গত ১০ দিন ধরে Measles (হাম) Isolation ward এ ডিউটি চলছে।প্রতিদিন শতশত বাচ্চা আসে হাম নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে। বাচ্চার বাবা, মায়েরা এখন অতিরিক্ত সচেতন। বাচ্চার ভর্তি না লাগলেও বারবার আমাদের রিকোয়েস্ট করতে থাকেন ভর্তি নেয়ার জন্য। আমরা ৩০/৪০ মিনিট বুঝানোর পরও মাঝে মাঝে ব্যর্থ হই।যতই বুঝানো হোক এই বাচ্চার বাসায় চিকিৎসা সম্ভব এটা ওনারা মানতেই চান না।কারণ হাম হলেই যে সব বাচ্চাকে হাসপাতালে রেখে চিকিৎসা করাতে হবে এমনটা নয়।অথচ এই সচেতনতাটুকু যদি বাচ্চার টিকা দেয়ার সময় থাকতো তাহলে হয়তো এই অবস্থার সৃষ্টি হতো না আজকে। আক্রান্ত হওয়া বেশিরভাগ শিশুর হিস্ট্রি নিলে দেখা যায় এদের কখনো টিকা দেয়া হইনি বা যাদের দেয়া হয়েছে তাদের হয়তো সময়মতো সবগুলো দেয়া হইনি।
আমরা সচেতন হই ঠিকই কিন্তু সঠিক সময়ে হই না কখনো.......
ডা.রবি
Dr-Robi-MBBS
MBBS (DU), at International medical College & Hospital
CMU, ULTRA
19/04/2026
06/07/2025
Pleural Fluid Aspiration ✅
08/06/2025
গরু বা ছাগলের পায়ার মধ্যে ক্যালসিয়াম থাকে বলে একটা খুব খুব বড় ভুল ধারণা আছে আমাদের।
মূলত হাড়ের যে অংশটা আমরা ফেলে দেই, শক্ত, সাদা অংশ, ওটা ক্যালসিয়ামের লবণ দিয়ে তৈরি। আর যে জিনিসটা আমরা নেহারিতে খাই, সে জিনিসটা পুরোটাই চর্বি। ওতে ক্যালসিয়ামের ছিঁটেফোঁটাও নেই। থাকলেও খুবই অল্প। এতে অন্যান্য নিউট্রিয়েন্ট, ভিটামিন আছে কিন্ত চর্বির তুলনায় নগণ্য।
তাই ক্যালসিয়ামের দোহাই দিয়ে বয়স্ক মানুষ বিশেষত দাদু,নানুদের নেহারি বেশি খাওয়া একদমই উচিৎ নয়। শুধু বয়স্ক ব্যক্তিগণ নন, আমাদেরও উচিত এই চর্বি খেতে সতর্কতা অবলম্বন করা।
পায়া খেলে ক্যালিসিয়ামের অভাব তো পূরণ হয়ই না বরং হৃদরোগের ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় বয়স্কদের।
রবি....
আইএমসি..
17/05/2025
Intern Induction Programme & Oath taking ceremony .. 💝😊
11/05/2025
এই গরমে শরীর ঠান্ডা রাখার সহজ উপায় — শশা খান!
৪0ডিগ্রী গরমে যখন চারপাশ হাঁসফাঁস করছে, তখন শরীরকে ঠান্ডা রাখতে দরকার পানি ও ঠান্ডা খাবার।
শশা এমন এক সবজি, যা ৯৫% পানি দিয়ে ভরা।
শরীরের তাপমাত্রা কমায়, ডিহাইড্রেশন রোধ করে আর হজমে সাহায্য করে।
যতটা সম্ভব গাছের টাটকা শশা খান — রাসায়নিকমুক্ত সবজি শরীরের জন্য ভালো।
সতর্ক থাকুন, সুস্থ থাকুন। গরমে নিজের যত্ন নিন।
06/05/2025
fresh beginnings new life welcome baby
Click here to claim your Sponsored Listing.