01/03/2026
(Self-Application Guide)চীনে আন্ডারগ্রাজুয়েট পড়ার সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া....
1️⃣কখন আবেদন করবেন
চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের আবেদন সাধারণত প্রতি বছর জানুয়ারি থেকে জুনের শেষ পর্যন্ত খোলা থাকে। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সময়সীমা একটু কম-বেশি হতে পারে। এজন্য আপনি যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চান, তাদের অফিসিয়াল ওয়েবসাইটের ভর্তি বিজ্ঞপ্তি দেখে সঠিক শেষ তারিখ যাচাই করতে হবে। সেপ্টেম্বর সেশনের চূড়ান্ত ফল সাধারণত জুলাই মাসে প্রকাশিত হয়।
2️⃣ আবেদন করার প্রস্তুতি
সবার আগে আপনাকে ঠিক করতে হবে কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চান এবং সেই বিশ্ববিদ্যালয় আপনার পছন্দের মেজরটি ইংরেজিতে অফার করে কি না। অনেক বিশ্ববিদ্যালয় শুধু চাইনিজ মিডিয়ামে নির্দিষ্ট প্রোগ্রাম অফার করে, তাই মিডিয়াম নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
3️⃣কোথায় আবেদন করবেন
আবেদন সবসময় সরাসরি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে করতে হয়। গুগলে বিশ্ববিদ্যালয়ের নাম লিখে তাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশন পোর্টালের লিংক খুঁজে পাবেন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম থাকে, সেখানেই অ্যাকাউন্ট তৈরি করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
4️⃣প্রয়োজনীয় কাগজপত্র
আন্ডারগ্রাজুয়েট আবেদন করতে সাধারণত নিচের ডকুমেন্টগুলো প্রস্তুত রাখতে হয়:
✅সর্বোচ্চ শিক্ষাগত সনদপত্র
✅ সর্বোচ্চ শিক্ষাগত মার্কশিট/ট্রান্সক্রিপ্
✅পাসপোর্ট সাইজ ছবি
✅ পাসপোর্টের প্রথম পৃষ্ঠা
✅ দুইটি রিকমেন্ডেশন লেটার (কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়)
✅ স্টাডি প্ল্যান বা স্টেটমেন্ট অব পারপাস (প্রায় ১০০০–১২০০ শব্দ)
✅ পুলিশ ক্লিয়ারেন্স / নন-ক্রিমিনাল রেকর্ড
✅ ব্যাংক স্টেটমেন্ট (সাধারণত ৫,০০০–১০,০০০ USD এর সমপরিমাণ)
✅ ফরেনার মেডিক্যাল এক্সামিনেশন রিপোর্ট
✅ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট (বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন হতে পারে)
✅ ইংরেজি দক্ষতার প্রমাণ (IELTS/TOEFL বা Medium of Instruction)
চীনের অনেক বিশ্ববিদ্যালয়ে IELTS/TOEFL বাধ্যতামূলক নয়; বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজি মিডিয়ামে পড়ার প্রমাণপত্র (MOI) গ্রহণযোগ্য। তবে টপ র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ে IELTS/TOEFL চাইতে পারে।
5️⃣ আবেদন করার পর করণীয়
আবেদন জমা দেওয়ার পরে যদি অ্যাপ্লিকেশন ফি থাকে তবে সেটি পরিশোধ করতে হবে। এরপর নিয়মিতভাবে ইমেইল এবং বিশ্ববিদ্যালয়ের পোর্টাল চেক করতে হবে। কোনো ডকুমেন্টে সমস্যা থাকলে তারা ইমেইলে জানাবে, তখন প্রয়োজনীয় সংশোধন করে আবার আপলোড করতে হবে।
6️⃣অ্যাপ্লিকেশন স্ট্যাটাসগুলো কী বোঝায়
✅Submitted: আবেদন জমা হয়েছে, এখনো কেউ পর্যালোচনা করেনি।
✅In progress: আপনার আবেদন পর্যালোচনা শুরু হয়েছে, এখান থেকে অনুমোদন বা প্রত্যাখ্যান উভয়ই হতে পারে।
✅In process (at university portal):শুধু জমা অবস্থায় আছে, এখনো একাডেমিক রিভিউতে যায়নি।
✅Academic review / Fee to be paid:বিশ্ববিদ্যালয় আপনার আবেদন গভীরভাবে যাচাই করছে বা অতিরিক্ত ফি চাইতে পারে।
✅Preliminary Admission:প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন; এখন তারা চূড়ান্ত যাচাই করবে।
✅Final result pending:সব ধাপ শেষ, এখন বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা।
✅Accepted/Admitted:আপনি নির্বাচিত হয়েছেন; শীঘ্রই অ্যাডমিশন লেটার ও ভিসা ফর্ম পাবেন।
7️⃣ গুরুত্বপূর্ণ নতুন নিয়ম
২০২৬ সাল থেকে চীনে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে পড়তে হলে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত CSCA এক্সাম এবং IELTS/TOEFL-এর মতো ইংরেজি দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক হচ্ছে। যাদের এই পরীক্ষাগুলো ছাড়া আবেদন, তাদের জন্য ভর্তি পাওয়া আগের চেয়ে অনেক কঠিন হবে। তাই প্রস্তুতি নেওয়া জরুরি।
8️⃣বৃত্তির সুবিধাসমূহ (যদি পাওয়া যায়)
টিউশন ফি পুরোপুরি মওকুফ
ডরমিটরিতে বিনামূল্যে থাকা
মাসিক স্টাইপেন্ড (বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন)
এছাড়া আরো অন্যান্য বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে।
যেমন ফুল ফ্রী, টিউশন ফিস ফ্রী, পার্সিয়াল স্কলারশিপ,, সেলফ ফান্ড।
🛑বিশেষ দ্রষ্টব্য🛑
অনেকেই প্রশ্ন করেন—নিজে আবেদন করলে কি ভর্তি পাওয়া যায়? অবশ্যই নিজে আবেদন করা সম্ভব এবং অনেক শিক্ষার্থী নিজের উদ্যোগে সফলও হয়। তবে বাস্তব অভিজ্ঞতা অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি: চীনের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিভিন্ন অনুমোদিত এজেন্সির সরাসরি সমন্বয় থাকে।
এই কারণে এজেন্সির মাধ্যমে করা আবেদনগুলো সাধারণত বেশি গুরুত্ব পায়, কারণ
✅এজেন্সিগুলো বিশ্ববিদ্যালয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখে,
✅ডকুমেন্ট ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে,
✅ বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট মান অনুযায়ী আবেদন প্রস্তুত করে,
✅ আবেদন প্রক্রিয়ার প্রতিটি ধাপ দ্রুত আপডেট পায়,
✅ এবং অনেক ক্ষেত্রে সিট-অ্যালোকেশনও আগে পায়।
ফলাফল হিসেবে, সেলফ-অ্যাপ্লিকেশনের তুলনায় এজেন্সির মাধ্যমে করা আবেদনগুলোতে ভর্তি হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই বেশি দেখা যায়। বিশেষ করে যেসব বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতা বেশি বা যেখানে ডকুমেন্ট যাচাই কঠোর,,সেখানে এজেন্সি সহায়তা অনেক সময়ই পার্থক্য তৈরি করে। তবে নিজেও আবেদন করতে পারেন