BARIT-Bangladesh Association Of Radiology & Imaging Technologist's

BARIT-Bangladesh Association Of Radiology & Imaging Technologist's বারিট - বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট।

২০ কোটি মানুষের                       ☢️ করছে মাত্র ৭০০ সরকারি🧲 রেডিওগ্রাফী  #মেডিকেল_টেকনোলজিস্ট। 🚨 ৩ হাজার গ্রেজুয়েট র...
23/09/2026

২০ কোটি মানুষের ☢️ করছে মাত্র ৭০০ সরকারি🧲 রেডিওগ্রাফী #মেডিকেল_টেকনোলজিস্ট।
🚨 ৩ হাজার গ্রেজুয়েট রেডিওলজী এন্ড ইমেজিং টেকনোলজিস্ট এর পদ সৃষ্টি করে নাই কতৃপক্ষ।
🚨 প্রায় ৮ হাজার ডিপ্লোমা রেডিওগ্রাফী টেকনোলজিস্ট প্রাইভেটে সেবা দিচ্ছে।
।
কিন্তু কারোরই পেশাগত লাইসেন্স বা রেজিষ্ট্রেশন নাই, অথচ জনগণের সেবা দিচ্ছে, সারা বিশ্ব হতে বাংলাদেশ আলাদা, নিয়ম ভিন্ন।
জনগণের সঠিক রোগ নির্ণয় সেবার জন্য পাশবর্তী দেশ নেপাল, ভারত এর মতো বাংলাদেশে হেল্থ প্রফেশনাল কাউন্সিল গঠন করুন।
_-----------বারিট।

উপজেলা হেল্থ কমপ্লেক্সে   &   সেটআপ করে গ্রামের সকল এক্সরে,  ইসিজি, ওপিজি, ম্যামোগ্রাম রিপোর্ট শহর থেকে করা যাবে।প্রয়োজন...
16/09/2026

উপজেলা হেল্থ কমপ্লেক্সে & সেটআপ করে গ্রামের সকল এক্সরে, ইসিজি, ওপিজি, ম্যামোগ্রাম রিপোর্ট শহর থেকে করা যাবে।
প্রয়োজন #গ্রেজুয়েট_রেডিওলজী এন্ড ইমেজিং #টেকনোলজিস্ট পোস্ট।
#সিভিল_সার্জন_অফিসে একজন
#ইমেজিং_রেফারেল_সেন্টার হতে একজন রেডিওলোজী এন্ড ইমেজিং এর প্রফেসর রিপোর্ট করবেন এবং একজন গ্রেজুয়েট রেডিওলজী টেকনোলজিস্ট #চিফ_টেকনিক্যাল ম্যানেজার/ অফিসার সব কন্ট্রোল করবেন।
এতে জনগণের সেবা মিলবে, সরকারের রাজস্ব আয় হবে, ভোগান্তি কমবে জনগণের।

বিদেশে একজন গ্রেজুয়েট রেডিওলোজী এন্ড ইমেজিং টেকনোলজিস্ট
/RIS Application Specialist হতে
/ RIS Manager
সেই সাথে লেকচারার এবং Application Specialist হিসেবেও নিজের ক্যারিয়ার গড়ার সুযোগ আছে, অথচ বাংলাদেশে?
।
মোজাম্মেল রাসেল।
প্রফেশন প্রেকটিস সেক্রেটারি
বারিট।

 #বৃটিশ আমলে  #উপজেলা_হেল্থ_কমপ্লেক্সে তৈরী হওয়া মেডিকেল টেকনোলজিস্ট রেডিওগ্রাফী পদ ০১ টা। জনস্বার্থে প্লান।আজ ৫৮ পার হল...
11/09/2026

#বৃটিশ আমলে #উপজেলা_হেল্থ_কমপ্লেক্সে তৈরী হওয়া মেডিকেল টেকনোলজিস্ট রেডিওগ্রাফী পদ ০১ টা। জনস্বার্থে প্লান।
আজ ৫৮ পার হলো,
দেশ স্বাধীন হলো,
১০/৩০/৪০ হতে ৫০ বেডে উন্নীত হলো থানা কমপ্লেক্সের শয্যা কিন্তু দেশের স্বাস্থ্যের অভিভাবকগণ বিগত ৫৮ বছরে কোন সরকারের উচ্চ মহল গ্রামের এই গরীব, মধ্যাবিত্ত লক্ষ লক্ষ মানুষের এক্সরে সেবার জন্য রেডিওগ্রাফী মেডিকেল টেকনোলজিস্ট এর পদ ০১ হতে ০২ করার প্রয়োজন বোধ করে নাই,
উপজেলায় প্রয়োজন তিন জন ফিমেল রেডিওগ্রাফী টেকনোলজিস্ট, যারা সেবা দিবেন এর জন্য কাজ করবেন।
সেই সাথে তিন শিফটে ৫ জন পুরুষ রেডিওগ্রাফী মেডিকেল টেকনোলজিস্ট প্রয়োজন ।
।
ন্যাশনাল ইমেজিং রেফারেল ল্যাব থাকবে, সেখান হতে ও এর মাধ্যমে রিপোর্ট করবে।
সিভিল সার্জন অফিসে এর জন্য Technical Officer (PACS & Teleradiography) পদ তৈরী করে সকল উপজেলা হতে গ্রেজুয়েট রেডিওলোজী এন্ড ইমেজিং টেকনোলজিস্ট এই সেবার জন্য নিযুক্ত থাকতে পারেন,
অথচ স্বাস্থ্যের কত নীতিনির্ধারক বিগত ৫৮ বছর আসলো আর গেলো উন্নয়ন আর হলো না।
দেখা যাক ৫০ শয্যা হতে ১০১ শয্যায় লক্ষ মানুষের এক্সরে সেবার জন্য কতজন মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজী এন্ড ইমেজিং পদ সৃষ্টি করে তারপর ই না নিয়োগ।
Directorate General of Health Services
Ministry of Health and Family Welfare World Health Organization (WHO) World Health Organization South-East Asia Region - WHO SEARO জনকণ্ঠ । Janakantha
__--------___--------___--------__-----
---------মোজাম্মেল রাসেল
প্রফেশনাল প্রেকটিস সেক্রেটারি
------------বারিট

09/09/2026

২৫-৩০ কোটি টাকার
MRI, CTSacn মেশিন চলে ৬ ঘন্টা।
ফ্যাক্ট : সরকারি হাসপাতালে পদই নাই
MRI & CT Scan টেকনোলজিস্টদের।

ধন্যবাদ, IHT শিক্ষক সমিতির সাবেক সভাপতি জনাব Md. Mofazzal Hossain স্যার, সভাপতি বারিট।ধন্যবাদ জানাচ্ছি বর্তমান IHT শিক্ষ...
06/09/2026

ধন্যবাদ, IHT শিক্ষক সমিতির সাবেক সভাপতি জনাব Md. Mofazzal Hossain স্যার, সভাপতি বারিট।
ধন্যবাদ জানাচ্ছি বর্তমান IHT শিক্ষক সমিতির সভাপতি জনাব হাফিজুর রহমান হাফিজ স্যারকে, সহ সভাপতি জনাব মজিবুর রহমান স্যারকে, মহাসচিব জনাব আইনুল হক স্যারকে।
আরো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বিএমটিএ এর সভাপতি জনাব Main Uddin Monju ভাই, মহাসচিব জবাব বিপ্লব্উজ্জমান বিপ্লব ভাইকে এবং এমটিএফ এর সভাপতি জনাব সোহেল রানা ভাই এবং মহাসচিব Ripon Sikder Sikder ভাইকে,
ইন্টেরিম সরকারের আমলের ছাত্র সংগ্রাম পরিষদের সাথে জড়িত সকল প্রতিনিধিদেরও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকল IHT প্রতিনিধি, কেন্দ্রীয় আহ্বায়ক, সদস্য সচিব ও সমন্বয়কারী জনাব আবু বকর সিদ্দিক স্যার এবং Md Mozammel Rasel কে।
আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা, সমর্থন ও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ।
আপনাদের ঐক্যই পারে পেশার মুক্তি ও সফলতা।

BARIT কর্তৃক আয়োজিত ৭ম জাতীয় সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনার ২০২৬ এবং সম্মেলন-বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রেডিওলজি অ্যান্ড ইমেজ...
05/09/2026

BARIT কর্তৃক আয়োজিত ৭ম জাতীয় সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনার ২০২৬ এবং সম্মেলন-

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্টস (BARIT) কর্তৃক আয়োজিত ৭ম জাতীয় সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনার ২০২৬, যার প্রতিপাদ্য ছিল “Radiology and Imaging Technology for Advanced Healthcare”, এবং এর পাশাপাশি “Medical Imaging Informatics” বিষয়ক বিশেষায়িত পেশাগত কর্মশালা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।
দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স, শেরেবাংলা নগর, ঢাকা-তে এবং দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয় ঢাকার গ্রিন রোডে নবপ্রতিষ্ঠিত Unico Hospital-এ।
জাতীয় ও আন্তর্জাতিক অতিথিদের উপস্থিতিতে আয়োজিত এই সম্মেলনে ৪ জন বিশিষ্ট বক্তা বিশেষ বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন, ২২ জন প্রেজেন্টার বিভিন্ন বৈজ্ঞানিক ও পেশাগত বিষয়ে উপস্থাপনা করেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬০০-এর অধিক রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট অংশগ্রহণ করেন।
অন্যান্য সম্মানিত অতিথিদের পাশাপাশি International Society of Radiographers and Radiological Technologists (ISRRT)-এর President এবং Mahidol University, Thailand-এর Faculty of Medical Technology-এর Professor, Dr. Napapong Pongnapang সেমিনারে Keynote Speaker এবং কর্মশালায় Principal Trainer হিসেবে অংশগ্রহণ করেন।
এছাড়াও কর্মশালায় প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন Singapore-এর Mr. Esnu Halim এবং Philippines-এর Mr. Emman Tammen। সম্মেলনে Indian Society of Radiographers & Technologists (ISRT)-এর President এবং The Society of Radiological Technologists of Nepal-এর President-ও অংশগ্রহণ করেন।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ, পেশাজীবী এবং বিপুলসংখ্যক অংশগ্রহণকারীর এই সমাবেশ অনুষ্ঠানটিকে শিক্ষা, জ্ঞান বিনিময়, পেশাগত নেটওয়ার্কিং এবং পারস্পরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় প্ল্যাটফর্মে পরিণত করেছে।
এই সফল উদ্যোগের কেন্দ্রবিন্দুতে ছিল সংগঠনের সম্মানিত President, Md. Mofazzal Hossain-এর দূরদর্শী নেতৃত্ব। তাঁর আন্তরিকতা, নিরবচ্ছিন্ন দিকনির্দেশনা, সাংগঠনিক নেতৃত্ব এবং অক্লান্ত প্রচেষ্টা এত বড় পরিসরের জাতীয় সম্মেলন, বৈজ্ঞানিক সেমিনার ও পেশাগত কর্মশালাকে সফলভাবে একত্রিত ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একটি বৃহৎ পরিকল্পনাকে সফল বাস্তবতায় রূপ দেওয়ার ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের জন্য BARIT গর্বের সঙ্গে আন্তরিক স্বীকৃতি ও কৃতজ্ঞতা প্রকাশ করছে।
এই আয়োজনের সফলতায় আরও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন Senior Vice President Jahirul Islam Bhuiyan, Vice President Mojibur Rahman, Secretary General Khaza Mainuddin Monju, Organizing Secretary Ripon Sikder, Education & Research Secretary Md. Salehin Abedin, Professional Development Secretary Arif Hossain Talukder এবং Professional Practices Secretary Mozammel Rasel। পাশাপাশি BARIT-এর Education, Publication এবং Science & Technology Wings-এর সদস্যদের অবদানও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পনা থেকে বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে তাঁদের আন্তরিকতা, সমন্বয়, দলগত প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম পুরো আয়োজনকে সফল করতে অপরিহার্য ভূমিকা পালন করেছে।
BARIT-এর Executive Committee, বিভিন্ন Sub-Committee, Volunteers, Speakers, Scientific Presenters, Resource Persons, Sponsors & Development Partners এবং অংশগ্রহণকারী সকল Radiology & Imaging Professionals-এর প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। এই অর্জন কোনো একক ব্যক্তির নয়; বরং এটি আমাদের পেশার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ একটি সমন্বিত ও ঐক্যবদ্ধ দলের সম্মিলিত সাফল্য।
আমরা বিশ্বাস করি, একটি National Conference, Scientific Seminar এবং Professional Workshop কেবল কয়েকটি অনুষ্ঠান নয়। এগুলো এমন গুরুত্বপূর্ণ পেশাগত প্ল্যাটফর্ম, যেখানে আধুনিক ও পরিবর্তনশীল জ্ঞান, দক্ষতা, নেতৃত্ব, পেশাগত মান, উদ্ভাবন, শক্তিশালী দলগত সহযোগিতা এবং professional excellence বিকশিত হয়। এসব অর্জন আমাদের দেশ ও দেশের বাইরে রোগীদের জন্য আরও উন্নত, নিরাপদ এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অনুপ্রাণিত করে।
এই সাফল্য আমাদের আরও বেশি ঐক্য, পেশাগত দায়িত্ববোধ ও দৃঢ় সংকল্পের সঙ্গে বাংলাদেশের Radiology & Imaging Technology পেশার একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে যেতে অনুপ্রাণিত করুক।
পরিশেষে, আমরা বলতে চাই—
আমরা একসঙ্গে কাজ করি শেখার জন্য,
একসঙ্গে এগিয়ে যাই সমৃদ্ধির জন্য,
এবং ঐক্যবদ্ধভাবে কাজ করি দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের পেশার অবস্থান আরও শক্তিশালী করার জন্য।

প্রতিবেদন প্রণয়নে

এডুকেশন এন্ড রিসার্চ সেল
এক্সিকিউটিভ কমিটি
বাংলাদেশ এসোসিয়েশন রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট (ব্যারিট)

Hybrid imaging techniques combine two or more medical imaging modalities into a single system to capture both anatomical...
04/09/2026

Hybrid imaging techniques combine two or more medical imaging modalities into a single system to capture both anatomical structure and functional or molecular activity at the same time.

In simple terms, one part of the scan shows the physical location and shape of an organ or abnormality, while the other part shows how active or healthy the tissue is.

Main Types of Hybrid Imaging

PET-CT (Positron Emission Tomography - Computed Tomography)

SPECT-CT (Single Photon Emission Computed Tomography - Computed Tomography)

PET-MRI (Positron Emission Tomography - Magnetic Resonance Imaging)

Ultrasound and CT/MRI (Fusion Imaging)
Core Benefits :-
Better Accuracy, Efficiency & Personalized for oncology Patients.

Lets go for new Radiology &Imaging techniques
build your career for abroad.

Mozammel Rasel
Professional Practice Secretary
BARIT-EC Committee.

28/08/2026

Address

Flat#C4, Elite Mazid Sarder Tower, 121 Taltola, West Kafrul, Sher E Bangla Nagar
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when BARIT-Bangladesh Association Of Radiology & Imaging Technologist's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share