Al-Iflah Islamic Education Institute. Dhaka, Bangladesh

Al-Iflah Islamic Education Institute. Dhaka, Bangladesh "Al-Iflah Islamic Education Institute is a trusted platform for both Islamic and general education."

জ্ঞান, আদর্শ ও সৃজনশীলতার পথে আমাদের এগিয়ে চলা আজ আমাদের প্রতিষ্ঠানে মুগদা-মতিঝিল এলাকার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্...
29/09/2026

জ্ঞান, আদর্শ ও সৃজনশীলতার পথে আমাদের এগিয়ে চলা

আজ আমাদের প্রতিষ্ঠানে মুগদা-মতিঝিল এলাকার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত ভাইস প্রিন্সিপাল এবং ইসলামিক স্কুল শাখার প্রধান সৌজন্য ভিজিটে আসেন।

ভিজিটের সময় তারা আমাদের ছোট্ট শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষামূলক ও সৃজনশীল অ্যাক্টিভিটিস, শ্রেণিকক্ষের কার্যক্রম এবং শেখানোর পদ্ধতি পর্যবেক্ষণ করেন।

আমাদের সিলেবাস, কারিকুলাম, একাডেমিক সিস্টেম ও শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জেনে তারা সন্তুষ্টি প্রকাশ করেন। পরবর্তীতে আমাদের সিলেবাস ও কারিকুলামের বিভিন্ন তথ্য ও উপকরণও সঙ্গে নিয়ে যান।

তাদের এই আগ্রহ ও প্রশংসা আমাদের জন্য নিঃসন্দেহে একটি বড় অনুপ্রেরণা।

আমরা বিশ্বাস করি—
শিশুর শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; শিক্ষা হতে হবে আনন্দময়, সৃজনশীল, নৈতিক ও জীবনমুখী।

আমাদের ছোট্ট শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ার এই পথচলায় আমরা আরও নিষ্ঠা, ভালোবাসা ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যেতে চাই।

সবার দোয়া ও ভালোবাসায় আমাদের এই শিক্ষাযাত্রা আরও সুন্দর হোক।

#শিক্ষা #শিশুশিক্ষা #ইসলামিকশিক্ষা #সৃজনশীলশিক্ষা #শিক্ষার্থীদের_অ্যাক্টিভিটি #আধুনিকশিক্ষা #নৈতিকশিক্ষা #শিক্ষার_আলো #শিশুর_ভবিষ্যৎ #আমাদের_প্রতিষ্ঠান

28/09/2026

আমাদের এই শিক্ষার্থীটি ডান হাতে লিখতে পারে না, বাম হাতেই লেখে। আমাদের এখানে পড়াশোনা করছে মাত্র দুই মাস। এর মধ্যেই তার মনোযোগ, আগ্রহ ও শেখার অগ্রগতি সত্যিই প্রশংসনীয়।

নিয়মিত চেষ্টা আর সঠিক পরিচর্যায় ইনশাআল্লাহ সামনে আরও সুন্দর অগ্রগতি করবে। তার জন্য সবাই দোয়া করবেন।

#আলহামদুলিল্লাহ #শিক্ষার্থীর_অগ্রগতি #সাফল্যের_পথে #নিয়মিত_চর্চা #শিক্ষা #দোয়া_করবেন

27/09/2026

আপনার বাচ্চাকে দোকানে কিছু কেনার জন্য কোনো অবস্থাতেই একা পাঠাবেননা৷ ইদানিং বাচ্চা হারানোর নিউজ গুলো যা আসছে তাতে উল্লেখযোগ্য পরিমাণ শিশুরা দোকানে যাওয়া আসার পথেই হারিয়ে যাচ্ছে৷

26/09/2026

শেখার আনন্দ, ছোট্ট মুখের সুন্দর উপস্থাপনা!

আমাদের ছোট্ট স্টুডেন্টটি কত সুন্দর ও সাবলীলভাবে ইংরেজিতে বারো মাসের নাম পড়াচ্ছে!

ছোট্ট মুখে আত্মবিশ্বাসী উচ্চারণ আর সুন্দর উপস্থাপনা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো।
এভাবেই আনন্দের সঙ্গে শেখা ও শেখানোর মাধ্যমে এগিয়ে যাক আমাদের ছোট্ট শিক্ষার্থীরা।

সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা।

#ছোট্টশিক্ষার্থী #বারোমাসেরনাম #ইংরেজিশিক্ষা #শেখারআনন্দ #শিশুশিক্ষা #শিক্ষার্থীরউপস্থাপনা #প্রাথমিকশিক্ষাষ

25/09/2026

আমাদের Al-Iflah Islamic Education Institute. Dhaka, Bangladesh এর ২য় সাময়িক পরীক্ষায় ক্লাস ওয়ানে প্রথম স্থান অধিকার করেছেন "নুর ইফাদ ফাহিম"
সকলেই দোয়া করবেন 🤲

23/09/2026

আমাদের প্রিয় শিক্ষার্থীর সুন্দর উদ্যোগ

ইংরেজি Alphabet শেখার পাশাপাশি আমাদের প্রিয় শিক্ষার্থী সোয়াদ নিজে শিখছে এবং সেই শেখা জ্ঞানই ভালোবাসা ও আনন্দের সঙ্গে ছোট্ট বাচ্চাদের শেখাচ্ছে।

নিজে শেখা, অন্যকে শেখানো—এটাই তো শিক্ষার প্রকৃত সৌন্দর্য।
শাওনের এই আগ্রহ, আত্মবিশ্বাস ও সহযোগিতার মানসিকতা আমাদের সত্যিই আনন্দিত ও গর্বিত করে।

এভাবেই আমাদের শিক্ষার্থীরা শিখবে, শেখাবে এবং অন্যদের অনুপ্রাণিত করবে—এই প্রত্যাশা।

#শেখারআনন্দ #নিজেশিখিঅন্যকেশেখাই #শিক্ষার্থীরউদ্যোগ #আমাদেরগর্ব

22/09/2026

সাবিত কে দেওয়া হয়েছে হাসানোর দায়িত্ব ফাহিমকে বিজয়ী কে দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন

আলহামদুলিল্লাহ!Al-Iflah Islamic Education Institute. Dhaka, Bangladesh  এর শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে এক আনন্...
21/09/2026

আলহামদুলিল্লাহ!
Al-Iflah Islamic Education Institute. Dhaka, Bangladesh এর শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে এক আনন্দঘন ও বরকতময় অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে থাকবে—
📖 শিক্ষার্থীদের কোরআনের সবক
🤲 দোয়া ও মোনাজাত
📝 পরীক্ষার ফলাফল প্রকাশ
🏆 কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
🌷 এবং শিক্ষার্থীদের উৎসাহিত করার সুন্দর কিছু আয়োজন।

📅 তারিখ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
⏰ সময়: সকাল ১০:০০টা
📍 স্থান: আল-ইফলাহ ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট, সরদার বাড়ি, সৈয়দনগর রোড, দক্ষিনখান, উত্তরা ঢাকা ১২৩০

আপনাদের উপস্থিতি আমাদের ছোট্ট শিক্ষার্থীদের জন্য হবে অনুপ্রেরণার উৎস।

তাই সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনদের প্রতি রইল সাদর আমন্ত্রণ।

আসুন, আমাদের সন্তানদের কোরআন শিক্ষার এই সুন্দর পথচলায় তাদের পাশে দাঁড়াই এবং তাদের সাফল্যের আনন্দ একসাথে ভাগ করে নিই।

আপনার উপস্থিতিই আমাদের আয়োজনকে করবে আরও সুন্দর ও প্রাণবন্ত।

সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হলো।

20/09/2026

আমাদের ছোট্ট স্টুডেন্ট আজ খুব সুন্দরভাবে
ইংরেজিতে সাত দিনের নাম ও বারো মাসের নাম শেখাচ্ছে।

ছোট্ট মুখে জ্ঞানের কথা—
সত্যিই দেখার মতো এক সুন্দর মুহূর্ত!
শেখার পাশাপাশি অন্যকে শেখানোর এই অভ্যাসই
গড়ে তুলবে আত্মবিশ্বাসী ও আলোকিত প্রজন্ম।

#মাশাআল্লাহ #ছোট্টস্টুডেন্ট #ইংরেজিশিক্ষা #সাতদিনেরনাম #বারোমাসেরনাম #শেখারআনন্দ #শিশুশিক্ষা #ছোট্টশিক্ষক

Address

হাউজ নং ৮৫৭, সরদার বাড়ি, পানির পাম্প সৈয়দনগর রোড, দক্ষিন খান, উওরা
Dhaka
১২৩০

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Iflah Islamic Education Institute. Dhaka, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share