HAQUE Academy

HAQUE Academy

Share

Join the most trusted learning platform in Bangladesh. Together, we are building the nation.

HAQUE Academy is a dynamic EdTech company dedicated to empowering the youth &
professionals through skill development courses, training programs, and career guidance. Our programs are designed to foster successful career growth for students and
professionals by focusing on Skill Development, Academic Preparation, higher education,
and IELTS Preparation.

15/06/2026

Don't wish it were easier; wish you were better.

Send a message to learn more

11/06/2026

অনেকেই মনে করেন, আমি তো চাকরি করি, পার্সোনাল ব্র্যান্ডিং আমার জন্য না।

ভুল ধারণা! আসলে চাকরি করার সময়টাই হলো সবচেয়ে ভালো সময় নিজেকে তৈরি করার। কারণ আপনার কাছে তখন রিয়েল এক্সপেরিয়েন্স আছে, শেখার সুযোগ আছে।

আজ শেয়ার করবো চাকরীর পাশাপাশি পার্সোনাল ব্র্যান্ডিং করার ৫টি সিক্রেট 🔥

পার্সোনাল ব্র্যান্ডিং তাহলে কাজ করা শুরু করবেন কীভাবে? এই ৫টা পয়েন্ট মাথায় রাখুন

১. আপনার কাজের অভিজ্ঞতাই আপনার কন্টেন্টঃ

প্রতিদিন অফিসে যা শিখছেন, যে সমস্যা সমাধান করছেন, সেগুলোই লিখুন। "আজকে একটা জিনিস শিখলাম যেটা আগে জানতাম না" — এই ধরনের পোস্টই মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে। Real experience = Real connection.

২. নিজের একটা "নিশ" ঠিক করুনঃ

সব বিষয়ে লিখতে গেলে কেউ আপনাকে চিনবে না। আপনি কি HR-এ আছেন? Marketing-এ? Finance-এ? সেই বিষয়েই কথা বলুন। একটা নির্দিষ্ট বিষয়ে নিয়মিত কথা বললে মানুষ আপনাকে সেই বিষয়ের expert হিসেবে চেনা শুরু করবে।

৩. LinkedIn বা Facebook-এ সপ্তাহে অন্তত ৩টা পোস্ট দিনঃ

রোজ না পারলেও চলবে, কিন্তু consistent থাকতে হবে। সপ্তাহে ৩টা পোস্ট মানে মাসে ১২টা — এই consistency-ই আপনাকে বাকিদের থেকে আলাদা করবে। বেশিরভাগ মানুষ শুরু করে, কিন্তু ধরে রাখতে পারে না।

৪. অন্যদের সাথে নিজেকে engage করুনঃ
শুধু পোস্ট দিলেই হবে না। অন্যদের পোস্টে meaningful comment করুন, প্রশ্ন করুন, নিজের মতামত শেয়ার করুন। এতে আপনার visibility অনেক বেড়ে যায় এবং নতুন মানুষ আপনাকে চিনতে শুরু করে। Networking মানে শুধু কার্ড বিনিময় না। একটা relationship তৈরি করা।

৫. আপনার জার্নিটা openly শেয়ার করুনঃ

মানুষ perfect story-র চেয়ে real story বেশি পছন্দ করে। আপনি কোথা থেকে শুরু করেছিলেন, কী কী ভুল করেছেন, কীভাবে শিখেছেন, এই গল্পগুলোই সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছায়। Vulnerability is a strength, weakness না।

মনে রাখবেন, পার্সোনাল ব্র্যান্ডিং মানে নিজেকে বড় করে দেখানো না। এটা হলো নিজের সত্যিকারের দক্ষতা আর অভিজ্ঞতা সঠিক মানুষের কাছে তুলে ধরা।

আজকে থেকেই শুরু করুন। ছোট্ট একটা পোস্ট দিয়েও শুরু হোক। আপনার কোন নতুন আইডিয়া থাকলে কমেন্টে মতামত জানাতে পারেন।

07/06/2026

১১ই জুন থেকে শুরু হচ্ছে Greatest Show on Earth.

দুয়ারে কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬! মাঠের লড়াই শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি।

ফুটবল বিশ্বের রাজা মেসি, গোলমেশিন রোনালদো, ম্যাজিশিয়ান নেইমার থেকে শুরু করে তরুণ তুর্কি লামিন ইয়ামাল, এমবাপ্পে কিংবা হালান্দ—সবাই প্রস্তুত ট্রফি ছুঁয়ে দেখার মহাযুদ্ধে।

কিন্তু আসল প্রশ্ন একটাই, এবার কাপ নিচ্ছে কোন দল? 🤔👇

কমেন্টে জানান আপনার ফেভারিট দলের নাম এবং কেন তারাই এবার চ্যাম্পিয়ন হবে!

06/06/2026

আসছে গ্রাফিক ডিজাইনের উপর লাইভ কোর্স। ডিজাইনের স্কিল শিখে নিজের ক্যারিয়ার গড়তে আপনি প্রস্তুত তো?

01/06/2026

Skills are cheap. Passion is priceless. But passion without skill is just noise.

27/05/2026

ঈদ মোবারক!

ত্যাগের মহিমায় হোক আত্মশুদ্ধি, দক্ষতায় আসুক সমৃদ্ধি! 🌙

HAQUE Academy-র পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা।

একটি সুন্দর সমাজ ও জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। আর আধুনিক শিক্ষার প্রকৃত পথচলাই শুরু হয় ত্যাগ, নৈতিক মূল্যবোধ এবং সঠিক দক্ষতা অর্জনের মধ্য দিয়ে। এবারের কোরবানি শুধু একটি আনুষ্ঠানিকতা না হোক, এটি হোক আমাদের ভেতরের সমস্ত অহংকার, অন্যায় আর জড়তাকে বিসর্জন দেওয়ার এক অনন্য মাধ্যম।

এই ঈদের ছুটিতে আনন্দের পাশাপাশি হোক নিজের দক্ষতা বৃদ্ধির নতুন এক সংকল্প। সবার ঈদ কাটুক শান্তিতে ও সুখে। ❤️

Photos from HAQUE Academy's post 25/05/2026

আমাদের ফেসবুক মার্কেটিং কোর্সের ৩য় ব্যাচের যাত্রা শুরু হয়েছে দুর্দান্তভাবে।

ইন-ডেপথ প্র্যাক্টিক্যাল ক্লাসে যাওয়ার আগে, আমাদের ইন্সট্রাক্টর চমৎকার প্রেজেন্টেশনের মাধ্যমে জটিল বিষয়গুলো সহজ করে বুঝিয়ে দিচ্ছেন।

নতুন ব্যাচের সকল শিক্ষার্থীর জন্য রইলো অনেক অনেক শুভকামনা!

📢 আগামীকাল থেকেই শুরু হচ্ছে আমাদের ঈদের ছুটি। ঈদ শেষে যথারীতি আমাদের রেগুলার অনলাইন ক্লাসগুলো আবার শুরু হবে।

সবাইকে অগ্রিম পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা। এবারের কোরবানি হোক আমাদের ভেতরের সকল অহংকার আর অহমিকা বিসর্জনের মাধ্যম।

ঈদ মোবারক! 🐏❤️

Photos from HAQUE Academy's post 21/05/2026

শুধু এই অর্জনগুলোই আমরা চেয়েছিলাম - সাফল্যের পথে সঙ্গী হওয়া।

​আমরা বিশ্বাস করি, কাজের সংখ্যার চেয়ে কাজের মান অনেক বেশি জরুরি। তাই আমরা খুব অল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে আমাদের কোর্সগুলো পরিচালনা করি।

এর মূল উদ্দেশ্য একটাই, যেন আমরা প্রতিটি শিক্ষার্থীর প্রশ্নের উত্তর দিতে পারি এবং সব সমস্যার সমাধানে পাশে থাকতে পারি।

​ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যাওয়ার জন্য স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নেই। এই লড়াইয়ে আপনাদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত।

HAQUE Academy সব সময় আপনাদের সাথে আছে; আপনার ক্যারিয়ারের একজন বিশ্বস্ত গাইড হিসেবে আমরা সবসময় আপনাদের সাপোর্ট দেব।

18/05/2026

Your skills are your currency in a changing world. Invest wisely.

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Dhaka