07/09/2026
শিক্ষার চূড়ান্ত লক্ষ্য হলো আত্মোপলব্ধি ও নম্রতা। বিদ্যা যত বাড়ে, মানুষ তত বিনয়ী হয়—ঠিক যেমন ফলপ্রসূ গাছ মাটির দিকে নুয়ে থাকে। কিন্তু ডিগ্রি অর্জনের পর যারা অন্যকে হেয় করেন, তারা বিদ্যান হলেও প্রকৃত অর্থে শিক্ষিত হতে পারেননি।
মানুষকে সম্মান করা, কারো দুর্বলতাকে সুযোগ হিসেবে না দেখে সহানুভূতি দেখানোই একজন প্রকৃত মার্জিত মানুষের লক্ষণ। বাহ্যিকভাবে বিশাল ডিগ্রির অধিকারী হলেও, অন্যকে তুচ্ছ করার অভ্যাস আসলে সেই ব্যক্তির মানসিক দৈন্য ও ভেতরের একধরনের হীনমন্যতাকেই প্রকাশ করে।
মানুষের ডিগ্রি দেখে হয়তো সাময়িক কৌতূহল বা ভয় তৈরি হতে পারে, কিন্তু অন্তর থেকে শ্রদ্ধা কখনো আসে না। সমাজ বা মানুষ শেষ পর্যন্ত মনে রাখে না কারো ঝুলিতে কয়টি সার্টিফিকেট ছিল; মানুষ মনে রাখে কার আচরণ কতটা সুন্দর এবং দয়ালু ছিল।
কাগজের ডিগ্রি দিয়ে মানুষকে প্রভাবিত করা গেলেও, প্রকৃত মানুষের মর্যাদা ও ভালোবাসা পাওয়ার জন্য প্রয়োজন একটি বিনয়ী ও উদার হৃদয়..!