07/03/2026
🔴এসএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা
✏️চলতি ২০২৬ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নির্ধারিত ৮টি মডেলের সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়াও সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করা যাবে।
মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ক্যালকুলেটরের নির্দিষ্ট মডেল উল্লেখ করে এ সংক্রান্ত নির্দেশনা কেন্দ্র সচিব ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
মডেলগুলো হলো- এফএক্স ৮২এমএস, এফএক্স ১০০এমএস, এফএক্স ৫৭০এমএস, এফএক্স ৯৯১এমএস, এফএক্স ৯৯১ইএক্স, এফএক্স ৯৯১ইএস, এফএক্স ৯৯১ইএস প্লাস, এফএক্স ৯৯১সিডাব্লিউ মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
এরই মধ্যে ২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত রুটিন অনুযায়ী ২১ এপ্রিল এ পরীক্ষা শুরু হবে। শেষ হবে ২০ মে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ১৮ জুনের মধ্যে হাতে লেখা নম্বরফর্দ এবং ব্যবহারিক উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজপত্র ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে।
প্রসঙ্গত, এর আগে গত ১৮ জানুয়ারিও এসএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নির্দেশনা দিয়েছিলো ঢাকা বোর্ড।
26/02/2026
আনুমানিক ১ মাস পেছালো HSC 2026 বোর্ড এক্সাম।
25/02/2026
এইচএসসিতে (HSC) কোন বিষয়ে কত পেলে পাশ? সৃজনশীলে কত পেতে হবে এবং বহুনির্বাচনিতে কত পেতে হবে পাশ করতে হলে দেখে নেও।
25/02/2026
🔥সকল বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। মোট ৪৬,২০০ জন শিক্ষার্থী বৃত্তি পেল।
18/01/2026
এসএসসি পরীক্ষা ২০২৬ এর পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে...
T Square Academy
15/01/2026
🔥Breaking News~২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হলো।
◾পরীক্ষা শুরু ২১ এপ্রিল সকাল ১০ টা থেকে।
06/01/2026
Breaking News🔥🔥🔥
HSC test exam pichabe na
Ager notice+routine onujayi hobe...
04/01/2026
Breaking news ⁉️
এইচএসসি ২০২৬ ব্যাচের টেস্ট পরীক্ষার ফলাফল এবং
ফরম ফিলাপের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে ।
ফর্ম ফিলাপের (ঢাকা শিক্ষা বোর্ড )তারিখটি 11-03-2026 করা হয়েছে ।
26/11/2025
🗞️২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ আগামী ১ মার্চ থেকে শুরু হবে।
💫 নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে, ফলাফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে দিতে নির্দেশনা দেয়া হয়েছে।
15/11/2025
Breaking....
এইচএসসি ২০২৫ এর বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট আগামীকাল রোজ রবিবার সকাল ১১টায় ওয়েবসাইটে প্রকাশিত হবে। হাতে ২৪ ঘন্টার ও কম সময় রয়েছে।অপেক্ষায় আছে ২৫ এর প্রায় ৫ লক্ষ শিক্ষার্থী।
সকলের মুখে হাসি ফুটুক। সবাই যেনো কাঙ্ক্ষিত ফলাফল পাই। আশাকরি অনেকের রেজাল্ট পরিবর্তন হবে এই কামনা করি ❤️ ❤️
13/11/2025
এইচএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণ (খাতা চ্যালেঞ্জ) ফল আগামী ১৬ নভেম্বর সকাল ১০টায় প্রকাশ করা হবে