KidsLife Quran Academy

KidsLife Quran Academy কুরআন ও ইসলামিক শিক্ষার মাধ্যমে শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার।

02/05/2026

আপনার সন্তান কি তাজবীদ বুঝে কুরআন শিখছে?
নাকি শুধু মুখস্থ করে যাচ্ছে? 🤔
অনেক শিশু কোরআন পড়তে পারে —
কিন্তু তাজবীদ অনুযায়ী তিলাওয়াত করতে পারে না।

কারণ একটাই —
তাজবীদ বোঝানো হয়নি, শুধু মুখস্থ করানো হয়েছে। 😔
মুখস্থ করা আর বুঝে শেখা — এই দুটো কিন্তু এক নয়।
যে শিশু তিলাওয়াতের নিয়ম বুঝে শেখে —
সে যেকোনো আয়াত দেখলেই সঠিকভাবে পড়তে পারে।💚

ভিডিওতে দেখুন —
আমাদের ক্লাসে কীভাবে তিলাওয়াতের নিয়মগুলো
সহজভাবে বোঝানো হচ্ছে এবং সাথে সাথে প্র্যাকটিস করানো হচ্ছে।
শেখাটা যখন সঠিক পদ্ধতিতে হয় —
তখন নিয়মগুলো আপনা–আপনিই আয়ত্ত হয়ে যায়। 🌱

আপনার সন্তানকেও এভাবে শেখাতে চান?
আজই আমাদের সাথে যোগাযোগ করুন। 🤲
📥 ইনবক্সে মেসেজ করুন
📲 কল করুন: +8801898-811726

📖 শিশুদের কুরআন শিক্ষায় তাড়াহুড়া নয়, দরকার ধারাবাহিকতা!অনেক অভিভাবক মনে করেন, ৩–৪ মাসের একটি কোর্স করলেই শিশুরা কুরআন শি...
01/05/2026

📖 শিশুদের কুরআন শিক্ষায় তাড়াহুড়া নয়, দরকার ধারাবাহিকতা!

অনেক অভিভাবক মনে করেন, ৩–৪ মাসের একটি কোর্স করলেই শিশুরা কুরআন শিখে ফেলতে পারবে।
আবার কেউ ভাবেন, স্কুলের পরীক্ষা শেষ হলে অল্প কিছুদিন পড়ালেই কুরআন শেখা হয়ে যাবে।

✨ কিন্তু বাস্তবতা একটু ভিন্ন।
কুরআন শিক্ষা কোনো স্বল্পমেয়াদি প্রক্রিয়া নয়।
এটি একটি ধাপে ধাপে এগিয়ে চলার পথ, যেখানে সময়, ধৈর্য এবং নিয়মিত অনুশীলন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

একটু চিন্তা করে দেখুন—
আপনার সন্তান কি মাত্র ২–৩ মাসে বাংলা বা ইংরেজি শিখে ফেলেছিল?
যদি না পারে, তাহলে কুরআনুল কারীম—যা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান—তা কীভাবে এত অল্প সময়ে শিখে ফেলা সম্ভব?

🌱 শিশুরা তখনই ভালোভাবে কুরআন শিখতে পারে, যখন—
✔ নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে
✔ প্রতিদিন অল্প হলেও অনুশীলন করে
✔ দীর্ঘ সময় ধরে একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে থাকে

💡 তাই সিদ্ধান্ত নিন—
তাড়াহুড়া করে নয়, বরং পরিকল্পিত ও ধারাবাহিকভাবে আপনার সন্তানকে কুরআন শিক্ষা দিন।

ইনশাআল্লাহ, ধীরে ধীরে শেখা এই কুরআনই একদিন তার জীবনের আলো হয়ে উঠবে। 🌙

Tags _______
#শিশুদের_কুরআন_শিক্ষা #অনলাইন_কুরআন_ক্লাস

01/05/2026

সন্তানের মুখে যেদিন শুনবেন শুদ্ধ ও সুরেলা কুরআন তিলাওয়াত — 🥹
সেদিনের অনুভূতিটা কেমন হবে, একবার ভাবুন তো!
এর চেয়ে বড় নেয়ামত আর কী হতে পারে? 💛

সেই স্বপ্নটা পূরণ হতে পারে।
তবে শুরুটা হতে হবে সঠিকভাবে —
সঠিক শিক্ষকের কাছে, সঠিক সময়ে। 🌱

আমাদের অনলাইন ক্লাসে শিশুরা শিখছে —
শুধু পড়তে নয়, সুন্দর সুরে তিলাওয়াত করতে।
তাজবীদ মেনে, বিশুদ্ধ উচ্চারণে।

আপনার সন্তানের জন্য সেই সুযোগটা এখনই নিন।
📥 ইনবক্সে মেসেজ করুন
📲 কল করুন: +8801898-811726

01/05/2026

শিশুদের কুরআন শিক্ষার সূচনা হোক সুন্দরভাবে। 🌱

কোরআন শেখার প্রথম ধাপ — কায়দা।
এই ধাপটা যদি হয় মজার, যত্নশীল আর আনন্দময়,
তাহলে বাকি পথটা শিশুর জন্য অনেক সহজ হয়ে যায়।

আমাদের অনলাইন ক্লাসে ঠিক সেটাই হচ্ছে। 💚
✅ শিশুসুলভ ও সহজ পদ্ধতি
✅ বিশুদ্ধ উচ্চারণের বিশেষ যত্ন
✅ আনন্দদায়ক ক্লাস পরিবেশ
✅ শিক্ষকের আন্তরিক মনোযোগ ও ভালোবাসা

আপনার সন্তানের এই সুন্দর শুরুটা হোক আমাদের সাথে। 🤲
📥 ইনবক্সে মেসেজ করুন
📲 কল করুন: +8801898-811726

03/05/2025

🌸 আপনার সন্তান মুসলিম হিসেবে ইসলামকে কতটুকু জানে?

❓তাকদীর, আখিরাত, কিয়ামাত, জান্নাত, জাহান্নাম চিনে?
📖 কুরআন, হাদিস, দোয়া, মাসআলা কতটুকু পারে?
🕋 নামাজ পড়ার সবগুলো দোয়া ও নিয়ম জানে?

❗ ইসলাম শুধু নাম জানা ধর্ম নয়—
এটা জানার, বুঝার ও জীবনে বাস্তবায়নের ধর্ম।

📚 iLife - Kids Institute
আপনার সন্তানের জন্য নিয়ে এসেছে একটি পূর্ণাঙ্গ ইসলামিক শিক্ষা প্রোগ্রাম, যা তার ভিত মজবুত করবে দ্বীনের আলোয়।

💡 আজই ভর্তি করুন...
দ্বীনের ক্ষেত্রে কখনো দেরি নয়।

📞 যোগাযোগ: 01898-936501
📍 অফিস: তিলপাপাড়া, ঢাকা, বাংলাদেশ

আপনার সন্তান নামাজ পড়তে পারে?সে শুদ্ধভাবে কুরআন পড়তে জানে তো?সন্তানকে কুরআন ও দ্বীনি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার জন্য আ...
19/04/2025

আপনার সন্তান নামাজ পড়তে পারে?
সে শুদ্ধভাবে কুরআন পড়তে জানে তো?

সন্তানকে কুরআন ও দ্বীনি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার জন্য আজই ভর্তি করুন iLife - kids institute -এ।

::::যা কিছু শিখানো হয় --------------------
১. আরবি কায়দা।
২. বিশুদ্ধ কুরআন তিলাওয়াত।
৩. প্রয়োজনীয় দোয়া ও সূরা মুখস্থ‌।
৪. আবশ্যকীয় মাসআলা-মাসায়েল।
৫. নামাজ শিক্ষা ও নামাজের দোয়া মুখস্ত।
৬. ইসলামিক শিষ্টাচার বা আদব-আখলাক।

::::উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য --------------------
👉🏻২ জন করে ছোট ব্যাচে ক্লাস
👉🏻সপ্তাহে ৪ দিন, প্রতিদিন ১ ঘন্টা ক্লাস
👉🏻শুদ্ধ কুরআন ও প্রয়োজনীয় দ্বীন শিক্ষা
👉🏻উত্তম শিষ্টাচার গঠনে বিশেষ মেহনত

যোগাযোগ:
📞ফোন নম্বর: 01898-936501
📍 অফিস ঠিকানা: ঢাকা, বাংলাদেশ।

Tags---------------------------------------------------------
#শিশুদের_কুরআন_শিক্ষা

সন্তান: এক মহামূল্যবান আমানতসন্তান আল্লাহর পক্ষ থেকে শুধু এক অনুগ্রহ নয়, বরং এক মহান দায়িত্বও। প্রত্যেক মা-বাবা তাদের সন...
12/04/2025

সন্তান: এক মহামূল্যবান আমানত

সন্তান আল্লাহর পক্ষ থেকে শুধু এক অনুগ্রহ নয়, বরং এক মহান দায়িত্বও। প্রত্যেক মা-বাবা তাদের সন্তানের প্রতি দায়বদ্ধ এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই দায়িত্বের হিসাব নেবেন।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

"শুনে রাখো, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। পুরুষ তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, আর নারী তার স্বামীর ঘর ও সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল—তাদের সবাইকে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।"
📖 (সহীহ বুখারী: ৭১৩৮, আবু দাউদ: ২৯২৮)

এই হাদীস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, সন্তানকে দ্বীন ও নৈতিকতার আলোয় গড়ে তোলার দায়িত্ব পিতা-মাতার ওপর অপরিহার্যভাবে অর্পিত। এটি শুধু পার্থিব সফলতার জন্যই নয়, বরং আখিরাতের মুক্তির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

✨ আসুন, আমরা আমাদের সন্তানদের সঠিক ইসলামী শিক্ষা ও আদর্শ চরিত্রের আলোকে লালন-পালন করি, যাতে তারা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারে।

🌿 সন্তানের নৈতিকতা ও উত্তম চরিত্র গঠনে কুরআন ও ইসলামী শিক্ষা অপরিহার্য 🌿💖 সন্তান হলো আল্লাহর দেয়া শ্রেষ্ঠ আমানত! তাদের ...
10/04/2025

🌿 সন্তানের নৈতিকতা ও উত্তম চরিত্র গঠনে কুরআন ও ইসলামী শিক্ষা অপরিহার্য 🌿

💖 সন্তান হলো আল্লাহর দেয়া শ্রেষ্ঠ আমানত!
তাদের সঠিক পথে গড়ে তোলা আমাদের দায়িত্ব। কুরআন ও ইসলামী শিক্ষা শিশুকে সত্যবাদিতা, নম্রতা, ধৈর্য ও দানশীলতার গুণ অর্জনে সহায়তা করে, যা তাদের একজন আদর্শ মানুষ হতে সাহায্য করে।

📖 আল্লাহ বলেন:
"নিশ্চয়ই এই কুরআন সেই পথ প্রদর্শন করে, যা সর্বাধিক সরল ও সঠিক।" (সূরা আল-ইসরা: ৯)

💡 অভিভাবক হিসেবে আপনার করণীয় কি?
✅ নিজেরা উত্তম চরিত্রের উদাহরণ তৈরি করুন।
✅ সন্তানকে কুরআন ও প্রয়োজনীয় দ্বীন শিক্ষা দিন।
✅ ভালো কাজের প্রশংসা করুন ও নৈতিক শিক্ষা দিন।
✅ সন্তানের জন্য সবসময় বেশী করে দুআ করুন।

🌸 আসুন, কুরআনের আলোয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলি। আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন, যাতে তারা আখিরাতে সফল হয় ও দুনিয়ায় আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়।

10/04/2025
সন্তান: আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষাসন্তান আল্লাহর পক্ষ থেকে এক মহামূল্যবান দান ও আমানত। এ দান কেবল আনন্দের উৎস নয়, বরং ...
10/04/2025

সন্তান: আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা

সন্তান আল্লাহর পক্ষ থেকে এক মহামূল্যবান দান ও আমানত। এ দান কেবল আনন্দের উৎস নয়, বরং এটি এক বড় পরীক্ষা ও দায়িত্বও বটে। আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন বান্দাকে সন্তান দ্বারা পরীক্ষা করে দেখেন—সে কি এ আমানতের যথাযথ হেফাজত করে, নাকি গাফেল থাকে।

আল্লাহ তাআলা বলেন:
وَاعْلَمُوْۤا اَنَّمَاۤ اَمْوَالُكُمْ وَ اَوْلَادُكُمْ فِتْنَةٌ، وَّ اَنَّ اللهَ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِیْمٌ۠
“জেনে রেখ, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি হলো এক পরীক্ষা, আর আল্লাহর নিকট রয়েছে মহাপুরস্কার।”
— সূরা আনফাল (৮): ২৮

আল্লাহ তাআলা তাঁর বান্দাকে সন্তান দ্বারা প্রধানত দুইভাবে পরীক্ষা করেন:

১. আল্লাহর আদেশ লঙ্ঘনের মাধ্যমে:
সন্তান-সন্ততির প্রতি অতিরিক্ত আসক্তি অনেক সময় মানুষকে আল্লাহর হুকুম অমান্য করতে উদ্বুদ্ধ করে। যেমন, সন্তানের ভবিষ্যতের চিন্তায় haram উপার্জনের পথে চলা কিংবা সন্তানের খুশির জন্য দ্বীন থেকে সরে যাওয়া।

২. সন্তানকে আমানত হিসেবে গ্রহণ ও যথাযথ যত্ন:
সন্তান আল্লাহর দেওয়া এক আমানত। এই আমানতের হেফাজতের দায়িত্ব পিতামাতার ওপর অর্পিত। তাদের উচিত সন্তানকে আল্লাহর বিধান শেখানো, নৈতিকতা ও দ্বীনী শিক্ষায় গড়ে তোলা এবং পরকালীন জবাবদিহিতার কথা স্মরণ রেখে তার পারিপার্শ্বিক বিকাশ নিশ্চিত করা।

সন্তান কেবল পার্থিব সুখের উপকরণ নয়, বরং সঠিকভাবে লালন-পালনের মাধ্যমে সন্তান পরিণত হতে পারে জান্নাতের পথে একজন সহায়ক। আর অবহেলার মাধ্যমে, সে হতে পারে কঠিন জবাবদিহিতার কারণ।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিন প্রকার আ...
06/04/2025

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিন প্রকার আমল ছাড়া। ১. সাদাকা জারিয়াহ্। ২. এমন ইলম যার দ্বারা উপকার হয়। ৩. পুণ্যবান সন্তান যে তার জন্যে দু’আ করতে থাকে।
সহিহ মুসলিম:১৬৩১

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when KidsLife Quran Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category