02/06/2026
“তোমার বাচ্চা এত শুকনা কেন?”
“আল্লাহ! ও তো আগে অনেক ফর্সা ছিল, কালো হয়ে গেল কীভাবে?”
আমরা মায়েরা এই ধরনের কথা কমবেশি সবাই শুনি।
আসলে আমাদের সমাজে বাচ্চা দেখতে কেমন, সেটার ওপরই বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আমি সবসময় একটা কথাই বলি—
No matter how a child looks, what truly matters is how he or she feels.
অর্থাৎ, বাচ্চা দেখতে কেমন সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সে কেমন অনুভব করছে।
বাচ্চার মানসিক অবস্থার প্রতি আমাদের উদাসীনতা দিন দিন বেড়েই চলছে। অথচ সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত বাচ্চার অনুভূতি, চিন্তা আর আবেগের।
বাচ্চাকে জিজ্ঞেস করুন—
“তুমি কেমন অনুভব করছ?”
“কী নিয়ে তোমার মন খারাপ?”
“তুমি কেন এটা করতে চাইছ না?”
বাচ্চার সামনে যা ইচ্ছা তাই বলে ফেলা উচিত নয়। আমরা অনেক সময় বুঝতেই পারি না, আমাদের কথাগুলো তাদের ছোট্ট মনে কতটা প্রভাব ফেলে।
বাচ্চা পড়তে চাচ্ছে না? আগে কারণটা খুঁজে বের করুন। জোর করবেন না। অনেক সময় সমস্যাটা পড়াশোনায় নয়, সমস্যাটা তার অনুভূতিতে।
এখনকার স্কুলগুলোতে অনেক সময় মনে হয় প্রতিটা বাচ্চাই যেন একটা প্রতিযোগিতায় নেমেছে। কার রেজাল্ট কত ভালো, কে কত এগিয়ে—এসব নিয়েই যেন সবার ব্যস্ততা।
কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি আমরা করি?
👉 আপনার বাচ্চা কি আনন্দের সাথে শিখছে?
কারণ শেখা আনন্দের হওয়া উচিত। দুঃখজনক হলেও সত্য, অনেক শিক্ষকই জানেন না যে আনন্দ দিয়েও পড়ানো যায়।
আমি নিজেও একজন ফনিক্স টিচার। তাই শিশুদের আরও ভালোভাবে বুঝতে আমি ECD (Early Childhood Development) কোর্স করছি, যাতে তাদের মানসিক বিকাশ ও শেখার ধরন সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারি।
আমাদের ক্লাসে একটি সাউন্ড শেখানোর জন্য ছবি, গল্প, ছড়া, ওয়ার্ড অ্যাক্টিভিটি—কী নেই! পাশাপাশি বাচ্চার মায়েদেরও প্রয়োজনীয় গাইডলাইন দেওয়া হয়।
আমার বিশ্বাস, যে বাচ্চা একদমই পড়তে চায় না, আল্লাহর ইচ্ছায় সেও সঠিক পরিবেশ পেলে স্বেচ্ছায় শিখবে, আনন্দের সাথে শিখবে।
আর একটা ছোট্ট অনুরোধ—
📱 বাচ্চার হাতে ফোন দেবেন না।
📱 বাচ্চার সামনে বসেও অপ্রয়োজনে ফোন ব্যবহার কমানোর চেষ্টা করুন।
শিশুরা আমাদের কথা থেকে যতটা শেখে, তার চেয়েও বেশি শেখে আমাদের কাজ দেখে।
আলহামদুলিল্লাহ, আমাদের ফনিক্স কোর্সের ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে।
খুব শীঘ্রই নতুন ব্যাচের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ ।