Edu BoardTalks BD

Edu BoardTalks BD Educational information with entertainment.
(2)

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনকরণ প্রসঙ্গে।⏰
13/11/2025

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনকরণ প্রসঙ্গে।⏰

জুনিয়র বৃত্তি পরীক্ষা পেছালো, সংশোধিত নতুন সময়সূচি প্রকাশচলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা পিছিয়ে ২৮ ডিসেম্বর শুরু হয়ে ৩১...
30/10/2025

জুনিয়র বৃত্তি পরীক্ষা পেছালো, সংশোধিত নতুন সময়সূচি প্রকাশ

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা পিছিয়ে ২৮ ডিসেম্বর শুরু হয়ে ৩১ ডিসেম্বর নাগাদ চলবে। এর আগে ২১ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিলো। বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে।

শিক্ষা সম্পর্কিত আপডেট পেতে পেইজে লাইক/ফলো দিয়ে রাখুন।👍

যারা যারা পুনঃনিরীক্ষণের আবেদন করবেন এবং কেন করবেন।কারা পুনঃনিরীক্ষণের আবেদন করবেন:১. যারা ফেল করেছেন।২. যাদের ১/২ নম্বর...
23/10/2025

যারা যারা পুনঃনিরীক্ষণের আবেদন করবেন এবং কেন করবেন।

কারা পুনঃনিরীক্ষণের আবেদন করবেন:
১. যারা ফেল করেছেন।
২. যাদের ১/২ নম্বর বাড়লেই গ্রেড পরিবর্তন হতে পারে।যেমন: যাদের মার্ক ৪৯,৫৯,৬৮, ৭৯ এরকম।
৩. যারা ভাল পরীক্ষা দিয়েছেন কিন্ত মনে করছেন পরীক্ষকের কোথাও ভুল করার কারণে নম্বর কম পেয়েছেন।

পুনঃনিরীক্ষণের মাধ্যমে যেভাবে উপকৃত হওয়া যায়:
# নম্বর গণনায় ভুল সংশোধন:
অনেক সময় মোট নম্বর গণনায় বা মার্ক ট্রান্সক্রিপশনে (number entry) ভুল হয়। পুনঃনিরীক্ষণে এগুলো ঠিক হয়ে যায়।

# বর্ণনামূলক প্রশ্নে নম্বর বাদ পড়া:
কোনো প্রশ্ন বা অংশ ভুলবশত মূল্যায়নের বাইরে থাকলে অর্থাৎ পরীক্ষক খাতার কোন প্রশ্নোত্তরে একদম নম্বর না দিলে তা পুনর্মূল্যায়ন করা হয়।
# এমসিকিউ এর বৃত্ত ভরাট অস্পষ্ট হলে পুনঃমূল্যায়ন:
যদি তোমার বৃ্ত্তভরাট স্পষ্টভাবে না দেখা যায়, বোর্ড পুনরায় স্ক্যান করে তা যাচাই করে।
# নম্বর বাড়ার সম্ভাবনা:
ভুল সংশোধনের ফলে অনেক শিক্ষার্থীর ফলাফলে উন্নতি হয় — কেউ ‘F’ থেকে ‘Pass’ হয়, কেউ গ্রেড উন্নত করে।
আবার বেশির ভাগের গ্রেড পরিবর্তন না হলেও নম্বর বাড়ে। যেমন: কেউ ৪২ নম্বর পেয়েছিল । পুনঃনিরীক্ষণর পর তার ২ নম্বর বাড়লে মোট প্রাপ্ত নম্বর হবে ৪৪। এতে তার গ্রেডের পরিবর্তন না হলেও মোট নম্বর বাড়ে । এটা তাকে প্রতিযোগিতামূলক বা ভর্তি পরীক্ষায় এগিয়ে থাকতে সহযোগিতা করে।
# মানসিক প্রশান্তি ও ন্যায্যতা:
আবেদন করলে তুমি নিশ্চিত থাকতে পারো যে তোমার খাতা সঠিকভাবে মূল্যায়িত হয়েছে।

তবে মনে রাখবে:
খাতা নতুন করে মূল্যায়ন (recheck) করা হয় না — শুধু ভুল আছে কিনা তা দেখা হয়।
নম্বর বাড়তেও পারে, আবার অপরিবর্তিতও থাকতে পারে।কিন্তু নম্বর কমে না। পুনঃনিরীক্ষণে আপনার রেজাল্ট বদলাতে পারে বা নাও হতে পারে। কিন্তু ফেল করে একবছর বসে না থাকতে চাইতে বা গ্রেড বাড়াতে চাইলে পুনঃনিরীক্ষণই কিন্তু শেষ ভরসা । অনেক সময় ১ নম্বরের মূল্যও লাখ টাকার চাইতে বেশি। তাই যাদের রেজাল্ট খারপ হয়েছে বা বাড়ানো দরকার তারা আবেদন করে নিজের সম্ভাবনাকে জাগ্রত রাখতে পারেন।

এরকম তথ্যযুক্ত পোস্ট পেতে পেইজে লাইক/ফলো ‍দিয়ে রাখুন।👍
আর কোন প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্ন করুন।

এইচএসসি ফল পুনঃনিরীক্ষণের নিয়ম (A TO Z):গত ১৬ অক্টোবর ২০২৫, প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমানের ফল। তবে এবার ফলাফলে বড় ধরন...
20/10/2025

এইচএসসি ফল পুনঃনিরীক্ষণের নিয়ম (A TO Z):

গত ১৬ অক্টোবর ২০২৫, প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমানের ফল। তবে এবার ফলাফলে বড় ধরনের ধাক্কা! কিন্তু চিন্তার কারণ নেই! HSC Result 2025 নিয়ে অসন্তুষ্ট পরীক্ষার্থীদের জন্য ফল বদলানোর সুযোগ এখনও রয়েছে। বোর্ডের নিয়ম অনুযায়ী, সবাই খাতা পুনঃনিরীক্ষণ (Re-scrutiny) এর জন্য আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ তথ্য:
আবেদন শুরু: আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) থেকে।
আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত।
আবেদন ফি: প্রতিটি পত্রের জন্য গুনতে হবে মাত্র ১৫০ টাকা।
এই নিবন্ধে আমরা দেখব, কীভাবে মাত্র ৫ মিনিটে আপনি আপনার কাঙ্ক্ষিত পত্রগুলোর জন্য অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন সম্পন্ন করতে পারবেন।
HSC রেজাল্ট চ্যালেঞ্জ ২০২৫: এক নজরে ফল পুনঃনিরীক্ষণের নিয়ম:
HSC Result 2025 পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া অত্যন্ত সহজ। টেলিটক সিম ছাড়াই শুধুমাত্র অনলাইন পোর্টালে গিয়ে আপনি এই কাজটি সম্পন্ন করতে পারবেন। প্রক্রিয়াটি ধাপে ধাপে অনুসরণ করুন:
স্টেপ-১: https://rescrutiny.eduboardresults.gov.bd - এ প্রবেশ ও তথ্য প্রদান করতে হবে।
পোর্টালে লগইন: পুনঃনিরীক্ষণের জন্য আপনাকে প্রথমে এই অফিশিয়াল পোর্টালে প্রবেশ করতে হবে: https://rescrutiny.eduboardresults.gov.bd
তথ্য পূরণ: নির্ধারিত স্থানে আপনার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর পূরণ করুন এবং বোর্ড ড্রপ ডাউন মেনু থেকে আপনার শিক্ষা বোর্ড নির্বাচন করুন।
সাবমিট: সব তথ্য নির্ভুলভাবে দেওয়ার পর "Submit" বাটনে ক্লিক করুন।
স্টেপ-২: মোবাইল নম্বর ও বিষয় নির্বাচন
পরবর্তী স্ক্রিনে আপনার তথ্য যাচাই হয়ে গেলে, আপনার সাথে যোগাযোগের মাধ্যমটি দিতে হবে।
মোবাইল নম্বর প্রদান: একটি সক্রিয় মোবাইল নম্বর দিন। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হলে এই নম্বরে এসএমএস (SMS) পাঠানো হবে।
বিষয় নির্বাচন: আপনার বর্তমান বিষয় ভিত্তিক রেজাল্ট স্ক্রিনে দেখাবে। আপনি যে এক বা একাধিক বিষয়ে রেজাল্ট চ্যালেঞ্জ করতে চান, সেই বিষয়গুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করুন।
স্টেপ-৩: ফি প্রদান ও চূড়ান্ত জমা
পুনঃনিরীক্ষণের জন্য ফি পরিশোধ করা এই প্রক্রিয়ার শেষ ধাপ।
আবেদন ফি: প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা (TK 150/-) হারে ফি প্রযোজ্য হবে।
পেমেন্ট মাধ্যম: ফি পরিশোধের জন্য আপনি বিকাশ, নগদ, সোনালী সেবা, ডিবিবিএল রকেট অথবা টেলিটক মোবাইল সিমের যেকোনোটি ব্যবহার করতে পারেন।
আবেদন নিশ্চিতকরণ: সফলভাবে ফি পরিশোধ করার পর আবেদনের পোর্টালে ফিরে এসে অবশ্যই ‘জমা দিন’ (Submit) বাটনে ক্লিক করে আবেদনটি নিশ্চিত করুন।
ফল পুনঃনিরীক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতা
ফি ফেরত নেই: একবার ফি জমা দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।
সময়সীমা: আবেদন শুরু হবে ১৭ অক্টোবর থেকে এবং চলবে ২৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত। এই সময়ের মধ্যে অবশ্যই আবেদন শেষ করতে হবে।
অতিরিক্ত বিষয় যোগ: ফি দিয়ে একবার জমা দেওয়ার পরেও চাইলে আরও কয়েকটি বিষয়ে আবেদন যুক্ত করা যাবে। সেক্ষেত্রে নতুনভাবে তথ্য পূরণ করতে হবে না।
ফল প্রকাশ: পুনঃনিরীক্ষণের ফল সাধারণত ১ম রেজাল্ট প্রকাশিত হওয়ার পরবর্তী প্রায় ৩০ দিনের মধ্যে প্রকাশিত হয়।
সঠিকভাবে আবেদন নিশ্চিত করার পর, এখন মনোযোগ দিন উচ্চশিক্ষার প্রস্তুতির দিকে। 👍

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিশ্লেষণ ২০২৫চলতি বছরের এইটএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষ...
16/10/2025

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিশ্লেষণ ২০২৫

চলতি বছরের এইটএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি—অর্থাৎ এসব প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে। গত বছর এ সংখ্যা ছিল মাত্র ৬৫টি। এক বছরে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা তিনগুণেরও বেশি বৃদ্ধি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় কিছুটা কম।

16/10/2025

মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫.৬১

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এ বছরের আলিম পরীক্ষায় পাসের হার ৭৫.৬১ শতাংশ। এ বোর্ডে সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৬৮ জন। বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

16/10/2025

HSC ফলাফল জানতে, বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর, রোল এবং বছর লিখে 16222 নম্বরে SMS পাঠান। প্রতিটি এসএমএস-এর চার্জ প্রযোজ্য।
উদাহরণ: HSC Dha 123456 2025

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Edu BoardTalks BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share