23/07/2026
চাকরিতে ঢোকার পর বস কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে না—"আপনি Excel-এর কতগুলো Formula মুখস্থ জানেন?”
বরং হঠাৎ একটি Excel File দিয়ে বলবে—
১. “এই হিসাবটা একটু করে দিন।”
তখন আপনাকে SUM, AVERAGE, COUNT, MAX, MIN-এর মতো Basic Formula ব্যবহার করে দ্রুত ও নির্ভুল হিসাব করতে জানতে হবে।
২. “এই Data থেকে শুধু প্রয়োজনীয় তথ্যগুলো বের করে দিন।”
হাজার হাজার Row-এর Data থেকে নির্দিষ্ট Employee, Product, Date বা Department বের করতে Sort, Filter ও Advanced Filter-এর ব্যবহার জানতে হবে।
৩. “দুইটা List মিলিয়ে দেখেন তো।”
এক Sheet-এর Employee ID, Product Code বা Customer তথ্য অন্য Sheet-এর সঙ্গে মিলিয়ে তথ্য বের করতে VLOOKUP, XLOOKUP বা INDEX-MATCH কাজে লাগতে পারে।
৪. “Duplicate Dataগুলো সরিয়ে দিন।”
একই Customer, Mobile Number, ID বা Record একাধিকবার থাকলে Find Duplicate, Conditional Formatting এবং Remove Duplicates ব্যবহার করতে জানতে হবে।
৫. “মাসিক Reportটা তৈরি করে দিন।”
Raw Data থেকে Department-wise, Product-wise বা Month-wise Summary Report বানাতে SUMIFS, COUNTIFS এবং PivotTable-এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৬. “কাদের Target পূরণ হয়েছে, বের করেন।”
Sales Target, Attendance, Result বা Performance অনুযায়ী Pass/Fail, Achieved/Not Achieved বের করতে IF, AND, OR-এর মতো Logical Function দরকার হবে।
৭. “এই Dataটা একটু পরিষ্কার করে দিন।”
অগোছালো নাম, Extra Space, ভুল Format বা এক Cell-এ থাকা Data ঠিক করতে TRIM, CLEAN, Text to Columns, Flash Fill এবং Find & Replace জানতে হবে।
৮. “একটা সুন্দর Chart বানিয়ে Presentation-এর জন্য দেন।”
শুধু Table দিলেই সবসময় হবে না। Data-কে সহজে বোঝাতে Column, Bar, Line বা Pie Chart তৈরি এবং সঠিক Chart নির্বাচন করতে জানতে হবে।
৯. “Reportটা এমনভাবে বানান, নতুন Data দিলেই Update হবে।”
বারবার Manual কাজ না করে Excel Table, PivotTable, Formula এবং প্রয়োজনে Power Query ব্যবহার করে Dynamic ও Update-friendly Report তৈরি করতে জানতে হবে।
১০. “Final Reportটা আজকেই পাঠাতে হবে।”
এখানেই আপনার আসল দক্ষতার পরীক্ষা। Formula ঠিক আছে কি না, Error আছে কি না, Formatting ঠিক আছে কি না—সব যাচাই করে একটি Clean, Professional এবং Print-ready Report তৈরি করতে হবে।
আমার এক্সেল ওয়ার্ড ও পাওয়ার পয়েন্ট পেইড কোর্স সম্পর্কে জানতে WhatsApp 01675-060274