28/05/2025
পদার্থবিজ্ঞান ব্যবহারিক খাতা লেখার সঠিক নিয়মাবলী:
১. Odd number page (ডান পৃষ্ঠা)–তে লিখতে হবে:
তত্ত্ব
প্রয়োজনীয় যন্ত্রপাতি
কাজের ধারা
ছক/টেবিল
ফলাফল বিশ্লেষণ
আলোচনা
সতর্কতা
২. Even number page
(বাম পৃষ্ঠা)–তে থাকবে:
উপাত্ত সংগ্রহ
পর্যবেক্ষণ ও সন্নিবেশ
হিসাব
গ্রাফ
চিত্র
৩. উপাত্ত সংগ্রহ অবশ্যই হিসাবের আগে লিখতে হবে।
৪. হিসাব ও ছক/টেবিল পাশাপাশি থাকবে, যেন খাতা খুলে রাখলে দুইটিই একসাথে দেখা যায়।
৫. পর্যবেক্ষণ ও সন্নিবেশ থাকবে হিসাবের উপরে।
৬. গ্রাফ থাকবে হিসাবের পাশে বা সঙ্গে।
৭. কাজের ধারা লিখতে হবে অতীত কালে, যেমন: করেছিলাম, নিয়েছিলাম বা করেছি, নিয়েছি। ভবিষ্যৎ কালে লেখা যাবে না।
৮. হিসাব ও ফলাফল পেন্সিল দিয়ে লেখা আবশ্যিক নয়।
🔸 নোট: এগুলো সাধারণ নিয়ম। তবে বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষকরা নিজেদের মতো করে নির্দেশনা দিতে পারেন। সে ক্ষেত্রে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী খাতা লেখা উচিত।