Tafiza's Early Years

Tafiza's Early Years

Share

Early Childhood Development content shared by a mom who is master's in Education & experienced in ECD

09/01/2026

Tafiza enjoyed her fullest inside the military museum today, Alhamdulillah!



゚viralシ

31/12/2025

কুয়াশা ঘেরা দিন কাটানোর পরই
রৌদ্র ঝলমল দিনের মর্ম বোঝা যায়...



28/12/2025

গ্রামের বাড়ি ভ্রমন ২০২৫



27/12/2025

গ্রামের বাড়ি ভ্রমন ২৭/১২/২০২৫




26/12/2025

নিজের শরীরের ব্যালেন্স ধরে রেখে সরু রাস্তা দিয়ে হাঁটা কিন্তুু ৩ বছরের শিশুদের একটি প্রয়োজনীয় শারীরিক দক্ষতা। গতকাল তাফিযা প্রথম গ্রাম দেখল। আমার নানা বাড়ি। আর ধান ক্ষেতের সরু রাস্তা ধরে হাঁটলো....


23/12/2025

মাছ কিনতে গিয়েছিলাম।
তাফিযাকেও সাথে নিলাম।
ঘুরে ঘুরে তাকে বিভিন্ন ধরনের মাছ দেখালাম।
মাছের নামও বলে দিলাম.....



22/12/2025

তাফিযার এরকম একা একা কোনো কাজে engaged হয়ে থাকার সময়টা খুব precious. খুব কম এই moment টা আমরা পাই। Last 20 days ২ বার অসুস্থ হবার পর সারাক্ষণই cranky হয়ে থাকে।

আজ তাযীম (ওর বড় ভাই) এই spiderman একে দিল, আর সে সুন্দরভাবে color করলো। আলহামদুলিল্লাহ!

04/12/2025

গতকাল রাত থেকে তাফিযার অনবরত বমি, ঘুমাতে না পারা, হাসপাতাল, ডাক্তার, স্যালাইন, ঔষধ, সেবা যত্ন শেষে মেয়েটা যখন একটু stable হলো, যেন প্রাণ ফিরে পেলাম আমরা। অন্য সময় তাফির বাবা ওর সাথে থাকলে আমি কাজে থাকি আর আমি ওর সাথে থাকলে তার বাবা কাজে থাকে। কিন্তু আজ ১৬ তম বিবাহ বার্ষিকিতে অনেকটা সময় একসাথে বেবি সিটিং করছি আমরা, সেটাও বা কম কিসে! আলহামদুলিল্লাহ!

বিদ্র: পুরোনো ছবি

03/12/2025

তাফিযার পেট ব্যাথা, বমি হয়েছে ৩ বার। আপনারা ওর জন্য দোয়া করবেন plz.....

02/12/2025

Pretend play বা কাল্পনিক খেলা শিশুদের শারীরিক, জ্ঞানীয়, সমাজিক ও আবেগীয় দক্ষতার বিকাশে সাহায্য করে। তাই নিয়মিত কাল্পনিক খেলা শিশুকে তার সমস্যা সমাধানে দক্ষ, ভাষার ব্যবহারে পটু ও নিজের আবেগ নিয়ন্ত্রণে পারদর্শী করে গড়ে তোলে।





02/12/2025

রান্না বান্না পছন্দ করে না, এমন শিশু নেই বললেই চলে। নিত্যদিনের আমাদের এমন খাবার প্রস্তুতের সময় শিশুদের কাছে রাখলে সে যেমন বিভিন্ন ফাইন মটর আার সেনসরি অ্যাক্টিভিটির মধ্য দিয়ে যাবে, তেমনি তার মনোযোগ আর খাবারের প্রতি আগ্রহ বাড়বে।



01/12/2025

আমাদের দেশের মানুষ চাইল্ড ডেভেলপমেন্ট বুঝবে কবে?

তাফিযার বয়স ৩ বছর ৭ মাস। ওকে কোলে নিয়ে হাটা আমার জন্য কষ্টসাধ্য বটে। ওকে সাধারণত বড় রাস্তাগুলোতে কোলে নিয়ে রাস্তা পার করে দেই। বাসার সামনের মোড়ের রাস্তায় না, ফুটপাতে না, ওভারব্রিজে কখনে কোলে নেই না। আমার সাথে ব্যাগ থাকলে ওকে দায়িত্ববোধ শেখানের জন্য ওকে carry করতে দেই। আমি ওকে রাস্তায় নিরাপদে কীভাবে হাটতে হয় শেখাই, কোন কোন জায়গাগুলো থেকে ফুস করে গাড়ি বের হয়ে যেতে পারে দেখাই আর তখন হাত ধরে রাখি। সেও এখন বোঝে কোথায় হাত ধরতে হবে কোথায় নিজে হাটা যাবে। আজ সন্ধ্যায় যখন মোড়ের গলির রাস্তা পার হচ্ছি, রিকশাওয়ালা আমাকে বলছে বাচ্চা কোলে নিতে। সকালে স্কুল থেকে আনার পথে তো এক রিকশা তার গতি না কমিয়ে wrong side দিয়ে এসে আমাকে ধাক্কা দিয়ে দিয়েছিল প্রায়। সে কোনো bell ও বাজায় নি। একহাতে তখন আমি তাফিকে ধরে আছি। আমি পড়ে গেলে সেও ব্যাথা পেত। বলি, wring side এর রিকশা আমি না হই দেখিনি, রিকশাওয়ালা কি দেখেনি? আর তার পেছনে বসা passenger কেউ কি দেখেনি? সে কি পারতো না বলতে, চার রাস্তার মোড়ে গতি কমাতে?

আরেকদিন তাফি কে ধরে ধরে ওভারব্রীজে সিড়ি দিয়ে উঠাচ্ছি। স্বাভাবিকভাবেই সময় বেশি লাগছে। এক মহিলা ধরমর করে দৌড়াতে দৌড়াতে এলো, পেছন থেকে বলছে, "বাচ্চাকে কোলে নেন, বাচ্চাকে কোলে নেন, আপনার জন্য আমার বাস মিস হয়ে যাচ্ছে।" আমিও জবাবটা দিয়ে দিলাম। "আরেকটু সময় নিয়ে বাসা থেকে বের হতে পারেন না? আপনার সুবিধার জন্য আমাকে কেন কষ্ট করতে হবে?"

আসলে আমি তাফির কেনো learning এর জায়গা, তার active থাকার মতো জায়গাকে ব্যবহার না করে হারিয়ে যেতে দিতে চাই না। তাকে সব life skill গুলো শেখাতে চাই। ঢাকা শহরের রাস্তায় এক থেকে দেড় কিলোমিটার সে অনায়াসে হাটতে পারে, আলহামদুলিল্লাহ! তাকে আমি অনেক strong করে বড় করতে চাই, পুতু পুতু করে না।

কিন্তু রাস্তা ঘাটে যারা চলাচল করে তারা কি একটা ছোট্ট মানুষের জীবনে চলতে শিখে নেবার জন্য একটু সদয় হবে না? একটু সময় দিবে না?




Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka