Maqam : Center for Sufi Heritage

Maqam : Center for Sufi Heritage A research center working on the history, tradition, social and political positions that represent the Sufi community.

প্যাট্রন সেইন্ট সিরিজ - ০২ 📖 সিলেটের প্যাট্রন সেইন্ট হযরত শাহজালাল মুজাররদ ✒️ মুহাম্মদ তৌহিদুল ইসলাম •“এই পর্বে আমরা এই ...
25/09/2026

প্যাট্রন সেইন্ট সিরিজ - ০২
📖 সিলেটের প্যাট্রন সেইন্ট হযরত শাহজালাল মুজাররদ
✒️ মুহাম্মদ তৌহিদুল ইসলাম

•
“এই পর্বে আমরা এই তুলনামূলক কাঠামোটি প্রয়োগ করব ভারত-বাংলা উপমহাদেশের প্রখ্যাত সুফি হজরত শাহজালালের ক্ষেত্রে। সিলেটের ধর্মীয়, আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক জীবনে হযরত শাহজালালের বিচরণ কেবল ধর্মের প্রচার, ধ্যানসাধনা, দরবেশী যাপন বা লড়াই সংগ্রামের মধ্যে সীমাবদ্ধ ছিল না, কালের আবর্তে তাঁর নাম সিলেটের আঞ্চলিক পরিচয়, ধর্মীয় সংস্কৃতি এবং জনজীবনের সঙ্গে অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তাঁর দরগাহ আজও সমগ্র বাংলার গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র। একইসঙ্গে ‘শাহজালালের সিলেট’ পরিচয়টি এই ভূখণ্ডের ঐতিহাসিক পরিচয়ের সঙ্গে যুক্ত। তবে এই দাবিকে বিশ্লেষণ করতে হলে প্রথমেই একটি প্রশ্ন নির্ধারণ করা প্রয়োজন: কোন কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো সুফি/অলিকে তুলনামূলক অর্থে ‘প্যাট্রন সেইন্ট’ বলা যেতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা কয়েকটি বিশ্লেষণী মানদণ্ড বিবেচনা করব, কোনো নির্দিষ্ট ভূখণ্ডের সঙ্গে অলির সম্পর্ক, তাঁর মহত্ত্ব ও মর্যাদার সামাজিক স্থায়িত্ব, স্থানীয় জনগোষ্ঠীর ধর্মীয় জীবনে তাঁর উপস্থিতি, তাঁর দরগাহকে কেন্দ্র করে গড়ে ওঠা জিয়ারত-সংস্কৃতি, এবং কোনো অঞ্চল বা সম্প্রদায়ের পরিচয়ের সঙ্গে তাঁর নামের দীর্ঘস্থায়ী সংযোগ। এই মানদণ্ডগুলো কেবল হযরত শাহজালালের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। এগুলোর ব্যবহার বাংলা অঞ্চলের অন্যান্য সুফি, যেমন হযরত খানজাহান আলী, শাহ মখদুম রূপোশ, পীর বদর আউলিয়া, শাহ সুলতান বলখী কিংবা নানা প্রান্তের পীর ও অলির ক্ষেত্রেও তুলনামূলকভাবে আলোচনা করা সম্ভব।”
•

কমেন্টে দেয়া লিঙ্ক থেকে ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন পুরো লেখাটি।

আধ্যাত্মিক স্মৃতিচারণ: সুফিপন্থা বনাম আধুনিক বিশ্ববীক্ষা সায়েমা খাতুন চিশতি, নৃবিজ্ঞান লেখক ও গবেষক • কেবল বাংলাদেশেই ন...
21/09/2026

আধ্যাত্মিক স্মৃতিচারণ: সুফিপন্থা বনাম আধুনিক বিশ্ববীক্ষা
সায়েমা খাতুন চিশতি, নৃবিজ্ঞান লেখক ও গবেষক

•
কেবল বাংলাদেশেই নয়, গোটা সাউথ এশিয়ায় ‘আধুনিকতা’ এসেছে ঔপনিবেশিক আমলে। উপনিবেশী আমলা, বুদ্ধিজীবী ও নীতিনির্ধারকরা ঠিক সেভাবেই এখানে আধুনিকতা আমদানি করেছেন যেভাবে করলে তার উপনিবেশ মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। ঔপনিবেশিক শাসকদের আমদানি করা আধুনিকতার প্রধান সমস্যা হলো, সরাসরি ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া। যে-কারণে আধুনিকতাকে নির্বিচারে গ্রহণ করা লেখক ও বুদ্ধিজীবীদের ব্যাপারে ধর্মবিরোধী লেখালেখির অভিযোগ আসে। গত একশো বছর ধরে দুনিয়াজুড়ে অন্যতম প্রধান বিতর্ক আধুনিকতা বনাম ধর্ম। যে যেই ফর্মে ধর্মীয় চর্চা করুক না কেন, সেখানেই আধুনিকতা প্রশ্নে তৈরি হয়েছে সংকট ও বিরোধ।

আমেরিকার উইসকনসিন স্টেটে বসবাসরত নৃবিজ্ঞান লেখক ও গবেষক সায়েমা খাতুন পারিবারিক স্মৃতি উপস্থাপনের মাধ্যমে দেখিয়েছেন, কীভাবে আধুনিকতাকে নির্বিচারে আত্মস্থ করার ফলে পারিবারিক ধর্মীয় ঐতিহ্যকে সম্পূর্ণ পরিত্যাগ করার মাধ্যমে একটি পারিবারিক ও সামাজিক বন্ধন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঐতিহাসিক ৫ আগস্ট পরবর্তী বাস্তবতার সঙ্গে মিলিয়ে তিনি অনুধাবন করেছেন, এই ঐতিহ্য ও সুফি সংস্কৃতিকে আঁকড়ে ধরার প্রয়োজনীয়তা। তাঁর এই স্মৃতিচারণ ও উপলব্ধি চলমান সংকটপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ তো বটেই, পাশাপাশি সমাজতাত্ত্বিক সুফি গবেষকদের জন্য‌ও অত্যন্ত জরুরী। আধুনিকতা ও সুফি-সমাজের সংকট বুঝতে ও নিরসন করতে এই স্মৃতিচারণমূলক নিবন্ধ প্রাথমিক উপাদান হিসেবে কার্যকরী ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।
•

কমেন্টে দেয়া লিঙ্ক থেকে ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন পুরো লেখাটি।

ধর্মতত্ত্বে ‘প্যাট্রন সেইন্ট’ আইডিয়া: উৎস, বৈশিষ্ট্য ও তুলনামূলক ব্যবহার ✒️ মুহাম্মদ তৌহিদুল ইসলাম •ঐতিহাসিকভাবে ‘প্যাট...
17/09/2026

ধর্মতত্ত্বে ‘প্যাট্রন সেইন্ট’ আইডিয়া: উৎস, বৈশিষ্ট্য ও তুলনামূলক ব্যবহার
✒️ মুহাম্মদ তৌহিদুল ইসলাম

•
ঐতিহাসিকভাবে ‘প্যাট্রন সেইন্ট’ মূলত খ্রিস্টধর্ম উদ্ভূত একটি আইডিয়া। কিন্তু এই আইডিয়ার পরিসর কেবল খ্রিস্টধর্মেই সীমাবদ্ধ থাকেনি; সময়ের বিবর্তনে এর পরিসর ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। খ্রিস্টধর্মের প্যাট্রন সেইন্ট আইডিয়ার রূপ, রঙ ও দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়ে ইসলামের সুফিধারায় পরিচিত ও প্রতিষ্ঠিত আওলিয়ায়ে কেরামের ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে। এই আইডিয়ার উৎস, বিকাশ ও বিবর্তন নিয়ে আলোচনা করা হয়েছে বর্তমান নিবন্ধে। লেখক দেখিয়েছেন, খ্রিস্টধর্মে প্যাট্রন সেইন্টের যে মৌলিক আইডিয়া তা থেকে সুফিদের ক্ষেত্রে ব্যবহৃত ‘প্যাট্রন সেইন্ট’ পরিভাষার বিস্তর ফারাক আছে। ফারাক থাকা সত্ত্বেও লেখক এই পরিভাষার ব্যবহার সম্পর্কে সতর্ক করেছেন, সঙ্গত কারণেই।

এটি প্যাট্রন সেইন্ট সিরিজের প্রথম পর্ব। পরবর্তী পর্বগুলোতে প্যাট্রন সেইন্ট হিসেবে বাংলার সুফিদের পাঠ করার নমুনা হাজির হবে। এবং, সুফিদের ক্ষেত্রে প্যাট্রন সেইন্ট পরিভাষা ব্যবহারের ক্ষেত্রে যে-সকল শর্তাবলী জরুরী তার‌ও প্রয়োগ-পদ্ধতি সম্পর্কে আলোকপাত হবে।
•

কমেন্টে দেয়া লিঙ্ক থেকে ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন পুরো লেখাটি।

How did Islam become the faith of the agrarian majority in pre-modern Bengal?  In his insightful paper, “The Sufi Sheikh...
12/09/2026

How did Islam become the faith of the agrarian majority in pre-modern Bengal?

In his insightful paper, “The Sufi Sheikhs and Their Socio-Cultural Roles in the Islamization of Bengal During The Mughal Period (1526–1858),” Prof. Wahyuddin Halim (Professor in Anthropology of Religion, Alauddin State Islamic University of Makassar) draws upon Richard M. Eaton’s agrarian frontier paradigm. He demonstrates that Islamization in eastern Bengal was neither a byproduct of military conquest nor an overnight conversion, but an organic socio-cultural process driven by charismatic Sufi pioneers, forest clearing, and the institutionalization of rural mosques.

With the author's kind permission, the complete paper is now republished and available on our website.

“১৯৮২ সালে বাংলাদেশ ইতিহাস সমিতির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। যে...
05/09/2026

“১৯৮২ সালে বাংলাদেশ ইতিহাস সমিতির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মফিজুল্লাহ কবির Aspects of Sufism in Bangladesh (1200-1700): Search for a Conceptual Framework শিরোনামে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। ইতোপূর্বে এই প্রবন্ধের বাংলা অনুবাদ হয়েছে বলে আমাদের জানা নেই। ঐতিহাসিক মূল্য বিবেচনায় প্রবন্ধটি বাংলায় অনুবাদ করা হলো।

প্রবন্ধের উপর অধ্যাপক আবদুল করিম ও আবু ইমাম মন্তব্য করেছিলেন। আবু ইমাম সংক্ষিপ্ত মন্তব্য করলেও আবদুল করিমের মন্তব্য ছিল বেশ বিস্তৃত ও বিশ্লেষণাত্মক। মূল প্রবন্ধের সঙ্গে আমরা মন্তব্য দুটিও যুক্ত করেছি।”
•

কমেন্টে দেয়া লিঙ্ক থেকে ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন পুরো লেখাটি।

১৯৮২ সালে বাংলাদেশ ইতিহাস সমিতির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। যেখ...
02/09/2026

১৯৮২ সালে বাংলাদেশ ইতিহাস সমিতির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। যেখানে অধ্যাপক আবদুল করিম The Sadat, Ulama and Mashaikh in Pre-Mughal Muslim Society of Bengal শিরোনামে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। ইতোপূর্বে এই প্রবন্ধের বাংলা অনুবাদ হয়েছে বলে আমাদের জানা নেই। ঐতিহাসিক মূল্য বিবেচনায় প্রবন্ধটি বাংলায় অনুবাদ করা হলো।
•
অধ্যাপক আবদুল করিম এই প্রবন্ধে দেখিয়েছেন, সুলতানী আমলে সুলতান বা রাষ্ট্রপতিদের সঙ্গে সৈয়দ, শেখ, উলামা, মাশায়েখদের সঙ্গে সম্পর্ক কেমন ছিল। বিশেষত, রাষ্ট্র পরিচালনায় সুলতানদের উপর সুফি ও উলামা-মাশায়েখদের যে প্রভাব ছিল তার কিছু গুরুত্বপূর্ণ সূত্র উপস্থাপন করা হয়েছে।
•

কমেন্টে দেয়া লিঙ্ক থেকে ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন পুরো লেখাটি।

|| বাংলা সাহিত্যের অন্যতম বৃহৎ নবী-জীবনী সৈয়দ সুলতানের নবীবংশ: নির্বাচিত পাঠ ||•নবীবংশ দুই খণ্ডে বিভক্ত; প্রথম খণ্ডে সৃ...
26/08/2026

|| বাংলা সাহিত্যের অন্যতম বৃহৎ নবী-জীবনী সৈয়দ সুলতানের নবীবংশ: নির্বাচিত পাঠ ||
•
নবীবংশ দুই খণ্ডে বিভক্ত; প্রথম খণ্ডে সৃষ্টির আদি থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত এবং দ্বিতীয় খণ্ডে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী। দ্বিতীয় খণ্ড তথা নবীজীর জীবনী থেকে নির্বাচিত দশটি অংশ পাঠ করা যেতে পারে।
•
কমেন্টে দেয়া লিঙ্ক থেকে ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন পুরো লেখাটি।

On the occasion of Eid-e-Milad-un-Nabi, an article titled “How Milad-un-Nabi shaped Muslim cultural life in colonial Ben...
26/08/2026

On the occasion of Eid-e-Milad-un-Nabi, an article titled “How Milad-un-Nabi shaped Muslim cultural life in colonial Bengal” by Mohammad Abu Sayed, Executive Director of MAQAM, has been published today in The Daily Star Slow Reads.
•
You can read the full article from the link provided in the comments.

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলোতে আজ প্রকাশিত হয়েছে মাকাম’র এক্সিকিউটিভ ডিরেক...
26/08/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলোতে আজ প্রকাশিত হয়েছে মাকাম’র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ আবু সাঈদের নিবন্ধ— “বাংলার মুসলমানদের সাংস্কৃতিক স্বাতন্ত্র্যবোধ নির্মাণে মিলাদুন্নবীর ঐতিহাসিক ভূমিকা”।
•
কমেন্টে দেয়া লিঙ্ক থেকে পড়তে পারেন নিবন্ধটি।

মাকাম’র তৃতীয় প্রকাশনা প্রস্তুত! 📖 রিসালাতুশ শোহাদা ✒️ পীর মুহাম্মদ সাত্তারী অনুবাদ: আরাফাত ইমরান সম্পাদনা: ইসলাম মাজহা...
25/08/2026

মাকাম’র তৃতীয় প্রকাশনা প্রস্তুত!

📖 রিসালাতুশ শোহাদা
✒️ পীর মুহাম্মদ সাত্তারী
অনুবাদ: আরাফাত ইমরান
সম্পাদনা: ইসলাম মাজহার
প্রকাশনায়: মাকাম: সেন্টার ফর সুফি হেরিটেজ, সেপ্টেম্বর, ২০২৬
প্রচ্ছদ: শাওন চিশতী
প্রচ্ছদমূল্য: ৩০০৳

•
১৮৭০ সালের দিকে রংপুরের কাঁটাদুয়ারে একটি মাজার চত্বরে গিয়ে ব্রিটিশ কর্মকর্তা গাইবন হেনরি ড্যামেন্ট একটি পুরনো ফারসি পাণ্ডুলিপি খুঁজে পান। পাণ্ডুলিপির নাম রিসালাতুশ শোহাদা। লেখক পীর মুহাম্মদ শাত্তারী, রচনাকাল ১৬৩৩ খ্রিষ্টাব্দ। সেই মাজার ছিল শাহ ইসমাইল গাজীর। তিনি পঞ্চদশ শতকের একজন সুফি সাধক ও সেনাপতি, যিনি সুলতান রুকনুদ্দিন বারবক শাহের (১৪৫৯–১৪৭৪) আমলে মাদারণ ও কামরূপ অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন, এবং শেষ পর্যন্ত একটি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে নিজ সুলতানের আদেশেই শিরশ্ছেদে শহীদ হয়েছিলেন। গ্রন্থটি মূলত তাঁরই জীবন ও শাহাদাতের আখ্যান। পাণ্ডুলিপিটি গাইবন হেনরি ড্যামেন্ট সম্পাদনা করে ১৮৭৪ সালে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলে আংশিক ইংরেজি অনুবাদসহ প্রকাশ করেন। প্রাক-ঔপনিবেশিক বাংলার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক উৎস হলেও অদ্যাবধি এর বাংলা অনুবাদ প্রকাশিত হয়নি। ঐতিহাসিক এই পুস্তিকার বাংলা অনুবাদ প্রথমবারের মতো প্রকাশ করছে মাকাম: সেন্টার ফর সুফি হেরিটেজ। মূল ফারসি থেকে বাংলা অনুবাদ করেছেন মো. আরাফাত ইমরান এবং সম্পাদনার গুরুদায়িত্ব পালন করেছেন ঢাকাস্থ ইরান কালচারাল সেন্টারের ফারসি ভাষার ইন্সট্রাক্টর ইসলাম মাজহার।
•

ঐতিহাসিক এই ব‌ইটি প্রি-অর্ডার করতে কমেন্টে দেয়া লিঙ্ক থেকে ফর্ম পূরণ করুন। ধন্যবাদ।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Maqam : Center for Sufi Heritage posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share