Department Of Public Administration, JnU

Department Of Public Administration, JnU �Department of Public Administration, JnU
Empowering future Leaders in governance, policy.

ওঁ তৎ সৎওঁ শ্রী শ্রী সরস্বত্যৈ নমঃওঁ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমস্তুতে।।প্রিয় ...
10/01/2026

ওঁ তৎ সৎ
ওঁ শ্রী শ্রী সরস্বত্যৈ নমঃ
ওঁ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমস্তুতে।।

প্রিয় সুধী,

ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে[গীতা-৪/৩৮]_নিঃসন্দেহে এই জগতে জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই।
অজ্ঞনতার অন্ধকার দূর করে জ্ঞানের প্রদীপ জ্বালাতে আবহমানকাল থেকেই জ্ঞান চর্চা ও তার বিচার বিশ্লেষণ সনাতন ধর্মের অবিচ্ছেদ্য অংশ।এরই ধারাবাহিকতায় জ্ঞানের পূণ্যজ্যোতি দিয়ে অজ্ঞানতার নিবিড় অন্ধকার দূর করতে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী মাতা বীণাপাণির আরাধনা করা হয়।

প্রতি বছরের ন্যায় এবারও আসছে ৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ(২৩ শে জানুয়ারি ২০২৬) শুক্লা পক্ষের শ্রী শ্রী পঞ্চমীর পূর্ণ্যতিথীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ আড়ম্ববরপূর্ণ রূপে "বাণী অর্চনা-১৪৩২" আয়োজন করতে চলেছে।অনুষ্ঠিতব্য বিদ্যাদেবীর আরাধনায় আপনার সবান্ধব উপস্থিতি একান্ত কাম্য।

অনুষ্ঠানসূচী:

সকাল ০৮:০০ ঘটিকা: ঘট স্থাপন
সকাল ০৮:৩০ ঘটিকা: পূজারাম্ভ
সকাল ০৯:০০ ঘটিকা: পুষ্পাঞ্জলী
সকাল ১০:০০ ঘটিকা: প্রসাদ বিতরণ

স্থান: মুক্তমঞ্ছ , জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

বিনীত,
সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীবৃন্দ,
লোকপ্রশাসন বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

বাণী অর্চনা সংসদ - মুক্তমঞ্ছ ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়
কেন্দ্রীয় মন্দির,জগন্নাথ বিশ্ববিদ্যালয়

৪র্থ আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫স্লোগান: “যুক্তির সৃজন, প্রকৃষ্ট প্রশাসন”জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ...
12/10/2025

৪র্থ আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫

স্লোগান: “যুক্তির সৃজন, প্রকৃষ্ট প্রশাসন”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ শুরু থেকেই জ্ঞানের সঙ্গে যুক্তি, চিন্তা ও সমালোচনামূলক বিশ্লেষণের অনন্য ঐতিহ্য গড়ে তুলেছে। সেই উত্তরাধিকার ধরে ডিবেট হাউজ অব পাবলিক এডমিনিস্ট্রেশন (DHP) আজ যুক্তিবাদের এক গর্বিত প্রতিষ্ঠান। এখানে বিতর্ক মানে শুধু প্রতিপক্ষকে পরাজিত করা নয় এটি জ্ঞানচর্চা, নেতৃত্ব ও মুক্তচিন্তার এক প্রাণময় অনুশীলন।

এই ধারাবাহিকতায় আসছে ৪র্থ আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫, যেখানে তরুণ বিতার্কিকরা আলোচনায় তুলে আনবে প্রশাসন, সমাজ ও রাষ্ট্রের সমসাময়িক ইস্যু। যুক্তির তর্কে তারা তৈরি করবে ভবিষ্যৎ নেতৃত্বের ভিত্তি।

ডিবেট হাউজ অব পাবলিক এডমিনিস্ট্রেশন(DHP) শুধু একটি সংগঠন নয় এটি আমাদের বিভাগের ঐক্য, গৌরব ও প্রজন্মান্তরের সেতুবন্ধন। এই প্রতিযোগিতা হবে যুক্তির উৎসব, চিন্তার মিলনমেলা, আর নতুন ইতিহাস রচনার এক গৌরবময় মুহূর্ত।

📌 নিবন্ধন ফি: ৫১০ টাকা প্রতি টিম
🗣️ ধরন: এশিয়ান সংসদীয় বিতর্ক (বাংলা)
📅 তারিখ: ১৭ অক্টোবর ২০২৫
⏱️ সময়: সকাল ৮:৩০ মিনিট
🏛️ স্থান: লোকপ্রশাসন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

📍 রেজিস্ট্রেশন লিংক : https://forms.gle/4FUwH8TmPmdGzbAB6

⛔ শুধুমাত্র অত্র বিভাগের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

যোগাযোগ:
শাইরা লিপু
সাধারণ সম্পাদক, DHP
📞 +8801886095454

মাইনুল ইসলাম অমি
সাংগঠনিক সম্পাদক, DHP
📞 +8801577159411

আগামীকাল ২৩ সেপ্টেম্বর, ২০২৫ লোক প্রশাসন বিভাগে অনুষ্ঠিত হবে - শাড়ী পাঞ্জাবী উৎসব ২০২৫।এই উৎসব উদযাপন সবার অংশগ্রহণে থাক...
22/09/2025

আগামীকাল ২৩ সেপ্টেম্বর, ২০২৫ লোক প্রশাসন বিভাগে অনুষ্ঠিত হবে - শাড়ী পাঞ্জাবী উৎসব ২০২৫।

এই উৎসব উদযাপন সবার অংশগ্রহণে থাকছে শিক্ষার্থীদের বিভিন্ন আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

লোক প্রশাসন বিভাগের একযুগ পূর্তি উৎসব ও মিলনমেলা-২০২৫ আয়োজন এর অন্যতম চমক ছিলো লটারি।টানটান উত্তেজনা নিয়ে এই লটারি পর্ব ...
07/09/2025

লোক প্রশাসন বিভাগের একযুগ পূর্তি উৎসব ও মিলনমেলা-২০২৫ আয়োজন এর অন্যতম চমক ছিলো লটারি।

টানটান উত্তেজনা নিয়ে এই লটারি পর্ব শুরু হয়, কেউ হয় বিজয়ী আবার কেউ পরাজিত। সব ছিলো এক উৎসবমুখর পরিবেশ ও সকলের অংশগ্রহণ।

লোক প্রশাসন বিভাগের একযুগ পূর্তি উৎসব ও মিলনমেলা ২০২৫ এর আয়োজনে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান! অংশগ্রহণ করেন বিভাগের বিভিন্ন ...
06/09/2025

লোক প্রশাসন বিভাগের একযুগ পূর্তি উৎসব ও মিলনমেলা ২০২৫ এর আয়োজনে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান!

অংশগ্রহণ করেন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা, গান-নাচ-নাটক মিলে ছিলো এক উৎসবমুখর পরিবেশ।

লোক প্রশাসন বিভাগের একযুগ পূর্তি উৎসব ও মিলনমেলা- ২০২৫ উপলক্ষে স্মরণিকা "দীপাধার" এর মোড়ক উন্মোচন করেনমাননীয় উপাচার্য অধ...
06/09/2025

লোক প্রশাসন বিভাগের একযুগ পূর্তি উৎসব ও মিলনমেলা- ২০২৫ উপলক্ষে স্মরণিকা "দীপাধার" এর মোড়ক উন্মোচন করেন

মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম
অধ্যাপক ড. সাবিনা শরমীন
অধ্যাপক ড. সানজিদা ফারহানা

লোক প্রশাসন বিভাগের "যুগপূর্তি উৎসব ও মিলনমেলা ২০২৫" এর উদ্বোধন করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম।আনন্দ র‍...
05/09/2025

লোক প্রশাসন বিভাগের "যুগপূর্তি উৎসব ও মিলনমেলা ২০২৫" এর উদ্বোধন করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম।

আনন্দ র‍্যালির দিয়ে শুরু হয় উৎসব উদযাপন, শুভেচ্ছা বক্তব্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন মাননীয় ভিসি, একে একে বক্তব্য রাখেন সকল অতিথিবৃন্দ, এছাড়াও স্মৃতি রোমন্থন করেছেন বিভাগের শিক্ষকগন,অতিথিদের ফুলের তোড়া ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেয় বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

Address

Jagannath University
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 15:00
Tuesday 09:00 - 15:00
Wednesday 09:00 - 15:00
Thursday 09:00 - 15:00
Sunday 09:00 - 15:00

Alerts

Be the first to know and let us send you an email when Department Of Public Administration, JnU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category