12/06/2026
Hongdian 1850 birch forest fountain pen
Hongdian একটি চাইনিজ ব্র্যান্ড। তবে ফাউন্টেন পেন এর কাতারে এটা বেশ জনপ্রিয় একটা ব্র্যান্ড। এর নির্মাতা প্রতিষ্ঠান হলো Zhejiang Lishui Chuanren Pen Co., Ltd., যা ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এরা শুধু ফাউন্টেন পেনই বানায় না সাথে বলপেন, নিব সহ আরও নানান ধরনের প্রোডাক্ট বানিয়ে থাকে।
এবার আসি আমার পেনটার কথায়। 1850 দিয়ে নাহয় বুঝলাম মডেল। কিন্তু birch forest আবার কি? আসেন আপনাদেরকে এটার সাথে পরিচয় করিয়ে দেই।
Birch (বার্চ) হলো এক ধরনের গাছ। বার্চ গাছের সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হলো এর সাদা বা হালকা রঙের ছাল (bark), যা দূর থেকেও সহজে চেনা যায়। এটি সাধারণত ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়ার ঠান্ডা অঞ্চলে জন্মায়।
Hongdian 1850 Birch Forest নামটি এসেছে এই গাছ থেকে। পেন এর গায়ে যে খাঁজকাটা (textured) নকশা দেখা যায়, তা বার্চ গাছের ছালের মতো দেখতে বলে এই নাম দেওয়া হয়েছে।
1850 এর মধ্যে black forest মডেল টি অনেক বেশি জনপ্রিয়। এমনকি hongdian এর সবচেয়ে জনপ্রিয় মডেল মনে হয় এই 1850 black forest।
1850 কলমটি নিয়ে যদি প্রথমে কিছু বলতে হয় তবে টা হবে এর লুক। কলমটি আর ১০ টি সাধারণ কলমের মতো মেটাল এর তৈরি হলেও হাতে নিলেই কলমটির প্রতিটি জায়গায় প্রিমিয়াম এর ছোঁয়া পাওয়া যায়। matte finish বডি ডিজাইন। বডির ক্যাপ এ সুন্দর hongdian লোগো, বডির উপরে একটা আলাদা টেক্সচার যা একটু ক্রিম কালার করা, স্ন্যাপ ক্যাপ সবমিলিয়ে এক কথায় অসাধারণ। কলমটির নিবটি stainless steel এর তৈরি , নিবেও রয়েছে hongdian এর লোগো । এই নিব দিয়ে লেখার সময় যেন এক ভিন্ন অনুভূতিই প্রকাশ পায়। কলমটি এসেছে converter এর সাথে তবে চাইলে কার্ট্রিজও ব্যবহার করা যায় । ওজনে খুব একটা ভারী না হওয়ায় দীর্ঘক্ষণ ব্যবহারে অস্বস্তি হয়না বরং তা আরও বেশিক্ষণ লেখার অনুভূতি জাগায়।
"কলমটি নিয়ে আমার অভিজ্ঞতা না বললেই নয়। গত রমজানে আমি কলমটি কিনেছি। এটার যে ব্ল্যাক কালারটা আছে সেটা দেখতে আরও প্রিমিয়াম হলেও রং উঠার ভয়ে আমি এই বার্চ কালারটা কিনি। কলমটি EF,F নিবে পাওয়া যায়। তবে আমি Ef নিব টি কিনেছিলাম। Ef নিব টি আমার কাছে একটু বেশি খসখসে লেগেছে বিধায় পরবর্তীতে আমি hongdian M2 এর F নিব আলাদা ভাবে লাগিয়েছি। তারপর থেকে কলমটি দিয়ে লেখার অভিজ্ঞতাই বদলে গেলো। আমার লেখার অভিজ্ঞতায় অন্যতম স্মুথ F নিব ছিল এটা। কলমটির গ্রিপে তেমন কোনো টেক্সচার না থাকায় এবং গ্রিপটি চিকন হওয়ায় বেশিক্ষণ ধরে লিখতে আমার কাছে একটু অস্বস্তি লেগেছে। যা সময়ের সাথে সাথে সেই অনুভূতি দূরও হয়েছে। f নিবটি একটু wet হওয়াতে লিখার পরে শুকানোর জন্য একটু সময় দিতে হয়। এটা আমাকে মাঝে মাঝে ঝামেলাতেই ফেলে।"
পরিশেষে বলতে হয় ১৫০০-২০০০ টাকা বাজেটে যদি কেউ jinhao বাদে অন্য কোনো চাইনিজ ব্র্যান্ড এর পেন ব্যবহার করতে চান, যার লুক নিজস্ব হতে হবে, মেটালের হতে হবে, সবকিছু একদম নিখুঁত হতে হবে তবে এই কলমটি অবশ্যই wishlist এ রাখতে পারেন। কলমটি সেই পছন্দের তালিকায় থাকার যোগ্য।
কেউ যদি এই কলমটি ব্যবহার করে থাকেন তবে আপনার অভিজ্ঞতাও আমাকে জানাবেন। আর এই পেন নিয়ে অন্য কিছু জানতে চাইলেও কমেন্ট করতে ভুলবেন না।