CA Digital Platform

CA Digital Platform An Educational platform you can also visit: enroll.cadigitalplatform.com to more about us

07/07/2026

সম্মানিত করদাতা, শুভেচ্ছা নিবেন।
আপনার এবারের আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে নিচের ডকুমেন্টগুলো লাগবে।
১. সেলারি সার্টিফিকেট ;
২. সেলারির বিপরীতে কর্তনকৃত টিডিএস -এর প্রত্যয়নপত্র;
৩. ব্যাংক স্টেটমেন্ট ;
৪. টিআইএন সার্টিফিকেট ;
এবং
(নিচের যে ডকুমেন্টটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটিও দিন)
৫. আপনি সরকারি চাকরিজীবী হয়ে থাকলে প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স সিট;
৬. আপনার জীবন বীমা করা থাকলে প্রিমিয়াম প্রদানের রসিদ;
৭. ডিপিএস করা থাকলে ডিপিএস স্টেটমেন্ট;
৮. পূর্বের কোন ডিপিএস এনক্যাশ বা নগদায়ন করে থাকলে নগদায়ন প্রত্যয়নপত্র বা এনক্যাশমেন্ট সার্টিফিকেট ;
৯. কোন এফডিআর করে থাকলে তার ডকুমেন্ট ;
১০. এফডিআর এর ইন্টারেস্ট প্রাপ্তির প্রত্যয়নপত্র;
১১. এফডিআর এনক্যাশ করে থাকলে এনক্যাশমেন্ট সার্টিফিকেট;
১২. শেয়ার মার্কেটে বিনিয়োগ থাকলে ব্রোকার হাউস থেকে বিনিয়োগ প্রত্যয়নপত্র ও পোর্টফলিও -র কপি;
১৩. সিকিউরিটি বন্ড বা প্রাইজবন্ড ক্রয় করে থাকলে তার ডকুমেন্ট ;
১৪. সঞ্চয়পত্র ক্রয় করে থাকলে তার ডকুমেন্ট ;
১৫. সঞ্চয়পত্রের ইন্টারেস্ট প্রাপ্তি ও তার বিপরীতে টিডিএস কর্তনের প্রত্যয়নপত্র;
১৬. এ বছর আপনার নামে কোন জমি/ফ্ল্যাট/বাড়ি/গাড়ি ক্রয় করে থাকলে তার দলিলের কপি ;
১৭. এ বছর আপনার কোন জমি/ফ্ল্যাট/বাড়ি/গাড়ি বিক্রি করে থাকলে বিক্রয় দলিলের কপি ও উৎসে কর্তনের কপি;
১৮. আপনার নামে গাড়ি থাকলে পারসোনাল ট্যাক্স টোকেনের কপি;
১৯. আপনার ব্যাংক লোন থাকলে লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট ;
২০. কারো কাছ থেকে ব্যক্তিগতভাবে লোন নিয়ে থাকলে বা কাউকে লোন দিয়ে থাকলে তার নাম ও তার টিআইএন সার্টিফিকেট এর কপি;
২১. ব্যক্তিগত লোন ৫ লাখ টাকার বেশি হলে এর সপক্ষে ব্যাংক স্টেটমেন্ট ;
২২. পরিবারের কারো কাছ থেকে কোন দান গ্রহণ করলে বা কাউকে দান করে থাকলে তার ডকুমেন্ট ; আর টাকা দান হলে তার সপক্ষে ব্যাংক স্টেটমেন্ট ;
২৩. আপনার বাড়ি/ফ্ল্যাট/দোকান ভাড়া দিয়ে আয় থাকলে ভাড়ার চুক্তিপত্রের কপি দিন;
২৪. এছাড়াও আপনার অন্য কোন আয় থাকলে তার ডকুমেন্ট দিন

বি:দ্র: সকল স্টেটমেন্ট এর পিরিয়ড হবে ০১/০৭/২০২৫ থেকে ৩০/০৬/২০২৬ইং পর্যন্ত।

01/07/2026
29/06/2026

😂😂

29/06/2026

ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকার পরিবর্তে ৪ লাখ টাকা হতে যাচ্ছে। এর ফলে বছরে ৬ লাখ টাকার কম বেতন বাবদ আয় (এক-তৃতীয়াংশ কর অব্যাহতিপ্রাপ্ত) থাকলে কর দিতে হবে না।

এছাড়া, ব্যাংক হিসাব খোলায় জন্য টিআইএন বাধ্যতামূলক এবং জমি-ফ্ল্যাটের প্রকৃত মূল্য দেখানোর বিশেষ বিধান বাতিল হচ্ছে।

তবে ছাড়ের সীমা কমানো এবং সঞ্চয়পত্র, সরকারি সিকিউরিটিজ, এফডিআরের সুদ থেকে কেটে নেওয়া উৎস করকে চূড়ান্ত কর দায়ের বদলে অগ্রিম কর হিসাবে বিবেচনা করায় করদাতাদের ওপর করের বোঝা বাড়তে পারে।

জানা গেছে, বাজেটে নিয়মিত হারে কর দিয়ে জমি-ফ্ল্যাটের প্রকৃত মূল্য দেখানোর যে প্রস্তাব করা হয়েছিল, সেটিও আপাতত করা বাতিল হচ্ছে।

পাশাপাশি সাধারণ মানুষের সঞ্চয়কে অর্থনীতির মূলধারায় আনতে ব্যাংক হিসাব খোলায় করদাতা শনাক্তকরণ নম্বরের (টিআইএন) বাধ্যবাধকতাও বাতিল করা হচ্ছে। তবে আগের মতোই থাকছে শেয়ারবাজারের লভ্যাংশ আয়ের করহার।

অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্রে জানা গেছে, এসব পরিবর্তন এনে মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে অর্থবিল পাস হতে যাচ্ছে। ।

CA Digital Platform
22/05/2026

CA Digital Platform

CA Digital Platform
21/05/2026

CA Digital Platform

CA Digital Platform
17/05/2026

CA Digital Platform

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when CA Digital Platform posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share