²h
2.সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল (সিএসএ) = 2πrh।
3.সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল (টিএসএ) = 2πr (h + r)
_____________________________________________
🗣️সমবৃত্তভূমিক কোণক🚩
সমবৃত্তভূমিক ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h আর হেলানো তলের উচ্চতা l হলে,
1.কোণকের বক্রতলের ক্ষেত্রফল= πrl বর্গ একক
2.কোণকের সমতলের ক্ষেত্রফল= πr(r+l) বর্গ একক
3.কোণকের আয়তন= ⅓πr²h ঘন একক
🚩✮বহুভুজের কর্ণের সংখ্যা= n(n-3)/2
✮বহুভুজের কোণগুলির সমষ্টি=(2n-4)সমকোণ
এখানে n=বাহুর সংখ্যা
★সুষম বহুভুজ এর ক্ষেত্রে
অন্তঃকোণ + বহিঃকোণ=180°
বাহু সংখ্যা=360°/বহিঃ কোণ
★চতুর্ভুজের পরিসীমা=চার বাহুর সমষ্টি
_____________________________________________
🗣️ত্রিকোণমিতির সূত্রাবলীঃ🚩
1. sinθ=लম্ব/অতিভূজ
2. cosθ=ভূমি/অতিভূজ
3. taneθ=लম্ব/ভূমি
4. cotθ=ভূমি/লম্ব
5. secθ=অতিভূজ/ভূমি
6. cosecθ=অতিভূজ/লম্ব
7. sinθ=1/cosecθ, cosecθ=1/sinθ
8. cosθ=1/secθ, secθ=1/cosθ
9. tanθ=1/cotθ, cotθ=1/tanθ
10. sin²θ + cos²θ= 1
11. sin²θ = 1 - cos²θ
12. cos²θ = 1- sin²θ
13. sec²θ - tan²θ = 1
14. sec²θ = 1+ tan²θ
15. tan²θ = sec²θ - 1
16, cosec²θ - cot²θ = 1
17. cosec²θ = cot²θ + 1
18. cot²θ = cosec²θ - 1
_____________________________________________
⭕🗣️ বিয়ােগের সূত্রাবলি🚩
1. বিয়ােজন-বিয়োজ্য =বিয়োগফল।
2.বিয়ােজন=বিয়ােগফ + বিয়ােজ্য
3.বিয়ােজ্য=বিয়ােজন-বিয়ােগফল
Samir Kumar Bardhan
_____________________________________________
⭕🗣️ গুণের সূত্রাবলি🚩
1.গুণফল =গুণ্য × গুণক
2.গুণক = গুণফল ÷ গুণ্য
3.গুণ্য= গুণফল ÷ গুণক
_____________________________________________
⭕🗣️ ভাগের সূত্রাবলি🚩
নিঃশেষে বিভাজ্য না হলে।
1.ভাজ্য= ভাজক × ভাগফল + ভাগশেষ।
2.ভাজক= (ভাজ্য— ভাগশেষ) ÷ ভাগফল।
3.ভাগফল = (ভাজ্য — ভাগশেষ)÷ ভাজক।
*নিঃশেষে বিভাজ্য হলে।
4.ভাজক= ভাজ্য÷ ভাগফল।
5.ভাগফল = ভাজ্য ÷ ভাজক।
6.ভাজ্য = ভাজক × ভাগফল।
_____________________________________________
⭕🗣️ভগ্নাংশের ল.সা.গু ও গ.সা.গু সূত্রাবলী 🚩
1.ভগ্নাংশের গ.সা.গু = লবগুলাের গ.সা.গু / হরগুলাের ল.সা.গু
2.ভগ্নাংশের ল.সা.গু =লবগুলাের ল.সা.গু /হরগুলার গ.সা.গু
3.ভগ্নাংশদ্বয়ের গুণফল = ভগ্নাংশদ্বয়ের ল.সা.গু × ভগ্নাংশদ্বয়ের গ.সা.গু.
_____________________________________________
🗣️গড় নির্ণয় 🚩
1.গড় = রাশি সমষ্টি /রাশি সংখ্যা
2.রাশির সমষ্টি = গড় ×রাশির সংখ্যা
3.রাশির সংখ্যা = রাশির সমষ্টি ÷ গড়
4.আয়ের গড় = মােট আয়ের পরিমাণ / মােট লােকের সংখ্যা
5.সংখ্যার গড় = সংখ্যাগুলাের যােগফল /সংখ্যার পরিমান বা সংখ্যা
6.ক্রমিক ধারার গড় =শেষ পদ +১ম পদ /2
_____________________________________________
⭕🗣️সুদকষার পরিমান নির্নয়ের সূত্রাবলী🚩
1. সুদ = (সুদের হার×আসল×সময়) ÷১০০
2. সময় = (100× সুদ)÷ (আসল×সুদের হার)
3. সুদের হার = (100×সুদ)÷(আসল×সময়)
4. আসল = (100×সুদ)÷(সময়×সুদের হার)
5. আসল = {100×(সুদ-মূল)}÷(100+সুদের হার×সময় )
6. সুদাসল = আসল + সুদ
7. সুদাসল = আসল ×(1+ সুদের হার)× সময় |[চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে]।
Samir Kumar Bardhan
_____________________________________________
⭕🗣️লাভ-ক্ষতির এবং ক্রয়-বিক্রয়ের সূত্রাবলী🚩
1. লাভ = বিক্রয়মূল্য-ক্রয়মূল্য
2.ক্ষতি = ক্রয়মূল্য-বিক্রয়মূল্য
3.ক্রয়মূল্য = বিক্রয়মূল্য-লাভ
অথবা
ক্রয়মূল্য = বিক্রয়মূল্য + ক্ষতি
4.বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + লাভ
অথবা
বিক্রয়মূল্য = ক্রয়মূল্য-ক্ষতি
_____________________________________________
⭕🗣️1-100 পর্যন্ত মৌলিক সংখ্যামনে রাখার সহজ উপায়ঃ🚩
শর্টকাট :- 44 -22 -322-321
★1থেকে100পর্যন্ত মৌলিক সংখ্যা=25টি
★1থেকে10পর্যন্ত মৌলিক সংখ্যা=4টি 2,3,5,7
★11থেকে20পর্যন্ত মৌলিক সংখ্যা=4টি 11,13,17,19
★21থেকে30পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 23,29
★31থেকে40পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 31,37
★41থেকে50পর্যন্ত মৌলিক সংখ্যা=3টি 41,43,47
★51থেকে 60পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 53,59
★61থেকে70পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 61,67
★71থেকে80 পর্যন্ত মৌলিক সংখ্যা=3টি 71,73,79
★81থেকে 90পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 83,89
★91থেকে100পর্যন্ত মৌলিক সংখ্যা=1টি 97
🚩1-100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25 টিঃ
2,3,5,7,11,13,17,19,23,29,31,37,41,43,47,53,59,61,67,71,73,79,83,89,97
🚩1-100পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল
1060।
_____________________________________________
🚩1.কোন কিছুর
গতিবেগ= অতিক্রান্ত দূরত্ব/সময়
2.অতিক্রান্ত দূরত্ব = গতিবেগ×সময়
3.সময়= মোট দূরত্ব/বেগ
4.স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ = নৌকার প্রকৃত গতিবেগ + স্রোতের গতিবেগ।
5.স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ = নৌকার প্রকৃত গতিবেগ - স্রোতের গতিবেগ
_____________________________________________
🗣️সরল সুদ🚩
যদি আসল=P, সময়=T, সুদের হার=R, সুদ-আসল=A হয়, তাহলে
1.সুদের পরিমাণ= PRT/100
2.আসল= 100×সুদ-আসল(A)/100+TR
_____________________________________________
⭕🚩নৌকার গতি স্রোতের অনুকূলে ঘন্টায় 10 কি.মি. এবং স্রোতের প্রতিকূলে 2 কি.মি.। স্রোতের বেগ কত?
★টেকনিক-
স্রোতের বেগ = (স্রোতের অনুকূলে নৌকার বেগ - স্রোতের প্রতিকূলে নৌকার বেগ) /2
= (10 - 2)/2=
= 4 কি.মি.
🚩একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কি.মি.এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 4 কি.মি.
যায়। নৌকার বেগ কত?
★ টেকনিক-
নৌকার বেগ = (স্রোতের অনুকূলে নৌকার বেগ+স্রোতের প্রতিকূলে নৌকার বেগ)/2
= (8 + 4)/2
=6 কি.মি.
🚩নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 10 কি.মি. ও 5 কি.মি.। নদীপথে 45 কি.মি. পথ একবার গিয়ে ফিরে আসতে কত সময় লাগবে?
টেকনিক-
★মােট সময় = [(মােট দূরত্ব/ অনুকূলে বেগ) + (মােট দূরত্ব/প্রতিকূলে বেগ)]
উত্তর:স্রোতের অনুকূলে নৌকারবেগ = (10+5) = 15 কি.মি.
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (10-5) = 5কি.মি.
[(45/15) +(45/5)]
= 3+9
=12 ঘন্টা
_____________________________________________
🚩★সমান্তর ধারার ক্রমিক সংখ্যার যোগফল-
(যখন সংখ্যাটি1 থেকে শুরু)1+2+3+4+......+n হলে এরূপ ধারার সমষ্টি= [n(n+1)/2]
n=শেষ সংখ্যা বা পদ সংখ্যা s=যোগফল
🚩 প্রশ্নঃ 1+2+3+....+100 =?
👍 সমাধানঃ[n(n+1)/2]
= [100(100+1)/2]
= 5050
🚩★সমান্তর ধারার বর্গ যোগ পদ্ধতির ক্ষেত্রে,-
প্রথম n পদের বর্গের সমষ্টি
S= [n(n+1)2n+1)/6]
(যখন 1² + 2²+ 3² + 4²........ +n²)
🚩প্রশ্নঃ(1² + 3²+ 5² + ....... +31²) সমান কত?
👍সমাধানঃ S=[n(n+1)2n+1)/6]
= [31(31+1)2×31+1)/6]
=31
🚩★সমান্তর ধারার ঘনযোগ পদ্ধতির ক্ষেত্রে-
প্রথম n পদের ঘনের সমষ্টি S= [n(n+1)/2]2
(যখন 1³+2³+3³+.............+n³)
🚩প্রশ্নঃ1³+2³+3³+4³+…………+10³=?
👍সমাধানঃ [n(n+1)/2]2
= [10(10+1)/2]2
= 3025
_____________________________________________
🚩★পদ সংখ্যা ও পদ সংখ্যার সমষ্টি নির্নয়ের ক্ষেত্রেঃ
পদ সংখ্যা N= [(শেষ পদ – প্রথম পদ)/প্রতি পদে বৃদ্ধি] +1
🚩প্রশ্নঃ5+10+15+…………+50=?
👍সমাধানঃ পদসংখ্যা = [(শেষ পদ – প্রথমপদ)/প্রতি পদে বৃদ্ধি]+1
= [(50 – 5)/5] + 1
=10
সুতরাং পদ সংখ্যার সমষ্টি
= [(5 + 50)/2] ×10
= 275
🚩★ n তম পদ=a + (n-1)d
এখানে, n =পদসংখ্যা, a = 1ম পদ, d= সাধারণ অন্তর
🚩প্রশ্নঃ 5+8+11+14+.......ধারাটির কোন পদ 302?
👍 সমাধানঃ ধরি, n তম পদ =302
বা, a + (n-1)d=302
বা, 5+(n-1)3 =302
বা, 3n=300
বা, n=100
🚩সমান্তর ধারার ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল-S=M² এখানে,M=মধ্যেমা=(1ম সংখ্যা+শেষ সংখ্যা)/2
🚩প্রশ্নঃ1+3+5+.......+19=কত? Biborno Sahin
👍 সমাধানঃ S=M²
={(1+19)/2}²
=(20/2)²
=100
_____________________________________________
⭕🚩 বর্গ👍
(1)²=1,(11)²=121,(111)²=12321,(1111)²=1234321,(11111)²=123454321
🚩👍নিয়ম-যতগুলো 1 পাশাপাশি নিয়ে বর্গ করা হবে, বর্গ ফলে 1 থেকে শুরু করে পর পর সেই সংখ্যা পর্যন্ত লিখতে হবে এবং তারপর সেই সংখ্যার পর থেকে অধঃক্রমে পরপর সংখ্যাগুলো লিখে 1 সংখ্যায় শেষ করতে হবে।
🚩(3)²=9,(33)²=1089,(333)²=110889,(3333)²=11108889,(33333)²=1111088889
👍যতগুলি 3 পাশাপাশি নিয়ে বর্গ করা হবে, বর্গ ফলে এককের ঘরে 9 এবং 9 এর বাঁদিকে তার চেয়ে (যতগুলো 3 থাকবে) একটি কম সংখ্যক 8, তার পর বাঁদিকে একটি 0 এবং বাঁদিকে 8 এর সমসংখ্যক 1 বসবে।
🚩(6)²=36,(66)²=4356,(666)²=443556,(6666)²=44435556,(66666)²=4444355556
👍যতগুলি 6 পাশাপাশি নিয়ে বর্গ করা হবে, বর্গ ফলে এককের ঘরে 6 এবং 6 এর বাঁদিকে তার চেয়ে (যতগুলো 6 থাকবে) একটি কম সংখ্যক 5, তার পর বাঁদিকে একটি 3 এবং বাঁদিকে 5 এর সমসংখ্যক 4 বসবে।
🚩(9)²=81,(99)²=9801,(999)²=998001,(9999)²=99980001,(99999)²=9999800001
👍যতগুলি 9 পাশাপাশি নিয়ে বর্গ করা হবে, বর্গ ফলে এককের ঘরে 1 এবং 1 এর বাঁদিকে তার চেয়ে (যতগুলো 9 থাকবে) একটি কম সংখ্যক 0, তার পর বাঁদিকে একটি 8 এবং বাঁদিকে 0 এর সমসংখ্যক 9 বসবে।
_____________________________________________
⭕🗣️👉জনক≠Father
1)Numerology (সংখ্যাতত্ত্ব)- Pythagoras(পিথাগোরাস)
2) Geometry(জ্যামিতি)- Euclid(ইউক্লিড)
3) Calculus(ক্যালকুলাস)- Newton(নিউটন)
4) Matrix(ম্যাট্রিক্স) - Arthur Cayley(অর্থার ক্যালে)
5)Trigonometry(ত্রিকোণমিতি)Hipparchus(হিপ্পারচাস)
6) Asthmatic(পাটিগণিত) Brahmagupta(ব্রহ্মগুপ্ত)
7) Algebra(বীজগণিত)- Muhammad ibn Musa al-Khwarizmi(মােহাম্মদ মুসা আল খারিজমী)
😎 Logarithm(লগারিদম)- John Napier(জন নেপিয়ার)
9) Set theory(সেট তত্ত্ব)- George Cantor(জর্জ ক্যান্টর)
10) Zero(শূন্য)- Brahmagupta(ব্রহ্মগুপ্ত)
_____________________________________________
🌟⭕👉অঙ্কের ইংরেজি শব্দ
পাটিগণিত ও পরিমিতি
অঙ্ক-Digit, অনুপাত-Ratio, মৌলিক সংখ্যা—Prime number, পূর্ণবর্গ-Perfect square,উৎপাদক-Factor,ক্রমিক সমানুপাতী—Continued proportion, ক্রয়মূল্য -Cost price, ক্ষতি-Loss, গড়-Average, গতিবেগ-Velocity, গুণফল-Product, গ,সা,গু-Highest Common Factor, ঘাত-Power, ঘনমূল—Cube root, ঘনক-Cube, ঘনফল-Volume, পূর্নসংখ্যা-Integer, চাপ-Arc, চোঙ-Cylinder, জ্যা-Chord, জোড় সংখ্যা-Even number, ধ্রুবক-Constant, পরিসীমা-Perimeter, বাস্তব-Real, বর্গমূল-Square root, ব্যস্ত অনুপাত—Inverse ratio, বিজোড়সংখ্যা—Odd number, বিক্রয়মূল্য -Selling price, বীজগণিত—Algebra, মূলদ Rational, মধ্য সমানুপাতী -Mean proportional, যােগফল=Sum
ল,সা,গু-Lowest Common Multiple, লব-Numerator, শতকরা-Percentage, সমানুপাত-Proportion, সমানুপাতী-Proportional, সুদ-Interest, হর-Denominator,
_____________________________________________
❤️জ্যামিতি
অতিভূজ—Hypotenuse, অন্তঃকোণ-Internal angle, অর্ধবৃত্ত-Semi-circle, অন্ত ব্যাসার্ধ-In-radius, আয়তক্ষেত্র-Rectangle, উচ্চতা-Height, কর্ণ–Diagonal, কোণ-Angle, কেন্দ্র-Centre, গােলক-Sphere, চতুর্ভুজ-Quadrilateral, চোঙ-Cylinder,জ্যামিতি-Geometry,দৈর্ঘ্য-Length, পঞ্চভূজ -Pentagon, প্রস্থ-Breadth
পূরককোন-Complementary angles, বাহু-Side, বৃত্ত-Circle, ব্যাসার্ধ-Radius, ব্যাস-Diameter, বহুভূজ-Polygon, বর্গক্ষেত্র—Square, বহি:স্থ External, শঙ্কু-Cone, সমকোণ-Right angle, সমবাহু ত্রিভূজ-Equilateral triangle, অসমবাহু ত্রিভূজ—Scalene triangle, সমদ্বিবাহু ত্রিভূজ-isosceles Triangle,সমকোণী ত্রিভুজ Right angled triangle, সূক্ষ্মকোণী-Acute angled triangle, স্থূলকোণী ত্রিভুজ Obtuse angled triangle, সমান্তরাল—Parallel, সরলরেখা—Straight line, সম্পূরক কোণ—Supplementary angles, সদৃশকোণী-Equiangular
_____________________________________________
🚩রোমান সংখ্যা≠ Roman numerals )
1:I
2: II
3: III
4: IV
5: V
6: VI
7: VII
8: VIII
9: IX
10: X
11: XI
12: XII
13: XIII
14: XIV
15: XV
16: XVI
17: XVII
18: XVIII
19: XIX
20: XX
30: ###
40: XL
50: L
60: LX
70: LXX
80: L###
90: XC
100: C
200: CC
300: CCC
400: CD
500: D
600: DC
700: DCC
800: DCCC
900: CM
1000:M
_____________________________________________
⭕🗣️1. জোড় সংখ্যা + জোড় সংখ্যা = জোড়
সংখ্যা।
যেমনঃ 2 + 6 = 8.
🗣️2. জোড় সংখ্যা + বিজোড় সংখ্যা = (বিবর্ণ শাহীন)
বিজোড় সংখ্যা।
যেমনঃ 6 + 7 = 13.
🗣️3. বিজোড় সংখ্যা + বিজোড় সংখ্যা =
জোড় সংখ্যা।
যেমনঃ 3 + 5 = 8.
🗣️4. জোড় সংখ্যা × জোড় সংখ্যা = জোড়
সংখ্যা।
যেমনঃ 6 × 8 = 48.
🗣️5.জোড় সংখ্যা × বিজোড় সংখ্যা = জোড়
সংখ্যা।
যেমনঃ 6 × 7 = 42
🗣️6.বিজোড় সংখ্যা × বিজোড় সংখ্যা =
বিজোড় সংখ্যা।
যেমনঃ 3 × 9 = 27
_____________________________________________
⭕👉ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে ভাগ করার একটি effective টেকনিক!
🌟 ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করার একটি effective টেকনিক
1.🚩 13/5= 2.6 (ক্যালকুলেটর ছাড়া মাত্র ৩ সেকেন্ডে এটি সমাধান করা যায়)
⭕★টেকনিকঃ
5 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 2 দিয়ে গুণ করুন তারপর ডানদিক থেকে 1 ঘর আগে দশমিক বসিয়ে দিন। কাজ শেষ!!! 13*2=26, তারপর থেকে 1 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 2.6 ।
2.🚩 213/5=42.6 (213*2=426)
0.03/5= 0.006 (0.03*2=0.06 যার একঘর আগে দশমিক বসালে হয় 0.006) 333,333,333/5= 66,666,666.6 (এই গুলা করতে আবার ক্যালকুলেটর লাগে না কি!)
3.🚩 12,121,212/5= 2,424,242.4
এবার নিজে ইচ্ছেমত 5 দিয়ে যে কোন সংখ্যাকে ভাগ করে দেখুন
🌟👉 ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে 25 দিয়ে ভাগ করার একটি effective টেকনিক
1.🚩 13/25=0.52 (ক্যালকুলেটর ছাড়া এটিও সমাধান করা যায়)
⭕★টেকনিকঃ
25 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 4 দিয়ে গুণ করুন তারপর ডানদিক থেকে 2 ঘর আগে দশমিক বসিয়ে দিন। 13*4=52, তারপর থেকে 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 0.52 ।
02.🚩 210/25 = 8.40
03.🚩 0.03/25 = 0.0012
04.🚩 222,222/25 = 8,888.88
05🚩. 13,121,312/25 = 524,852.48
⭕👉 ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে 125 দিয়ে ভাগ করার একটি effective টেকনিক
01.🚩 7/125 = 0.056
⭕★টেকনিকঃ
125 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 8 দিয়ে গুণ করুন তারপর ডানদিক থেকে 3 ঘর আগে দশমিক বসিয়ে দিন। কাজ শেষ! 7*8=56, তারপর থেকে 3 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 0.056 ।
02.🚩 111/125 = 0.888
03.🚩 600/125 = 4.800
_____________________________________________
⭕🗣️👉আসুন সহজে করি
টপিকঃ 10 সেকেন্ডে বর্গমূল নির্ণয়।
বিঃদ্রঃ যে সংখ্যাগুলোর বর্গমূল 1 থেকে 99 এর মধ্যে এই পদ্ধতিতে তাদের বের করা যাবে খুব সহজেই। প্রশ্নে অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা থাকা লাগবে। অর্থাৎ উত্তর যদি দশমিক ভগ্নাংশ আসে তবে এই পদ্বতি কাজে আসবেনা।
অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে। নয়ত ভুলে যাবেন।
তবে আসুন শুরু করা যাক। শুরুতে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার বর্গ মুখস্থ করে নিই। আশা করি এগুলো সবাই জানেন। সুবিধার জন্যে আমি নিচে লিখে দিচ্ছি-
1 square = 1, 2 square = 4
3 square = 9, 4 square = 16
5 square = 25, 6 square = 36
7 square = 49, 8 square = 64
9 square = 81
এখানে প্রত্যেকটা বর্গ সংখ্যার দিকে খেয়াল করলে দেখবেন, সবার শেষের অংকটির ক্ষেত্রে -
★1 আর 9 এর বর্গের শেষ অংক মিল আছে (1, 81)
★2 আর 8 এর বর্গের শেষ অংক মিল আছে(4, 64)
★3 আর 7 এর বর্গের শেষ অংক মিল আছে (9, 49);
★4 আর 6 এর বর্গের শেষ অংক মিল আছে(16, 36);
এবং 5 একা frown emoticon
এদ্দুর পর্যন্ত বুঝতে যদি কোন সমস্যা থাকে তবে আবার পড়ে নিন।
🗣️উদাহরণ:- 576 এর বর্গমূল নির্ণয় করুন।
👉প্রথম ধাপঃ যে সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হবে তার এককের ঘরের অংকটি দেখবেন। এক্ষেত্রে তা হচ্ছে '6' ।
👉 দ্বিতীয় ধাপঃ উপরের লিস্ট থেকে সে সংখ্যার বর্গের শেষ অংক 6 তাদের নিবেন। এক্ষেত্রে 4 এবং 6 । আবার বলি, খেয়াল করুন- 4 এবং 6 এর বর্গ যথাক্রমে 16 এবং 36; যাদের এককের ঘরের অংক কিনা '6' । বুঝতে পেরেছেন? না বুঝলে আবার পড়ে দেখুন।
👉 তৃতীয় ধাপঃ 4 / 6 লিখে রাখুন খাতায়। (আমরা উত্তরের এককের ঘরের অংক পেয়ে গেছি, যা হচ্ছে 4 অথবা 6; কিন্তু কোনটা? এর উত্তর পাবেন অষ্টম ধাপে, পড়তে থাকুন ...)
👉 চতুর্থ ধাপঃ প্রশ্নের একক আর দশকের অংক বাদ দিয়ে বাকি অংকের দিকে তাকান। এক্ষেত্রে এটি হচ্ছে 5 ।
👉পঞ্চম ধাপঃ উপরের লিস্ট থেকে 5 এর কাছাকাছি যে বর্গ সংখ্যাটি আছে তার বর্গমূলটা নিন। এক্ষেত্রে 4, যা কিনা 2 এর বর্গ। (আমরা উত্তরের দশকের ঘরের অংক পেয়ে গেছি, যা হচ্ছে 2 )
👉ষষ্ঠ ধাপঃ 2 এর সাথে তার পরের সংখ্যা গুন করুন। অর্থাৎ 2*3=6
👉সপ্তম ধাপঃ চতুর্থ ধাপে পাওয়া সংখ্যাটা (5) ষষ্ঠ ধাপে পাওয়া সংখ্যার (6) চেয়ে ছোট নাকি বড় দেখুন। ছোট হলে তৃতীয় ধাপে পাওয়া সংখ্যার ছোটটি নেব, বড় হলে বড়টি। (বুঝতে পেরেছেন? নয়ত আবার পড়ুন)
👉অষ্টম ধাপঃ আমাদের উদাহরণের ক্ষেত্রে 5 হচ্ছে 6 এর ছোট, তাই আমরা 4 / 6 মধ্যে ছোট সংখ্যা অর্থাৎ 4 নেব।
👉নবম ধাপঃ মনে আছে, পঞ্চম ধাপে দশকের ঘরের অংক পেয়েছিলাম 2 এবার পেয়েছি এককের ঘরের অংক 4 । তাই উত্তর হবে 24
কঠিন মনে হচ্ছে? একদমই না, কয়েকটা প্র্যাকটিস করে দেখুন। আমার মতে খুব বেশি সময় লাগার কথা না।
🗣️উদাহরণ:- 4225 এর বর্গমূল বের করুন।
মনে আছে 5 যে একা ছিল? সে একা থাকায় আপনার কাজ কিন্তু অনেক সোজা হয়ে গেছে। দেখুন কেনো প্রশ্নের শেষ অংক 5 হওয়ায় উত্তরের এককের ঘরের অংক হবে অবশ্যই 5 ।
- প্রশ্নের একক ও দশকের ঘরের অংক বাদ দিয়ে দিলে বাকি থাকে 42 ।
- 42 এর সবচেয়ে কাছের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 36, যার বর্গমূল হচ্ছে 6 । তাই উত্তর হচ্ছে 65
_____________________________________________
💚
ℹ️1. পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
উঃ ১।(১০০০০-৯৯৯৯)
ℹ️2. ০,১,২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল-
উঃ ২১৮৭।(৩২১০-১০২৩)
ℹ️3.যদি ১ থেকে ১০০ পর্যন্ত গণনা করা হয় তবে এর মধ্যে কতটি ৫ পাবো।
উঃ ২০টি।
*১থেকে ১০০ পর্যন্ত ০=১১টি
১ থেকে ১০০ পর্যন্ত ১=২১টি
১ থেকে ১০০ পর্যন্ত ২থেকে ৯ পর্যন্ত অঙ্কগুলো পাওয়া যাবে=২০টি।
ℹ️4. ৭২ সংখ্যাটির মোট ভাজক ?
উঃ ১২টি
*৭২=১×৭২=২×৩৬=৩×২৪=৪×১৮=৬×১২=৮×৯
৭২ সংখ্যাটি ভাজক=১,২,৩,৪,৬,৮,৯,১২,১৮,২৪,৩৬,৭২।
ℹ️5. ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?
উঃ ২৫টি।
ℹ️6. (০.০১)^২ এর মান কোন ভগ্নাংশটির সমান
উঃ ১/১০০০০
*(০.০১)^২=০.০১×০.০১
=০.০০০১
=১/১০০০০
ℹ️7. দুইটি সংখ্যার সমষ্টি ৭০ এবং অন্তরফল ১০ হলে বড় সংখ্যাটি
উঃ ৪০
*বড় সংখ্যাটি=৭০+১০
=৮০÷২
=৪০
ℹ️8. একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড় ৮৩০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
উঃ ৭৮৬
*নির্ণয়ে সংখ্যা=৭৪২+৮৩০
=১৫৭২÷২
=৭৮৬
ℹ️9.দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬ সংখ্যা দুটির ল সা গু ৯৬ হলে গ সা গু কত?
উঃ ১৬
* ল সা গু × গ সা গু = গুনফল
৯৬×গ সা গু = ১৫৩৬
গ সা গু = ১৫৩৬÷৯৬
=১৬
ℹ️10. অনুপাত কি?
উঃ একটি ভগ্নাংশ
ℹ️11. ২৪ কে ৭:৬ অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা হবে?
উঃ ২৮
*নতুন সংখ্যা÷২৪=৭/৬
নতুন সংখ্যা =৭×২৪÷৬
=৭×৪
=২৮
ℹ️12. ১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যা গুলোর গড় কত?
উঃ ২৫
*নির্ণয়ে গড়=
শেষপদ +প্রথম পদ÷২
৪৯+১=৫০÷২=২৫
ℹ️13.১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত?
উঃ ৪৯৫০
*সমষ্টি=n(n+১)÷২
=৯৯(৯৯+১)÷২
=৯৯×১০০÷২
=৯৯×৫০
=৪৯৫০
-----------------------------------------------------
📚1 ফুট = 12 ইঞ্চি
1 গজ = 3 ফুট
1 মাইল = ১৭৬০ গজ
1 মাইল ≈ 1.61 কিলোমিটার
1 ইঞ্চি = 2.54 সেন্টিমিটার
1 ফুট = 0.3048 মিটার
1 মিটার = 1,000 মিলিমিটার
1 মিটার = 100 সেন্টিমিটার
1 কিলোমিটার = 1,000 মিটার
1 কিলোমিটার ≈ 0.62 মাইল
📝ক্ষেত্রঃ
1 বর্গ ফুট = 144 বর্গ ইঞ্চি
1 বর্গ গজ = 9 বর্গ ফুট
1 একর = 43560 বর্গ ফুট
📝 আয়তনঃ
1 লিটার ≈ 0.264 গ্যালন
1 ঘন ফুট = 1.728 ঘন ইঞ্চি
1 ঘন গজ = 27 ঘন ফুট
📝 ওজনঃ
1 আউন্স ≈ 28.350 গ্রাম
1 cvDÛ= 16 আউন্স
1 cvDÛ ≈ 453.592 গ্রাম
1 এক গ্রামের এর্কসহস্রাংশ = 0.001গ্রাম
1 কিলোগ্রাম = 1,000 গ্রাম
1 কিলোগ্রাম ≈ 2.2 পাউন্ড
1 টন = 2,200 পাউন্ড
📚 মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন হিসাব
১ মিলিয়ন=১০ লক্ষ
১০ মিলিয়ন=১ কোটি
১০০ মিলিয়ন=১০ কোটি
১,০০০ মিলিয়ন=১০০ কোটি
আবার,
১,০০০ মিলিয়ন= ১ বিলিয়ন
১ বিলিয়ন=১০০ কোটি
১০ বিলিয়ন=১,০০০ কোটি
১০০ বিলিয়ন=১০,০০০ কোটি
১,০০০ বিলিয়ন=১ লক্ষ কোটি
আবার,
১,০০০ বিলিয়ন=১ ট্রিলিয়ন
১ ট্রিলিয়ন=১ লক্ষ কোটি
১০ ট্রিলিয়ন=১০ লক্ষ কোটি
১০০ ট্রিলিয়ন=১০০ লক্ষ কোটি
১,০০০ ট্রিলিয়ন=১,০০০ লক্ষ কোটি।
-----------------------------
১ রিম = ২০ দিস্তা = ৫০০ তা
১ ভরি = ১৬ আনা ;
১ আনা = ৬ রতি
১ গজ = ৩ ফুট = ২ হাত
১ কেজি = ১০০০ গ্রাম
১ কুইন্টাল = ১০০ কেজি
১ মেট্রিক টন = ১০ কুইন্টাল = ১০০০ কেজি
১ লিটার = ১০০০ সিসি
১ মণ = ৪০ সের
১ বিঘা = ২০ কাঠা( ৩৩ শতাংশ) ;
১ কাঠা = ৭২০ বর্গফুট (৮০ বর্গ গজ)
1 মিলিয়ন = 10 লক্ষ
1 মাইল = 1.61 কি.মি ;
1 কি.মি. = 0..62
1 ইঞ্চি = 2.54 সে.মি ;
1 মিটার = 39.37 ইঞ্চি
1 কে.জি = 2.20 পাউন্ড ;
1 সের = 0.93 কিলোগ্রাম
1 মে. টন = 1000 কিলোগ্রাম ;
1 পাউন্ড = 16 আউন্স
1 গজ= 3 ফুট ;
1 একর = 100 শতক
1 বর্গ কি.মি.= 247 একর
প্রশ্নঃ ১ কিমি সমান কত মাইল ?
উত্তরঃ ০.৬২ মাইল।
প্রশ্নঃ ১ নেটিক্যাল মাইলে কত মিটার ?
উত্তরঃ ১৮৫৩.২৮ মিটার।
প্রশ্নঃ সমুদ্রের জলের গভীরতা মাপার
একক ?
উত্তরঃ ফ্যাদম।
প্রশ্নঃ ১.৫ ইঞ্চি ১ ফুটের কত অংশ?
উত্তরঃ ১/৮ অংশ।
১মাইল =১৭৬০ গজ।]
প্রশ্নঃ এক বর্গ কিলোমিটার কত একর?
উত্তরঃ ২৪৭ একর।
প্রশ্নঃ একটি জমির পরিমান ৫ কাঠা হলে,
তা কত বর্গফুট হবে?
উত্তরঃ ৩৬০০ বর্গফুট।
প্রশ্নঃ এক বর্গ ইঞ্চিতে কত বর্গ
সেন্টিমিটার?
উত্তরঃ ৬.৪৫ সেন্টিমিটার।
প্রশ্নঃ ১ ঘন মিটার = কত লিটার?
উত্তরঃ ১০০০ লিটার।
প্রশ্নঃ এক গ্যালনে কয় লিটার?
উত্তরঃ ৪.৫৫ লিটার।
প্রশ্নঃ ১ সের সমান কত কেজি?
উত্তরঃ ০.৯৩ কেজি।
প্রশ্নঃ ১ মণে কত কেজি?
উত্তরঃ ৩৭.৩২ কেজি।
প্রশ্নঃ ১ টনে কত কেজি?
উত্তরঃ ১০০০ কেজি।
প্রশ্নঃ ১ কেজিতে কত পাউন্ড??
উত্তরঃ ২.২০৪ পাউন্ড।
প্রশ্নঃ ১ কুইন্টালে কত কেজি?
উত্তরঃ ১০০কেজি।
--------------------------------
📑British & U.S British U.S
1 gallons = 4.5434 litres = 4.404
litres
2 gallons = 1 peck = 9.8070 litres
= 8.810 litres
-----------------------------------------
📝ক্যারেট কি?.
উত্তরঃ মূল্যবান পাথর ও ধাতুসামগ্রী
পরিমাপের একক ক্যারেট ।
1 ক্যারেট =0 .2 গ্রাম
📝বেল কি?
উত্তরঃ পাট বা তুলা পরিমাপের সময় ‘বেল’
একক হিসাবে ব্যবহৃত হয় ।
1 বেল = 3.5 মণ (প্রায়) ।

Address

4 Embankment Drive Road, Sector-10, Uttara Model Town
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Govt Job Dreamers IUBAT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share