Speak Chinese with Sharif Mirza

Speak Chinese with Sharif Mirza Welcome to Speak Chinese with Sharif Mirza! This page will guide you to speak Chinese with confidence! I completed my first B.A. and M.A.

Here you’ll find fun and practical Chinese lessons, cultural insights, and engaging videos to help you learn Chinese step by step. in Linguistics from the University of Dhaka. Later, I pursued a second B.A. in Chinese Language and Culture at Wuhan University, China, and subsequently a second M.A. in the same field from the University of Dhaka. Since graduating in 2014, I have been working for over six years in Chinese language and culture, as well as Chinese language teaching. I have developed various teaching plans, created instructional modules, contributed to articles on Chinese language learning, and conducted research, including several theses focused on Chinese grammar. Whether you’re a beginner or already on your learning journey, this page will guide you to speak Chinese with confidence!

🎓 Summer Semester 2026 | Level 1 – Section C (Friday Batch)গতকাল ফ্রাইডে ব্যাচের ফাইনাল পরীক্ষার মধ্য দিয়ে আমাদের এই সে...
19/09/2026

🎓 Summer Semester 2026 | Level 1 – Section C (Friday Batch)

গতকাল ফ্রাইডে ব্যাচের ফাইনাল পরীক্ষার মধ্য দিয়ে আমাদের এই সেমিস্টারের সুন্দর একটি অধ্যায় শেষ হলো। ❤️

আপনাদের পড়াতে গিয়ে শুধু শেখানোর সুযোগই পাইনি, বরং আপনাদের কাছ থেকেও অনেক কিছু শিখেছি। প্রতিটি ক্লাস, আপনাদের আন্তরিকতা আর একসঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।

এত সুন্দর সারপ্রাইজ সত্যিই আমাকে আবেগাপ্লুত করেছে। চাইনিজ লেখা customized cake, ফুল, উপহার—সবকিছুর চেয়েও আপনাদের ভালোবাসা, সম্মান ও আন্তরিকতাই আমার কাছে সবচেয়ে বড় উপহার। একজন শিক্ষক হিসেবে এর চেয়ে সুন্দর প্রাপ্তি আর কী হতে পারে! ❤️

আপনাদের পড়ানোর সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত ও কৃতজ্ঞ। সেমিস্টার শেষ হলেও চাইনিজ ভাষা শেখার এই যাত্রায় আমি সবসময় আপনাদের পাশে আছি।

আপনাদের প্রত্যেকের ভবিষ্যৎ সুন্দর ও সফল হোক। অনেক দূর এগিয়ে যান—এই দোয়া ও শুভকামনা সবসময় থাকবে।

এত সুন্দর কিছু স্মৃতি উপহার দেওয়ার জন্য হৃদয়ের গভীর থেকে অসংখ্য ধন্যবাদ। ❤️🇨🇳

17/09/2026

💼 চাইনিজ ভাষায় অফিস ও কাজের দৈনন্দিন কথাবার্তা 🇨🇳

অফিসে যাওয়া, কাজ শেষ করা, মিটিং করা কিংবা ছুটি চাওয়া—দৈনন্দিন কর্মজীবনে আমরা এসব কথা প্রায়ই ব্যবহার করি। চাইনিজ ভাষায় এগুলো কীভাবে বলবেন, আজকের ছোট্ট ভিডিওতে শিখে নিন।

上班 (shàngbān) — কাজে যাওয়া | Go to work
下班 (xiàbān) — কাজ শেষ করা | Get off work
工作 (gōngzuò) — কাজ / কাজ করা | Work
开会 (kāihuì) — মিটিং করা | Have a meeting
请假 (qǐngjià) — ছুটি চাওয়া | Ask for leave
我很忙 (Wǒ hěn máng) — আমি খুব ব্যস্ত | I’m very busy

চাইনিজ শিখুন সহজভাবে, আর প্রতিদিনের জীবনে ব্যবহার করার চেষ্টা করুন। ❤️

#চাইনিজভাষা

Level 1 – Section E | Summer Semester 2026 🇨🇳✨আজ আমাদের শেষ ক্লাস ও ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হলো। পুরো সেমিস্টারজুড়ে এই ব...
12/09/2026

Level 1 – Section E | Summer Semester 2026 🇨🇳✨

আজ আমাদের শেষ ক্লাস ও ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হলো। পুরো সেমিস্টারজুড়ে এই ব্যাচকে পড়াতে গিয়ে শিক্ষার্থীদের কাছ থেকেও অনেক কিছু শিখেছি, আর তৈরি হয়েছে অনেক সুন্দর স্মৃতি।

শেষ ক্লাসে কেক, উপহার আর আন্তরিক ভালোবাসা দিয়ে আমাকে যে সুন্দর সারপ্রাইজ দিয়েছেন, তার জন্য আমার প্রিয় শিক্ষার্থীদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। ❤️

আশা করি ভবিষ্যতে আবারও আপনাদের পড়ানোর সুযোগ হবে। আপনারা চীনা ভাষা শেখার এই যাত্রা নিয়মিতভাবে চালিয়ে যাবেন এবং একদিন নিজেদের লক্ষ্য অবশ্যই পূরণ করবেন—এই কামনা রইল।

加油!Jiāyóu! — এগিয়ে যান / Keep going! 🌸

আজকের দিনটি ছিল চীনা ভাষা ও সংস্কৃতিকে আরও কাছ থেকে অনুভব করার একটি বিশেষ অভিজ্ঞতা। 🇨🇳✨নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত...
11/09/2026

আজকের দিনটি ছিল চীনা ভাষা ও সংস্কৃতিকে আরও কাছ থেকে অনুভব করার একটি বিশেষ অভিজ্ঞতা। 🇨🇳✨

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত “The 1st Chinese Character Heroes Chinese Typing Competition”-এর দিনব্যাপী আয়োজনে হোস্ট হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। সকালে প্রতিযোগিতা পর্ব এবং বিকেলে Award Ceremony—দুই পর্বেই উপস্থাপনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলাম।

এই আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশসহ ইরান, শ্রীলঙ্কা, নেপাল ও লাওসের প্রতিযোগীরাও অংশগ্রহণ করেন, যা পুরো অনুষ্ঠানকে আরও বৈচিত্র্যময় ও প্রাণবন্ত করেছে।

এত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত ও সম্মানিত। আমার আহ্বানে সাড়া দিয়ে যেসব প্রিয় শিক্ষার্থী আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ❤️

汉字 (Hànzì) শুধু চীনা অক্ষর নয়—এর প্রতিটি রেখার পেছনে রয়েছে ইতিহাস, সংস্কৃতি ও ভাষার গভীরতা। আর এই ইতিহাস জানলে চীনা ভাষা শেখার পথ আরও সুন্দর ও অর্থবহ হয়ে ওঠে।

#汉字

চীনের ইতিহাস, শিল্প ও সভ্যতার এক জীবন্ত অধ্যায়ের সামনে দাঁড়িয়ে—敦煌莫高窟 (Dūnhuáng Mògāo Kū) — দুনহুয়াং মোগাও গুহা। 🇨🇳✨প...
10/09/2026

চীনের ইতিহাস, শিল্প ও সভ্যতার এক জীবন্ত অধ্যায়ের সামনে দাঁড়িয়ে—敦煌莫高窟 (Dūnhuáng Mògāo Kū) — দুনহুয়াং মোগাও গুহা। 🇨🇳✨

প্রাচীন সিল্ক রোডের গুরুত্বপূর্ণ কেন্দ্র দুনহুয়াংয়ের এই বিশ্ববিখ্যাত গুহামন্দিরগুলো শত শত বছরের বৌদ্ধ শিল্প, ভাস্কর্য, স্থাপত্য ও সাংস্কৃতিক বিনিময়ের অসাধারণ সাক্ষী। পাথরের পাহাড়ের গায়ে তৈরি এই ঐতিহাসিক স্থাপনাগুলো দেখে সত্যিই মনে হয়—ইতিহাস শুধু বইয়ে পড়ার বিষয় নয়, কখনো কখনো ইতিহাসের মাঝখানে দাঁড়িয়েও তাকে অনুভব করা যায়।

এই সফরের আরেকটি সুন্দর দিক ছিল বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষের সঙ্গে পরিচয়, কথা বলা এবং স্মৃতি ভাগ করে নেওয়া। ভাষা যে মানুষকে কত সহজে কাছাকাছি নিয়ে আসে, এমন ভ্রমণগুলো আবারও তা মনে করিয়ে দেয়। ❤️

আজকের ছোট্ট চাইনিজ শব্দ:
莫高窟 (Mògāo Kū) = Mogao Caves / মোগাও গুহা
敦煌 (Dūnhuáng) = Dunhuang / দুনহুয়াং

কিছু ভ্রমণ শুধু ছবি হয়ে থাকে না—জ্ঞান, অভিজ্ঞতা আর সুন্দর স্মৃতি হয়ে জীবনের অংশ হয়ে যায়। 🌏📚

#敦煌莫高窟

🎓 Summer Semester 2026 | Level 1 – Section Aআজকের Final Examination-এর মধ্য দিয়ে আমাদের Summer Semester 2026-এর Level 1...
09/09/2026

🎓 Summer Semester 2026 | Level 1 – Section A

আজকের Final Examination-এর মধ্য দিয়ে আমাদের Summer Semester 2026-এর Level 1 – Section A-এর সুন্দর একটি অধ্যায় শেষ হলো।

এই সেমিস্টারে আপনাদের পড়াতে গিয়ে শুধু শেখানোর সুযোগই পাইনি, বরং আপনাদের কাছ থেকেও অনেক কিছু শিখেছি। প্রতিটি ক্লাসের আন্তরিকতা, আগ্রহ এবং একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো আমার জন্য সত্যিই স্মরণীয় হয়ে থাকবে।

আর আজকের এত সুন্দর ও আন্তরিক সারপ্রাইজের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসা ও সম্মান একজন শিক্ষক হিসেবে আমার জন্য অত্যন্ত মূল্যবান। ❤️

ক্লাস ও সেমিস্টার শেষ হলেও চাইনিজ ভাষা শেখার যাত্রা এখানেই শেষ নয়। আপনাদের Chinese language learning journey-তে আমি সবসময়ই পাশে আছি।

সবার ভবিষ্যৎ পথচলা সুন্দর ও সফল হোক। চাইনিজ ভাষার সঙ্গে আপনাদের এই যাত্রা আরও অনেক দূর এগিয়ে যাক—সবার জন্য রইল আন্তরিক শুভকামনা। 🇨🇳📚

07/09/2026

চাইনিজে আপনার পেশা কী এবং কোথায় কাজ করেন—কীভাবে বলবেন? 🇨🇳💼

你做什么工作?
Nǐ zuò shénme gōngzuò?
আপনি কী কাজ করেন? / What do you do for work?

你在哪儿工作?
Nǐ zài nǎr gōngzuò?
আপনি কোথায় কাজ করেন? / Where do you work?

আজকের ছোট্ট ভিডিওতে শিখে নিন পেশা ও কর্মস্থল নিয়ে দৈনন্দিন কথোপকথনে ব্যবহৃত কিছু সহজ ও গুরুত্বপূর্ণ Chinese বাক্য। 📚

ভিডিওটি দেখুন, আমার সঙ্গে উচ্চারণ করুন এবং নিজের পেশা চাইনিজে বলার চেষ্টা করুন। ❤️

এমন আরও সহজ ও ব্যবহারিক Chinese শিখতে পেজটি Follow করুন।

#学中文

ইতিহাসের পথে দাঁড়িয়ে—敦煌阳关 (Dūnhuáng Yángguān), Gansu, China 🇨🇳হাজার বছরের ইতিহাস যেন এখানে আজও বাতাসে কথা বলে। প্রাচীন স...
06/09/2026

ইতিহাসের পথে দাঁড়িয়ে—敦煌阳关 (Dūnhuáng Yángguān), Gansu, China 🇨🇳

হাজার বছরের ইতিহাস যেন এখানে আজও বাতাসে কথা বলে। প্রাচীন সিল্ক রোডের এক গুরুত্বপূর্ণ স্মৃতিবাহী স্থান 阳关 (Yángguān)-এ দাঁড়িয়ে মনে হলো, ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়—ইতিহাসের ভেতর দিয়েও হেঁটে যাওয়া যায়।

কত পথিক, ব্যবসায়ী, দূত আর ভ্রমণকারী একসময় এই পথ অতিক্রম করেছেন—সঙ্গে করে নিয়ে গেছেন ভাষা, সংস্কৃতি ও সভ্যতার গল্প। এই স্থানটি যেন অতীতের সঙ্গে বর্তমানের এক নীরব সেতুবন্ধন।

唐代 কবি 王维 (Wáng Wéi)-এর বিখ্যাত পঙ্‌ক্তি মনে পড়ে—
“西出阳关无故人”
অর্থ: ইয়াংগুয়ান পেরিয়ে পশ্চিমে গেলে আর পরিচিত বন্ধু থাকে না।

আজ এই ঐতিহাসিক স্থানে দাঁড়িয়ে সত্যিই অনুভব করলাম—ভ্রমণ শুধু নতুন জায়গা দেখা নয়, বরং ইতিহাস, সংস্কৃতি ও অনুভূতির সঙ্গে নিজের এক গভীর সংযোগ খুঁজে পাওয়া। ❤️

#阳关 #敦煌

স্মৃতির পাতায় কিছু প্রিয় মুহূর্ত… ❤️🇧🇩🇨🇳একসঙ্গে দীর্ঘদিন কাজ করতে করতে সহকর্মীরা কখন যে আপনজন হয়ে ওঠেন, তা বোঝাই যায়...
05/09/2026

স্মৃতির পাতায় কিছু প্রিয় মুহূর্ত… ❤️🇧🇩🇨🇳

একসঙ্গে দীর্ঘদিন কাজ করতে করতে সহকর্মীরা কখন যে আপনজন হয়ে ওঠেন, তা বোঝাই যায় না। কনফুসিয়াস ইনস্টিটিউটে একসঙ্গে Teaching, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডা আর অসংখ্য সুন্দর মুহূর্ত—সব মিলিয়ে অনেক স্মৃতি জমে আছে।

ছবির অনেক প্রিয় Chinese Teacher এখন আর আমাদের মাঝে কর্মক্ষেত্রে নেই; তাঁরা বাংলাদেশে দায়িত্ব শেষ করে চীনে ফিরে গেছেন। সময় চলে যায়, কর্মস্থল বদলে যায়, মানুষ দূরে চলে যায়—কিন্তু একসঙ্গে কাটানো সুন্দর স্মৃতিগুলো থেকে যায়। ❤️

কাজের ফাঁকে কিংবা পুরোনো ছবি দেখতে গিয়ে এখনো মাঝে মাঝে আপনাদের খুব মনে পড়ে। যেখানেই থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জীবনের প্রতিটি পথে সুন্দরভাবে এগিয়ে যান। 🌸

有缘再见!(Yǒuyuán zàijiàn!)
আবারও কোনো একদিন দেখা হবে। ❤️
Hope our paths cross again someday.

#美好回忆

04/09/2026

চাইনিজে “তুমি যাবে কি না?”, “আসবে কি না?”, “খাবে কি না?”—এ ধরনের প্রশ্ন করা কিন্তু খুবই সহজ! 🇨🇳

去不去?(qù bu qù?) — যাবে কি না? / Going or not?
来不来?(lái bu lái?) — আসবে কি না? / Coming or not?
吃不吃?(chī bu chī?) — খাবে কি না? / Eating or not?
爱不爱?(ài bu ài?) — ভালোবাসো কি না? / Love or not?

আজকের ছোট্ট ভিডিওতে শিখে নিন Chinese-এর খুবই দরকারি “Verb + 不 + Verb” প্রশ্ন করার পদ্ধতি। ❤️

এমন আরও সহজ ও ব্যবহারিক Chinese শিখতে পেজটি Follow করুন।

#学中文

Address

Banasree
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Speak Chinese with Sharif Mirza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category