IELTS Dilemma

IELTS Dilemma

Share

IELTS প্রস্তুতি নিয়ে দ্বিধা-দ্বন্ধের দিন এখানেই শেষ,
আপনার IELTS যাত্রা হোক দ্বিধাহীন ও আনন্দের।

13/11/2025

IELTS স্পিকিং এ ভালো করতে হলে সাধারণ স্পিকিং দক্ষতার পাশাপাশি বিভিন্ন টপিকের উপর স্টাডি করতে হয়। এই ধরুন, Future Plans and aspirations এই টপিক নিয়ে আপনি যদি একটু স্টাডি করে নিম্নোক্ত প্রশ্নগুলোর একটা অভারঅল আইডিয়া নিজের মধ্যে রাখতে পারেন, তাহলে আপনাকে যেকোন প্রশ্ন করলে আপনি সুন্দর গুছানো উত্তর দিতে পারবেন।

প্রশ্নগুলোঃ
Talk about your goals and ambitions
Discuss your plans for future further education
Share your opinion on the importance of setting goals.

ধরুন আপনি সাধারন স্পিকিং করতে সক্ষম। এখন আপনি যদি এসব টপিক নিয়ে স্টাডি করেন তাহলেই কেবল আপনার দ্বারা খুব ভালো স্কোর করা সম্ভব। এখন সমস্যা হচ্ছে এরকম বেশ কিছু টপিক, অনেক বাক্যের গঠন, ভোকাভোলারি এসব কিছু জিনিস আপনার পরিচিত না থাকাতে কিংবা স্টাডি করে শেখার অভ্যাসটা আপনার না থাকাতে আপনার প্রিপারেশন টা সুন্দর হই না, যার ফলে আপনার ভালো স্কোর পাওয়া সম্ভব হয় না। তাই আমরা আপনার এই প্রিপারেশনকে আরো চমৎকার করতে আপনার সহযোগি হয়ে কাজ করে আপনার দুর্দান্ত স্কোর অর্জনের প্রচেষ্টা করবো। নিচে বেশ কিছু টপিক নিয়ে আমরা ধীরে ধীরে শিখে শিখে আগাবো। আমরা আপনাকে বিভিন্ন টপিকের আইডিয়া দিবো এবং আপনার কাছ থেকে শুনবো, আমরা উভয় চেষ্টায় অব্যাহত রাখবো।

সম্প্রতি বেশ কিছু টপিক থেকে প্রশ্ন পাওয়া যাচ্ছে। টপিক গুলো নিম্নরুপঃ

Personal Information:
Introduce yourself( name, occupation, where you’re from)
Talk about your family
Describe your hometown

Hobbies and interests:
Discuss your favourite leisure activities
Talk about your sports you enjoy or follow
Share your hobbies and why you like them

Education and work:
Describe your current or past studies
Talk about your job or future career plans
Discuss your favourite subjects and why you like them

Travel and tourism:
Describe a memorable trip you’ve taken
Talk about a place you would like to visit and why
Discuss the importance of travel and its benefits

Technology and media:
- Talk about your favourite websites or apps
- Discuss the influence of social media
- Share your opinion on the advantages and disadvantages of technology

Environment and conservation:
Discuss environmental issues and their impact
Talk about steps to protect the environment
Share your opinion on sustainable living

Health and fitness:
Discuss the importance of a healthy lifestyle
Talk about your exercise routine or favourite sport
Share your opinion on junk food and its effects

Culture and traditions:
Talk about a traditional festival in your country
Discuss the importance of preserving cultural heritage
Share your opinion on globalisation and its impact on culture

Social issues
Discuss poverty and its cause
Talk about the impact of immigration on society
Share your opinion on gender equality

Future plans and aspirations:
-Talk about your goals and ambitions
- Discuss your plans for future further education
- Share your opinion on the importance of setting goals.

এইগুলো ছাড়া ও আরো বেশ কিছু কমন টপিক রয়েছে।

Bicycles
Birthday
Childhood
Evenings
Flower/ Parks/ Garden/ Trees
Going out
Happiness
Neighbor and Neighborhood
Newspaper
Television
Transport
Advertising
Coronavirus
Crime and punishment
Education: School and University
Government
Urban planning
Body Language
Camping
Shoes/ Boats/ Bags/
Films/ movies
Musical instrument
People
Names
Volunteer work
High school/ Major
Life style
Celebrity
Outdoor and indoor activities
Noise
Patience and politeness
Color
Photos
Photography
Weather
Art
Family
Home
Advertisement
Sports
Gift
Famous Person
Book
Animal
Food
Concentration
Handwriting
Friend
Reading
Dream Job
Shopping

এই টপিকের উপর একটু স্টাডি আপনাকে অনেক ইনফরমেশন সংগ্রহ করতে সাহায্য করবে এবং আপনার স্পিকিং আরো যুক্তিসংত করবে, যা আপনার ভালো স্কোরের জন্য জরুরী। অনেকের হইতো এসব বিষয় স্টাডি করার কোন প্লান ই থাকে না। তারা আমাদের নিকট এই বিষয়ে সকল গাইডলাইন পাবেন।

04/11/2025

ভোকাভোলারি শেখার অনেক উপায় আমাদের জানা থাকলেও আমরা এই বিষয়ে সহজেই সফল হতে পারি না। নিয়মিত চর্চা করে এসব ভোকাভোলারি ব্যবহার করার সুযোগ সবার হই না। তাই আজকে একটি নতুন টেকনিক শেয়ার করি যা দিয়ে আপনি অধিক ভোকাভোলারি শেখার প্রতি আগ্রহী হয়ে উঠবেন। শেখার পর তা ব্যবহার করতে অবশ্যই চেষ্টা শুরু করবেন বিভিন্ন সিচুয়েশনে। তাহলে শেখাটা আরো পরিপক্ক হবে।

টেকনিক টার নাম হচ্ছে ভোকাভোলারি নিয়ে খেলা করা। আপনাকে তিনটা টপিক থেকে টপিক রিলেটেড বিভিন্ন শব্দ দেওয়া হবে আপনাকে আন্দাজ করে করে কোন শব্দটা কোন টপিকের হতে পারে তা আলাদা করতে হবে। যদি আপনার ভোকাভোলারি পড়ার অভ্যাস একেবারেই না থাকে তাহলে তা আপনাকে কিছুটা জ্ঞান হলে ও দিবে এই টপিকের জন্য এই ভোকাভোলারি হবে। সেই সাথে আগ্রহ জন্ম দিবে যে এই শব্দটা আপনি জানেন না, তা জানার। চলেন শুরু করি।

আমরা Gift, Sports এবং Book এই তিনটা টপিকের বিভিন্ন শব্দ দিবো একসাথে, এই গুলো আপনি টপিক অনুযায়ী আলদা করবেন।

Inquisitive
Leisure
Occasion
Remarkable
Noteworthy
Recognise
Adore
Joyous
Carnivals
Strenuous Exercise
Elite
Squats
Bibliophile
Spectator
Affluent
Temptation
Endurance cardio
Posture
Cardiovascular
Pleasure
Anniversaries
Commemorate
Portrayed
Expense
Obviously
Publishing
Affordable
Cultural norms
Antagonists
Tension
Gesture
Sneakers
Foster
Enthusiasm
Mobility activities
Appearance
Extreme sports
Assist
Fitness Fanatic
Temperament
Insignificant
Profoundly
Comrades
Affection
Frequently
Encourage
Extraordinary
Amateur
Season
Avid
Conditioning workouts
Enhance
Expertise
Fiction
Convenient
Essential
Demographics
Life Expectancy
Injury

সঠিক ভাবে অন্দাজ করে যথাযথ শব্দ টপিক অনুযায়ী বাচাই করার জন্য আপনাকে শব্দগুলো নিয়ে একটি স্টাডি করতে হবে। কখন ও এই টপিক গুলোর উপর কথা বলার প্রয়োজন হলে এই শব্দগুলো মনে করার চেষ্টা করতে পারেন।

03/11/2025

আমরা যখন ইংরেজিতে কোন টপিকের উপর কয়েক মিনিট কথা বলতে চাই তখন কি আমরা টপিকের আইডিয়ার উপর ভিত্তি করে প্রাসঙ্গিক বাক্য বানায় না কি ভোকাভোলারি জানার উপর ভিত্তি করে বাক্য বানায়? কখন ও কি ভেবে দেখেছেন আপনি কোনটা ফলো করেন? কিংবা কোনটা ভালো কাজ করে? ধরুন, আপনি ফেমাস কোন ব্যক্তি সম্পর্কে কয়েক মিনিট ইংরেজি্তে কিছু বলবেন। ভালো বলার জন্য অবশ্যই আপনাকে অনেক প্যাক্টিস করতে হবে। কোন টপিক নিয়ে নিজে নিজে প্যাক্টিস করা কিংবা স্পিকিং পার্টনার খুজে রেগুলার প্যাক্টিস করা সত্যিই কষ্টসাধ্য ব্যাপার। উভয়টাই আপনাকে ভালো রেজাল্ট দিবে যদি করতে পারেন। কিন্তু আজকে আমি অন্যরকম একটা আইডিয়া শেয়ার করছি যার মাধ্যমে আপনি সুন্দর সুন্দর ভোকাভোলারি ব্যবহার করে আপনার স্পিকিংকে অনন্য লেভেলে নিয়ে যেতে পারবেন। টপিক সিলেক্ট করার পর একটি একটি সাধারন বাক্য লিখে লিখে বেশ কিছু তথ্য সংগ্রহ করতে হবে। আমাদের টপিক ছিলো ফেমাস ব্যাক্তি। চলুন আইডিয়া সংগ্রহ করি।

I would like to talk about one famous person whose name is Dr Muhammad Yonus.
He is a novel laureate
He had been selected for the noble peace prize in 2006.
He has expertise in economics both nationally and internationally.
He had graduated from Dhaka University and started teaching in Chittagong university. He was a vice chancellor of the University of British Columbia.
Also, He is a founder of Grameen Bank.
Which works with micro finance.
Dr. Mohammad Yonus is the inventor of micro finance.
Also, he invented the social business concept.
He has written many books.
He has invented three zero formulas like, zero poverty, zero unemployment and zero carbon emission.
He has achieved many awards. He got three prestigious honors from the USA.
He is a motivational speaker who always works for the young people.
I don’t know much about his personal life but I know his daughter is a famous opera singer.

মোটামোটি একটা খসড়া আইডিয়া তৈরি করলাম। স্পিকিং এ ভালো করতে হলে এইভাবে আইডিয়া লিখে লিখে চর্চার পাশাপাশি শর্ট নোট নিয়ে কথা বলার অভ্যাস তৈরি করতে হবে।

এখন কাজ হচ্ছে এই আইডিয়াকে সুন্দর সুন্দর বাক্যের গঠন মানে কমপ্লেক্স-কমপাউন্ড ও ভালো ভোকাভোলারি দিয়ে কিছুটা পরিবর্তন করা। শুরুতেই আমরা পারব না তবে প্যাক্টিস করতে করতে অবশ্যই পারব ইনশা আল্লাহ।

সবসময়, কথা বলা শুরু করার আগে একটা ইন্ট্রো দিয়ে শুরু করবেন। যেমন-

Getting popularity is not only a chance to do something for ownself, but also a way of serving society and country. Now I would like to talk about one of the revered individuals who always tries to do something for the young and poor people in my country. He is Dr Mohammad Yonus. He is a Nobel laureate. He had been selected for the Nobel peace prize in 2006.
Though he is an eminent economist in my country, he won the Nobel prize in peace because of his contribution to the poor people in the society.
------
------

স্টোরি আকারে বলার চেষ্টা করতে একই সাথে কমপ্লেক্স-কমপাউন্ড বাক্য ও ভালো ভোকাভোলারি ব্যবহার করা যায়। এই ভাবে চেষ্টা করে নিজেকে সময় দিয়ে স্টোরি টেলিং এবং রাইটিং এর জন্য নিজেকে অভ্যস্থ করুন। আশা করি, একটা সময় আপনি ভালো স্পিকার, স্টোরি টেলার ও রাইটার হিসেবে নিজেকে প্রমাণ করতে সক্ষম হবেন। আর IELTS এ তো ভালো স্কোর আসবেই ইনশা আল্লাহ।

23/10/2025

আপনার IELTS Speaking এ ভালো ভোকাভোলারি ব্যবহার করার জন্য সর্বদায় আপনি একটা সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। এই ভোকাভোলারি গুলো মুখস্থ করতে গিয়ে বারবার ভুলে যাচ্ছেন কিংবা অনেক চেষ্টা করে ও সফল হচ্ছেন না। আপনি ভালো করতে গেলে অবশ্যই এই বিষয়ে আপনাকে সময় দিতে হবে, অনেক কিছু জানতে হবে ও প্যাক্টিসের মাধ্যমে সেগুলো আয়ত্তে রাখতে হবে। তবে সমস্যা হচ্ছে সঠিক নিয়মে প্যাক্টিসের অভাবে আপনার স্পিকিং এ তেমন পরিবর্তন হচ্ছে না। চলুন আজকে একটু অন্যভাবে প্যাক্টিস করি।

আমাদের আজকের টপিক হলো Home or Accommodation. শুরুতেই ভোকাভোলারি মুখস্থ করবেন না। একটা সাধারণ বাক্যকে ভালো একটা ভোকাভোলারি দিয়ে রিপ্লেসের মাধ্যমে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। চলুন দেখি।

ধরুন আপনাকে প্রশ্ন করলো,

What do you like about living there?

কয়েক ধাপে উত্তর দেওয়ার চেষ্টা করবো।

শুরুতে আপনি বলতে পারেন,

There are so many things to like about it.

এখন এখানে like এর বদলে admire ব্যবহার করবেন। তাহলে বাক্যটা আবার বলেন।
There are so many things to admire about it.

Firstly, it has a beautiful garden.

এখানে beautiful এর বদলে ব্যবহার করবো prepossessing.

Firstly, it has a prepossessing garden.

এই বাক্যের সাপোর্টিং বাক্য হিসেবে, আরো কিছু কথা বলা যায়,

Which has a nice view as one can see birds chirping, sun rays falling on trees and smell from the flowers.

এখানে nice কে enticing, smell কে fragrance আর flower কে flora বলা যায়।

তাহলে বাক্যটা হবে,

which has an enticing view as one can see birds chirping, sun rays falling on the trees and fragrances from the flora.

Secondly, my house is situated near the sub urban area and therefore it has less pollution in the air and most importantly, I am quite away from the noise of the city.

এখানে, sub urban কে outskirts এবং noise কে hustle and bustle বলা যায়।

তাহলে বাক্যটা হবে,

Secondly, my home is situated near the outskirts and therefore it has less pollution in the air and most importantly, I am quite away from the hustle and bustle of the city.

এখন এক সাথে ধীরে ধীরে প্যাক্টিস করে এবং সাধারণ ভোকাভোলারির জায়গায় ভালো ভোকাভোলারি গুলো ব্যবহার করে কল্পনা করেন এই ভোকাভোলারির জায়গায় এ বসেছে। আশা করি এই প্যাক্টিস নিয়মিত করলে স্পিকিং লেভেল পূর্বের তুলনায় ভালো হবে।

What do you like about living there?

# There are so many things to admire about it.

# Firstly, it has a prepossessing garden.

# which has an enticing view as one can see birds chirping, sun rays falling on the trees and fragrances from the flora.

# Secondly, my home is situated near the outskirts and therefore it has less pollution in the air and most importantly, I am quite away from the hustle and bustle of the city.

19/10/2025

আমরা যখন ইংরেজি সাধারন বাক্য বানানোর পাশাপাশি সাধারন গ্রামারটিক্যাল ভুল গুলো এড়িয়ে কথা বলতে শিখি, ফ্রি স্পিকিং করতে সক্ষম হয়, তখন আমাদের অনেকেরই একটা প্রবলেম হয় টপিক বেইজড ভোকাভোলারি ব্যবহার করতে না পারা বা আরো ভালো লেভেলের স্পিকিং করার জন্য কি করতে হবে তা বুঝতে না পারা। কেউ কেউ ৫০০ বা ১০০০ ভোকাভোলারি শিখার প্রতিজ্ঞা করে বসে, কেউ কিছুদিন পর আবার অনেক ভোকাভোলারি ভুলে ও যায়। এরকম নানা দ্বিধার মধ্য দিয়ে অনেকেই যেতে হয়। তবে আমরা একটা জিনিসের সাথে আজ পরিচয় করিয়ে দিতে চাই তা হলো একটা টপিক ধরে ধরে ভোকাভোলারি শিখে এইগুলো দিয়ে কথা বলার চর্চা করা, ৫০০ বা ১০০০ ভোকাভোলারির টার্গেট না নিয়ে প্রতিদিন একটু একটু শিখা ও পড়ার প্যাক্টিস করলে এক সময় আমাদের অসংখ্য শব্দের ভান্ডার হবে, আমরা আরো ভালো ভাবে কথা বলতে পারবো বলে আমি মনে করি। চলুন শুরু করি।

আজকে আমাদের টপিকের নামঃ Weather

IELTS এই টপিকের উপর আপনি প্রশ্ন পেতেই পারেন। তখন শুরুতেই আপনাকে জিজ্ঞেস করতে পারে।

What is the weather like in your country?

এই প্রশ্নের উত্তর দিতে শুরুতে আমরা কিছু ভোকাভোলারি সিলেক্ট করবো।

[ Boiling hot
Sweltering — very hot
A scorcher
A sizzle]

Mild - (মাইল্ড) - medium hot - little hot
Humid - wet heat
Warm - normal hot

A heat wave- a lot of heat

Sunny spells- little time sun rise

চলুন এখন এই গুলো ব্যবহার কর কথা বলি, একটু প্যাক্টিসে রাখলে এই গুলো কম বেশি প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন।

Well, sometimes it is boiling hot/ sweltering hot.
Sometimes a day can be a scorcher/ a sizzler of a day.
Sometimes, it is mild.
Although it is mild it is still very humid
If you walk outside a lot you will sweat.

অথবা,

In my country the weather is warm, but sometimes it hits a heat wave for a particular time. During a heat wave it feels boiling hot. I really don’t like sweltering hot.

দেখেন কয়েকটা শব্দ জানা থাকার কারণে আপনার বাক্য বানানোর সক্ষমতা বেড়ে যাবে। তাই এই ভাবে প্যাক্টিস করে করে নিজের শব্দ ভান্ডার সমৃদ্ধ করার চেষ্টা করুন।

17/10/2025

IELTS Speaking এ ভালো করতে হলে কমন কিছু টপিকের উপর স্টাডির কিন্তু বিকল্প নাই। আপনার স্পিকিং এ সাধারণ ভুল এড়ানোর পাশাপাশি সুন্দর সুন্দর ভোকাভোলারি ব্যবহার করে চমৎকার উত্তর দেওয়ার জন্য আপনাকে ভালো প্রস্তুতি নিতে হবে। বেশির ভাগ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেখা যায়, সাধারন স্পিকিং এভিলিটির উপর ভিত্তি করে সবাই স্পিকিং এন্সার গুলো দিয়ে থাকেন, সে ক্ষেত্রে আপনার ব্যান্ড হয়তো 6.00 এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। ব্যান্ড 7 বা তার থেকে ভালো স্পিকিং করতে হলে টপিক বেইড স্টাডির বিকল্প নেই। সেই স্টাডিটা পুরোপুরি পরিকল্পনা মাফিক না হলে ও আপনার মধ্যে এই পরিবর্তন গুলো দেখা যায় না।

আসুন একটা উদাহরণের মাধ্যমে দেখে নেই, কিভাবে নিজের স্পিকিং এ কিছুটা পরিবর্তন আনা যায়। টপিক ভোকাভোলারির পাশাপাশা কিছু সাপোর্টিং ভোকাভোলারি জানা থাকলে ও সে গুলো ব্যবহার করতে সক্ষম হলে আপনার স্পিকিং অনেক ভালো হবে। ধরুন, Advertisement টপিক নিয়ে কথা বলার জন্য আপনি একটু স্টাডি করলেন। আপনি একটা প্রশ্ন নিলেন,

What kinds of advertisements do you dislike or not interested in?

এই প্রশ্নের আন্সার দেওয়ার জন্য আপনি dislike এর একটা Synonym নিতে পারেন। ধরেন আপনি নিলেন despise। আপনি যদি এই টপিকটা নিয়ে স্টাডি করেন তাহলে আপনার মাথায় ছোট করে আইডিয়া আসবে কিছু বিরক্তিকর এড আপনার পছন্দ না।

বিরক্তিকর এর সাধারন ইংরেজি থেকে একটু ভালো স্পিকিং করতে Intrusive word টা বেশি মানানসই। এখন শব্দটা মুখস্থ না করে নিজে শুরুতে নিজেক প্রশ্ন করেন এবং নিজের একটা আন্সার নেন। দেখবেন পরবর্তীতে শব্দটা ভুলবেন না সহজেই।

Do you like intrusive advertisements?
No, I don’t like intrusive advertisements.

এই ভাবে প্যাক্টিস করে এখন আপনি সুন্দর বাক্য বানাতে পারেন।
Actually I despise some intrusive ads.

আবার নিতে পারেন, inundated শব্দটা। এই শব্দটার অর্থ যা ধারনা করা যায় তা হলো overflow or overwhelmed মানে ভরপুর, প্লাবিত ইত্যাদি।

আপনি উপরের লাইনের সাপেক্ষে এইভাবে বলতে পারেন,

I believe that we are inundated with advertisements today.

এই ভাবে আপনার মধ্যে স্টাডি করার অভ্যাস আপনার স্পিকিং লেভেল কে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka