ঢাকাস্থ কবিরহাট উপজেলা স্টুডেন্ট ফোরাম

ঢাকাস্থ কবিরহাট উপজেলা স্টুডেন্ট ফোরাম

Share

welcome to Kabirhat upazila student forum, in this page Build-up Communication with all Student's of Kabirhat upazila specially who living Dhaka.

28/05/2018

একটি শিখলে ২০ Paragraphs শিখা হয়ে যাবে !! 🙂
--------------------- -
, , , এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় paragraph অংশের জন্য এ এক অভিনব কৌশল এটি। অসুবিধাজনক / খারাপ/ জনস্বার্থ বিরোধী/ ব্যক্তি কেন্দ্রিক সমস্যা/ সমাজ কেন্দ্রিক সমস্যা/ রাষ্ট্র কেন্দ্রিক সমস্যা যেমনঃ ( , , , , , , , a , , , , , , , , , bride, , ) ইত্যাদি ক্ষেতে এই paragraph টির (*) মার্ক এর যায়গায় শুধু মাত্র paragraph এর নাম লিখে answer করলে হবে। উদাহরণ স্বরূপ Now load shedding is the burning question of our ……………………………….
Paragraph Name*
Now (* ) is the burning question of our country. We get the news of ( *) in the newspaper every day. (*) is a very serious problem. It is going out of control day by day. It makes problems of others. We cannot think a free life for it. It not only makes our lives boredom but also hamper our progress. The people have to suffer a lot. Everyone feels the problem. But none can solve it. The bad effect of (* )can be better understood than described. Most of the people are falling victim to this deadly curse. It demolishes peace in common life. It destroys the standard of social life. All want a good solution of this serious problem. Public opinion must be taken to solve this problem. The government as well as the conscious people can play a vital role in this regard. The police administration should be conscious and active. The problem should be solved very soon if we want to survive this problem. The government should take measure to control it. Besides all of us irrespective of caste, creed, color, religion and all ages should lunch a massive campaign against this problem.
Full paragraph হবে এ রকম :

একটা উদাহরণ দিলাম কীভাবে লিখবে :

Load Shedding
Now load shedding is the burning question of our country. We get the news of load shedding in the newspaper every day. Load shedding is a very serious problem. It is going out of control day by day. It makes problems of others. We cannot think a free life for it. It not only makes our lives boredom but also hamper our progress. The people have to suffer a lot. Everyone feels the problem. But none can solve it. The bad effect of load shedding can be better understood than described. Most of the people are falling victim to this deadly curse. It demolishes peace in common life. It destroys the standard of social life. All want a good solution of this serious problem. Public opinion must be taken to solve this problem. The government as well as the conscious people can play a vital role in this regard. The police administration should be conscious and active. The problem should be solved very soon if we want to survive this problem. The government should take measure to control it. Besides all of us irrespective of caste, creed, color, religion and all ages should lunch a massive campaign against this problem.
🙂 🙂 🙂 🙂

Concept Collecting By,
Mayedul Islam
fb link Miron Islam Miron
Japan tokyo
Ex. Department Of English
Dhaka college, Dhaka

14/02/2017

রাষ্ট্রীয় দায়িত্বে থাকা নোয়াখালীর বিশেষ ব্যাক্তিবর্গের প্রতি খোলাচিঠি।

নিজাম উদ্দিন : নোয়াখালী ভাষাভাষী অঞ্চল বা বৃহত্তর নোয়াখালী তথা ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর এর লক্ষ লক্ষ মানুষের প্রানের দাবী নোয়াখালী বিভাগ। বিভাগের এই দাবী অাজ বা গত কয়েকবছরের দাবী নয়। এটা নোয়াখালীবাসীর দীর্ঘদিনের দাবী। তৎকালীন মুশফিক কমিটি নোয়াখালীকে বিভাগ করার জন্য সর্বপ্রথম দাবী জানায়। তারপর থেকেই শুরু হয় নোয়াখালীকে বিভাগ করার অান্দোলন। নোয়াখালীবাসী দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে প্রানের এ দাবীটি জানিয়ে অাসছে, সেটা অনলাইনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, গনমাধ্যমে, এমনকি রাজপথে। লক্ষ লক্ষ মানুষ শুধু নোয়াখালীর রাজপথেই নয় ঢাকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নোয়াখালীকে বিভাগের দাবীতে রাজপথে নেমেছে নোয়াখালীবাসী।

অথচ অাশ্চার্য হওয়ার বিষয় হল সরকার বা নোয়াখালীর প্রশাসনিক ক্ষমতাসীন লোকেদের কেউই কখনও নোয়াখালীর প্রানের এই দাবী নিয়ে তেমন কার্যকরী পদক্ষেপ নেয়নি। অথচ বাংলাদেশের জন্মলগ্ন থেকেই এদেশের সরকার, প্রশাসন নিয়ন্ত্রণ করছে নোয়াখালীর সন্তানেরাই। অাগের কথা বাদই দিলাম বর্তমান সরকারদলীয় দলের সাধারন সসম্পাদক ও সরকারের মন্ত্রীসভার অন্যতম ক্ষমতাধর যোগাযোগ মন্ত্রী, সংসদের স্পীকার, সেনাপ্রধান, ঢাকার মেয়র, প্রধানমন্ত্রীর সহকারীসহ সরকারের উচ্চপদস্থ বিভিন্ন পর্যায়ে নোয়াখালীর লোক। যার কারনে বাংলাদেশের অন্যান্য জেলার লোকেরা বলে " দেশ এখন নোয়াখালী সমিতি "। প্রশাসনে এত নোয়াখাইল্লার ছড়াছড়িতেও নোয়াখালী বিভাগের ব্যাপারটির অগ্রগতি হয়নি অাজও। অামরা নোয়াখালীর সাধারন জনতা হিসেবে এতদিন ধরে বিভাগের দাবী জানিয়ে অাসছি, অথচ অাপনাদের একটি কথায় নোয়াখালী বিভাগের দাবী অারো ত্বরান্বিত হতে পারত। অাপনারা একটু চেষ্টা করলেই নোয়াখালী বিভাগ হতে পারে।

অামরা যদি একটু পাশ্ববর্তী জেলা কুমিল্লার দিকে তাকাই তাহলে দেখা যাবে তাদের প্রশাসনে থাকা এক পরিকল্পনা মন্ত্রী একাই কুমিল্লা বিভাগের জন্য লড়ে গেছেন। এবং অাজ তারা সবুজ সংকেতও পেয়েও গেছেন। এখন পর্যন্ত বলা যায় বিভাগ হবেও, শুধু অানুষ্ঠানিক ঘোষনার দেরী। অথচ প্রশাসনে অাপনাদের মত এত নোয়াখাইল্লা থাকার পরও নোয়াখালী বিভাগ প্রশ্নে সরকার অাপোষ করে। লজ্জাজনক হলেও এখন নোয়াখালীবাসী এটা বলতে বাধ্য অাপনাদের মত নোয়াখালীর এই বিশেষ ব্যাক্তিদের ব্যার্থতা। দেশকে নোয়াখালী সমিতি বলে অার লাভ কি ? নোয়াখালীর শত বছরের প্রানের দাবীটিই যদি তারা পুরন না করতে পারেন। তাই নোয়াখালীবাসীর পক্ষে প্রশাসনে থাকা নোয়াখালীর কৃতি সন্তানদের উদ্দেশ্যে বলছি এখনও সময় অাছে, অাপনারাই নোয়াখালীবাসীর অভিভাবক, অাপনাদের দিকেই তাকিয়ে লক্ষ লক্ষ নোয়াখালীবাসী। নোয়াখালীবাসীর হৃদয়ে অাপনাদের স্থান, অাপনারাও তাদের ভালবাসার প্রতিদান দিন।

নোয়াখালী বিভাগ শুধু অামাদের অাবেগ থেকেই বলছিনা, বা প্রশাসনে নোয়াখালীর লোকের অাধিক্য বলেই বলছিনা। সবদিক থেকে সব যুক্তিতে তাকালেও বলা চলে বাংলাদেশে অার কোন বিভাগ হলে সেটার দাবিদার একমাত্র ঐতিহ্যবাহী নোয়াখালী জেলা। বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য নানা পদক্ষেপ হাতে নিয়েছে। তার ধারাবাহিতায় রাজধানীর বাইরে দেশের প্রত্যন্ত অঞ্চলে সরকারের উন্নয়নকর্ম ও সেবা পৌঁছে দিতে দেশে নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত নেয়। অবশ্যই এই সিদ্ধান্ত সাধুবাদ পাওয়ার যোগ্য। বিভাগ গঠনের উদ্যেশ্য হল সরকারের উন্নয়নের ছোঁয়া শুধু রাজধানীকেন্দ্রীক নয়, সারা দেশে পৌঁছে দেয়া। দেশের প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামোসহ সর্বোপরি উন্নয়ন করা। কিন্তু রাজধানী থেকে মাত্র ৫০ কিলোমিটার দুরুত্বের কুমিল্লা বিভাগ হলে কিভাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের উন্নয়ন হবে ? দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ অাগের মতই সুবিধাবঞ্চিত হয়ে থাকবে। অন্যদিকে ঢাকা থেকে কুমিল্লার চেয়ে তিনগুণ বেশি দুরুত্বের ১৬০ কিলোমিটার দূরে নোয়াখালীকে বিভাগ গঠন করা হলে উপকুলীয় অবহেলিত অঞ্চল ও সেই অঞ্চলের মানুষ উপকৃত হবে। এতে বিভাগ গঠনের উদ্যেশ্যও সফল হবে। এছাড়াও অাপনারা জানেন যে নোয়াখালীর অধীনে বঙ্গোপসাগরে নিয়মিতই জেগে উঠছে বিস্তীর্ণ ভুখন্ড বা চর। নিয়মিত জনসংখ্যার বৃদ্ধিতে যা একসময় বিশাল জনপদে পরিনত হবে এবং যার পরিমান বর্তমান নোয়াখালীর সমান বা বেশী হবে। এ কারনেও কুমিল্লা না হয়ে কাছাকাছি নোয়াখালী তে বিভাগ হলে অদুর ভবিষ্যতে সেসব এলাকার উন্নয়নেও ব্যাপক ভূমিকা রাখবে। এছাড়াও ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি অার অায়তনের দিক থেকেও নোয়াখালীই বিভাগের দাবীদার। ইতিহাস বলে নোয়াখালী জেলা প্রতিষ্টিত হয় ১৮২১ মতান্তরে ১৮৬৮ সালে অন্যদিকে কুমিল্লা জেলা প্রতিষ্ঠিত হয় ১৯৬০ সালে। অায়তনের দিক থেকেও কুমিল্লার চেয়ে নোয়াখালীর অায়তন বড়। নোয়াখালীর অায়তন ৪২০২ বর্গকিমি. যা ক্রমাগত বাড়ছে প্রতিনিয়ত অন্যদিকে কুমিল্লার অায়তন ৩০৮৭.৩৩ বর্গকিলোমিটার। সংস্কৃতির কথা বললে নোয়াখালীর ভাষা সংস্কৃতি কুমিল্লার চেয়ে বহুগুনে বিস্তৃত। নোয়াখালী, ফেনী, লক্ষীপুর এ তিন জেলা ছাড়াও পাশ্ববর্তী চট্টগ্রামের কিছু অংশ, স্বন্দীপ, মনপুরা এবং কুমিল্লারই বেশ কিছু অংশ নোয়াখালীর সংস্কৃতিতে চলে অাসছে হাজার বছর ধরে। তাই বলা চলে বিভাগ হওয়ার যোগ্য দাবীদার হাজার বছরের ঐতিহ্যবাহী নোয়াখালীই। ভৌগলিক কৌশলগত কারনেও কুমিল্লা বিভাগ নিয়ে অাপত্তি থাকে, তা হল কুমিল্লা থেকে ৫ কি.মি. পূর্বেই ভারতের সোনামুড়া বাজার। সেক্ষেত্রে নোয়াখালীই সর্বোত্তম।

পরিশেষে একটা কথাই বলতে চাই, নোয়াখালী বিভাগের দাবী লাখো কোটি মানুষের দাবী। এটা অাবেগের দাবী নয়, এটা ন্যায্য অধিকার অাদায়ের দাবী। অাপনারাই পারেন নোয়াখালীর মানুষের অধিকার ফিরিয়ে অানতে। সুখে দুঃখে সবসময় নোয়াখালীবাসী অাপনাদের কাছেই মুখিয়ে থাকে, অাপনারাই অামাদের অভিবাবক।

বৃহত্তর নোয়াখালীবাসীর পক্ষে।

[ চিঠিটি নোয়াখালীর সকল পত্র-পত্রিকায় প্রকাশের অনুরোধ করছি ]

29/06/2016

লাইলাতুল কদর কবে?
হজরত আয়েশা রা. সূত্রে বর্ণিত, রাসুল সা.-কে একদা প্রশ্ন হলো শবে কদর কবে? এ বিষয়ে হজরত আয়েশা রা. বলেন, রাসুল সা. বলেছেন, রোজার শেষ দশদিনের বেজোড় রাতে তোমরা শবে কদর অনুসন্ধান কর। (বুখারি শরীফ, ১৯১৩)

কুরআন শরিফে আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমি লাইলাতুল কদরে কুরআন নাজিল করেছি। আপনি জানেন লাইলাতুল কদর কী? লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতে ফেরেশতাগন ও জিবরাইল প্রভুর অনুমতিক্রমে মঙ্গলময় বস্তু নিয়ে পৃথিবীতে আসেন। এই রাত জুড়ে কল্যাণ বয়ে যায় সূর্যোদ্বয় পর্যন্ত। (সুরা কদর )

তাফসিরে কুরতুবি শরিফে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, শবে কদর অর্থ ভাগ্য নির্ধারণ রজনী। এ রাতে পরবর্তী এক বছরের অবধারিত বিধিলিপি সংশ্লিষ্ট ফেরেশতা ব্যবস্থাপকের কাছে হস্তান্তর করা হয়। আগামি বছর মানুষের জীবন, মরন, খাদ্য, বৃষ্টির পরিমাণ ইত্যাদি লিখে দেওয়া হয়। চলতি বছর কে হজ করবেন তাও লেখা হয়ে থাকে। ইবনে আব্বাস বলেন, এ কাজের জন্য জিবরাইল, ইসরাফিল, মিকাইল ও আজরাইল চার ফেরেশতা নিযুক্ত থাকেন। রাসুল সা. শবে কদরের গুরুত্ব সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি মহিমান্বিত রজনী শবে কদরে পূর্ণমনোযোগ ও বিশ্বাসের সঙ্গে ইবাদত করবে আল্লাহ তার গত জীবনের সব অপরাধ ক্ষমা করে দিবেন। (বুখারি, মুসলিম)

অন্যত্র হজরত আয়েশা রা. সূত্রে বর্ণিত, রাসুল সা.-কে একদা প্রশ্ন হলো শবে কদর কবে? এ বিষয়ে হজরত আয়েশা রা. বলেন, রাসুল সা. বলেছেন, রোজার শেষ দশদিনের বেজোড় রাতে তোমরা শবে কদর অনুসন্ধান কর। (বুখারি শরীফ, ১৯১৩)

হজরত ওবায়দা বিন সাবেত রা. বলেন, রাসুল সা. বলেছেন, একদিন কদরের রাত সম্পর্কে বলতে বের হলেন তখন মসজিদে দু’জন ঝগড়া করছেন, এর ফলে রাসুল সা.-এর অন্তর থেকে কদরের সুনির্দিষ্ট তারিখটি মুছে দেওয়া হয়। নবিজি ভুলে যান। (বুখারি শরীফ, ১৯১৯)

হজরত ওবায়দা বিন সামেত এই রাতের পরিচয়ের কথা এভাবে বলেছেন, ভাগ্য নির্ধারণীর এ রাতে আকাশ থেকে কোন উল্কাপিন্ড নিক্ষিপ্ত হয় না। এই দিনের ভোরের আলো প্রখর থাকে না। সকালে পূর্ণিমা চাঁদের মতো স্নিগ্ধ আলো হবে। (শুআবুল ঈমান, হাদীস-৩৬৯৩)

কদরের রাতে যে দোয়া পড়া উচিত- হজরত আয়েশা রা.-এর এমন প্রশ্নের জবাবে রাসুল সা. বলেন, ‘আল্লাহুমা ইন্নাকা আফুউয়ুন তুহিব্বুল আফওয়া, ফা’য়াফু আন্নি’ হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ কর, সুতরাং আমাকে ক্ষমা করে দাও। (তিরমিজি, ইবনে মাজাহ)

আমরা লাইলাতুল কদর খুঁজি, এই রাতে ইবাদতে ডুব দিই, কিন্তু এই রাত কেন এত সম্মানিত হলো তা আদৌ ভেবে দেখি না। সে কথাই বলেছেন ধর্মের বিপ্লবী সাধক মাওলানা আবুল কালাম আজাদ। ‘আজ চিন্তার বিষয়! আমাদের অবহেলা ও অলসতা কতটা গভীর। আমাদের মানসিকতার কত অধঃপতন হয়েছে। আমরা লাইলাতুল কদরের সন্ধানে উদগ্রীব। কিন্তু এই রাতে যে কুরআন আমাদের দেওয়া হলো সে বিষয়ে আমরা কতই না অজ্ঞ। কুরআন নাজিলের কারণেই এই রাতের মর্যাদা। কুরআন বুকে ধারণ করতে পারলে প্রতিটি রাতই লাইলাতুল কদর হবে।

04/06/2016

❝রমাদান মাসকে কাজে লাগানোর সেরা ২০ টি উপায়ঃ❞
🔶 🔷 🔶 🔷 🔶 🔶 🔷 🔶 🔷 🔶 🔷 🔶 🔷 🔶 🔶 🔷
🔶 🔷 🔶
১. রমাদান মাসের শুরুর পূর্বেই প্রস্তুতি নিতে শুরু করুন ।
২. রমাদান মাসের শুরুতেই নিজেকে পরকালমুখী করার সর্বোচ্চ চেষ্টার নিয়্যাত করুন ।
৩. নিজের সকল পাপের ক্ষমা ও এর পরিবর্তে পুণ্যের আশা করুন ।
৪. সবগুলো সিয়াম পালন করার দৃঢ় প্রত্যয় এবং এতে আল্লাহর সাহায্য কামনা করুন ।
৫. নিজ পরিবারের সুস্থ ও সাবালেগদের (সিয়াম পালনের সামর্থ্য রাখে এমন সকলকে) সিয়াম পালনে উৎসাহ এবং নির্দেশ দিন ।
৬. সিয়াম অবস্হায় যে কোন পাপাচার (মিথ্যা, গীবাত, পরনিন্দা, নাচ, গান, অশ্লীলতা, হারাম উপার্জন) থেকে নিজেকে বিরত রাখুন এবং অন্য কেউ এমন করলে সামর্থ্য অনুযায়ী বাঁধা দিন ।
৭. দৈনিক পাঁচ ওয়াক্ত ফরয সালাতসহ তারাবীহ সালাতের প্রতি যত্নবান হোন ।
৮. নিজে সঠিকভাবে (খুশু সহকারে) সালাত আদায় করুন এবং অন্যকেও এই বিষয়ে শিক্ষা দিন ।
১০. ভোর রাতে সেহরী খাওয়ার প্রতি সচেষ্ট হোন এবং অন্যদেরকেও স্মরণ করিয়ে দিন ।
১১. যথাসময়ে ইফতার করুন এবং অন্যদেরকেও আমণত্রণ করুন ।
১২. নিজ পরিবারের সদস্যদের মধ্যে সৌহাদ্যপূর্ণ আচরণ বজায় রাখুন এবং পরস্পরের প্রতি যত্নবান হোন ।
১৩. প্রতিবেশীদের প্রতি যত্নবান হোন এবং তাদের কোন সমস্যা থাকলে, তা সমাধানে এগিয়ে আসুন ।
১৪. পরিবারের বয়স্ক ব্যক্তিদের কাজে সাহায্য করুন ।
১৫. পরিবারের ছোট বাচ্চাদের নৈতিক শিক্ষা দিন এবং তাদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার ব্যবস্হা করুন ।
১৬. কোর'আন শুদ্ধ ভাবে পড়তে শিখুন এবং অর্থসহ বেশি বেশি পড়ুন ।
১৭. সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ দানশীল হয়ে উঠুন এবং নিজেকে রিয়া (লোক দেখানো আমল) থেকে মুক্ত রাখুন ।
১৮. মানুষকে ইসলামের দিকে ডাকার সৎসাহস গড়ে তুলুন এবং নিজের আমলের প্রতি যত্নবান হোন ।
১৯. নিজ সম্পদের হিসাব করুন এবং দরিদ্রদের অধিকার (যাকাত) বুঝিয়ে দিন ।
২০. সবসময় আল্লাহকে স্মরণ রাখুন, ভয় করুন এবং ক্ষমা প্রার্থনা করুন

Photos from ঢাকাস্থ কবিরহাট উপজেলা স্টুডেন্ট ফোরাম's post 08/03/2016

First convocation of national university
Students can apply through online at http://convocation.nu.edu.bd/
-copy form examresultbd.com

Photos 27/02/2016

নোয়াখালী : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য নোয়াখালীর কবিরহাট উপজেলার ৭টি ইউনিয়নে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি।

শনিবার সকালে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি ও কবিরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এবং মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান মঞ্জু দলীয় প্রার্থী চূড়ান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের প্রার্থীরা হচ্ছেন-১নং নরোত্তমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান একেএম সিরাজ উল্ল্যাহ, ২নং সোন্দলপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নুরুল আলম পারভেজ, ৪নং ঘোষবাগ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফারুক আহম্মদ ভূঁইয়া, ৫নং চাপরাশিরহাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মহি উদ্দিন টিটু, ৬নং ধানশালিক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইয়াকুব নবী ও ৭নং বাটাইয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারফ হোসেন আলাউদ্দিন।

বিএনপির প্রার্থীরা হচ্ছেন-১নং নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদ, ২নং সোন্দলপুর ইউনিয়নে উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম, ৩নং ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, ৪নং ঘোষবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সুফিয়ান, ৫নং চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ছারোয়ার, ৬নং ধানশালিক ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়া উল হক জিয়া ও ৭নং বাটাইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হায়াত শাকের।

29/01/2016

ইংলিশে কথা বলা শেখার জন্য ৩৩০ টি গুরুত্বপূর্ণ ইংলিশ শব্দ
-
কিছু ভিন্ন ধরনের শব্দার্থ দেওয়া হল যা কথোপকথনে বহুল ব্যবহৃত হয়। এছাড়া বিভিন্ন শব্দের অর্থ জানা থাকলে নিজেও বাক্য তৈরি করে কথা চালিয়ে যাওয়া যায়।
-
1) Aurora(অরোরা) – মেরুপ্রভা
2) Anchor (এ্যা ঙ্কর) – নোঙ্গর
3) Antimony (এ্যান্টিমোনি) – সুরমা
4) Arsenic (আর্সেনিক) – সেঁকোবিষ
5) Admire (এ্যাডমায়ার) – প্রসংসা করা
6) Allot (এ্যালট) – বরাদ্দ করা
7) Astral(এ্যাস্ট্রাল) – তারকাসন্ধীয়
8) Aggression(এ্যাগরেশন) – জবর দখল।
9) Armour (আর্মার) – বর্ম
10) Author (অথার) – গ্রন্থকার
11) Atmosphere (অ্যাটমোস্ফেয়ার) – বায়ুমন্ডল
12) Appetite (এ্যাপেটাইট) – রুচি
13) Befall (বিফল) – ঘটা
14) Butcher(বাচার) – কসাই
15) Beaten paddy(বিটেন প্যাডি) – চিড়া
16) Ban(ব্যান) – প্রতিবন্ধ
17) Banish(ব্যানিশ) – তাড়ানো
18) Blister(বিস্টার) – ফোস্কা
19) Bargain(বার্গেইন) – চুক্তি করা
20) Bait(বেইট) – টোপ
21) Battle(ব্যাটেল) – যুদ্ধ
22) Brook (ব্রুক) – ছোট নদী
23) Beckon(বেকন) – হাত দিয়ে ইশারা করা
24) Bow (বো) – ঝুঁকা
25) Bribe(ব্রাইব) – ঘুষ
26) Bury(বারি) – কবরস্থ করা
27) Bend(বেন্ড) – নোয়ানো
28) Claim(ক্লেইম) – দাবী
29) Commodity (কমোডিটি) – পণ্য
30) Compensation (কম্পেনসেশন) – ক্ষতিপূরণ
31) Clutch(ক্লাচ) – আঁকড়িয়ে ধরা
32) Chide (চাইড) – তিরস্কার করা
33) Cast(কাস্ট) – নিক্ষেপ করা
34) Cassia(ক্যাসিয়া) – তেজপাতা
35) Cumin seed(কিউমিনসিড) – জিরা
36) Coriander seed(করিয়ান্ডারসিড) – ধনিয়া
37) Cinnamon (সিনামন) – দারচিনি
38) Currant (কারেন্ট) – কিসমিস
39) Comment(কমেন্ট) – মন্তব্য
40) Comedy (কমেডি) – মিলনান্ত
41) Condolence(কনডোলেন্স) – সমবেদনা
42) Condemn(কনডেম) – নিন্দাকরা
43) Chase(চেজ) – তাড়াকরা
44) Consent (কনসেন্ট) – সুতি
45) Collapse (কলাপ্স) – ধ্বসেপড়া
46) Dynasty(ডিন্যাসটি)- রাজবংশ
47) Dogma (ডগমা) – মতবাদ
48) Divine(ডিভাইন) – স্বর্গীয়
49) Dowry(ডাউরি) – পন
50) Drench(ড্রেঞ্চ) – ভিজানো
51) Densorotinous(ডেন্সোরোটিনাস) – আক্কেল দাঁত
52) Dwell(ডোয়েল) – বাস করা
53) Dispute (ডিসপিউট) – ঝগড়া করা
54) Danger (ডেনজার) – বিপদ
55) Diversity (ডাইভারসিটি) – পার্থক্য
56) Damsel (ড্যামসেল) – অবিবাহিত মেয়ে
57) Damage (ড্যামেজ) – আঘাত
58) Dappled (ড্যাপেলড্) – নানা রঙে রঙিন
59) Delicious (ডেলিশিয়াস) – মজাদার
60) Defend (ডিফেন্ড) – আত্মরক্ষা করা
61) Delete (ডিলেট) – মুছে ফেলা
62) Destroy (ডিস্ট্রয়) – ধ্বংস করা
63) Dawn (ডন) – ভোর
64) Dwelling (ডোয়েলিং) – বাসগৃহ
65) Enviously (এনভিয়াসলি) – ঈর্ষান্বিতভাবে
66) Ephemeral (এফিমেরাল) – অবিনশ্বর
67) Eu**ch (ইউনাক) – খাজা
68) Exchange (এক্সচেন্জ) – বদল
69) Element (এলেমেন্ট) – উপাদান
70) Excavate (এক্সক্যাভেট) – খনন করা
71) Echo (ইকো) – প্রতিধ্বনি
72) Eligible (এলিজিবল) – নির্বাচনের যোগ্য
73) Entity (এনটিটি) – সত্তা
74) Erase (ইরেজ) – মুছে ফেলা
75) Epitaph (এপিট্যাফ) – স্মৃতিস্তম্ভের উপর ক্ষোদিত লিপি
76) Elect (ইলেক্ট) – বাছাই করা
77) Edible (এডিবল) – খাওয়ার যোগ্য
78) Embarrass (এমব্যারাস) – অপ্রিতীকর অবস্থা
79) Evoke (এভোক) – ধরে রাখা
80) Envy (ইনভে) – হিংসা
81) Fabric (ফ্যাবরিক) – কাপড়
82) Fin (ফিন) – মাছের ডানা
83) Flesh (ফ্লেশ) – মাংস
84) Famine (ফ্যামিন) – দূর্ভিক্ষ
85) Familiar (ফ্যামিলিয়ার) – চেনা
86) Flee (ফ্লি) – পালিয়ে যাওয়া
87) Float (ফ্লোট) – ভাসা
88) Fog (ফগ) – কুয়াশা
89) Fragment (ফ্র্যাগমেন্ট) – ভাঙ্গা অংশ
90) Fortune (ফরচ্নু) – ভাগ্য
91) Fury (ফিউরি) – ক্রোধ
92) Flicker (ফ্লিকার) – অসমভাবে জলন্ত
93) Garland (গারল্যান্ড) – ফুলের মালা
94) Gnat (ন্যাট) – কীট
95) Gruel (গ্রুয়েল) – ভাতের ফেন
96) Glamour (গামার) – সোন্দর্য
97) Gossip (গসিপ) – গল্প করা
98) Gnarled (নার্ল্ড) – বাঁকানো
99) Goblet (গবলেট) – হাতল ছাড়া বড় এক ধরনের গাস
100) Grotto (গ্রোটো) – গুহা
101) Gust (গাস্ট) – জোরে ধাক্কা
102) Gambler (গ্যামব্লার) – জুয়াড়ী
103) Generous (জেনেরাস) – দয়াবান
104) Garret (গ্যারেট) – চিলেকোঠা
105) Goldsmith (গোডস্মিথ) – স্বর্ণকার
106) Hawk (হক) – বাজপাখী
107) Hymn (হীম) – স্ত্রোতি
108) Helot (হিলট) – ক্রীতদাস
109) Hasten (হেসন) – তাড়াতাড়ি
110) Heinous (হেনাস) – ভয়ানক
111) Hail (হেইল) – বর্ষন
112) Hemisphere (হেমিস্ফেয়ার) – অর্ধগোলক
113) Harass (হ্যারেস) – বিরক্ত করা
114) Hornet (হর্নেট) – ভিমরুল
115) Hollow (হলোউ) – ফাঁপা
116) Hamper (হ্যমপার) – ক্ষতি
117) Harbor (হারবোর) – বন্দর
118) Haste (হেষ্ট) – দ্রুত
119) Hammock (হ্যামক) – এক ধরনের ঝুলন্ত বিছানা
120) Hue (হিউ) – রং
121) Harmony (হারমোনি) – একতান
122) Husky (হাসকি) – কর্কশ
123) Hysteria (হিসটেরিয়া) – উত্তেজনা
124) Hood (হুড) – সাপের ফনা
125) Heel (হিল) – গোড়ালি
126) Heir (এয়ার) – উত্তরাধিকারী
127) Hump (হাম্প) – কুজ
128) Horizon (হরিজন) – দিক চক্রবাল
129) Heaven (হ্যাভেন) – স্বর্গ
130) Hell (হেল) – নরক
131) Holiness (হলিনেস) – পবিত্রতা
132) Inspiration (ইনশপিরেশন) – প্রেরনা
133) Imitate (ইমিটেট) – অনুকরন করা
134) Idol (আইডল) – মূর্তি
135) Iguana (ইগুয়ানা) – এক ধরনের গেছো টিকটিকি
136) Immense (ইম্মেন্স) – বিরাট
137) Itch (ইচ) – চুলকানি
138) Ivy (আইভি) – এক ধরনের সবুজ পরগাছা
139) Intensely (ইনটেন্সলি) – তীব্রভাবে
140) Juvenile (জুভেনাইল) – অল্পবয়সী
141) Jot (জট) – তাড়াতাড়ি লেখা
142) Jockey (জোকি) – ঘোড়সওয়ার
143) Jaw (জও) – চোয়াল
144) K**b (নব) – হাতল
145) Knot (নট) – জট
146) Knock (নক) – টোকা দেওয়া
147) Kinsfolk (কিনসফোক) – আত্ত্বীয়
148) Lap (ল্যাপ) – কোল
149) Layer (লেয়ার) – স্তর
150) Larva (লার্ভা) – সদ্যজাত পোকামাকড়
151) Legend (লেজেন্ড) – পুরানো কাহিনী
152) Luminate(লুমিনেট) – আলো ছড়ানো
153) Limit (লিমিট) – সীমা
154) Livid (লিভিড) – নীলাভ রং
155) Lure (লিউর) – টোপ
156) Luxury (লাক্সারী) – অপ্রয়োজনীয় বিলাস দ্রব্য
157) Loyal (লয়াল) – বিশ্বাসী
158) Lynx (লিংক্স) – ব্যগ্রশ্রেনীর একধরনের পশু
160) Middleman (মিডলম্যান) – ঘটক
161) Monument (মনুমেন্ট) – মিনার
162) Meteor (মিটিওর) – উল্কা
163) Mansion (ম্যানশন) – বৃহদাকার বাড়ি
164) Mare (মেয়ার) – ঘোটকী
165) Meditation (মেডিটেশন) – ধ্যান
166) Mason (ম্যাশন) – রাজমিস্ত্রী
167) Molasses (মোলাসিস) – গুড়
168) Moustache (মোস্ট্যাচ) – গোঁফ
169) Mercy (মারসি) – দয়া
170) Modern (মর্ডান) – আধুনিক
171) Motive (মোটিভ) – কারন
172) Mute (মিউট) – শব্দহীনতা
173) Mutton (মাটন) – ভেড়ার মাংস
174) Mutter (মাটার) – আস্তে কথা বলা/ বিড়বিড় করা
175) Nod (নড) – মাথা নাড়ানো
176) Nook (নুক) – কোনা
177) Novel (নোভেল) – উপন্যাস
178) Notify (নোটিফাই) – জানানো
179) Noxious(নোক্সিয়াস) – ক্ষতিকর
180) Nocturnal (নকটারনাল) – নিশাচর
181) Native (নেটিভ) – নিজদেশীয়
182) Neglect (নেগলেক্ট) – অবহেলা করা
183) Nature (ন্যাচার) – প্রকৃতি
184) Naval (ন্যাভাল) – নাভি
185) Nostrils(নোসট্রিল্স) – নাকের ছিদ্র
186) Novelist(নভেলিষ্ট) – ঔপন্যাসিক
187) Oath(ওথ) – শপথ
188) Oasis(ওয়াসিস) – মরুদ্যান
189) Odour (ওডোর) – গন্ধ
190) Optimist (অপটিমিষ্ট) – আশাবাদি
191) Oral (ওরাল) – মৌখিক
192) Overthrow(ওভারথ্রো) – পরাজিত করা
193) Octagon(ওক্টাগন) – আট বাহু বিশিষ্ট আক…তি
194) Provoke (প্রোভোক) – কুপিত
195) Presage (প্রিসেজ) – পূর্বাভাস দেয়া
196) Petal (পেটাল) – ফুলের পাপড়ি
197) Purchase (পারচেস) – কেনা কাটা
198) Purification (পিউরিফিকেশন) – শুদ্ধি করণ
199) Palate(প্যালেট) – তাল
200) Pore (পেয়ার) – লোমকূপ
201) Pus (পাস) – পুঁজ
202) Pleader (পিডার) – উকিল
203) Plan (প্ল্যান) – পরিকল্পনা
204) Phantom (ফ্যান্টম) – ছায়ামূর্তি
205) Praise (প্রেইস) – প্রশংসা করা
206) Pseudo (সিউডো) – ছদ্ম
207) Partake (পারটেক) – অংশ নেয়া
208) Plait (প্লেইট) – চুলের বেণী
209) Philosopher (ফিলোসোফার) – দার্শনিক
210) Portrait (পোট্রেইট) – ছবি
211) Precious (প্রেশিয়াস) – মূল্যবান
212) Petrify (পেটরিফাই) – পাথরে পরিণত করা
213) Purity(পিউরিটি) – পবিত্রতা
214) Qualm (কুয়াম) – নিজ সম্পর্কে সন্দেহ
215) Quote (কুয়োট) – বর্ণনা করা
216) Quench (কুয়েঞ্চ) – পিপাসা মেটানো
217) Quicksand (কুয়িকস্যান্ড) – চোরাবালি
218) Quixotic (কুইকসোটিক) – উঞগ¢ট
219) Quit (কুইট) – ত্যাগ করা
220) Quotient (কোশেন্ট) – ভাগফল
221) Raiment (রেমেন্ট) – পরিচ্ছদ
222) Raft(র্যাফট) – নৌকা
223) Render (রেন্ডার) – সমার্পন করা
224) Remedy (রেমেডি) – প্রতিকারক
225) Rouge (রোউগ) – শয়তান
226) Risky (রিস্কি) – ঝুঁকিপূর্ণ
227) Row (রোউ) – নৌকা চালান
228) Rapid (র্যাপিড) – দ্রুত
229) Radiate (রেডিয়েট) – আলো ছড়ানো
230) Rage (রেইজ) – রাগ
231) Realm (রিয়েল্ম) – জায়গা
232) Relax (রিল্যাক্স) – আরাম করা
233) Remove (রিমুভ) – সরানো
234) Rhapsody (র্যাপসোডি) – সুর
235) Rumour (রিউমার) – গুজব
236) Roam (রোম) – ঘুরে বেড়ানো
237) Ribbon (রিবন) – ফিতা
238) Rib (রিব) – পাজর
239) Sheepish (শিপিশ) – ভিতু
240) Slay (স্লেই) – হত্যাকারী
241) Sociable (সোসিয়েবল) – মিশুক
242) Solemn (সোলেম) – গম্ভীর
243) Suckle (সাকেল) – স্তন্য পান করানো
244) Swell (সয়েল) – স্ফীত হওয়া
245) Slink (স্লিঙ্ক) – সরে পড়া
246) Stride (স্ট্রাইড) – লম্বা পা ফেলে চলা
247) Shrub (শ্রাব) – গুল্ম
248) Severe (সীভিয়র) – প্রখর
249) Serpent (সার্পেন্ট) – সাপ
250) Solicitude (সলিসিটিউড) – উদ্বেগ
251) Solitary (সলিটারি) – নির্জন
252) Shallow (শ্যালও) – অগভীর
253) Starve (স্টার্ভ) – উপবাস করা
254) Sore (সোর) – ব্রণ
255) Saffron (স্যাফরন) – জাফরাণ
256) Sigh (শাই) – দীর্ঘ শ্বাস ফেলা
257) Spice (স্পাইস) – মসলা
258) Sieve (সীভ) – চালুনি
259) Sight (সাইট) – দৃশ্য
260) Slaughter (স্লটার) – জবাই করা
261) Shrine (শ্রিন) – পবিত্র কোন স্থান
262) Stale (স্টেল) – বাসি
263) Stink (স্টিংক) – দূর্গন্ধ ছড়ানো
264) Seethe (সিথ) – সিদ্ধ হতে থাকা
265) Savage (স্যাভেজ) – বণ্য
266) Sapphire (স্যাফায়ার) – নীলা পাথর
267) Scent (সেন্ট) – গন্ধ
268) Scrub (স্ক্রাব) – ঘষে ঘষে মুছা
269) Sanctuary (স্যাংকচুয়েরী) – পবিত্র স্হান
270) Shadow (শ্যাডো) – ছায়া
271) Shiver (শিভার) – কাঁপা
272) Solid (সলিড) – কঠিন
273) Sphere (স্ফেয়ার) – গোলক
274) Sojourn (সোজান) – প্রবাসবাস করা
275) Suspense (সাসপেন্স) – দুশ্চিন্তা
276) Syrup (সিরাপ) – ফলের রস
277) Sombre (সোম্বার) – শোকঘন
278) Twilight (টুইলাইট) – গোধুলি
279) Thrive (থ্রাইভ) – সতেজ হয়ে ওঠা
280) Trim (ট্রিম) – সাজানো
281) Trivial (ট্রিভিয়াল) – অধম
282) Troublesome (ট্রাবলসাম) – ঝামেলাকর
283) Twinkle (টুইঙ্কেল) – ঝিকমিক করা
284) Trio (ট্রাইও) – শিক্ষানবীশ
285) Tolarate (টোলারেট) – সহ্য করা
286) Talent (ট্যালেন্ট) – প্রতিভা
287) Twig (টুইগ) – গাছের ডাল
288) Twist (টুইস্ট) – বাঁকানো
289) Trash (ট্র্যাশ) – আবর্জনা
290) Tomb (টম) – কবর
291) Terminate (টার্মিনেট) – ধবংস করা
292) Tatter (ট্যাটার) – নষ্ট হয়ে যাওয়া
293) Triumph (ট্রায়াম্প) – বিজয়ী
294) Turban (টারবান) – পাগড়ি
295) Udder (আডার) – পশুর স্তন
296) Ultra (আলট্রা) – অতি
297) Utter (আটার) – উচ্চারন
298) Unworthy (আনওর্দি) – অযোগ্য
299) Ultimate (আলটিমেট) – শেষ
300) Ulcer (আলসার) – ক্ষত
301) Vague (ভেগ) – অস্পষ্ট
302) Valid (ভ্যালিড) – গহণযোগ্য
303) Vessel (ভেসেল) – পাত্র
304) Vehicle (ভিহিকল) – যান
305) Vanity (ভ্যানিটি) – মিথ্যাগর্ব
306) Value (ভ্যালু) – মূল্য
307) Voyage (ভয়েজ) – ভ্রমণ
308) Vulture (ভালচার) – শকুন
309) Weave (উইভ) – বোনা
310) Wring (রিং) – মোচড়ানো
311) Widow (উইডোউ) – বিধবা
312) Wander (ওয়ান্ডার) – উদ্দেশ্যহীণভাবে ঘোরা
313) Wig (উইগ) – পরচুলা
314) Whirl (উইর্ল) – ঘুরা
315) Woe (ঔ) – দুঃখ
316) Wrist(রিষ্ট) – কব্জি
317) Wry (রাই) – বক্র
318) Xenophobia (জেনোফোবিয়া) – বিদেশীদের প্রতি ঘৃণা
319) Xylophone (জাইলোফোন) – এক ধরনের বাদ্যযন্ত্র
320) Xanthic (জ্যানথিক) – পিতবর্ণ
321) Xylography (জাইলোগ্র্যাফি)- কাঠে খোদাই করা বিদ্যা
322) Yawn (এয়ান) – হই তোলা
323) Yarn ইয়ার্ন) – সুতা
324) Yolk (ইয়োক) – ডিমের কুসুম
325) Yelp (ইয়েলপ) – চিৎকার করা
326) Zodiac (জোডিয়াক) – রাশিচক্র
327) Zoom (জুম) – অত্যন্ত দ্রত বেগে চলা
328) Zeal (জিয়েল) – অগ্রহ
329) Zig-Zag (জিগ জাগ) – আঁকাবাঁকা
330) Zest (জেস্ট) – উৎসাহ
331) Zoologist জিউলোজিস্ট) – প্রাণীতত্ত্ববিদ

ভালো লাগলে কমেন্ড করে শেয়ার করুন ......

Photos from ঢাকাস্থ কবিরহাট উপজেলা স্টুডেন্ট ফোরাম's post 30/11/2015
08/11/2015

নোয়াখালী বিভাগ হলে সুবিধাসমুহ---
১) নোয়াখালীতে বিসিএস পরীক্ষার
সেন্টার হবে।
২) বাংলাদেশ ব্যাংক এর বিভাগীয় অফিস
হবে।
৩) আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট হবে।
৪) আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হবে।
৫) নোয়াখালীর হাতিয়ায় সমুদ্র বন্দর হবে।
৬) ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হবে।
৭) নোয়াখালী - ঢাকা চার লেনের সড়ক
হবে।
৮) নোয়াখালী সিটি কর্পোরেশন হবে।
৯) নোয়াখালীতে সরকারি ক্যাডেট কলেজ
স্থাপন হবে।
১০) নোয়াখালীতে সরকারি মেরিন
একাডেমী স্থাপন হবে।
১১) নিঝুমদ্বিপ সেন্ট মারটিন এর মতো
পর্যটন স্পট হবে।
১২) সরকারের সকল বিভাগীয় দপ্তর
নোয়াখালীতে স্থাপিত হবে এবং এখানে
অনেক বিনিয়োগ হবে। শিল্প কলকারখানা
হবে ও কর্মসংস্থানের অবারিত সুযোগ
সৃষ্টি হবে, আরও অনেক অবকাঠামোগত
উন্নয়ন হবে।
১৩) নোয়াখালীতে ব্রিটিশ ভিসা অফিস
এবং ভারতীয় ভিসা অফিস সহ আরও
অন্যান্য দেশের বিভাগীয় ভিসা অফিস
খুলবে।
১৪) নোয়াখালী বিভাগ হলে এক সময়
নোয়াখালী প্রদেশ হবে তখন
নোয়াখালীতে প্রাদেশিক হাইকোর্ট
স্থাপিত হবে। নোয়াখালী বিভাগ হলে এই
অঞ্চল এক হাজার বছর এগিয়ে যাবে।
সুতরাং আসুন নোয়াখালী বিভাগ
বাস্তবায়নের দাবীতে দল, মত,
নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে
মানব বন্ধন গড়ে তুলি যৌক্তিকভাবে। যে
যেখানে আছেন ভাই, নোয়াখালী বিভাগ
চাই। কে-এক-মত?? f

Photos 07/11/2015
31/10/2015

আগামীকাল যে সকল শিক্ষার্থী ভাই-বোনেরা জেএসসি অথবা জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের সকলের জন্য দোয়া ও শুভ কামনা করছি যাতে ভালভাবে পরীক্ষা দিতে পারো। আগামীর বাংলাদেশকে দুর্নীতি মুক্ত, দারিদ্র বিমোচন, শিক্ষার হার বৃদ্ধি এবং সুন্দর পরিবেশ সৃষ্টিতে তোমাদের সকলের মেধা ও যোগ্যতার অতি প্রয়োজন। তাই আমরা আশা করি আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে তোমাদের চেষ্টা অব্যাহত থাকবে ইনশা আল্লাহ ।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Dhaka
1215