JASA Global EduCare

JASA Global EduCare Educational Consultant and Language Training Center

24/09/2026

ফ্রি JLPT N5 কোর্স (ফুল কোর্স ) এ ভর্তি চলছে।
ক্লাস সন্ধ্যা ৭-৯ টা (Sunday to Thursday)।

জাপানে প্রথমবার আসছেন?বাংলাদেশ এয়ারপোর্টে ঢোকা থেকে জাপান এয়ারপোর্ট থেকে বের হওয়া পর্যন্ত কী করবেন?আগের পর্বে আমরা বল...
15/09/2026

জাপানে প্রথমবার আসছেন?
বাংলাদেশ এয়ারপোর্টে ঢোকা থেকে জাপান এয়ারপোর্ট থেকে বের হওয়া পর্যন্ত কী করবেন?

আগের পর্বে আমরা বলেছিলাম, জাপানে আসার সময় কী আনবেন এবং কী আনবেন না।

আজকের পর্ব আরও গুরুত্বপূর্ণ।

কারণ প্রথমবার একা বিদেশে যাওয়ার সময় সবচেয়ে বেশি ভয় থাকে:

এয়ারপোর্টে কোথায় যাব?
ইমিগ্রেশনে কী বলব?
ট্রানজিটে কী করব?
জাপানে নেমে রেসিডেন্স কার্ড কোথায় পাব?

চলুন একদম শুরু থেকে দেখি।

━━━━━━━━━━━━━━━
১. বাসা থেকে বের হওয়ার আগে

হ্যান্ড ব্যাগে রাখুন:

• পাসপোর্ট
• জাপানের ভিসা
• COE-এর কপি
• অ্যাডমিশন লেটার
• বিমান টিকিট
• জাপানে থাকার সম্পূর্ণ ঠিকানা
• স্কুল বা ইউনিভার্সিটির যোগাযোগের তথ্য
• কিছু জাপানি ইয়েন
• ফোন ও চার্জার

সব কাগজের PDF কপি নিজের ইমেইল বা গুগল ড্রাইভেও রাখুন।

পাসপোর্ট, টাকা, গুরুত্বপূর্ণ কাগজ কখনো চেকড ব্যাগেজে দেবেন না।

━━━━━━━━━━━━━━━
২. কত আগে ঢাকা এয়ারপোর্টে যাবেন?

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক যাত্রীদের ফ্লাইটের প্রায় ৪ ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছানো ভালো।

প্রথমবার হলে আরও নিশ্চিন্তে সময় নিয়ে যান।

এয়ারপোর্টে ঢোকার সময় পাসপোর্ট, টিকিট এবং প্রয়োজনীয় কাগজ হাতের কাছে রাখুন।

━━━━━━━━━━━━━━━
৩. প্রথম কাজ: চেক-ইন কাউন্টার

ভেতরে ঢুকে ডিসপ্লে বোর্ডে আপনার ফ্লাইট নম্বর দেখুন।

তারপর সংশ্লিষ্ট এয়ারলাইনের চেক-ইন কাউন্টারে যান।

সেখানে সাধারণত:

• পাসপোর্ট দেখাবেন
• ভিসা যাচাই হবে
• প্রয়োজন হলে COE বা অন্য কাগজ দেখাবেন
• বড় লাগেজ জমা দেবেন
• বোর্ডিং পাস পাবেন

ট্রানজিট ফ্লাইট হলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করুন:

“আমার লাগেজ কি সরাসরি জাপান পর্যন্ত যাবে?”

লাগেজ ট্যাগে শেষ গন্তব্য NRT, HND, KIX ইত্যাদি আছে কি না দেখে নিন।

লাগেজের রসিদটিও ফেলে দেবেন না।

━━━━━━━━━━━━━━━
৪. এরপর বাংলাদেশ ইমিগ্রেশন

বোর্ডিং পাস পাওয়ার পর বহির্গমন ইমিগ্রেশনে যাবেন।

সাধারণত হাতে রাখুন:

• পাসপোর্ট
• বোর্ডিং পাস
• প্রয়োজন হলে ভিসা ও অন্যান্য কাগজ

অফিসার কোথায় যাচ্ছেন বা কেন যাচ্ছেন জিজ্ঞেস করলে সহজভাবে বলুন:

“জাপানে পড়াশোনার জন্য যাচ্ছি।”

বাংলাদেশি পাসপোর্টধারীদের আলাদা বহির্গমন ইমিগ্রেশন কার্ড পূরণ করতে হয় না।

অযথা ভয় পাওয়ার কিছু নেই। প্রশ্ন করলে সংক্ষিপ্ত ও সত্য উত্তর দিন।

━━━━━━━━━━━━━━━
৫. নিরাপত্তা পরীক্ষা

ইমিগ্রেশন শেষ হলে নিরাপত্তা পরীক্ষায় যাবেন।

ল্যাপটপ, ফোন, পাওয়ার ব্যাংক এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য জিনিস ট্রেতে দিতে হতে পারে।

মনে রাখবেন:

• পাওয়ার ব্যাংক হ্যান্ড ব্যাগে থাকবে
• বড় তরল বোতল হ্যান্ড ব্যাগে রাখবেন না
• ধারালো জিনিস হ্যান্ড ব্যাগে রাখবেন না

তারপর নিজের বোর্ডিং গেট খুঁজুন।

শেষ মুহূর্ত পর্যন্ত দোকানে ঘুরবেন না।

গেট পরিবর্তনও হতে পারে, তাই ডিসপ্লে বোর্ড দেখবেন।

━━━━━━━━━━━━━━━
৬. ট্রানজিট থাকলে কী করবেন?

ধরুন:

ঢাকা → ব্যাংকক → টোকিও

অথবা

ঢাকা → সিঙ্গাপুর → টোকিও

প্রথম বিমান থেকে নামার পর সাধারণত “ট্রান্সফার” বা “ট্রানজিট” নির্দেশনা অনুসরণ করবেন।

একই টিকিটে যাত্রা এবং লাগেজ জাপান পর্যন্ত বুক করা থাকলে সাধারণত ট্রানজিট দেশে গিয়ে লাগেজ তুলতে হয় না।

নতুন বোর্ডিং গেট খুঁজে পরের ফ্লাইটে উঠবেন।

কিন্তু এখানে বড় সতর্কতা আছে।

যদি দুইটি আলাদা টিকিট কিনে থাকেন, অর্থাৎ সেলফ-ট্রান্সফার হয়, তাহলে লাগেজ সংগ্রহ, আবার চেক-ইন এবং কখনো ট্রানজিট দেশের ইমিগ্রেশন পার হওয়ার প্রয়োজন হতে পারে।

সেক্ষেত্রে ট্রানজিট ভিসাও লাগতে পারে।

তাই আলাদা টিকিট কিনলে আগেই নিয়ম যাচাই করুন।

━━━━━━━━━━━━━━━
৭. জাপানে বিমান নামার পর

এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।

বিমান থেকে নেমে “অ্যারাইভাল” এবং “ইমিগ্রেশন” নির্দেশনা অনুসরণ করুন।

অন্য যাত্রীরা যেদিকে যাচ্ছে অন্ধভাবে শুধু তাদের অনুসরণ না করে সাইনবোর্ড দেখুন।

━━━━━━━━━━━━━━━
৮. জাপানের ইমিগ্রেশনে কী হবে?

ইমিগ্রেশন কাউন্টারে সাধারণত আপনার:

• পাসপোর্ট
• ভিসা
• প্রয়োজন হলে COE
• প্রয়োজনীয় প্রবেশসংক্রান্ত তথ্য

যাচাই করা হবে।

আপনার ছবি ও ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হতে পারে।

অফিসার স্কুলের নাম, থাকার ঠিকানা বা জাপানে আসার উদ্দেশ্য জানতে চাইতে পারেন।

সহজ উত্তর দিন:

“আমি স্টুডেন্ট। এই স্কুলে পড়তে এসেছি।”

ইমিগ্রেশন অনুমোদন হলে আপনি জাপানে আনুষ্ঠানিকভাবে প্রবেশের অনুমতি পাবেন।

━━━━━━━━━━━━━━━
৯. রেসিডেন্স কার্ড এখানেই পাবেন?

বেশিরভাগ নতুন শিক্ষার্থীর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বর্তমানে নিচের বিমানবন্দরগুলোতে নতুন মধ্য বা দীর্ঘমেয়াদি বাসিন্দাকে প্রবেশের সময় রেসিডেন্স কার্ড দেওয়া হয়:

• নারিতা
• হানেদা
• কানসাই
• চুবু
• নিউ চিতোসে
• সেনদাই
• কোবে
• হিরোশিমা
• ফুকুওকা
• নাহা

আপনি যদি এসব বিমানবন্দর দিয়ে প্রবেশ করেন এবং রেসিডেন্স কার্ড পাওয়ার যোগ্য হন, সাধারণত ইমিগ্রেশন প্রক্রিয়ার সময়ই কার্ড পাবেন।

কার্ড হাতে নিয়ে নামের বানান ও তথ্য দেখে নিন।

অন্য কোনো বিমানবন্দর দিয়ে প্রবেশ করলে পরে ঠিকানা নিবন্ধনের পর ডাকযোগে রেসিডেন্স কার্ড আসতে পারে।

━━━━━━━━━━━━━━━
১০. পার্ট-টাইম কাজ করতে চাইলে এই সুযোগটি মিস করবেন না

“স্টুডেন্ট” স্ট্যাটাসে থাকা মানেই স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুমতি পাওয়া নয়।

প্রথমবার জাপানে প্রবেশ করছেন এবং ৩ মাসের বেশি থাকার অনুমতি থাকলে, প্রবেশের সময়ই পার্ট-টাইম কাজের অনুমতির আবেদন করা যায়।

কাজ করার পরিকল্পনা থাকলে ইমিগ্রেশনের সময় বিষয়টি নিশ্চিত করুন।

অনুমতি ছাড়া পার্ট-টাইম কাজ শুরু করবেন না।

সাধারণ অনুমতি পেলে পড়াশোনার সময় সপ্তাহে সর্বোচ্চ ২৮ ঘণ্টা কাজ করা যায়।

━━━━━━━━━━━━━━━
১১. Visit Japan Web আগে করে রাখবেন?

হ্যাঁ, করে রাখা ভালো।

জাপানে আসার আগে সরকারি Visit Japan Web-এ প্রয়োজনীয় তথ্য পূরণ করলে ইমিগ্রেশন ও কাস্টমসের কিছু প্রক্রিয়া সহজ হতে পারে।

QR কোড তৈরি হলে ফোনে রেখে দিন।

স্ক্রিনশটও রাখতে পারেন।

তবে মনে রাখবেন:

Visit Japan Web-এর নামে ভুয়া ওয়েবসাইট আছে।

সরকারি সেবা বিনামূল্যে। QR তৈরির জন্য কাউকে টাকা দেওয়ার প্রয়োজন নেই।

━━━━━━━━━━━━━━━
১২. ইমিগ্রেশনের পর লাগেজ

ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ ক্লেইমে যান।

স্ক্রিনে নিজের ফ্লাইট নম্বর দেখে কোন বেল্টে লাগেজ আসবে তা দেখুন।

নিজের লাগেজ সংগ্রহের সময় ট্যাগ মিলিয়ে নিন।

লাগেজ না এলে এয়ারপোর্ট থেকে বের হওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের ব্যাগেজ কাউন্টারে অভিযোগ করুন।

━━━━━━━━━━━━━━━
১৩. সবশেষে কাস্টমস

জাপানে প্রবেশকারী প্রত্যেক যাত্রীকে নিজের সঙ্গে আনা জিনিস সম্পর্কে কাস্টমস ঘোষণা করতে হয়।

Visit Japan Web ব্যবহার করলে QR দিয়ে ইলেকট্রনিকভাবে করা যায়।

না করলে কাগজের ঘোষণাপত্রের ব্যবস্থাও আছে।

মাংস, ফল, গাছপালা বা নিষিদ্ধ কোনো জিনিস লুকানোর চেষ্টা করবেন না।

সন্দেহ হলে ঘোষণা করুন এবং কাস্টমস কর্মকর্তাকে জিজ্ঞেস করুন।

━━━━━━━━━━━━━━━
১৪. এবার এয়ারপোর্ট থেকে বের হবেন

কাস্টমস শেষ হলেই আপনি অ্যারাইভাল লবিতে চলে আসবেন।

এখান থেকে:

• স্কুলের প্রতিনিধি নিতে আসতে পারেন
• ট্রেন বা বাস ধরতে পারেন
• সিম বা ইন্টারনেটের ব্যবস্থা করতে পারেন
• আগে থেকে ঠিক করা বাসায় যেতে পারেন

প্রথম দিনেই অচেনা কারও কথায় গাড়িতে উঠবেন না।

স্কুল যদি পিকআপের ব্যবস্থা করে, আগে থেকেই ব্যক্তির নাম ও যোগাযোগের তথ্য রেখে দিন।

━━━━━━━━━━━━━━━
সবচেয়ে সহজভাবে পুরো পথ

ঢাকা এয়ারপোর্টে প্রবেশ
↓
এয়ারলাইন চেক-ইন
↓
লাগেজ জমা + বোর্ডিং পাস
↓
বাংলাদেশ ইমিগ্রেশন
↓
নিরাপত্তা পরীক্ষা
↓
বোর্ডিং গেট
↓
ফ্লাইট বা ট্রানজিট
↓
জাপান ইমিগ্রেশন
↓
রেসিডেন্স কার্ড
↓
প্রয়োজনে পার্ট-টাইম কাজের অনুমতি
↓
লাগেজ সংগ্রহ
↓
কাস্টমস
↓
জাপানে আপনার নতুন জীবন শুরু 🇯🇵

প্রথমবার বলে ভয় পাওয়ার প্রয়োজন নেই।

কাগজপত্র ঠিক রাখুন, সময় হাতে রাখুন, সাইনবোর্ড অনুসরণ করুন এবং বুঝতে না পারলে এয়ারপোর্ট কর্মীদের জিজ্ঞেস করুন।

পরবর্তী পর্ব:
জাপানে পৌঁছানোর পর প্রথম দিন ও প্রথম সপ্তাহে যে কাজগুলো অবশ্যই করতে হবে।

রেসিডেন্ট রেজিস্ট্রেশন, মাই নাম্বার, স্বাস্থ্যবিমা, ব্যাংক, ফোন, স্কুল এবং আরও গুরুত্বপূর্ণ কাজ নিয়ে থাকবে ৩য় পর্ব।

সূত্র: Hazrat Shahjalal International Airport, Immigration Services Agency of Japan, Japan Customs, Study in Japan

Copy from JUAAB Student Help for Japan

JLPT N5 Course (Minna no Nihongo Lesson 1–25) — সম্পূর্ণ ফ্রী!🇯🇵 জাপানি ভাষা শিখুন একদম শুরু থেকে – সম্পূর্ণ বিনামূল্যে!...
12/09/2026

JLPT N5 Course (Minna no Nihongo Lesson 1–25) — সম্পূর্ণ ফ্রী!

🇯🇵 জাপানি ভাষা শিখুন একদম শুরু থেকে – সম্পূর্ণ বিনামূল্যে!
জাপানি ভাষা শেখার প্রথম ধাপ JLPT N5 কোর্স নিয়ে এলো এক বিশেষ সুযোগ! অনলাইন এবং অফলাইন — দুই মাধ্যমেই সম্পূর্ণ ফ্রী (Free) ক্লাসে অংশ নেওয়ার সুবর্ণ সুযোগ পাচ্ছেন।

অনলাইন ক্লাস পরিচালনা করবেন ডা. আবদুর রহমান (JLPT N1 Certified), সাইতামা, জাপান থেকে।

কোর্সের বিবরণী ও সময়সূচী:

📍 অনলাইন ক্লাস (Online Batch):

ট্রেইনার: ডা. আবদুর রহমান (N1 Certified, Japan)

সময়: রাত ৭:০০ টা থেকে ৯:০০ টা (বাংলাদেশ সময়)

আসন সংখ্যা: সর্বোচ্চ ২৫ জন (সীমিত আসন)

📍 অফলাইন ক্লাস (Offline Batch):

স্থান: মিরপুর ১১.৫ (Mirpur 11.5)

সময়: বিকাল ৪:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা

আসন সংখ্যা: সর্বোচ্চ ১৫ জন (সীমিত আসন)

কোর্সে কী কী থাকছে?

মিন্না নো নিহোঙ্গো (Lesson 1–25): বেসিক গ্রামার, ভোকাবুলারি, কাঞ্জি ও রিডিং প্র্যাকটিস।

লিসেনিং ও স্পিকিং: জাপানি ভাষার মৌলিক উচ্চারণ, দৈনিক কথোপকথন (Conversation) ও লিসেনিং পার্ট সহজভাবে শেখানো হবে।

ক্লাস মেটেরিয়ালস: প্রয়োজনীয় অনুশীলনী ও শিট সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।

ক্লাস রেকর্ডিং: অনলাইন ক্লাসের রেকর্ডেড ভিডিও রিভিশনের জন্য দেওয়া হবে।

📌 ভর্তি নিয়মাবলী:
কোর্সটি সম্পূর্ণ ফ্রী হওয়ায় সিট অত্যন্ত সীমিত! "আগে আসলে আগে পাবেন" ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।

👉 অনলাইন বা অফলাইন ব্যাচে আপনার সিট নিশ্চিত করতে এখনই জয়েন করে মেসেজ করুন https://chat.whatsapp.com/FIPuhgwn9ZTJgLBOZrPmKz

শিক্ষার্থীদের স্বপ্নপূরণের পথে JASA Global EduCare 📚
09/09/2026

শিক্ষার্থীদের স্বপ্নপূরণের পথে JASA Global EduCare 📚

আপনি কি ২০২৬ সালে এইচএসসি (HSC) দিয়েছেন? জাপানি ভাষা শিখে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ গড়তে চান?জাপান থেকে পরিচালিত 'Dr. Ab...
09/09/2026

আপনি কি ২০২৬ সালে এইচএসসি (HSC) দিয়েছেন? জাপানি ভাষা শিখে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ গড়তে চান?
জাপান থেকে পরিচালিত 'Dr. Abdur Rahman (JLPT N1 Certified)'-এর তত্ত্বাবধানে পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে এনফাইভ (N5) ও এনফোর (N4) বান্ডেল অনলাইন কোর্স। দক্ষতার সাথে জাপানি ভাষায় কথা বলা (Speaking Practice) এবং ভাষার ওপর পূর্ণ পারদর্শিতা অর্জনের জন্য কোর্সটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
কোর্সের মূল বৈশিষ্ট্যসমূহ:
কোর্স ফি: সম্পূর্ণ ফ্রি (Free)
আসন সংখ্যা: মাত্র ৩০ জন (আগে আসলে আগে পাবেন ভিত্তিতে)
কোর্স কনটেন্ট: N5 + N4 (একসাথে বান্ডেল কোর্স) + স্পেশাল স্পিকিং প্র্যাকটিস
ইন্সট্রাক্টর: Dr. Abdur Rahman (N1 Certified, Japan)
ক্লাসের সময়: সপ্তাহে ৫ দিন (বাংলাদেশ সময় সকাল ৯:০০ টা থেকে ১০:০০ টা)
আবেদনের যোগ্যতা:
২০২৬ সালের এইচএসসি (HSC) পরীক্ষার্থী হতে হবে।
জাপানি ভাষা শেখার প্রতি তীব্র আগ্রহ থাকতে হবে।
এসএসসি (SSC) ফলাফলের ওপর ভিত্তি করে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
আসন সংখ্যা অত্যন্ত সীমিত! আগ্রহীরা দেরি না করে দ্রুত আপনার নাম, মোবাইল নম্বর এবং এসএসসি (SSC) পরীক্ষার রেজাল্ট দিয়ে মেসেজ দিন অথবা রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
If you agree, pls add in WhatsApp group: https://chat.whatsapp.com/I6G0NpU10ob1fy7kPpA0OT

07/09/2026

জাপানে উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা নিয়ে পরিবৃত্ত এবং JASA Global EduCare এর বিশেষ আয়োজন।

Students who are in Japan, we want to know from them
31/08/2026

Students who are in Japan, we want to know from them

31/08/2026

বিনামূল্যে বা ফ্রিতে কোনো কিছু পাওয়ার আগ্রহ মানুষের সহজাত। বিশেষ করে যারা বাংলাদেশ থেকে জাপানিজ ভাষা স্কুলে উচ্চশিক্ষার জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের অনেকের মধ্যেই ফেসবুক, ইউটিউব বা ফ্রি অনলাইন ক্লাসের মাধ্যমে JLPT N5 এবং N4 লেভেল শেষ করার প্রবণতা দেখা যায়। নিজস্ব চেষ্টায় নিজে নিজে একটি নতুন ভাষা শেখার আনন্দ অবশ্যই আলাদা এবং যাদের ভাষার প্রতি তীব্র অনুরাগে রয়েছে, তারা এতে সফলও হতে পারেন।

তবে বাস্তবতা অনেক সময় ভিন্ন গল্প বলে। ফ্রি ক্লাসের প্রতি শুরুর দিকে বিপুল উদ্দীপনা দেখা গেলেও সময়ের সাথে সাথে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বড় ধরনের ধস নামে। ফ্রি বনাম পেইড কোর্সের এই পার্থক্য, ফ্রি শিক্ষার সুবিধাসমূহ, মারাত্মক সীমাবদ্ধতা এবং জাপানে আসার পর শিক্ষার্থীদের যেসব বাস্তব সমস্যার মুখোমুখি হতে হয়—তা নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

ফ্রি ক্লাসের বাস্তবতা ও ড্রপআউট রেট (Dropout Rate)
অভিজ্ঞতায় দেখা গেছে, ফ্রি অনলাইন ক্লাসে ৫০০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হলেও ৩ সপ্তাহ পর তা এসে দাঁড়ায় ৫০ জনে, আর ৫ সপ্তাহ পর তা কমে হয় ৩০ জন। এই বিশাল অঙ্কের উপস্থিতি হ্রাসের পেছনে প্রধান কারণগুলো নিচে তুলে ধরা হলো:

সিরিয়াসনেস বা আন্তরিকতার অভাব: ফ্রিতে যেকোনো সার্ভিস পাওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে কোনো আর্থিক দায়বদ্ধতা থাকে না। ফলে "আজ না করি কাল করবো", "আজকে নেটের সমস্যা" বা "আজকে কাজ আছে"—এমন অজুহাত খুব সহজেই চলে আসে।

পেইড কোর্সের সাথে মানসিকতার পার্থক্য: সমান্তরালভাবে বা প্যারালালভাবে পেইড এবং ফ্রি কোর্স চালালে দেখা যায়, পেইড কোর্সের শিক্ষার্থীরা ক্লাসে অনেক বেশি মনোযোগী ও নিয়মিত। যেহেতু তারা অর্থ বিনিয়োগ করেছে, তাই তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নেয়।

বিনামূল্যে পাওয়া বস্তুর প্রতি মূল্যায়নের অভাব: যেকোনো দেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে এই মনস্তাত্ত্বিক বিষয়টি সমানভাবে প্রযোজ্য—বিনামূল্যে পাওয়া শিক্ষার স্থায়িত্ব ও মানসিক গুরুত্ব অনেক ক্ষেত্রে কমে যায়।

ফ্রি জাপানিজ ভাষা শিক্ষার সুবিধা ও অসুবিধা (Pros & Cons)
সুবিধাসমূহ (Pros):

আর্থিক সাশ্রয়: কোনো প্রাথমিক খরচ ছাড়াই ভাষার মৌলিক বিষয়গুলোর সাথে পরিচিত হওয়া যায়।

স্ব-উদ্যোগ ও আগ্রহ পরীক্ষা: নিজের মধ্যে জাপানিজ শেখার সত্যিকারের আগ্রহ বা ধৈর্য আছে কিনা তা যাচাই করা যায়।

প্রাথমিক ধারণা লাভ: হিরাগানা, কাতাকানা ও মৌলিক কিছু শব্দের সাথে ঘরে বসেই পরিচিত হওয়ার সুযোগ থাকে।

অসুবিধাসমূহ (Cons):

ধারাবাহিকতা বজায় না থাকা: কোনো বাধ্যবাধকতা না থাকায় শেখার রুটিন ও ডিসিপ্লিন ভেঙে পড়ে।

সঠিক গাইডের অভাব: উচ্চারণের ভুল বা ব্যাকরণের সঠিক প্রয়োগ শুধরে দেওয়ার কেউ থাকে না।

শুধু মুখস্থনির্ভরতা: ফ্রিতে বা নিজে নিজে পড়ার সময় বেশিরভাগ শিক্ষার্থী শুধু শব্দ (Vocabulary), কাঞ্জি (Kanji) এবং গ্রামার মুখস্থ করে পরীক্ষা পাস করার দিকে নজর দেয়।

যোগাযোগ দক্ষতার শূন্যতা: নিজে নিজে পড়ার কারণে শিক্ষার্থীরা একটি স্বাধীন বাক্যও সঠিকভাবে নিজে থেকে লিখতে বা বলতে পারে না।

জাপানে আসার পর শিক্ষার্থীদের আসল চ্যালেঞ্জ ও ভাষা স্কুলের চিত্র
বাংলাদেশ থেকে কোনোমতে N4 বা N5 সার্টিফিকেট অর্জন করে জাপানে পৌঁছালেও আসল পরীক্ষা শুরু হয় সেখানে যাওয়ার পর।

অ্যাকসেন্ট ও কালচারের সীমাবদ্ধতা: আমাদের দেশের অনেক শিক্ষকেরই জাপানি কালচার ও ভাষার গভীরতা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকে না। ফলে শিক্ষার্থীরাও সঠিক কালচারাল কনটেক্সট এবং সঠিক উচ্চারণ বা অ্যাকসেন্ট ছাড়া ভাষা শেখে।

লেভেল টেস্টে ধরা পড়া: জাপানিজ ভাষা স্কুলে ভর্তি হওয়ার পর শুরুতেই শিক্ষার্থীদের লেভেল টেস্ট (Level Check Test) নেওয়া হয়। শুধুমাত্র মুখস্থ করে পাস করা N4 বা N5 সার্টিফিকেটধারীরা এই প্র্যাকটিক্যাল টেস্টে অনুত্তীর্ণ হয়।

একই লেভেলে পুনরায় ভর্তি: ইমিগ্রেশনে সার্টিফিকেট দেখালেও ভাষা স্কুলগুলো তাদের বাস্তব দক্ষতা দেখে পুনরায় N5 বা N4 লেভেলের ক্লাসেই বসিয়ে দেয়।

উচ্চতর লেভেল (N3/N2) শেষ করতে না পারা: সময়ের এই অপচয়ের কারণে ভাষা স্কুলের নির্ধারিত ১.৫ বা ২ বছর মেয়াদের মধ্যে অনেক শিক্ষার্থীই N3 বা N2 লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে না, যা পরবর্তীতে তাদের মূল বিশ্ববিদ্যালয়, সেনমোন গাক্কো (Vocational School) বা জবে প্রবেশের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়।

শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি সতর্কতা
জাপান যাওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে সাময়িক কিছু টাকা বাঁচানোর চিন্তা না করে শিক্ষার গুণগত মানের দিকে নজর দেওয়া জরুরি।

সার্টিফিকেটই সব নয়: শুধু একটি JLPT বা NAT-TEST সার্টিফিকেট আপনাকে জাপানে টিকে থাকতে সাহায্য করবে না; মূল বিষয় হলো আপনি কতটা ভাষাটি বলতে, বুঝতে ও লিখতে পারছেন।

প্র্যাকটিক্যাল স্কিল তৈরি করুন: মুখস্থবিদ্যার বাইরে গিয়ে স্বাধীনভাবে বাক্য তৈরি করা, জাপানিদের মতো উচ্চারণ করা এবং তাদের সংস্কৃতি বোঝার চেষ্টা করুন।

দায়বদ্ধতা নিয়ে শিখুন: ফ্রি ক্লাসে ভর্তি হলেও পেইড কোর্সের মতো নিজের মধ্যে শৃঙ্খলা ও মনোযোগ বজায় রাখুন। তা সম্ভব না হলে একজন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের অধীনে নিয়মতান্ত্রিকভাবে ভাষা শিখুন।

জাপানে উচ্চশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যতের মূল চাবিকাঠি হলো জাপানিজ ভাষায় প্র্যাকটিক্যাল পারদর্শিতা। সঠিক উপায়ে শুরু থেকেই ভাষা শিখলে সময় ও অর্থ—দুটোই সঠিকভাবে কাজে লাগবে।

31/08/2026

কেউ ফুকুওকাতে যেতে চাইলে নক করতে পারেন!

Address

Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when JASA Global EduCare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share