27/08/2026
আজ ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি, ২৬ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, হাজারীবাগ সরকারি মহাবিদ্যালয় এ পবিত্র ঈদ- ই- মিলাদুন্নবী ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদ্যাপন করা হয়।
সূর্যোদয় এর সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে দিবসের সূচনা হয়।
সকাল ১১:০০ টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ,আলোচনা, পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল শুরু হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজারীবাগ সরকারি মহাবিদ্যালয় এর সম্মানিত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক শফিকুর রহমান খান পাঠান,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবিত্র ঈদ- ই- মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদ্যাপন কমিটির সম্মানিত আহবায়ক দর্শন বিভাগের অধ্যাপক মো: বুলবুল আলম।
অনুষ্ঠানে হযরত মুহাম্মদ ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সবশেষে শিক্ষার্থীদের হামদ, নাত এ রাসুল পরিবেশনা এবং মিলাদ ও দোয়া পরিচালনার মাধ্যমে আয়োজন এর সমাপ্তি হয়।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন
এবং মিলাদ ও দোয়া পরিচালনা করেন -
লেদার ইঞ্জিনিয়ারিং জামে মসজিদ হাজারীবাগ, ঢাকা এর ইমাম ও খতিব মুফতি মাওলানা মোহাম্মদ আল আমিন হোসাইন।