Fynex Iqra

Fynex Iqra

Share

Fynex Iqra – A journey of light. Sharing Islamic knowledge, reflections, and reminders to connect hearts with the Creator. Read. Reflect. Return to your Lord.

16/06/2025

আল্লাহ তায়ালা দুনিয়াকে বানিয়েছেন বিশাল পরীক্ষাকেন্দ্র।আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন -

আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়,ক্ষুধ। এবং (তোমাদের) জানমাল ও ফসলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে।আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন।
( সূরা বাকারা,আয়াত:১৫৫)

'পরীক্ষা' হিশেবে জীবনের এই যে নানামুখী সমস্যা ও সংকট, এগুলো হলো আগুনের মতো। আর বান্দাকে তুলনা করা যায় লোহার সাথে। আগুন আর লোহার সম্পর্ক যেমন পুড়িয়ে নিঃশেষ বা ধ্বংস করে ফেলা নয়, বরং সুন্দর ও উপকারী কিছু তৈরি করা, আল্লাহর পক্ষ থেকে আসা এই পরীক্ষাগুলোও বান্দার জন্য খারাপ কিছু নয়, বরঞ্চ বান্দাকে পরিশুদ্ধ করে তোলাই আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাঁর প্রিয় বান্দাদেরই বেশি পরীক্ষা করেন। আল্লাহ যদি চান যে তাঁর কোনো বান্দা শুদ্ধ আর শুভ্রতার স্পর্শে পবিত্র হয়ে উঠুক, তখন তিনি সেই বান্দার বেশি বেশি পরীক্ষা নেন।

নবি-রাসুলদের জীবনের দিকে তাকালেই আমরা এর সত্যতা দেখতে পাই।

(বেলা ফুরাবার আগে)

14/05/2025

স্বাগতম আপনাকে – Fynex Iqra তে।
এটা শুধু একটি পেজ নয়,
এটা এক টুকরো আলোর জায়গা।🥰
যেখানে ইসলাম শুধুই নিয়ম নয় —
বরং ভালোবাসা, অনুভব, শান্তি আর ফেরার ডাক।🌼

এখানে কোনো নির্দিষ্ট বিষয় ঠিক করা নেই।
কখনো আসবে একটি আয়াত,
কখনো একটি দোয়া,
আবার কখনো নিঃশব্দে হৃদয় ছুঁয়ে যাওয়া কোনো কথা।

Fynex Iqra শেখানোর জায়গা নয়,
এটা পাশে থাকার জায়গা।
যেখানে আপনার হৃদয়ের কথাগুলোও বুঝে ফেলা যায় শব্দ ছাড়াই।🥹

আপনি একা নন।
আলোর পথে চলতে যারা চায়,
এই ঘরটি ঠিক তাঁদের জন্যই বানানো।

আল্লাহর আলো যেখানে পৌঁছায় — সেখানেই শুরু হয় সত্যিকারের প্রশান্তি।🕋
Fynex Iqra তে আপনাকে জানাই আন্তরিক স্বাগতম।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka