আলোকচ্ছটা-Beam of Light

আলোকচ্ছটা-Beam of Light সত‌্যকে সত‌্য বলা এবং মিথ‌্যা‌কে মিথ‌্যা বলাই উচিত।

৪র্থ শ্রেণি, বিষয়: গ‌ণিত, অধ‌্যায়:১০এক কথায় উত্তর দ‌াও?
18/10/2025

৪র্থ শ্রেণি, বিষয়: গ‌ণিত, অধ‌্যায়:১০
এক কথায় উত্তর দ‌াও?

Ideal School & CollegeHalf Yearly examination Class: 4Subject: Bangla
05/07/2025

Ideal School & College
Half Yearly examination
Class: 4
Subject: Bangla

25/06/2025

নানার হার্টবিট বে‌ড়ে গে‌ছে।

25/05/2025

আকা‌শে উড়ে যা‌চ্ছে এক ঝাঁক মুক্ত পা‌খি।
কাঁকড়া বীচ, কক্সবাজার।

গ্রী‌ষ্মের ১ম জাম ভর্তা।
23/05/2025

গ্রী‌ষ্মের ১ম জাম ভর্তা।

শ্রেণি: ৪র্থবিষয়: বাংলা
19/05/2025

শ্রেণি: ৪র্থ
বিষয়: বাংলা

শ্রেণি-৪র্থবিষয়-গ‌ণিতঅধ‌্যায় -২য়
10/05/2025

শ্রেণি-৪র্থ
বিষয়-গ‌ণিত
অধ‌্যায় -২য়

শ্রেণি-৪র্থবিষয়-গ‌ণিতঅধ‌্যায়-২য়
08/05/2025

শ্রেণি-৪র্থ
বিষয়-গ‌ণিত
অধ‌্যায়-২য়

শ্রেণি: ৪র্থবিষয়: গ‌ণিতঅধ‌্যায়: ২য় (সং‌ক্ষিপ্ত প্রশ্ন)
06/05/2025

শ্রেণি: ৪র্থ
বিষয়: গ‌ণিত
অধ‌্যায়: ২য় (সং‌ক্ষিপ্ত প্রশ্ন)

01/05/2025

পড়ন্ত বেলায় কক্সবাজার সমুদ্র সৈকত।

26/04/2025

পাকিস্তানের পিছিয়ে পড়ার মূল কারণ হয়ত দেশে তাদের স্থিতিশীল সরকার নেই। সরকারকে কিছুদিন পর পর ফেলে দেওয়া হয়। ক্ষমতার কেন্দ্র সেনানিবাস।

বাংলাদেশে দীর্ঘদিন স্থিতিশীল সরকার ব্যবস্থা ছিল। অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল তর তর করে। দাতাগোষ্ঠীর অসহযোগিতা সত্ত্বেও পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প করেছিল নিজস্ব অর্থায়নে। বৈশ্বিক নানা সূচকে ছিল দৃশ্যমান অগ্রগতি।

ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর তাদের দেশকে সুইডেনের মডেলে দাঁড় করানোর ঘোষণার পর, দেশটির টেলিভিশনে-টেলিভিশনে টকশোর আলোচকেরা তখন বলছিলেন, সুইডেন নয়, ১০ বছরের মধ্যে বাংলাদেশ বানিয়ে দেখান আগে।

পাকিস্তানের সাংবাদিক জাইঘাম খান ইমরান খানের সুইডেন মডেলের প্রতিশ্রুতি পূরণের দরকার নেই মন্তব্য করে বলেছিলেন, ‘খোদাকে ওয়াস্তে হামে বাংলাদেশ বানাদো।’ অর্থাৎ অর্থাৎ খোদার দোহাই লাগে আমাদের বাংলাদেশ বানিয়ে দাও।

কেবল কি তাই, খোদ ইমরান খান বলেছিলেন, পূর্ব পাকিস্তান যখন পৃথক হলো তখন অনেককে বলতে শুনেছি, আমাদের ওপর একটি বোঝা হিসেবে ছিল পূর্ব পাকিস্তান, পৃথক হওয়ায় ভালোই হয়েছে। এসব কথা আমি নিজ কানে শুনেছি। আজ সেই পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে গেছে। এর কারণ হলো, সেখানের নীতিনির্ধারকরা দূরদর্শী।

পাকিস্তানিদের দুর্দশা মূলত তাদের নীতিনির্ধারকেরা। তাদের পিছিয়ে যাওয়ার কারণ অসততা। তারা ধর্মের নামে বিভক্ত। তারা জ.ঙ্গি.দের লালন করে। সাম্প্রতিক কাশ্মির-কাণ্ড এর নতুন উদাহরণ। স.ন্ত্রা.সী হামলাকে তারা নিজেদের বলে প্রকারান্তরে স্বীকার করে ভারতের সঙ্গে অসম যুদ্ধে নামতে যাচ্ছে।

অসম যুদ্ধ বলছি অস্ত্রশক্তি বিবেচনা করে নয়। অস্ত্রশক্তির বাইরে অর্থনৈতিক-বাণিজ্যিক যে যুদ্ধ সেটা এই উত্তেজনা চলাকালে এবং এর বাইরে আরও তীব্র হবে। এতে ভারতকে মোকাবেলা করতে পারবে না তারা। ফলে দরিদ্র দেশ পাকিস্তান আরও দরিদ্র হবে।

পাকিস্তান অর্থনৈতিক ক্ষেত্রে এতখানি নাজুক অবস্থায় যে, ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধি ২ দশমিক ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। ভারতের সঙ্গে যুদ্ধে জড়ালে এটা কোথায় গিয়ে নামতে পারে, ভাবা যায়! বিশ্বব্যাংকের ‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট: ট্যাক্সিং টাইমস’ শীর্ষক দ্বিবার্ষিক প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

ভারত-পাকিস্তান যুদ্ধ যদি হয়, তবে পাকিস্তানের পরাজয় অবধারিত। পরাজিত হবে তারা যুদ্ধ-সংশ্লিষ্ট অর্থনৈতিক বিধিনিষেধে। এতে দেশটির বেসামরিক মানুষেরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

রাষ্ট্র হিসেবে পাকিস্তান আমাদের ঐতিহাসিক শত্রু। কিন্তু বেসামরিক মানুষদের আমরা শত্রুজ্ঞান করি না। পাকিস্তানি হলেও তারাও মানুষ; এই মানবিক দৃষ্টি আছে তাদের প্রতি। এই মানবিক দিক বিবেচনা করে তারা তাদের রাষ্ট্রনিয়ন্ত্রিত জ.ঙ্গি.বাদের বিরোধিতা করুক, এটাই প্রত্যাশা।

পাকিস্তানিদের সামনে ভয়াল দিন, এই আশঙ্কা করছি একদিকে, অন্যদিকে এও ভাবছি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে ঠিক পাকিস্তানের দিকে নিয়ে যাচ্ছে। সাড়ে আট মাসের দেশ শাসনে বাংলাদেশের অর্থনীতি পাকিস্তানের পর্যায়ের নেমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিশ্বব্যাংক সম্প্রতি যে পূর্বাভাস দিয়েছে, তাতে এই অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৩ শতাংশে নেমে যেতে পারে। যে বাংলাদেশ বছর খানেক আগেও অন্য দেশকে ঋণ দিতো, সে বাংলাদেশ এখন আইএমএফ-এর প্রতিশ্রুত ঋণের কিস্তি পাচ্ছে না। যে ইমরান খান কিছুদিন আগেও বাংলাদেশের নীতিনির্ধারকদের দূরদর্শিতাকে প্রশংসায় ভাসিয়েছিলেন, এখন সুযোগ পেলে বলতেন তিনিই--প্রেক্ষাপট বদলে গেছে!

কাশ্মিরে পাকিস্তানি জ.ঙ্গিদের স.ন্ত্রা.সী হামলা পরবর্তী পরিস্থিতি আমাদের এই অঞ্চলকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। পাকিস্তান আমাদের জন্মশত্রু হলেও যুদ্ধের মাধ্যমে তাদের পতন আমরা চাইতে পারি না। কারণ যুদ্ধে মানবতার বিপর্যয় ঘটে। যে মানবিকতা প্রশ্নে পাকিস্তানিদের মানবিক-বিশ্ব ঘৃণা করে, সেই মানবিকতা প্রশ্নেই যুদ্ধের মাধ্যমে তাদের পতন আমরা চাইছি না।

-ক‌বির য়াহমদ

Address

Motijheel
Dhaka
1203

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোকচ্ছটা-Beam of Light posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share