19/03/2025
অনেক কিছু ভাংচুর হলো, লুটপাট হলো,অগ্নিকান্ড হলো। রয়ে গেলো মদের ফ্যাক্টরি, রয়ে গেলো নাইট ক্লাব, রয়ে গেলো জুয়াখানা শুধু কথায় কথায় বলে ইসলাম কায়েম করবে।
রমাদান মাস চলছে ভেবেছিলাম এই বার রমাদান মাসে খাবার দোকানে পর্দা বন্ধ থাকবে। কিন্তু এমন কিছু ঘটলো না। পূর্বের মত পর্দা দোকান রয়ে গেলো। শুধু বলে গেলো ইসলামে রীতিতে দেশ কায়েম করবে। পূর্বে তারা বিএনপির সাথে দুইবার শরিক দল হয়ে ক্ষমতায় আসছিলো তখনো জাতি দেখেছে আমার ধর্ম ইসলামের জন্য তারা কী করছে।
রাজনৈতিক মাঠে তারা মার খেলে ধর্মের কথা বলে। আর মার দিলে তখন ধর্মের কথা বলে না। এই কাজটা তারা ভালো পারে।
মুখে বললে ইসলাম কায়েম হয় না। ইসলাম কায়েম করতে হলে ত্যাগ করা জানতে হয়, ন্যায়পরায়নতা হতে হয়। খুব মনে পড়ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য। তিনি বলেছিলেন তারা মুনাফেক তারা মুনাফেক, তারা নিজেদের কথা ভাবে, তারা দেশের কথা ভাবে না । বেগম খালেদা জিয়ার বক্তব্যের সত্যতা খুজতে গিয়ে সহমত পোষণ করছি। দেশ বিরোধী দিয়ে দেশের ভালো কিছু হবে না। এটাই সত্য।
লেখাস্বত্বে
মো রাকিব হাসান
28/09/2023
ও আলোর পথযাত্রী ,এ যে রাত্রি
কখোনো থামেনি ...দেশের যাত্রা শুরু করেছেন সব কিছু কিছু হারিয়ে।
বহু জন্মদিনের দেখিলাম আমার জীবনে আপনারে বিচিত্র রুপের সমাবেশ।
সেই সমাবেশে ছিলো বাংলার শান্তি, উন্নয়ন, সমৃদ্ধি, শৃঙ্খলা, ডিজিটাল বাংলাদেশ, এখন ডাক দিয়েছেন স্মার্ট বাংলাদেশে। দিনের পর দিন পাড়ি দিচ্ছেন আর জনগণকে বেঁচে থাকার অনুপ্রেরণা বাড়িয়ে দিচ্ছেন। আপনার অক্লান্ত পরিশ্রমে বিশ্ব দরবারে বাঙালী জাতি এখন উচ্চ স্থানে।
শেখ হাসিনা বাঙালীর স্বাধীনতা জাতীয়তাবাদের এখন শব্দব্রক্ষ। লোকায়ত বাংলার ইহজাগতিক বীজমন্ত্র। শেখ হাসিনার এই জন্মদিন মনে পড়ে প্রয়াত কবি ত্রিদিব দস্তিদারের কবিতার লাইন, আপনিই তো বাংলাদেশ। ' শেখ হাসিনার শয়াতু প্রার্থনা হোক বাংলার ঘরে ঘরে।
শুভ জন্মদিন ♥️🇧🇩
বঙ্গবন্ধু কন্যা
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা ।
লেখাস্বত্বে
মো রাকিব হাসান
21/09/2023
প্রতিদিনের গল্পের সব ক্লান্তি নামে, গোধূলি বেলায়!
হঠাৎ ফেরা অনিশ্চয়তা দৃষ্টি গল্পের মতই, হঠাৎ চির সমাপ্তি। সূর্য অস্ত যায় নতুন দিগন্তের জন্য।
★★★★★★
17/09/2023
সংগ্রাম ও ঐতিহ্যের মহান শিক্ষা দিবস ১৭ সেপ্টেম্বর। ১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি শাসন, শোষণ ও শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুলসহ নাম না-জানা অনেকেই।
তাদের স্মরণে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি ।
14/09/2023
আমি জানি না আমি কি ভুল করছি
কিন্তু মনে হচ্ছে আমি সবসময়
সবার জন্য দ্বিতীয় পছন্দ।
গভীর রাত কখনো বর্তমানের কথা বলে না,
কিছু ব্যর্থ অতীতকে মনে করিয়ে দেয়!
অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়,
কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে ।
– গোল্ড স্মিথ
23/08/2023
যতক্ষণ দেহে থাকবে প্রাণ,
ততক্ষণ করে যাবো দান।
মানবতার সেবায় সর্বদা নিয়োজিত থাকিবো ইনশাআল্লাহ।