03/06/2025
যোগদান কাল নির্ণয়
===============
একজন সরকারী কর্মচারীকে এক স্টেশন হতে অন্য স্টেশনে বদলি করা হলে নিম্নবর্ণিত পদ্ধতিতে যোগদান কাল গণনা করা হয়।
১.প্রস্তুতির জন্য ০৬ দিন।
২.রেল ভ্রমণের ক্ষেত্রে প্রতি ৪০০ কিলোমিটার এর জন্য ০১ দিন
৩.সামুদ্রিক স্টিমারে ভ্রমণের ক্ষেত্রে ৩২০ কিলোমিটারের জন্য ০১ দিন।
৪.নদী স্টিমারে ভ্রমণের জন্য প্রতি ১২৮ কিলোমিটারের জন্য ০১ দিন।
৫.মটরগাড়ি/বাসে ভ্রমণের জন্য প্রতি ১২৮ কিলোমিটারের জন্য ০১ দিন।
৬.অন্যান্য ভাবে ভ্রমণের জন্য প্রতি ২৪ কিলোমিটারের জন্য ০১ দিন।
৭.উল্লিখিত দূরত্বের অংশবিশেষের জন্য ০১ দিন।
৮.ভ্রমণ যখন স্টিমারের অংশ হিসাবে গণ্য হয় তখন স্টিমার ছাড়িতে বিলম্ব হলে বিলম্বকালকে প্রস্তুতি সময় হিসাবে গণ্য করা হবে।
৯.ভ্রমণের প্রথমে বা শেষে বাসভবন বা অফিস হতে রেলস্টেশন/স্টিমার ঘাট অথবা হতে বাসভবন বা অফিস পর্যন্ত দূরত্ব ৮ কিলোমিটারের কম হলে কোন যোগদান কাল প্রদান করা হয় না।
১০.সাপ্তাহিক ছুটির দিনকে যোগদান কাল হিসাবে গণ্য করা যাবে না তবে সরকারী ঘোষিত ছুটি যোগদান কালের অন্তর্ভূক্ত। অর্থাৎ সাপ্তাহির ছুটির জন্য যোগদান কাল বৃদ্ধি পেতে পারে,কিন্তু সরকারী ঘোষিত ছুটির জন্য যোগদানকালের হের ফের হবে না।
১১.একই ধরণের ভ্রমণ যদি ভিন্ন ভিন্ন সময়ে হয়ে থাকে,সেক্ষেত্রে সকল ভ্রমণের দূরত্ব যোগ করে যোগদান কাল নির্নয় করতে হবে।
১২.দূর্গম ও দূরবর্তী স্থানের জন্য সাপ্তাহিক ছুটির দিনসহ সর্বাধিক ৩০ দিন পর্যন্ত যোগদান কাল প্রদান করা যেতে পারে।
১৩.বদলির কারণে বিমানে ভ্রমণের প্রয়োজন হলে, প্রস্তুতির জন্য ০৬ দিন ও ভ্রমণের জন্য যে কয়দিন প্রয়োজন তাহাই যোগদান কাল হিসাবে গণ্য হবে।
১৪.বিশেষ ক্ষেত্রে বদলিকারী কর্তৃপক্ষ যোগদান কাল হ্রাস/বৃদ্ধি করতে পারেন।
১৫. যোগদান কাল শেষে সরকার ঘোষিত ছুটি থাকলে,ছুটি ভোগের পর যোগদান করতে হবে।
১৬। নতুন পদটি নতুন কর্মস্থলে না হলে অথবা নতুন পদে যোগদানের জন্য সংশ্লিষ্ট কর্মচারীর বাসা এক কর্মস্থল হতে অন্য কর্মস্থলে স্থানান্তরের প্রয়োজন না হলে একদিন যোগদান কাল পাবেন। এক্ষেত্রে সরকারী ছুটির দিনও যোগদান কালের অন্তর্ভূক্ত হবে। বিএসআর-৮২/এসআর-২৯৩
সূত্রঃ SR-294/BSR-81,SR -301/BSR-91