Jagannath University Mathematics Club

Jagannath University Mathematics Club Exploring the beauty of mathematics beyond the classroom, inspiring minds and building a community.

গণিত বিভাগের শিক্ষার্থী নেয়ামতুল্লাহর ওপর নৃশংস হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিবৃতিতারিখ: ৮ আগস্ট, ২০২৬ (শনিবার)গত ...
08/08/2026

গণিত বিভাগের শিক্ষার্থী নেয়ামতুল্লাহর ওপর নৃশংস হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিবৃতি

তারিখ: ৮ আগস্ট, ২০২৬ (শনিবার)

গত মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১৯তম আবর্তনের শিক্ষার্থী নেয়ামতুল্লাহ শোয়াইব নৃশংস হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পরও হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার ওপর পুনরায় হামলা চালানো হয়। এ বর্বরোচিত হামলায় তার চোয়াল ভেঙে যায় এবং তাকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকতে হয়। গত বুধবার তার চোয়ালে জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

চিকিৎসকদের মতে, তার চোয়ালের ভেতরে স্টিলের প্লেট স্থাপন করা হয়েছে যা পরবর্তীতে পুনরায় অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করতে হবে। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না এবং কথা বললে রক্তক্ষরণের আশঙ্কা রয়েছে। আগামী কয়েক মাস তাকে কঠোর খাদ্যনিয়ম মেনে চলতে হবে এবং নিয়মিত চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে।

নেয়ামতুল্লাহ গণিত বিভাগের একজন নিয়মিত, শান্ত ও ভদ্র স্বভাবের শিক্ষার্থী। তার বিরুদ্ধে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতায় জড়িত থাকার অভিযোগ আমাদের জানা নেই। এমন একজন শিক্ষার্থীর ওপর প্রকাশ্যে এ ধরনের নৃশংস হামলা অত্যন্ত উদ্বেগজনক। আরও উদ্বেগের বিষয় হলো, হাসপাতালে চিকিৎসাধীন একজন আহত শিক্ষার্থীর ওপরও হামলা চালানো হয়েছে। এটি শুধু একজন শিক্ষার্থীর নিরাপত্তার প্রশ্ন নয়; বরং বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের মতো স্থানে নিরাপত্তা, মানবিকতা এবং আইনের শাসন নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে।

চিকিৎসাধীন অবস্থায়ও একজন শিক্ষার্থীর এ ধরনের নিরাপত্তাহীনতা নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা প্রত্যাশা করি প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে এবং বিচার নিশ্চিত করবে। পাশাপাশি ক্যাম্পাসে আর কোনো শিক্ষার্থী যেন এ ধরনের বর্বরোচিত হামলার শিকার না হয়, তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

জগন্নাথ ইউনিভার্সিটি ম্যাথমেটিক্স ক্লাব
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৯ম বার্ষিক এ্যাথলেটিকস প্রতিযোগিতা–২০২৬ এ গণিত বিভাগের গৌরবময় অর্জন🏅গণিত বিভাগের ১৬ ব্যাচের স্মিতা...
22/04/2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৯ম বার্ষিক এ্যাথলেটিকস প্রতিযোগিতা–২০২৬ এ গণিত বিভাগের গৌরবময় অর্জন🏅
গণিত বিভাগের ১৬ ব্যাচের স্মিতা জেরিন এবং ১৭ ব্যাচের খাদিজা আক্তার তাদের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে বিভাগের জন্য গৌরব বয়ে এনেছেন।
অভিনন্দন স্মিতা জেরিন 💐
হাই জাম্পে ১ম স্থান অর্জনের পাশাপাশি ট্রিপল জাম্পে ৩য় স্থান অর্জন করেছেন।
অভিনন্দন খাদিজা আক্তার 💐
বর্শা নিক্ষেপে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ২য় স্থান অর্জন করেছেন।
আমাদের সার্বিক দিকনির্দেশনার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই অধ্যাপক ড. বিষ্ণু পদ ঘোষ স্যারকে, আহ্বায়ক, ক্রীড়া উপ-কমিটি (এ্যাথলেটিকস), জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

আমরা গণিত ক্লাব তাদের এই গৌরবময় অর্জনে গর্বিত এবং এত সুন্দর আয়োজনের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্রীড়া কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যাথমেটিক্স ক্লাবের পক্ষ থেকে আমাদের প্রিয় সদস্য শুভজিৎ বিশ্বাস-কে আন্তরিক অভিনন্দন জানাই, যিনি...
12/04/2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যাথমেটিক্স ক্লাবের পক্ষ থেকে আমাদের প্রিয় সদস্য শুভজিৎ বিশ্বাস-কে আন্তরিক অভিনন্দন জানাই, যিনি Jagannath University IT Society কতৃক আয়োজিত itSpeakathon v1.0-এ 2nd Runner-Up হওয়ার গৌরব অর্জন করেছেন।

এই প্রতিযোগিতায় অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে নিজের মেধা, আত্মবিশ্বাস ও দক্ষতার মাধ্যমে এই সাফল্য অর্জন করা নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয়।

তোমার এই অর্জন আমাদের ক্লাবের জন্য গর্বের এবং অন্যদের জন্য অনুপ্রেরণার। আমরা তোমার ভবিষ্যতের আরও বড় সাফল্য কামনা করি।

এভাবেই এগিয়ে যাও—আমরা সবসময় আপনার পাশে আছি।

— জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যাথমেটিক্স ক্লাব

The Chess Tournament, organized by the Amaze Consortium  in collaboration with Jagannath University Mathematics Club as ...
04/04/2026

The Chess Tournament, organized by the Amaze Consortium in collaboration with Jagannath University Mathematics Club as the organizing partner and supported by the Bangladesh Chess Federation as the equipment partner, has been an incredible experience for all of us.

This event was not just a competition, but a platform for strategic thinking, engagement, and meaningful collaboration. It provided our club with a valuable opportunity to work alongside esteemed partners, enhance our organizational capacity, and create a vibrant intellectual environment on campus.

We are truly grateful for the support and cooperation of all partners, participants, and volunteers who made this event successful.

Looking forward to organizing more such impactful events in the future. ♟️✨

প্রেস বিজ্ঞপ্তি : শিক্ষকের প্রতি ন্যাক্কারজনক আচরণের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদসম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্য...
18/03/2026

প্রেস বিজ্ঞপ্তি : শিক্ষকের প্রতি ন্যাক্কারজনক আচরণের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ

সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণিত বিভাগের সম্মানিত অধ্যাপক ও বিএনসিসির প্লাটুন কমান্ডার ড. আবু হানিফ স্যারের সাথে সংঘটিত ন্যাক্কারজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যাথমেটিক্স ক্লাব গভীর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

শিক্ষকদের প্রতি এমন অশোভন আচরণ, হেনস্তা ও জবরদস্তিমূলক কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষাবান্ধব পরিবেশ ও শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। একজন শিক্ষক শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি জ্ঞানচর্চা ও নৈতিকতার প্রতীক—তাঁদের প্রতি এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি যে, ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

একইসাথে, আমরা সকল শিক্ষার্থীকে সংযম, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানাই, যাতে আমাদের প্রিয় ক্যাম্পাসে একটি নিরাপদ ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করা যায়।

ধন্যবাদান্তে,
সিফাত ফয়সাল
সভাপতি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যাথমেটিক্স ক্লাব

📢 Call for Batch Representatives (BR)Career & Research Wing | Jagannath University Mathematics ClubAre you passionate ab...
30/01/2026

📢 Call for Batch Representatives (BR)
Career & Research Wing | Jagannath University Mathematics Club

Are you passionate about mathematics, research, and academic growth?Do you want to contribute beyond the classroom and help your batch connect with career guidance, research opportunities, and academic excellence?
The Career & Research Wing of Jagannath University Mathematics Club is inviting applications for Batch Representatives (BR) from dedicated and motivated students.

🔑 Key Responsibilities:
✔ Act as a communication bridge between the Wing and your batch
✔ Share information on research opportunities, seminars, workshops, and career sessions
✔ Encourage batchmates to participate in academic and research-based activities
✔ Collect feedback, interests, and concerns from the batch
✔ Assist in organizing events related to research, higher studies, and career development

🎯 Why Become a BR?
⭐ Hands-on leadership and organizational experience
⭐ Direct involvement in research and career-oriented initiatives
⭐ Opportunity to work closely with seniors, mentors, and faculty
⭐ Certificate & recognition from JnU Mathematics Club
⭐ Strong addition to your CV for higher studies, scholarships, and jobs.

If you are responsible, communicative, and genuinely interested in research and career development, this is your chance to lead with impact.

📝 Apply via the Google Form:
👉https://forms.gle/FKpXMeYbeTbwXiTg9

⏳ Deadline: 7th February, 2026

📈 Empower your batch. Elevate academic culture. Build your future with us.

আন্তঃবিভাগ ফুটবল টূর্নামেন্ট এর আজকের খেলায়মার্কেটিং বিভাগ কে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো গনিত বিভাগ।গনিত ১ - ম...
29/01/2026

আন্তঃবিভাগ ফুটবল টূর্নামেন্ট এর আজকের খেলায়
মার্কেটিং বিভাগ কে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো গনিত বিভাগ।
গনিত ১ - মার্কেটিং ০
অভিনন্দন আবারও গনিত একাদশকে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল টূর্নামেন্টের আজকের খেলায় পদার্থবিজ্ঞান ও গনিত বিভাগের খেলায়গনিত ১-০ তে বিজয়ী🔥Mat...
26/01/2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল টূর্নামেন্টের আজকের খেলায় পদার্থবিজ্ঞান ও গনিত বিভাগের খেলায়
গনিত ১-০ তে বিজয়ী🔥
Mathematics Club থেকে অভিনন্দন গনিত একাদশ কে।

Address

Department Of Mathematics, Jagannath University, Chittaranjan Avenue
Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 15:00
Tuesday 09:00 - 15:00
Wednesday 09:00 - 15:00
Thursday 09:00 - 15:00
Sunday 09:00 - 15:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jagannath University Mathematics Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share