Ahsanu Amala Hifz Madrasah

Ahsanu Amala Hifz Madrasah

Share

কোরআন হিফেজর অনন্য প্রতিষ্ঠান আহসানু আমালা হিফয মাদ্রাসা

16/05/2026

পরিক্ষার মধ্যে পরিক্ষা

16/05/2026

প্রথম সেমিস্টার পরীক্ষা ২০২৬ জেনারেল বিষয় পরিক্ষা নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীদের জন্য দোয়া প্রার্থি!

Photos from Ahsanu Amala Hifz Madrasah 's post 10/05/2026

হিফজ ছাত্রদের মেহনতের পদ্ধতি,,,

১/ হাফেজ ছাত্ররা প্রতিদিন এক / আধা পাড়া উস্তাদকে পড়া শুনাবে। (বিনা লোকমায় এবং বিনা টোকায়)
সবকী ছাত্ররা সবক, সাতসবক, আমুখতা শুনাবে।(বিনা লোকমায় এবং বিনা টোকায়)।

২/ইয়াদ করার সময় প্রত্যেকটি শব্দ বাক্যকে কমপক্ষে ৩০/৪০/৫০ বার করে বার বার পড়বে, উদাহরণস্বরূপঃ
الحمد لله. الحمد لله. الحمد لله. الحمد لله.الحمد لله.....
رب العالمين. رب العالمين. رب العالمين. رب العالمين. رب العالمين....
الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين.....
এভাবে বার বার পড়ার পর ১ বার না দেখে পরবে,,,, যদি প্রত্যেকটি হরফ, হরকত, নুকতা, শব্দ, বাক্য, চোখে ভাসে তাহলে ইয়াদ হয়েছে আর না হয় আবার নতুন করে প্রত্যেকটি শব্দ বাক্যকে ১০/২০ বার পড়বে। এভাবে ১ পারা ইয়াদ করতে ২ ঘন্টা ৩০ মিনিট সময় লাগবে।

৩/ হাফেজ ছাত্ররা নিয়মিত কমপক্ষে ১০ পারা এবং সবকী ছাত্ররা কমপক্ষে ৭ পারা তিলাওয়াত দেখে দেখে করবে।

৪/এশার নামাজের পর নিয়মিত ১ পারা নামাজে তিলাওয়াত করবে।

৫/আসরের পর ১৫ মিনিট দুইজন ছাত্র পরষ্পর প্রশ্ন পরবে।

৬/ খাবার সময়,অবসর সময়গুলোতে, বিশ্ববিখ্যাত হাফেজ ক্বারী যারা আছেন যেমনঃ( শায়খ মাহমূদ খালিল আল হুসারী রহঃ, শায়খ মুহাম্মাদ সিদ্দিক আল মিনশাবি রহঃ, শায়খ মুহাম্মাদ আইয়ূব রহঃ, শায়খ রাশেদ মাশারী আল আফাসী, শায়খ আব্দুর রহমান আস সুদাইস , শায়খ আলী আল হুজাইফী, শায়খ সাউদ বিন ইব্রাহীম আশ শুরাইম, শায়খ আলী জাবের, শায়খ বান্দার বিন আব্দুল আজিজ আল বালিলাহ, শায়খ মাহের আল মুয়াইকিলি, শায়খ আব্দুল ওয়ালী আল আরাকানী, শায়খ সালেহ আল আনসারী, শায়খ ইসমাতুল্লাহ , শায়খ মুহাম্মাদ জিবরাঈল, শায়খ আব্দুল্লাহ বাসফার হাফিজাহুমুল্লাহ ) সহ এধরনের আরো যারা রয়েছেন উনাদের তিলাওয়াত খুব বেশি শুনবে। সম্ভব হলে ভিডিও তিলাওয়াত দেখবে। এবং বাংলাদেশের যারা বিশ্বজয় করেছে তাদের প্রতিযোগিতার তিলাওয়াত শুনবে অথবা দেখবে। যেমন: বাহরাইন, দুবাই , কুয়েত,সৌদি আরব ,কাতার, জর্ডান ,মিশর সহ বিভিন্ন দেশের প্রতিযোগীতার তিলাওয়াত।

৭/ ইজতিমায়ী মাশক্বের ইহতিমাম করবে।

৮/ ইনফিরাদী বা একাকী আন্তর্জাতিক মানের হাফেজ ক্বারী উস্তাদের কাছে দৈনন্দিন এক পৃষ্ঠা করে মাশক্বের তিলাওয়াত শুনাবে।

৯/ফজরের রয়েছে ২ রাকাত সুন্নাহ নামাজ,যোহরের ৬ রাকাত, মাগরিবের ২ রাকাত, এশার ২ রাকাত সুন্নাহ নামাজ এবং ৩ রাকাত বিতর নামাজ। এই নামাজগুলোর প্রত্যেক রাকাতে এক পৃষ্ঠা করে মোট ১৫ পৃষ্ঠা সুন্নাহ এবং বিতর নামাজে তিলাওয়াত করবে।এবং ঘুমানোর সময় সিটে বসে ৫ পৃষ্ঠা তিলাওয়াত করবে, এভাবে ১ পারা তিলাওয়াত পূর্ণ হলো।

১০/ হাটতে, চলতে, উঠতে, বসতে,মনে মনে দিনে রাতে ১ পারা তিলাওয়াত করবে।

১১/ সম্ভব হলে প্রতি সপ্তাহে না হয় অন্তত প্রতি মাসে একবার বৃহস্পতিবার মাগরিবের নামাজ পরে নফল নামাজে দাড়াবে এবং শুক্রবার ফজর পর্যন্ত ১৫ পারা অথবা সম্ভব হলে এক খতম নামাজে তিলাওয়াত করবে।

১২/ যেকোনো একজন বিশ্ববিখ্যাত হাফেজ ক্বারীর তিলাওয়াতের সুর হুবহু তাকলিদ অথবা অনুসরণ করবে। অতঃপর নিজস্ব কিছু সুর সংযোজন করবে ।

১৩/ মাখারিজ,সিফাতসমূহ আয়ত্ত করবে।

১৪/ যথাসম্ভব একজন উস্তাদের কাছেই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবে।

১৫/ অবশ্যই তাহাজ্জুদের নামাজ পরবে।

১৬/বিশুদ্ধ নিয়ত করবে।
একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই মহাগ্রন্থ আল কুরআন শিখবে।

১৭/প্রতিদিন অল্প সময় হলেও ওভার টাইম পরার অভ্যাস করবে।

১৮/ পড়া লেখার বিষয়ে উস্তাদের পরামর্শ মেনে চলবে।

১৯/ সর্বদা পাক পবিত্র এবং অজু অবস্থায় থাকবে।

২০/ বেশি বেশি رب زدني علما পড়বে এবং যেকোনো দুরুদ পাঠ করবে।
২১/ উত্তম আখলাক,আদব, ইজতিহাদ,এবং ইত্তেবায়ে সুন্নাহর ইহতিমাম করবে।

২২/ ধারাবাহিকভাবে একাগ্রচিত্তে মেহনত করবে।

২৩/ উস্তাদের খিদমত করবে।

২৪/ সিজদায় পড়ে আল্লাহর কাছে ইলমের জন্য দোয়া করবে।

২৫/ মাদ্রাসার যেকোনো কাজকে নিজের জন্য সৌভাগ্যের, সাওয়াবের এবং উপকারী মনে করে মুহাব্বাত নিয়ে করবে।

২৬/ সম্ভব হলে মাদ্রাসার টয়লেট সাফাই করবে এই নিয়তে যেনো আল্লাহ অন্তরের ময়লা দূর করে সিনায় কুরআন বসিয়ে দেন।

২৭/ যখনই পড়ায় অমনোযোগ আসবে সাথে সাথে দুই রাকাত সালাতুল হাজত আদায় করবে, এবং বেশি বেশি পরবে
أعوذ بالله من الشيطان الرجيم

২৮/ ইশরাকের নামাজ আদায় করবে।

২৯/ মিসওয়াক করবে এবং পাগড়ি পরিধান করবে।

৩০/ ছোট বড় যে কোনো গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে চলবে।

মুফতি মাওলানা আবদুল ওহাব
পরিচালক
আহসানু আমালা হিফয মাদরাসা
ঢাকা

08/04/2026

২০২৬ ক্রীড়া ফাইনাল বিজয়েদের নাম ঘোষণা চলছে!

26/03/2026

#স্বাধীনতা_দিবসের_শুভেচ্ছা

মহান স্বাধীনতা দিবসে আহসানু আমালা হিফয মাদ্রাসার পক্ষ থেকে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও দোয়া।

যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন এই দেশ—আল্লাহ তায়ালা তাদের শহীদী মর্যাদা কবুল করুন, আমিন।

আসুন, আমরা নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও দ্বীনের আদর্শে গড়ে তুলি—যাতে তারা দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারে।

সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
আহসানু আমালা হিফয মাদরাসা

20/03/2026

ঈদুল_ফিতরের_শুভেচ্ছা
আহসানু আমালা হিফয মাদরাসার পক্ষ থেকে সকল শিক্ষক, শিক্ষার্থী ও প্রিয় অভিভাবকদের জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা।
এই রমজান আমাদের হৃদয়কে শুদ্ধ করেছে, ইবাদত ও তওবা আমাদের আত্মাকে আলোকিত করেছে। আজকের ঈদ শুধু আনন্দের নয়, এটি কৃতজ্ঞতা, ভালোবাসা ও ক্ষমার প্রতীক।
#আল্লাহ তায়ালা আমাদের সকল সিয়াম, কিয়াম, দান ও দোয়াকে কবুল করুন, ভুলত্রুটিকে মাফ করুন এবং আমাদের জীবনকে নেক আমলে ভরিয়ে দিন।
#আসুন, হৃদয় খুলে ভালোবাসা ও সহমর্মিতার বন্ধন আরও শক্ত করি।

ঈদের শুভেচ্ছা!
হিফজ পরিচালক
আহসানু আমালা হিফজ মাদরাসা

15/03/2026

ছাত্র ও শিক্ষকের সম্পর্ক জ্ঞান, সম্মান ও আদর্শের এক সুন্দর বন্ধন।
শিক্ষক পথ দেখান, আর ছাত্র সেই পথ ধরে নিজের ভবিষ্যৎ গড়ে তোলে।
এই সম্পর্কই একটি আলোকিত সমাজ গড়ার শক্তি।

Photos from Ahsanu Amala Hifz Madrasah 's post 14/03/2026

আলহামদুলিল্লাহ!
মাহে রমজানে পবিত্র তারাবিহ নামাজে ইমামতি করে আমাদের ইবাদতকে সৌন্দর্যমণ্ডিত করেছেন প্রিয় ইমামগণ। #প্রিয়_শিক্ষার্থীদের_হাতে_হাদিয়া #প্রদান_করতে_পেরে_সত্যিই_আনন্দিত।
এছাড়াও, এই আয়োজন সফল করতে যারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া।
মহান আল্লাহ তাআলা সকলের খেদমত কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন।

Photos from Ahsanu Amala Hifz Madrasah 's post 13/03/2026

আলহামদুলিল্লাহ!
খতমে তারাবিহ ও দোয়া-মুনাজাত শেষে প্রিয় শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশে মিষ্টিমুখ করানো হয়।
এই বরকতময় মুহূর্তে মহান আল্লাহর কাছে দোয়া—তিনি যেন আমাদের সকল শিক্ষার্থীকে কুরআনের খেদমতে কবুল করেন এবং তাদের জীবনকে দ্বীনের আলোয় আলোকিত করেন। সবাই দোয়া করবেন!!!

Photos from Ahsanu Amala Hifz Madrasah 's post 13/03/2026

আলহামদুলিল্লাহ!
আজ হিফয মাদরাসার প্রিয় শিক্ষার্থীদের সাথে এ বছরের শেষ ইফতার। মহান আল্লাহর দরবারে দোয়া করছি—আল্লাহ যেন আমাদের শিক্ষার্থীদেরকে দ্বীনদার, নেককার ও কুরআনের খাদেম হিসেবে কবুল করেন।
সকল অভিভাবক, শুভানুধ্যায়ী ও প্রিয়জনদের কাছে দোয়ার আবেদন রইল।

13/03/2026

আলহামদুলিল্লাহ!
আজ হিফয মাদরাসার প্রিয় শিক্ষার্থীদের সাথে এ বছরের শেষ ইফতার করার সৌভাগ্য হয়েছে। এই বরকতময় মুহূর্তে আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করছি—আল্লাহ যেন আমাদের শিক্ষার্থীদেরকে দ্বীনদার, নেককার ও কুরআনের খাদেম হিসেবে কবুল করেন।
সকল অভিভাবক, শুভানুধ্যায়ী ও প্রিয়জনদের কাছে দোয়ার আবেদন রইল।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Bahir Tengra
Dhaka
3641