অপরূপ এই সৃজনশীলতা...
PHOTOn School
We organize from basic to advanced various levels of workshops on every points that concern media related things.
03/01/2026
এভাবে ছবি তৈরি করার পদ্ধতিকে বলা হয় Halftone
এই ছবিতে Halftone এর যে বিজ্ঞান, সেটি কী ঠিকঠাক অনুসরণ করা হয়েছে..?
ভেবে দেখুন তো..!
01/08/2020
This is one of the thousand demonstrations of why we need more and more ''Science Background'' people in filmmaker community.
The people who come to the field of film making sacrificing their usual ''smooth'' career are also doing a great job, ain't they?
Hats off to their sacrifice for their passion.
💓
Eid Mubarak to all!
😍
Christopher Nolan's 'Water Bending' recreated with VFX in Blender I am obsessed with Christopher Nolan. Inception is a mind blowing film and it has lots of mind blowing shots but one particular 'water bending' shot fascinat...
আমাদের কয়েকজন পুরাতন বন্ধুদের নিয়ে আমরা গিয়েছিলাম হাতে কলমে ড্রোন অপারেশান শিখতে।
আমাদের প্রথম প্রচেষ্টা সবার সাথে শেয়ার করা হল অন্যদের উৎসাহিত করতে।
29/04/2020
সময়টা ৭ ই জানুয়ারী, ১৯৬৭। ভারতের রাজস্থান প্রদেশের জয়পুরের সম্ভ্রান্ত খান পরিবারে বেগম খানের কোল আলো করে জন্ম নিলো একটি শিশু৷ পশতুভাষী এই মুসলিম পরিবারের শিশুটির নাম রাখা হলো, সাহেবজাদে ইরফান আলী খান৷ পরবর্তীতে সাহেবজাদার মতোই সবখানে বাজিমাৎ করে ফেলেছিলো শিশুটি৷
ভারতীয়রা প্রচন্ড ক্রিকেটপ্রেমী জাতি৷ তাই ইরফানও তার ব্যতিক্রম ছিলেন না৷ ভালো ক্রিকেট খেলার দরুন মাত্র বিশের ঘরের বয়সের শুরু দিকেই সিকে নাইডু টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেন৷ এই টুর্নামেন্টকে ভারতে ১ম বিভাগ ক্রিকেটের একটি 'স্টেপিং স্টোন' ধরা হয়৷ যদিও তিনি তার খেলা ধরে রাখতে পারেননি ফান্ডিংয়ের অভাবে৷ খেলার পাশাপাশি তিনি যে জিনিসটি ভালোবাসতেন তা হলো অভিনয়। জয়পুরে এমএ ডিগ্রী নেবার সময়ই তিনি নয়া দিল্লীর 'ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি)' থেকে স্কলারশিপে পড়াশোনার সুযোগ পান৷
পড়াশোনা শেষ করে তিনি মুম্বাই তে চলে আসেন৷ 'চাণক্য', 'সারা জাহান হামারা', 'শ্রীকান্ত' - ইত্যাদি টেলিভিশন বিখ্যাত টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেন৷ তিনি ভারতীয় রাষ্ট্রীয় টিভি চ্যানেল 'দূরদর্শন' এ সম্প্রচারিত বেশ কিছু সিরিয়ালে অংশগ্রহণ করেন৷ স্টার প্লাস থেকে সম্প্রচারিত 'ডার' সিরিয়ালের মূল খলনায়ক হিসেবে ইরফান অভিনয় করেন৷ এছাড়াও আরো বেশি কিছু টিভি সিরিয়ালে তিনি অংশগ্রহণ করেন৷
১৯৮৮ সালে মিরা নায়ারের 'সালাম বোম্বে' সিনেমায় অভিনয়ের মাধ্যমে সিনেমাতে তার আত্মপ্রকাশ ঘটে৷ যদিও এডিটেড হবার পর তার শট টি বাদ পড়ে৷ ১৯৮৯ তে, বাসু চ্যাটার্জির 'কামলা কি মউত' নামক ড্রামা ফিল্মে রূপা গাঙ্গুলীর বিপরীতে অভিনয় করেন৷
১৯৯৫ তে তিনি বিয়ে করেন এনএসডি গ্র্যাজুয়েট সুতাপা শিকদার কে। বাবলি আর আয়ান নামে তাদের দুইজন ছেলেও আছে৷ অনেকগুলো ফ্লপ মুভিতে অভিনয়ের পর অবস্থার পরিবর্তন ঘটতে আরম্ভ করে৷ লন্ডন ভিত্তিক ডিরেক্টর আসিফ কাপাডিয়া তাকে 'দ্যা ওয়ারিয়র' নামে ইতিহাস ভিত্তিক একটি মুভি তে প্রধান অভিনেতা হবার প্রস্তাব দেন৷ ১১ সপ্তাহে এর শুটিং শেষ হবার পর, ২০০১ সালে মুভিটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে মনোনয়ন পায়৷ এভাবেই ইরফান খান সবার নিকট পরিচিত মুখ হয়ে ওঠেন৷
খলনায়ক চরিত্রে অভিনয়ে ইরফান খুবই পারদর্শী ছিলেন৷ যার কারণে 'হাসিল' মুভির খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য 'ফিল্মফেয়ার বেস্ট ভিলেন অ্যাওয়ার্ড ২০০৪' জিতে নেন৷বলিউডে সর্বপ্রথম লিড রোল প্লে করেন 'রোগ' সিনেমাতে৷ তার অভিনয় সমালোচকদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়। বলিউডের পাশাপাশি তেলেগু মুভি 'সাইনিকুদু' তে তিনি অভিনয় করেন৷
২০০৭ এ, বক্স অফিস কাঁপানো 'মেট্রো' তে অভিনয়ের জন্য তিনি 'ফিল্মফেয়ার বেস্ট সাপোর্টিং এক্টর অ্যাওয়ার্ড' জিতেন৷ ২০০৮ এ 'স্লামডগ মিলিয়নিয়ার' মুভিতে পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় প্রান্তবন্ত অভিনয় করেন৷ যার ফলে মুভিটি অস্কার জিতে৷ অ্যাকশন মুভিতে বেশী আগ্রহ থাকার দরুন তিনি বিভিন্ন মুভিতে একই রোল প্লে করতেন৷ যেমন 'নিউইয়র্ক' মুভিতে এফবিআই এজেন্ট হিসেবে অভিনয়।
২০১০ তে এইচবিও সিরিজ 'দ্যা ট্রিটমেন্ট' এর ৩য় সিজনে তিনি অভিনয় করেন 'সুনীল' হিসেবে৷২০১১ তে 'পান সিং তোমর' অনবদ্য অভিনয়ের জন্য তিনি 'ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট এক্টর' জয় করেন। একই সালে তিনি ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পদক 'পদ্মশ্রী' তে ভূষিত হন।
এছাড়াও তিনি অভিনয় করেছেন বিশ্বব্যাপী খ্যাতি পাওয়া মুভি 'লাইফ অব পাই' তে৷ ২০১৩ তে তার অভিনীত 'দ্যা লাঞ্চবক্স' জিতে নেয় Grand Rail d'Or at Cannes Film Festival। সেই সাথে BAFTA নমিনেশনও পায়৷
২০১২ তে অভিনয় করেন 'অ্যামেজিং স্পাইডারম্যান' মুভিতে৷ জুরাসিক ওয়ার্ল্ড ( ২০১৫), এবং ড্যান ব্রাউনের বিখ্যাত উপন্যাস 'ইনফার্নো' অনুসারে তৈরী মুভি 'ইনফার্নো' তে, টম হ্যাঙ্কের সাথে৷
২০১৭ তে, 'হিন্দী মিডিয়াম' এ অভিনয় তাকে এনে দেয়
Filmfare Award for Best Actor of that year এর সম্মাননা৷ 'আংরেজি মিডিয়াম'(২০২০) হলো তার সর্বশেষ অভিনীত সিনেমা৷ মৃত্যুর আগ পর্যন্ত তিনি ৪৫ টি সিনেমাতে অভিনয় করেছেন।
বাংলাদেশের গুণী পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর মাধ্যমে বাংলাদেশী 'ডুব' সিনেমাতেও তিনি অভিনয় করেন৷
২০১৮ সালের মার্চের দিকে এই গুণী অভিনেতা টুইটারের মাধ্যমে জানান, তিনি নিউরোএন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত। এজন্য তিনি ইউকে তে চিকিৎসাও নিচ্ছিলেন৷ গতকাল অর্থাৎ ২৮ শে মার্চ, ২০২০ এ তিনি কোলন ইনফেকশন নিয়ে ধীরুভাই আম্বানী হাসপাতালে ভর্তি হন৷ কিন্তু পরদিন অর্থাৎ ২৯ তারিখেই তিনি মৃত্যুবরণ করেন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর৷ মাত্র ৪ দিন আগেই ইরফানের মা মারা যান জয়পুরে৷ লকডাউন চলার কারণে তাকে শেষ দেখাও দেখতে পারেননি। ৪ দিন পর ইরফানও চলে গেলেন সকল মায়া ত্যাগ করে৷
লিখেছেন- সাজিদ আল ইসলাম
14/04/2020
We think, we all should watch this video at least for once and give it a thought about our UNITY.
Its hightime.
সবার প্রণোদনা প্যাকেজ আছে আমাদেরটা কই? | আবু সুফিয়ান নিলাভ | Abu Sufian Nilove আমরা হলাম সেই পেশার সাথে জড়িত যাদের ছাড়া আমি মনে করিনা কোন সেক্টর চলতে পারে। হ্যাঁ আমরা ফটোগ্রাফার, আমরা ভিডিওগ....
26/02/2020
আজকের সাদাসিধে Off Camera Flash Photography এর আড্ডায় সমবেত বন্ধুরা।
25/02/2020
আজ আমরা একটু বসেছিলাম আমাদের মিরপুর ক্যাম্পাসে Wedding Photography + Videography এর জন্য প্রয়োজনীয় কিছু যন্ত্রাদি নিয়ে।
আলোচনা হলো বেশ। সাথে আড্ডা।
ছবিঃ Neon Reza
আচ্ছা, Videography বলে কি কোনো শব্দ আসলেই ইংরেজী অভিধানে আছে, জানো? নাকি এটা একটা Jargon?
আরেকটা প্রশ্ন আছে। আমাদের দেশে যে, Wedding Cinematography বলে একটা সার্ভিস অফার করা হয় বিভিন্ন অনুষ্ঠানে, সেটাকে কী আসলেই Cinematography বলা যায়?
সে নামে বলা যাক বা না যাক, এই Cinematography আর Videography এর মধ্যে পার্থক্য টা আসলে কী?
চুলোয় যাক এসব তর্ক। Cinematography আর Videography এর মধ্যে পার্থক্য টা আসলে কী? এটা জানা ই মূল জরুরী বিষয়।
আমরা শিখতে থাকবো। জানতে থাকবো। দেখতে থাকবো। সাথে থাকবে প্রচুর চর্চা। আর আড্ডা ত আছেই!
05/02/2020
পড়ে থাকা জগতে...কল্পনার কথোপকথন।
©Royalerchobi
08/01/2020
Saiful huq Omi Vai is one of the respected photographers. Watch his recent works on Rohinga crisis.
Here's the link of the album-
/
Saiful Huq Omi Documents The Crisis Faced By The Rohingyas The Rohingyas are a stateless community. They have faced great oppression, and for the past 12 years this photojournalist has been telling their story.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Dhaka
1209