Darul Uloom Muzibiya Madrasa

Darul Uloom Muzibiya Madrasa

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Darul Uloom Muzibiya Madrasa, Educational Research Center, আরিচা মহাসড়ক, Dhaka.

28/11/2025

পানি বেশ ঠাণ্ডা। শীত পুরোপুরি পড়ে গেছে! হিফজখানার বাচ্চাগুলো ৩:৩০-৪:০০টায় ওঠে৷ তাহাজ্জুদ পড়ে৷ কুরআন হিফজের প্রধান সময় হিসাবে সকাল রাতই মোক্ষম। তখন মস্তিষ্ক পরিষ্কার থাকে৷ দুনিয়া ঘুমিয়ে থাকে। ফলে— নিরিবিলি, নিঃশব্দ ও নির্ভেজাল আবহাওয়ায় দ্রুত হিফজ হয় কুরআনের সবক। রবের রহমতের ফল্গুধারাও তখন বেশি নাজিল হয়৷ তিলাওয়াতের বরকতে নিষ্পাপ শিশুদের রবের সাকিনা নাজিল হয়।

মাদরাসায় কার্পেটের ব্যবস্থা আগে থেকেই আছে। অসহায় ও অসমর্থদের কম্বলের জোগাড়ও করে দেওয়া হয়। গরম পানির ব্যবস্থাপনার ব্যবস্থাপনা চলমান। সপ্তাহখানেকের মধ্যে অজু ও গোছলের জন্য কুসুম গরম পানি পড়বে ট্যাপ থেকে ইনশাআল্লাহ।

জীবনে খুব বড় কোনো আশা নেই। তেমনকিছু করতেও পারি নি। তবে এই যে কিছু মাসুম বাচ্চা, কিছু কুরআনের রক্ষকদের স্বল্পমাত্রার খেদমতে লাগতে পারছি — নিঃসন্দেহে রবের বড় করুণা অধমের প্রতি। তিনি রহম না করলে বাচ্চাদের এতটুকু খেদমতও হয়তো করতে পারতাম না!

মক্তব, নূরানী কিন্ডারগার্টেন, হিফজখানা আর ইসলামি স্কুল আমার তৃপ্তির জায়গা। রবের ফজলে দরসে নিজামীর সর্বোচ্চ কিতাব পড়িয়েছি। রব আমার মত নালায়েককে দিয়ে তাঁর কালামের তাফসির পড়িয়েছেন ৮/৯ বছর। তিরমিজি ও বুখারীর মসনদে বসিয়েছেন পরম করুণা করে! অবশ্যই এসব মহাতৃপ্তিকর! তবে কিছু বাচ্চাকে তার শৈশবেই তাহজিব শেখানো, কুরআন-সুন্নাহ'র বীজ কিছু নাবালেগের হদয়ে গেঁড়ে দেওয়ার খেদমত আত্মিক পরম পাওয়া।

রব্বানা, লাকাল হামদু কামা ইয়ামবাগি ওয়া লাকাশ-শুকরু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আজিমি সুলতানিক।

#শীতকাল_হিফখানা_মক্তব
লেখাটি অনলাইন থেকে সংগৃহীত।

Photos from Darul Uloom Muzibiya Madrasa's post 01/10/2025

ভোরের সূর্য ও সোনালী পরিবেশ!

Photos from Darul Uloom Muzibiya Madrasa's post 30/09/2025

মাদরাসা এখন ২৪ ঘন্টা বিদ্যুতায়িত। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা চালু করনার্থে হাইব্রিড আইপিএস সোলার ফিটিং করা হয়েছে। আলহামদুলিল্লাহ!

23/08/2025

স্মৃতিগুলো আজও বড্ড প্রাণবন্ত!

05/03/2025

|| রমাযানের ফাযায়িল ||

আবু হুরায়রা রা. বর্ণনা করেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সাওয়াবের আশায় রমাযানের রোযা রাখবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। (সহীহুল বুখারী:৩৮)

আবু হুরায়রা রা. বর্ণনা করেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, রমযান মাস আসলে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় আর শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়। (সহীহুল বুখারী: ১৭৯৯)

আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, বনী আদমের সমস্ত আমল তাদের নিজেদের জন্য (অর্থাৎ সেগুলো মানুষের দৃষ্টিগোচর হওয়ার কারণে, তাতে লৌকিকতার সম্ভাবনা থাকে) শুধু রোযা ব্যতীত। কারণ, রোযা আমার জন্য (অর্থাৎ: রোযায় লৌকিকতার কোন সুযোগ থাকে না, তাই তা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই রাখা হয়) আর এর প্রতিদান আমি নিজেই দান করব।

রোযা (গুনাহ ও জাহান্নাম থেকে রক্ষাকারী) ঢাল। তোমাদের কেউ রোযা রাখলে, সে যেন সেদিন অশ্লীল বাক্যালাপ ও ঝগড়া-বিবাদ থেকে বিরত থাকে। কেউ যদি তার সাথে ঝগড়া-বিবাদ বা হানাহানিতে লিপ্ত হতে চায়, সে যেন বলে: আমি রোযাদার। সেই সত্তার শপথ, যার হাতে মুহাম্মাদের প্রাণ—

রোযাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকের সুগন্ধির চেয়ে উৎকৃষ্ট। রোযাদারের দু'টো আনন্দ হয়। একটি আনন্দ ইফতারের সময় ক্ষুধা নিবারণের কারণে। আরেকটি আনন্দ (কিয়ামত দিবসে) আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের সময় রোযার বিরাট প্রতিদানের কারণে। (বুখারী: ১৯০৪)

03/03/2025

দারুল উলূম মুজিবিয়া মাদরাসা

বিভাগসমূহ
নার্সারি থেকে ৩য় শ্রেণি
নাজেরা বিভাগ
হিফজ বিভাগ
রিভিশন বিভাগ
ইবতেদায়ী, মাদানী নেসাব ১ম বর্ষ, ২য় বর্ষ

খুসুসী, তাইসির, মিযান

পহেলা রামাদান থেকে ৬ শাওয়াল

. #ভর্তি #আরবি

16/02/2025

আপনাদের জন্য আমাদের পক্ষ হতে রামাদান মুবারকের তোহফা!

Photos from Darul Uloom Muzibiya Madrasa's post 28/11/2024

আমাদের মাহফিলের কিছু অসাধারণ ছবি ও ভিডিও ক্লিপ । আল্লাহ আমাদেরকে এমন একটি গোছালো ও নিখুত অনুষ্ঠান সমাপ্ত করার তৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞতা আদায় করছি!

Photos from Darul Uloom Muzibiya Madrasa's post 26/11/2024

অসাধারণ গ্রাফিতিতে ছেয়ে গেছে মাদরাসার পুরো দেয়ালে । আলহামদুলিল্লাহ!

Photos from Darul Uloom Muzibiya Madrasa's post 25/11/2024

পুরোদমে প্রস্তুতি চলছে..!

12/11/2024

সকালের মিঠা রোদ্দুরে, আলোকময় আঙিনা। 💓💓♥️💝

Photos from Darul Uloom Muzibiya Madrasa's post 29/10/2024

আজকের অনুষ্ঠানের মধুময় স্মৃতি।

একমাস ব্যাপী তাহাজ্জুদ নামাজের ক্যাম্পেইনে বিজয়ী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ। শিশুদের মুগ্ধকর নাশিদ পরিবেশন ও প্রতিভা বিকাশের এক অনন্য আয়োজন।

BMW

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

আরিচা মহাসড়ক
Dhaka

Opening Hours

09:00 - 17:00