PandaPath Education

PandaPath Education

Share

From Dream to Degree — PandaPath Education takes you to China’s best universities. Easy process, full support, happy journey.

09/11/2025

Missed the flight and the reason is 😂

02/11/2025
28/10/2025

Fly with PandaPath education ✈️

26/10/2025

🌍 বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনায় নতুন রেকর্ড! 🇧🇩✨

📊 FY2025 সালে বাংলাদেশের শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনার জন্য ব্যয় করেছে $667.77 মিলিয়ন (প্রায় ৭৩৪০ কোটি টাকা)!

🔹 এটি FY2021 সালের তুলনায় ১৫৩% বেশি
🔹 গত ৫ বছরে মোট ব্যয় হয়েছে $2.43 বিলিয়ন
🔹 গত এক দশকে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১১৯%,
🔹 আর ২০০৮ থেকে ২০২৩ পর্যন্ত ৩১৮% বৃদ্ধি! 😮

📈 এটি প্রমাণ করে, বাংলাদেশি শিক্ষার্থীরা এখন আরও বেশি গ্লোবাল সুযোগ ও কোয়ালিটি এডুকেশন-এর দিকে এগিয়ে যাচ্ছে।

22/10/2025

🎓 চীনে পড়াশোনার সুযোগ 🇨🇳

💥 মার্চ ২০২৬ ইনটেক – Chengdu Normal University তে ভর্তি চলছে!

তোমার কি HSC রেজাল্ট আশানুরূপ হয়নি? 😔
বাংলাদেশের পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কঠিন মনে হচ্ছে?
চিন্তা নেই! 🌏
এখনই সুযোগ আছে চীনের শীর্ষস্থানীয় সরকারি বিশ্ববিদ্যালয় – Chengdu Normal University (CNU)-তে পড়াশোনার,
তাও আবার স্কলারশিপসহ এবং খুব কম খরচে!

🏛️ বিশ্ববিদ্যালয় সম্পর্কে

📍 অবস্থান: Chengdu City, Sichuan Province
📊 গ্লোবাল র‍্যাংকিং: CWUR 2025 অনুযায়ী #1374
🎓 চীনের শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয়
📚 ইংরেজি মাধ্যমে ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম
🎯 কেন Chengdu Normal University?

✅ স্বনামধন্য পাবলিক ইউনিভার্সিটি
✅ কম খরচে বিশ্বমানের পড়াশোনার সুযোগ
✅ স্কলারশিপ সুবিধা ও প্রোভিন্সিয়াল স্টাইপেন্ড
✅ আধুনিক ক্যাম্পাস ও নিরাপদ পরিবেশ
✅ ইংরেজি মাধ্যমে পড়াশোনা (IELTS দরকার নেই)
✅ চীনের চাকরি ও ক্যারিয়ার গড়ার অসাধারণ সুযোগ

📚 পড়ার বিষয় (English Taught Major)

1️⃣ Computer Science & Technology
2️⃣ International Trade & Economics

🗓 কোর্স সময়কাল: ০.৫ + ৪ বছর
➡️ মার্চ – জুলাই: চাইনিজ ভাষা কোর্স
➡️ সেপ্টেম্বর ২০২৬ থেকে মেইন সাবজেক্ট শুরু

💰 কোর্স ফি ও থাকা-খাওয়ার খরচ

💡 চাইনিজ ভাষা কোর্স (৬ মাস):

টিউশন ফি: ৩০০০ CNY

ডরম ফি: ১৫০০ CNY

💡 মেইন কোর্স (সেপ্টেম্বর ২০২৬ থেকে):

টিউশন ফি: ৫০০০ CNY / বছর

৪ জনের রুম: ১৫০০ CNY / বছর

২ জনের রুম: ৩০০০ CNY / বছর

অন্যান্য খরচ:
🔹 ইনস্যুরেন্স: ৫৫০ CNY / বছর
🔹 ভিসা এক্সটেনশন: ৪০০ CNY / বছর

🏆 স্কলারশিপ সুবিধা

🎯 ফুল ও পার্শিয়াল স্কলারশিপের সুযোগ
🎯 প্রোভিন্সিয়াল স্কলারশিপ (১৮,০০০ RMB/Year পর্যন্ত)
🎯 ভালো রেজাল্টে প্রতি বছর রিনিউয়ের সুযোগ

💡 কেন PandaPath Education এর মাধ্যমে আবেদন করবেন?

👉 বিশ্ববিদ্যালয় বাছাই থেকে ভিসা পর্যন্ত – এক জায়গায় সব সার্ভিস!
👉 স্কলারশিপ আবেদন ও ডকুমেন্ট প্রসেসিং সাপোর্ট
👉 বিমান টিকিট, পিকআপ ও অ্যাকোমোডেশন সহায়তা
👉 কোনো হিডেন চার্জ নেই, সম্পূর্ণ ট্রান্সপারেন্ট সার্ভিস
👉 ১০০০+ শিক্ষার্থীর বিশ্বস্ত পরামর্শদাতা

🎯 এখনই আবেদন করুন!

📅 ডেডলাইন: ১০ ফেব্রুয়ারি ২০২৬
🎓 ক্লাস শুরু: মার্চ ২০২৬

📌 সীমিত আসন — আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভর্তি চলছে!
আজই PandaPath Education-এর সঙ্গে যোগাযোগ করুন
এবং নিজের ভবিষ্যৎ নিশ্চিত করুন 🇧🇩✨

📢

19/10/2025

China life

19/10/2025

The best universities for your major in China 🇨🇳

Fly with PandaPath education ✈️


🇨🇳

16/10/2025

🎓🇨🇳 HSC Fail? No Problem!
Don’t lose hope — your journey doesn’t end here! 💪

2025 HSC result খারাপ হয়েছে মানে জীবন থেমে যায়নি!
👉 Success একবারে আসে না, কিন্তু চেষ্টা করলে সুযোগ সবসময় আসে —
এইবার সুযোগ আছে চীনে Diploma Program করার! ✈️

✨ PandaPath education নিয়ে এসেছে আপনার জন্য নতুন পথ —

✅ Only SSC documents দিয়েই Admission possible
✅ 100% Scholarship available
✅ Modern campus, safe environment & international exposure 🌏
✅ Full guidance — Admission to Visa support 💼

💬 Contact now —
📲 message us
🌐 www.PandaPathedu.com

🎯 Build your future, not excuses!
✈️Fly high with your dreams! 🌠

15/10/2025

🎓 রেজাল্ট খারাপ হয়েছে? চিন্তা কোরো না — তোমার ভবিষ্যৎ এখানেই বদলে যাবে! 🇨🇳

HSC রেজাল্ট হাতে পেয়েছো, কিন্তু মনটা খারাপ?
চাওয়ার মতো রেজাল্ট আসেনি?
পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওনি?
প্রাইভেট ইউনিভার্সিটির টিউশন ফি আকাশছোঁয়া মনে হচ্ছে? 😔

👉 তাহলে তোমার জন্য আছে PandaPath Education–এর বিশেষ সুযোগ!

💡 এখনই চীনের শীর্ষ ১০০–১০০০ র‍্যাংকড ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ —
কম খরচে, এমনকি Full Free Scholarship এ! 🇨🇳✨

তুমি যেই রেজাল্টই পাও না কেন —
✔️ PandaPath Education তোমাকে গাইড করবে সঠিক ইউনিভার্সিটি সিলেকশন থেকে শুরু করে
✔️ Admission, Scholarship, Visa Processing, Flight Ticket, Airport Pickup — সব কিছুতেই সম্পূর্ণ সহায়তা 💼✈️

🌍 কেন চীনে পড়াশোনা করবে?
✅ Low Tuition Fees + Global Ranking
✅ 100% English Taught Programs
✅ Fully Funded Scholarship Available
✅ Bright Career Opportunities Worldwide
📣 তোমার রেজাল্ট নিয়ে চিন্তা না করে এখনই Apply করো
👉 কারণ “একটা রেজাল্ট তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না — সিদ্ধান্তটাই করে।”
📍 PandaPath Education – Your Trusted Pathway to China 🇨🇳
📞 Inbox us now for a free consultation!
🌐 www.PandaPathEducation.com
📩 Limited Seats for March & September 2026 Intake!

15/10/2025

চীন vs নরওয়ে
কোনটার আপনার শিক্ষার গন্তব্য হিসেবে বেছে নিবেন কমেন্ট করে জানান!!!

study in china in full free scholarship
Fly with PandaPath education ✈️
Inbox us for more details







15/10/2025

Erasmus Mundus স্কলারশিপে রিজেক্ট হওয়ার কারণসমূহ
বাংলাদেশে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করার পর অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার স্বপ্ন দেখে ইউরোপের পথে পা বাড়াতে চায়। Erasmus Mundus Joint Master Degree (EMJMD) স্কলারশিপ তাদের জন্য নিঃসন্দেহে একটি ভালো অপশন – যা ফুল্ ফান্ডেড, একাধিক দেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ এবং একটি বৈশ্বিক ক্যারিয়ারের সম্ভাবনার হাতছানি দেয়।

কিন্তু আফসোসের বিষয়, প্রতিবছর শত শত বাংলাদেশি মেধাবী আবেদনকারী আবেদন করেও রিজেক্ট হন। অনেকেই প্রশ্ন করেন - "আমার ভালো সিজিপিএ আছে, ভালো IELTS স্কোর আছে, ইউনিভার্সিটিতে পড়াই কিংবা রিলেটেড কাজের অভিজ্ঞতাও আছে – তবুও কেন রিজেক্ট হলাম?"

এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই লেখা – যাতে তুলে ধরার চেষ্টা করব সেইসব বাস্তব অভিজ্ঞতা থেকে পাওয়া তথ্য, যা অনেকটা চোখ খুলে দেয়ার মতো!

১. আবেদনপত্রে প্রাথমিক মারাত্মক ভুলগুলো

Erasmus Mundus-এর একটি প্রোগ্রামে আবেদনকারীদের একটি বড় অংশ প্রাথমিক ধাপেই বাদ পড়ে যায় শুধু কিছু সাধারণ ভুলের জন্য। যেমন:

• ৫ পাতার মোটিভেশন লেটার, প্যারাগ্রাফহীন, মার্জিন ছাড়াই, এবং বানানে ভরা ভুল!

• IELTS স্কোরশিটের স্ক্রিনশট (!!!)

• অস্পষ্ট সিভি ও সার্টিফিকেট

• প্রথম ও দ্বিতীয় রেফারেন্স লেটার একদম হুবহু একরকম

• সঠিক রেফারেন্স ফর্ম না পূরণ করে নিজের মতো করে চিঠি আপলোড

• এপ্লিকেশনে নিজের জন্মতারিখ ভুল দেওয়া (শত বছরের ডিফ্রেন্স)

• কোথাও কোথাও নিজের নামের বানানেও ভুল লেখা

- এসব ভুল শুধু তথ্যগত নয়, বরং আপনার মনোযোগহীনতা, পেশাদারিত্বের অভাব এবং দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা প্রকাশ করে।

________________________________________

২. ‘মেধা’ থাকলেই স্কলারশিপ পাওয়া যায় না

একটা বড় ভুল ধারণা হলো – "আমার সিজিপিএ ৩.৯ (আউট অফ ৪.০), আমি নিশ্চিত Erasmus Mundus স্কলারশিপে পেয়েই যাবো!"

- না, Erasmus Mundus শুধু একাডেমিক রেজাল্ট দেখে না। তারা দেখে আপনি কতোটা গবেষণামুখী, কতটা চিন্তাশীল, কিভাবে আপনার অভিজ্ঞতা প্রোগ্রামের সাথে খাপ খায়, এবং আপনি ইউরোপ থেকে শিখে কীভাবে রিলেভ্যান্ট কমুনিটিতে অবদান রাখতে পারবেন।

মাথায় রাখুন - আপনার মোটিভেশন লেটারই হলো প্রধানতম অস্ত্র যা আপনাকে স্কলারশিপ পাইয়ে দিতে পারে- যদিও আপনার প্রোফাইল এভারেজ হোক না কেন! মোটিভেশন লেটারটাই যদি কপি-পেস্ট করা হয় বা আপনার ব্যক্তিত্ব তুলে না ধরে, তাহলে রেজাল্ট যত ভালোই হোক – নিশ্চিত রিজেকশন।

৩. রেফারেন্স লেটার: শুধু বড় পদে থাকা শিক্ষক নয়, দায়িত্ববান মানুষ থেকে নিন

অনেকেই ভাবেন, প্রফেসর সাহেব/ডিন সাহেব রেফারেন্স দিলে বিষয়টি “খুবই ওজনদার” হবে। কিন্তু বাস্তবে কি তিনি সময়মতো প্রোগ্রামের পাঠানো ফর্মটি পূরণ করবেন? যদি না করেন, আপনার আবেদনই অসম্পূর্ণ থেকে যাবে এবং শুরুতেই আপনার এপ্লিকেশন রিজেক্ট!

তাই বরং এমন কাউকে রেফারি হিসেবে দিন, যিনি আপনাকে সত্যিই চেনেন এবং সময়মতো দায়িত্ব পালন করতে পারেন – এমনকি তিনি পদের দিক থেকে জুনিয়র হলেও।

৪. ভ্রান্ত তথ্যে বিশ্রী প্রভাব

আবেদনে এমনসব তথ্য আবেদনকারীরা লিখে যা অনেকসময় খুবই হাস্যকর ও দুঃখজনক—

উদাহরনঃ “২১২২ সালে গ্র্যাজুয়েশন!” – ২০২২ সাল হবে; “বয়স ৭৩ বছর এবং মাত্রই ব্যাচেলর শেষ করেছে! - বয়স ২৩ বছর হবে”; “খুবই গরীব – এতিম, তাই ইরাসমুস স্কলারশিপ দিলে আজীবন কৃতজ্ঞ থাকবে”, ইত্যাদি।

এসব ভুল হয়ত টাইপিং মিসটেক কিংবা আবেগী ভুল, কিন্তু স্কলারশিপ প্যানেলের চোখে আপনি তখনই অমনোযোগী এবং দায়িত্বজ্ঞানহীন প্রার্থী হিসেবে চিহ্নিত হবেন।

৫. সঠিক দিকনির্দেশনার অভাব

বাংলাদেশে অনেক শিক্ষার্থী জানেই না কোথা থেকে শুরু করবে, কীভাবে আবেদন লিখবে, কোথায় গুরুত্ব দেবে। এই ক্ষেত্রে Erasmus Mundus সিনিয়র এলামনাই, সোশ্যাল মিডিয়া গ্রুপ, স্টাডি গ্রুপগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবেদনকারীরা নিজেরা সেগুলো ভালোভাবে ফলো করলেই এই জাতীয় ভুল করা থেকে মুক্ত থেকে রিজেকশনের হাত থেকে বাঁচা সম্ভব।

তাহলে করণীয় কী?

১. সঠিকভাবে গাইডলাইন পড়ুন – প্রোগ্রাম অনুযায়ী নিয়ম আলাদা হতে পারে।

২. মোটিভেশন লেটার প্রস্তুত করুন – একাধিকবার সংশোধন করে, একদম নিজস্ব অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা দিয়ে।

৩. রেফারি নির্বাচন করুন সতর্কভাবে।

৪. সিভি ও সার্টিফিকেট স্ক্যান করুন পরিষ্কারভাবে।

৫. সময়ের মধ্যে সবকিছু সাবমিট করুন।

৬. এলামনাই বা অভিজ্ঞদের সাথে যোগাযোগ রাখুন, কিন্তু নিজের দায়িত্ব নিজে নিন।

এই লেখার শেষে এসে বলতে চাই –

আপনি যদি মনে করেন Erasmus Mundus আপনার জন্য নয়, কারণ আপনি BUET/ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েননি বা আপনার GPA পারফেক্ট নয় – তাহলে আপনি সেই ফাঁকিবাজদের দলে, যারা নিজদের অলসতা লুকানোর জন্য একটা না একটা এক্সকিউজ খুঁজে বাহির করেই! অযথা নিজেকে ছোট করবেন না!

EMJMD স্কলারশিপ এমন একজনকেই চায় যিনি সফলতার পেছনে দৌড়ায় না, বরং নিজের উন্নয়নে কাজ করে — ভুলগুলো থেকে শিক্ষা নেয়, সাহস রাখে, প্রস্তুতি নেয় এবং তারপর মাথা উঁচু করে বলে – “আমি প্রস্তুত”।

আপনার যাত্রা শুরু হোক আত্মবিশ্বাস আর সচেতনতা নিয়ে। আপনার কন্ঠেই একদিন শুনতে চাই - "Yes, I made it to Erasmus Mundus!"

© 2025 Dr-Ashiqur Rahman

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka
1206