23/05/2026
University Students Association of Buraburi এর উদ্যোগে এসএসসি,ইন্টারমেডিয়েট ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ English Basic to advance Grammar Class।
পরীক্ষার্থীদের ইংরেজি ব্যাকরণে দক্ষতা বৃদ্ধি ও পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ ১২টি টপিকের উপর ১২টি ক্লাস আয়োজন করা হয়েছে।
এই ক্লাসগুলোতে সহজ ও কার্যকর উপায়ে গ্রামারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে, যা শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সহায়তা করবে।
🗓 তারিখ: ২৪/০৫/২০২৬ ইং
🕥 সময়: সকাল ১০:০০ ঘটিকা
📍 স্থান: জনতার হাট আদর্শ উচ্চ বিদ্যালয়
👨🎓 এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো যাচ্ছে।
আয়োজনে: University student Association of Buraburi
15/01/2026
এসএসসি ২৬ পরীক্ষার রুটিন...
01/01/2026
ব্রেকিং নিউজ....
প্রায় তিন মাস পিছিয়ে এবারের এসএসসি পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে।
পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে।
17/12/2025
ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!
🏫 বকশীগঞ্জ রাজিবিয়া উচ্চ বিদ্যালয়
📍 উলিপুর, কুড়িগ্রাম
🎓 ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলমান
দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী,
শৃঙ্খলাবান ও শিক্ষাবান্ধব পরিবেশ,
মানসম্মত পাঠদান ও নৈতিক শিক্ষার সমন্বয়ে
আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।
📌 আসন সীমিত—তাই দেরি না করে আজই ভর্তি নিশ্চিত করুন।
📞 বিস্তারিত তথ্যের জন্য বিদ্যালয় অফিসে যোগাযোগ করুন।
14/12/2025
আমাদের বকসীগঞ্জ রাজিবিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২২–২৩ সেশনের মেধাবী শিক্ষার্থী Md Eyasir Ahmed Shishir (শিশির) এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে রংপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।
তার এই অসাধারণ সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শিশিরের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও আরও বড় সাফল্য কামনা করছি।
🎓✨
30/11/2025
বার্ষিক পরীক্ষা -২০২৫ (চলমান)
বিষয়: গণিত
তারিখ: ৩০/১১/২০২৫
বকসীগঞ্জ রাজিবিয়া উচ্চ বিদ্যালয়, উলিপুর কুড়িগ্রাম।
30/10/2025
শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করেছে শিক্ষামন্ত্রনালয়।
21/10/2025
উলিপুরে আজকের বিক্ষোভ সমাবেশে যোগ দিতে আসছে বকসীগঞ্জ রাজিবিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ।