SMART MATH For Job Exams

SMART MATH For Job Exams A Complete Guide For BCS, Bank and Others Govt. Job

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (লিখিত)পদ: হিসাবরক্ষণ কর্মকর্তা, পরীক্ষার তারিখ,:২৬/০৭/২০২৫  Maths Part Solved and Edited by: ...
26/07/2025

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (লিখিত)
পদ: হিসাবরক্ষণ কর্মকর্তা, পরীক্ষার তারিখ,:২৬/০৭/২০২৫

Maths Part Solved and Edited by:
Sohel Rana, Senior Officer , Sonali Bank PLC
Ex- Senior Officer, Probashi Kallyan Bank

25/07/2025

প্রতিষ্ঠান ::উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো
পদ: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
এক্সাম টেকার : IBA, DU
পরীক্ষার তারিখ : ২৫/০৭/২০২৫

গণিত অংশের সমাধান : ধারাবাহিক......

50. একটি প্রতিষ্ঠানে দৈনিক ৮ ঘন্টার কাজের মজুরি ঘণ্টা প্রতি ২৫০ টাকা। কোন শ্রমিক ৮ ঘন্টার বেশি কাজ করলে, শুধু অতিরিক্ত কর্মবন্টার জন্য স্বভাবিক মজুরির ১.৫ গুণ হারে টাকা পায়। কোন শ্রমিক যদি একদিনে ১১ ঘন্টা কাজ করে তবে সে কত টাকা মজুরি পাবে?
(A) ১১২৫
B) ১৫০০
C) ২০০০
D) ৩১২৫
E) কোনটিই নয়।

সমাধান:

শ্রমিক মোট মজুরি পাবে
=৮*২৫০+(১১-৮)*২৫০*১.৫
=২৫০(৮+৩*১.৫)
=২৫০(৮+৪.৫)
=২৫০*১২.৫
=৩১২৫ টাকা

উত্তর: D.৩১২৫

25/07/2025

প্রতিষ্ঠান ::উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো
পদ: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
এক্সাম টেকার : IBA, DU
পরীক্ষার তারিখ : ২৫/০৭/২০২৫

গণিত অংশের সমাধান : ধারাবাহিক......

49. একটি গাড়ির শোরুম বিক্রি হওয়া প্রতিটি গাড়ির উপর ৬% কমিশন পায়। বিক্রয় কমিশনের ২/৩ অংশ কর্মীদের দেওয়া হয় এবং বাকি অংশ শোরুমটির কাছে থাকে। কোন এক মাসে মোট ২২০,০০০ টাকার গাড়ি বিক্রি করলে শোরুমটি কমিশন থেকে নীট কত টাকা পাবে?

A) ৪০০০ টাকা
B) ৪৪০০ টাকা
C) ৬০০০ টাকা
(D) ৮,৮০০ টাকা
(E) কোনটিই নয়

সমাধান:
বিক্রির মোট কমিশন =২২০০০০*৬/১০০
=১৩২০০ টাকা
মোট কমিশনের ২/৩ কর্মীরা পায় আর বাকি ১/৩ অংশ শোরুম পাবে।
সুতরাং শোরুম কমিশন পাবে=১৩২০০*১/৩
=৪৪০০ টাকা
উত্তর: B. ৪৪০০ টাকা।

25/07/2025

প্রতিষ্ঠান ::উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো
পদ: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
এক্সাম টেকার : IBA, DU
পরীক্ষার তারিখ : ২৫/০৭/২০২৫

গণিত অংশের সমাধান : ধারাবাহিক......

48. একটি বৃত্তির জন্য আবেদনকারীদের অর্ধেককে অনলাইন পরীক্ষার জন্য বাছাই করা হয়। বাছাইকৃতদের মধ্যে ৪০%, অর্থাৎ ১২ জন শিক্ষার্থী চূড়ান্ত রাউন্ডের জন্য নির্বাচিত হলে, কতজন শিক্ষার্থী আবেদন করেছিল?

A) ৩০
B) ৪০
C) ৫০
D) ৬০
E) ১২০

সমাধান:
অনলাইন পরীক্ষার জন্য বাছাইকৃত মোট শিক্ষার্থীর সংখ্যা =১২/৪০%=১২*১০০/৪০=৩০ জন

৩০ জন হল মোট আবেদনকারী অর্ধেক(১/২)।

সুতরাং মোট আবেদনকারী শিক্ষার্থী=৩০*২=৬০ জন

উত্তর: D. ৬০ জন

25/07/2025

প্রতিষ্ঠান ::উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো
পদ: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
এক্সাম টেকার : IBA, DU
পরীক্ষার তারিখ : ২৫/০৭/২০২৫

গণিত অংশের সমাধান : ধারাবাহিক......

47. দুইজন সাইকেল আরোহী একটি ৭৭০ ফুট লম্বা সেতুর বিপরীত প্রান্ত থেকে একে অপরের দিকে আসতে থাকে। প্রথম সাইকেল আরোহীর গতি প্রতি সেকেন্ডে ১৫ ফুট এবং দ্বিতীয় সাইকেল আরোহীর গতি প্রতি সেকেন্ডে ২০ ফুট হলে কত সেকেন্ড পরে তারা মিলিত হলে?

A) ১০
(B) ১৬
(C) ১৮
D) ২০
E) ২২✅

সমাধান:

যেহেতু বিপরীত মুখ থেকে আসবে, সেহেতু দুজনের সমন্বিত গতি হবে=(১৫+২০)=৩৫ ফুট প্রতি সেকেন্ডে।

মোট দূরত্ব = ৭৭০ ফুট।

সুতরাং সময় লাগবে =দূরত্ব/গতি=৭৭০/৩৫=২২ সেকেন্ড।

উত্তর: E. ২২ সেকেন্ড

25/07/2025

প্রতিষ্ঠান ::উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো
পদ: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
এক্সাম টেকার : IBA, DU
পরীক্ষার তারিখ : ২৫/০৭/২০২৫

গণিত অংশের সমাধান : ধারাবাহিক......

46. আবু এবং বাবু একটি ব্যবসায় ৩:২ অনুপাতে বিনিয়োগ করে। যদি মোট লাভের ৫% সঞ্চিত রাখা হয় এবং বাকি অংশ থেকে আবু ৮৫৫ টাকা লভ্যাংশ হিসেবে পায়,তবে ব্যবসায়ের মোট লাভ কত টাকা?
(A) ১৪২৫
(B) ১৫০০✅
C) ১৫৫০
D)১৫৭৫
E)কোনটিই নয়

সমাধান:
৫% সঞ্চিত রাখার পর মোট লাভ =৮৫৫*(৩+২)/৩
=৮৫৫*৫/৩=২৮৫*৫=১৪২৫

মোট লাভ =১৪২৫*১০০/(১০০-৫)
=১৪২৫*১০০/৯৫=১৫*১০০=১৫০০ টাকা

উত্তর: B.১৫০০ টাকা

24/07/2025

🔴🔴ব্যাংক লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ🔴🔴

প্রশ্ন ॥ বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৫০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে?

সমাধান :
দেওয়া আছে, মূলধন, P = ৫০০০ টাকা
মুনাফার হার, r = 10%
এবং সময়, n = ৩ বছর

সরল মুনাফা, I = Prn = ( ৫০০০ x ১০/১০০ x ৩)=১৫০০টাকা

আমরা জানি,
চক্রবৃদ্ধি মূলধন, C = P(1+r)^n
= ৫০০০(১+১০/১০০)^৩
=৫০০০ x (১১/১০)^৩
=৫০০০ x ১৩৩১/১০০০
=৫ x ১৩৩১
= ৬৬৫৫ টাকা

চক্রবৃদ্ধি মুনাফা = C - P = (৬৬৫৫ – ৫০০০) = ১৬৫৫ টাকা

✅চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য= (১৬৫৫-১৫০০)= ১৫৫ টাকা। (উত্তর)

🔴🔴অফিসার জেনারেল - ২০২২ ভিত্তিক লিখিত পরীক্ষার গণিতনামা🔴🔴 সামনে ১৫/০৮/২০২৫ তারিখে  ২০২২ সালভিত্তিক অফিসার জেনারেলের লিখি...
24/07/2025

🔴🔴অফিসার জেনারেল - ২০২২ ভিত্তিক লিখিত পরীক্ষার গণিতনামা🔴🔴

সামনে ১৫/০৮/২০২৫ তারিখে ২০২২ সালভিত্তিক অফিসার জেনারেলের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বর্তমানে যেহেতু ব্যাংকের লিখিত পরীক্ষার সিলেবাস নির্দিষ্ট দেওয়া আছে। উল্লেখ করা থাকে এসএসসি লেভেল পর্যন্ত গণিত। আগের মতো আগারওয়াল বই অথবা বিভিন্ন ওয়েবসাইট থেকে অথবা আইবির মত জটিল ম্যাথ গুলো লিখিত পরীক্ষা দেওয়া হয় না।

✅✅তাই এসএসসি পর্যন্ত গণিত এবং অবশ্যই আর্টস ফ্যাকলটি কর্তৃক নেওয়া লিখিত পরীক্ষার বিগত প্রশ্ন সমাধান ভালোভাবে প্র্যাকটিস করলে পরীক্ষা ভালো করা সম্ভব।

তাই গ্রুপে এবং পেজে গণিত সাজেশন এবং সমাধান দেওয়ার চেষ্টা করব।

হে পরম করুণাময়, মৃত্যুর মিছিল যেন আর দীর্ঘ না হয় ... 🤲😢
22/07/2025

হে পরম করুণাময়, মৃত্যুর মিছিল যেন আর দীর্ঘ না হয় ... 🤲😢

JANATA BANK PLC (Preliminary, Set-B)Post: Officer RC, exam date: 18/07/2025Maths Part Solved and Edited by: Sohel Rana, ...
19/07/2025

JANATA BANK PLC (Preliminary, Set-B)
Post: Officer RC, exam date: 18/07/2025
Maths Part Solved and Edited by:

Sohel Rana, Senior Officer , Sonali Bank PLC
Ex- Senior Officer, Probashi Kallyan Bank

Note : সলিউশনটি মোবাইল দিয়ে রেডি করেছি তাই কোন ভুল ত্রুটি পরিলক্ষিত হলে প্লিজ আমাকে জানাবেন।

Bank Recruitment Test -2022 based( Set-B)Post: Officer Cash/Officer Teller Maths Part Solved and Edited by: Sohel Rana, ...
11/07/2025

Bank Recruitment Test -2022 based( Set-B)

Post: Officer Cash/Officer Teller

Maths Part Solved and Edited by:

Sohel Rana, Senior Officer , Sonali Bank PLC
Ex- Senior Officer, Probashi Kallyan Bank.

Bank recruitment test 2025Officer General,  04/07/2025Maths part solutions by Sohel Rana.
07/07/2025

Bank recruitment test 2025
Officer General, 04/07/2025

Maths part solutions by Sohel Rana.

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when SMART MATH For Job Exams posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share