17/06/2025
যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া – RN লাইসেন্সিং, ইমিগ্রেশন ও RN চাকরির তুলনামূলক বিশ্লেষণ
ZABiL NCLEX-RN Training for BD Nurses - Pioneer in BD
গত দুই বছর ছয় মাস ধরে আমি বাংলাদেশি নার্সদের সাথে কাজ করছি যাতে তারা ইউএস RN লাইসেন্স এবং যুক্তরাষ্ট্রে নার্সিং চাকরির জন্য যোগ্যতা অর্জন করতে পারেন। তাই আমার মূল ফোকাস হচ্চে যুক্তরাষ্ট্র।
তবে আমি প্রায়ই দেখি বাংলাদেশি নার্সরা কানাডা ও অস্ট্রেলিয়ার RN লাইসেন্সিং ও চাকরি সম্পর্কে জানতে চান। তাদের এসব প্রশ্নের ভিত্তিতে আমি গত কয়েক দিন ধরে ইন্টারনেটে রিসার্চ করে একটি তুলনামূলক টেবিল তৈরি করেছি, যা এই পোস্টের সাথে সংযুক্ত। এই টেবিলের মাধ্যমে আপনি USA, Canada ও Australia – এই তিনটি দেশের মধ্যে RN লাইসেন্স, ইমিগ্রেশন ও চাকরি প্রক্রিয়ার একটি স্পষ্ট ধারণা পাবেন এবং সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনার জন্য কোন দেশটি উপযুক্ত।
আমার মতে, এই তুলনায় বাংলাদেশি নার্সদের জন্য সবচেয়ে ভালো দেশ হলো যুক্তরাষ্ট্র (USA)। কারণ—
প্রক্রিয়াটি তুলনামূলকভাবে সহজ, কম খরচে সম্পন্নযোগ্য এবং কম পরিশ্রমে সম্ভব।
একমাত্র চ্যালেঞ্জ হতে পারে গ্রিন কার্ড ইস্যুতে কিছুটা সময় বেশি লাগা, যা প্রতি মাসে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ভিসা বুলেটিন অনুসারে পরিবর্তিত হয়।
RN লাইসেন্সিং প্রসেস:
যুক্তরাষ্ট্রে এই প্রক্রিয়াটি সবচেয়ে কম খরচ ও সহজতর।
যদি আপনি New York State Board of Nursing-এ আবেদন করেন, তবে আরও সুবিধা পাবেন কারণ তারা নিজেরাই শিক্ষাগত মূল্যায়ন (credential evaluation) করে, অতিরিক্ত কোনো মূল্য দিতে হয় না, এবং ফিঙ্গারপ্রিন্ট/ব্যাকগ্রাউন্ড চেকের প্রয়োজন হয় না।
অস্ট্রেলিয়ার RN লাইসেন্সিং সবচেয়ে জটিল ও ব্যয়বহুল।
Stream A প্রার্থীদের জন্য NCLEX-RN পাস করার পর OSCE পরীক্ষা দিতে হয়, যা শুধুমাত্র অস্ট্রেলিয়ার Adelaide-এ সরাসরি উপস্থিত হয়ে দিতে হয়।
এই পরীক্ষার ফি AUD $4,000 এবং ভ্রমণ খরচ AUD $2,000–$3,000।
ইমিগ্রেশন এবং চাকরি:
যুক্তরাষ্ট্রে একবার NCLEX-RN ও ইংরেজি দক্ষতার স্কোর অর্জন করে RN লাইসেন্স পেয়ে গেলে কেবল একজন US এমপ্লয়ার খুঁজে নিতে হয়। তারপর সেই এমপ্লয়ারই আপনার EB3 গ্রিন কার্ড ইমিগ্রেশন প্রসেস পরিচালনা করবে এবং সমস্ত ফি বহন করবে।
কানাডা ও অস্ট্রেলিয়ায় RN লাইসেন্স পাওয়ার পর প্রার্থীদের নিজেরাই ইমিগ্রেশন এবং চাকরি খুঁজে নিতে হয়। এসব দেশের ইমিগ্রেশন ফি অনেক বেশি এবং পুরোটা নিজে বহন করতে হয়।
RN চাকরির বেতন:
US ডলারের মান কানাডিয়ান ও অস্ট্রেলিয়ান ডলারের তুলনায় বেশি।
US RN-এর গড় বেতন সবচেয়ে বেশি এবং ট্যাক্স কাটছাঁটও সবচেয়ে কম।
🔚 সুতরাং যদি এখনো দ্বিধায় থাকেন, তবে আমি বলব - USA RN লাইসেন্সিং-এর পথে হাঁটুন, বাকিটা হবে একদম মসৃণ।
©Zabil.