28/06/2026
২৭ জুন ২০২৬ বেলা ০২:৩০ মিনিট থেকে আছর পর্যন্ত জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদে তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদ (تنظيم أبناء جامعة فريداباد)-এর বর্ষভিত্তিক প্রতিনিধিবৃন্দের এক গুরুত্বপূর্ণ মজলিস অনুষ্ঠিত হয়।
মজলিসে গৃহীত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ—
১. গত জানুয়ারি ২০২৬ এ মুলতবি হওয়া
বহুল প্রতীক্ষিত ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন জামিয়ার সিনিয়র আসাতিযায়ে কেরাম ও মজলিসে ইলমীর সিদ্ধান্ত অনুযায়ী ইনশাআল্লাহ আগামি ২৩ ও ২৪ নভেম্বর ২০২৬ তারিখেই অনুষ্ঠিত হবে।
২. দস্তারবন্দী মহাসম্মেলনের নিবন্ধনের শেষ তারিখ ১০ অক্টোবর ২০২৬।
দস্তারবন্দির সফল বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় যোগাযোগের পাশাপাশি জামিয়ার সকল জামাতের ফারেগীন উলামা কেরাম নিজ নিজ সাথী ভাইদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ব্যাপারে আন্তরিকভাবে সহযোগিতা করবেন বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।
আল্লাহ তাআলা এই মহতী আয়োজনকে সর্বাঙ্গীন সফলতা দান করুন। আমীন।