ছাত্রবন্ধু Tuition Management

ছাত্রবন্ধু Tuition Management

Share

এই প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য শিক্ষার্থী, গৃহশিক্ষক এবং অভিভাবকদের কাঙ্খিত সেবা প্রদান।

17/04/2025

বিনিয়োগ ও লভ্যাংশ পরিকল্পনা ~

আমাদের এই প্লাটফর্মটি বলতে গেলে সমবায়ের ভিত্তিতে পরিচালিত হবে, অনেকটা সামাজিক ব্যবসার মতোই। যে কোন ব্যবসার পার্টনারশিপ ভাগাভাগি খুব জটিল বিষয়। তাই রুল অফ থাম্ব হিসেবে পারেতো প্রিন্সিপাল তথা ৮০-২০ রুলকে আমরা গ্রহণ করেছি। যেখানে, ৮০% হলো ইনভেস্টরদের শেয়ার; আর ২০% হলো ~ উদ্যোক্তাদের রয়েলটি ও ❝দরিদ্র ছাত্র উন্নয়ন ফান্ড❞।

বিনিয়োগকারীদের ৮০% কে আমরা ২০টি ইউনিটে ভাগ করেছি। যেখানে প্রতিটি ইউনিটের শেয়ার ৪% করে এবং বিনিয়োগের পরিমাণ মাসে ৬ হাজার টাকা করে। প্রত্যেকটি ইউনিটে বিনিয়োগকারী থাকবেন ১,২,৩,৪ অথবা ৬ জন।
ROI (Return on Investment), CBA (Cost Benefit Analysis) তৈরি করতে এবং Break Even এ পৌঁছাতে কত সময় লাগতে পারে; এই প্রশ্নগুলোর বাস্তব সম্মত উত্তর দিতে যথেষ্ট তথ্য-উপাত্ত, সময় ও অর্থের প্রয়োজন পড়বে।
তবে সব থেকে উত্তম, এই সামাজিক সেবামূলক ব্যবসা শুরু করে ৬ মাস চালিয়ে নিজেদের প্রাপ্ত গ্রহণযোগ্য তথ্য-উপাত্ত থেকে রিপোর্টগুলো তৈরি করা, তাহলে বিনিয়োগকারীরা নিশ্চিত হতে পারবেন যে রিপোর্টে কোন ম্যানিপুলেশন করা হয়নি।
পরবর্তীতে উদ্যোক্তাবৃন্দ ও বিনিয়োগকারীগণ সম্মিলিতভাবে ভবিষ্যৎ পরিকল্পনার সিদ্ধান্ত নিবেন।

17/04/2025

★কেন আমরা ❝ছাত্রবন্ধু❞★ ~

গৃহশিক্ষক হিসেবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে যারা জ্ঞান বিলিয়ে বেড়ান তাদের প্রায় সবাই কোন না কোন বিশ্ববিদ্যালয় বা কলেজের ছাত্র। অর্থাৎ, যারা পড়ান এবং যারা পড়েন, তারা উভয়ই ছাত্র। উভয় ছাত্রেরই আমরা বন্ধু হবো ইনশাল্লাহ।

যে কোন সেবার গুণগত মান নির্ভর করে, সেবাদানকারীর দক্ষতা ও আকাঙ্ক্ষার উপর। আকাঙ্খার পরিতৃপ্তি যেকোনো সেবা প্রদানে সর্বাধিক স্পৃহা যোগায়, ও সেবার গুণগত মান উন্নয়নে সর্বাধিক কার্যকর নিয়মক হিসেবে কাজ করে। আর গৃহ শিক্ষকদের আকাঙ্ক্ষা মূলত টাকা।
একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র যদি মাসিক ১০,০০০ টাকা বেতনের টিউশনি করায়, বাজারের মিডিয়াগুলো প্রথম মাসের ৬০%=৬,০০০ সার্ভিস চার্জ হিসেবে নিয়ে নেয়।
কোন কোন ক্ষেত্রে শুনেছি বেতন পাবার আগেই নিয়ে নেয়। দুর্বলকে শোষণ করার কী এক অভূতপূর্ব পদ্ধতি!
তাহলে ১০ হাজার টালা আয় করে মাস চলার জন্য রইলো মাত্র ৪ হাজার, আবার ওই দিকে ধরেন ১২ দিন টিউশন করাইতে খরচ হয়েছে ১ হাজার।
এরকম নির্লিপ্ত শোষণ মূলক পরিবেশে একজন শিক্ষক কিভাবে সন্তুষ্টির সাথে সেবা দিতে পারে!
একটু হিসেব করে দেখুন, যদি দুই মাসে ৩০%; ৩০% করে নেয়া হতো, তাহলে প্রথম মাস শেষে টিউটরের মাস খরচের জন্য ৭ হাজার টককা থাকতো।
একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের মাসে ৪ হাজার টাকা আর মাসে ৭ হাজার টাকা খরচের জীবনমানের ব্যবধান ব্যাপক। তাই সেবা থেকে প্রাপ্ত মূল্যায়নের বিপরীতে সন্তুষ্টির পার্থক্য ব্যাপক। ফলে সেবার মানের পার্থক্য হবে ব্যাপক।

16/04/2025

সম্পূর্ণ সেবামূলক স্বপ্ন থেকেই এই প্রতিষ্ঠানের উৎপত্তি। যেই গৃহশিক্ষকগণের অক্লান্ত শ্রমের উপর প্রতিষ্ঠিত- প্রচলিত এই টিউশন মিডিয়া ব্যবসা, সেই গৃহশিক্ষকরাই মধ্যস্বত্বনির্ভর সেবামূলক এই ব্যবসার ব্যবস্থা দ্বারা নিষ্পেষিত ও অবহেলিত।
নিষ্পেষণ প্রথমে শুরু হয় অফেরতযোগ্য ৫০০ টাকা এডভান্স নেয়ার মাধ্যমে। যেটা মূলত নেয়া হয়ে থাকে রেজিস্ট্রেশনের নামে। অর্থাৎ একজন ছাত্রকে কোনরূপ আয়ের সুযোগ না করে দিয়েই, অভাবী একজন ছাত্রের কাছ থেকে কেড়ে নেয়া হয় ৫০০ টি টাকা।
পূর্বে, প্রথম মাসের বেতনের অর্ধেক, মানে ৫০% সার্ভিস ফি নেয়া হতো বিশ্ববিদ্যালয় পড়ুয়া গৃহশিক্ষক এইসব ছাত্রের কাছ থেকে।
বর্তমানে, অধিকাংশ টিউশন মিডিয়াগুলো, এডভান্স ৫০০ টাকা তো নিচ্ছেই, আবার ওইদিকে প্রথম মাসের বেতনের ৬০% ও নাকি নিয়ে নিচ্ছে।
তাই কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া হোমটিউটর ছাত্রদের স্বার্থ রক্ষায় আমাদের প্রয়াস ~

০১. আমাদের এই প্রতিষ্ঠানে সার্ভিস চার্জ হিসেবে প্রথম মাসের বেতনের ৫০/৬০% একবারে নেয়া হবে না। বরঞ্চ এর পরিবর্তে দুই ভাগে - দুই মাসে ২৫%-২৫% / ৩০%-৩০% করে নেয়া হবে।

০২. আমাদের একটি দরিদ্র ছাত্র সহযোগিতা ফান্ড থাকবে।

০৩. বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলোকে অনুরোধ করা হবে আমাদের প্রতিষ্ঠানের মাঠ ব্যবস্থাপনার কাজে নিয়োজিত হবার জন্য। যার মাধ্যমে ক্লাবগুলো কমিশন রূপে স্পনসরশিপ পাবে।

এভাবে আমরা কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র/হোমটিউটরদের একদল মুনাফালোভীর দ্বারা নিষ্পেষিত হওয়া থেকে রক্ষা করতে পারবো, ইনশাল্লাহ।।।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Mohammadpur
Dhaka
1207