25/08/2026
"মানুষ যেভাবে তার চিন্তার পরিধি বাড়ায়, গণিতের সীমানাও সেভাবে প্রসারিত হয়।"
১৮৭৪ সালে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর যখন দেখালেন স্বাভাবিক সংখ্যার ইনফিনিটির চেয়ে বাস্তব সংখ্যার ইনফিনিটি অনেক বড়—তখন কেঁপে উঠেছিল পুরো গণিত বিশ্ব!
কিন্তু এর পরপরই তিনি রেখে যান এক ঐতিহাসিক ধাঁধা: এই দুই আকারের ইনফিনিটির মাঝে কি ভিন্ন কোনো আকারের ইনফিনিটি থাকা সম্ভব?
দীর্ঘ ৯০ বছর ধরে বিশ্বসেরা গণিতবিদরা যে ধাঁধার উত্তর খুঁজে পাননি, ১৯৬৩ সালে ২৯ বছর বয়সী এক তরুণ গণিতবিদ ‘পল কোহেন’ আবিষ্কার করলেন এমন এক রহস্যভেদ, যা গণিতের ভিত্তিকেই নাড়িয়ে দিয়েছিল!
কী সেই রহস্য? কীভাবে তিনি জয় করলেন গণিতের সর্বোচ্চ সম্মান ‘ফিল্ডস মেডেল’?
ইনফিনিটি, ফোর্সিং পদ্ধতি এবং গণিত ইতিহাসের সবচেয়ে সাহসী প্রমাণের গল্পটি পড়তে ভিজিট কর কমেন্টের দেওয়া লিংকে !