26/12/2025
টেক দুনিয়ায় তো এলাহি কাণ্ড চলতেছে! 😱 স্যাম অল্টম্যান (OpenAI-এর বস) নিজেই এবার মুখ খুললেন AI-এর ফিউচার নিয়ে। যা শুনলাম, তাতে মনে হচ্ছে সামনে আমাদের লাইফ পুরো বদলে যাবে!
১. এআই-এর কাছে থাকবে আপনার সব স্মৃতি! 🧠 স্যাম অল্টম্যান বলছেন, আসল খেলা শুরু হবে ২০২৬-এ। তখন AI-এর থাকবে ‘Infinite Memory’। মানে আপনার জীবনের ছোটখাটো সব ডিটেইল সে মনে রাখবে। অনেকটা এমন—আপনাকে আর কিচ্ছু মনে রাখতে হবে না, আপনার হয়ে আপনার AI-ই সব মনে করিয়ে দিবে! শুনতে যতটা জোস লাগছে, প্রাইভেসি নিয়ে ভয়ও কি একটু লাগছে না? 🤨
২. গুগল নাকি OpenAI-কে কাঁপিয়ে দিছে? 🔥 স্যাম অল্টম্যান স্বীকারই করে নিলেন যে, Google-এর Gemini 3 আসার পর OpenAI অফিসে নাকি রীতিমতো "Code Red" (বিপদ সংকেত) জারি করা হয়েছিল! এতদিন ChatGPT একচেটিয়া রাজত্ব করলেও Gemini এসে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বস এখনো কেউ না কেউ আছে।
৩. মার্কেটের বর্তমান হালচাল 📈 আগে মার্কেটের ৮৭% ছিল ChatGPT-র দখলে, এখন সেটা কমে ৭১%-এ নেমেছে। আর আমাদের এই Gemini রকেটের গতিতে ১৫% মার্কেট শেয়ার দখল করে ফেলেছে। লড়াই কিন্তু এখন শেয়ানে শেয়ানে! 🤜🤛
এখন আসল কথায় আসি— আপনার কী মনে হয়? সবকিছু মনে রাখতে পারা এই ‘সুপার ইন্টেলিজেন্ট’ AI কি আমাদের লাইফ সহজ করবে, নাকি আমাদের পার্সোনাল প্রাইভেসির বারোটা বাজাবে? 🧐
কমেন্টে জানান আপনার মতামত। দেখি কার চিন্তা কতদূর! 👇