13/08/2026
মানারাত বিশ্ববিদ্যালয় ও আরআইটির গবেষণা সেমিনার ও কর্মশালা সম্পন্ন
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (MIU) এবং রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থট (RIT)-এর যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ‘রিসার্চ সেমিনার অ্যান্ড ওয়ার্কশপ ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। ১১ ও ১২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনের প্রতিপাদ্য ছিল “From Research Idea to International Impact”। দুই দিনের এই সেমিনার ও কর্মশালায় শিক্ষার্থী, তরুণ গবেষক ও শিক্ষকরা গবেষণার বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা ও প্রশিক্ষণে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রব।
দুই দিনের বিভিন্ন অধিবেশনে বক্তা ও রিসোর্স পারসন হিসেবে অংশ নেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন ড. মো. মিজানুর রহমান, বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক ড. জুবায়ের আহমেদ এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন মো. মাহাবুব আলম।
এছাড়া রিসোর্স পারসন হিসেবে অংশ নেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের প্রভাষক সাইদুর রহমান পলাশ, ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের সহকারী অধ্যাপক মোহাম্মদ মেসবাহুর রহমান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রামিত আজাদ এবং ইনস্টিটিউট অব ম্যাটেরিয়ালস ইনফরমেটিক্সের গবেষণা পরিচালক ড. আলী হোসাইন, নর্থ সাউথ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ড. এহতেশামুল হক, হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশের প্রভাষক জান্নাতুল ফেরদৌস এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও অধ্যাপক মো. এরশাদুল এইচ. চৌধুরী।
এছাড়া রিসোর্স পারসন হিসেবে আরও অংশ নেন এইচএসই ইউনিভার্সিটি রাশিয়া থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও আঞ্চলিক অধ্যয়নে পিএইচডি সম্পন্ন করা ড. মো. আবুল হাসান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিজিইডির পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. ফজলুল করিম। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম, মোঃ হোসাইন আলী ও ওবায়দুর রহমান প্রমুখ।
সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থটস-এর নির্বাহী পরিচালক ড. একরাম উদ্দিন সুমন। অনুষ্ঠান শেষে তিনি ও ড. মিজানুর রহমান অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও ক্রেস্ট তুলে দেন।
রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থটস (RIT) গবেষণা, নতুন চিন্তা এবং একাডেমিক দক্ষতা বাড়াতে ভবিষ্যতেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষকদের সঙ্গে এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। এই আয়োজনের সহযোগিতায় ছিল এমআইইউ সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব, ফিউশন অব রিসার্চ অ্যান্ড থট (FRT) এবং ইয়ুথ ফর সাসটেইনেবল ফিউচার (YSF)।