Research & Integrated Thought - RIT

Research & Integrated Thought - RIT

Share

RIT, a registered social organization, advances socio-political, educational, and sustainable development through research, advocacy, and partnerships.

Photos from Research & Integrated Thought - RIT's post 19/05/2026

যবিপ্রবি রিসার্চ সোসাইটি এবং Research & Integrated Thoughts (RIT) এর যৌথ আয়োজনে ‘ফ্রম আইডিয়া টু ইমপ্যাক্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের গবেষণা, প্রকাশনা এবং উচ্চশিক্ষা বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ফ্রম আইডিয়া টু ইমপ্যাক্ট’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে যবিপ্রবি রিসার্চ সোসাইটি এবং Research & Integrated Thoughts (RIT). গবেষণার মৌলিক ধারণা থেকে শুরু করে আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা পর্যন্ত শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক দক্ষতা গড়ে তুলতেই এই আয়োজন করা হয়।

রবিবার ও সোমবার (১৭ ও ১৮ মে) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে দুই দিনব্যাপী অফলাইনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় গবেষণার বিভিন্ন দিক নিয়ে মোট ৭টি মডিউলের মাধ্যমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় গবেষণা মেথডোলজি, ডাটা অ্যানালাইসিস, গবেষণা নীতিশাস্ত্র, এআই-এর সহায়তায় গবেষণাপত্র তৈরি, জার্নাল সিলেকশন এবং উচ্চশিক্ষা ও ভাইভা প্রস্তুতি বিষয়ে বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারীরা গবেষণাভিত্তিক দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ একাডেমিক প্রস্তুতির বিষয়ে কার্যকর অভিজ্ঞতা অর্জনের সুযোগ ।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ শিক্ষক ও গবেষকরা প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন। তাদের মধ্যে রয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল্লাহ, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তাপস কুমার চক্রবর্তী, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাফিউল হাসান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান এবং যুক্তরাষ্ট্রের অ্যালকর্ন স্টেট ইউনিভার্সিটির এগ্রিকালচার অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস কলেজের সহযোগী অধ্যাপক ড. ইমরান আলী।
Seminar
&JUST

Study

18/05/2026

📢 Call for Abstracts

"2nd International Conference on the July Revolution (ICJR-II, 2026)"

📍 Senate Bhaban, University of Dhaka
🎯 Theme: “The Legacy of the July Revolution 2024: Accountability, Reform and the Future of Bangladesh.”

📌 Abstract Submission Deadline: 15 June 2026
📌 Conference Date: 19 July 2026

🔗 Submit your abstract & learn more: www.julyconference.com

We are incredibly thankful to our co-organizers, the Dhaka University Central Students' Union (DUCSU), Youth for Better Future Society, the University of Regina, the School of Social Sciences at Nanyang Technological University, and many other justice organizations, civil society groups, student clubs, and community-based non-profit organizations.

30/04/2026

এক নজরে RIT and JUCSU -এর উদ্যোগে আয়োজিত “Understanding a Research Paper: Fundamentals of Academic Research” শীর্ষক গবেষণাভিত্তিক সেমিনার।

Photos from Research & Integrated Thought - RIT's post 28/04/2026

নতুন প্রজন্মের গবেষক তৈরির প্রত্যয়ে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (JUCSU) এবং Research and Integrated Thoughts (RIT)-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত একাডেমিক সেমিনারের সংবাদসমূহঃ

বিস্তারিত কমেন্টে

Photos from Research & Integrated Thought - RIT's post 25/04/2026

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিষয়ক সমন্বিত একাডেমিক সেমিনার অনুষ্ঠিত

গবেষণাভিত্তিক জ্ঞানচর্চার প্রসার এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে একাডেমিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর উদ্যোগে এবং গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থটস (আরআইটি)-এর সহযোগিতায় “গবেষণা প্রবন্ধ অনুধাবন: একাডেমিক গবেষণার মৌলিক ধারণা (Understanding a Research Paper: Fundamentals of Academic Research)” শীর্ষক একটি দিনব্যাপী একাডেমিক সেমিনার শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয়ে দুপুর ৩ টা পর্যন্ত চলা এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্নাতক শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত একাডেমিক পরিবেশ তৈরি হয়। গবেষণার মৌলিক ধারণা থেকে শুরু করে প্রবন্ধ রচনা, পদ্ধতি নির্বাচন, তথ্য বিশ্লেষণ এবং একাডেমিক উপস্থাপনা, সমগ্র গবেষণা প্রক্রিয়াকে একটি সুসংগঠিত কাঠামোর মধ্যে উপস্থাপন কলাকৌশল নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারটি পাঁচটি সেশনে বিভক্ত ছিল। প্রথম সেশনে “গবেষণা প্রবন্ধের সারসংক্ষেপ: কাঠামো, উপাদান ও একাডেমিক যুক্তি” বিষয়ে আলোচনা করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. শিবলুর রহমান।

দ্বিতীয় সেশনে “গবেষণা সমস্যা, উদ্দেশ্য ও গবেষণা প্রশ্ন প্রণয়ন” বিষয়ে বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান। তৃতীয় সেশনে “গবেষণা নকশা, পদ্ধতি নির্বাচন ও তথ্য সংগ্রহের কৌশল” বিষয়ে আলোচনা করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)-এর সহকারী অধ্যাপক ড. মাহমুদুন নাবি।

চতুর্থ সেশনে “গবেষণায় তথ্য বিশ্লেষণ ও ব্যাখ্যার মৌলিক ধারণা” বিষয়ে উপস্থাপনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আখের আলী।
সমাপনী পঞ্চম সেশনে “একাডেমিক লেখালেখি, রেফারেন্সিং মানদণ্ড ও গবেষণা উপস্থাপন” বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম. রশিদুল আলম।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, “গবেষণা কেবল উচ্চশিক্ষার একটি আনুষঙ্গিক বিষয় নয়, বরং জ্ঞান উৎপাদন ও সমাজকে এগিয়ে নেওয়ার প্রধান চালিকাশক্তি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশেদুল ইসলাম। তিনি বলেন, “শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি আগ্রহ তৈরি করতে পারলেই একটি সৃজনশীল ও বিশ্লেষণী প্রজন্ম গড়ে তোলা সম্ভব।”

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আরআইটি-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. একরাম উদ্দিন সুমন। তিনি বলেন, “গবেষণার মৌলিক ধারণা ও পদ্ধতিগত দক্ষতা অর্জন ছাড়া সমসাময়িক বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন।”

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। তারা বলেন, “শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করার জন্য এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজন করায় জাকসু বদ্ধপরিকর।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায় এবং নিবন্ধিত অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের গবেষণাভিত্তিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।



Photos from Research & Integrated Thought - RIT's post 24/04/2026

Research and Integrated Thoughts (RIT) and Jahangirnagar University Central Students’ Union (JUCSU) are jointly organizing a special academic seminar—

Seminer Resource Persons:
01. MD Shiblur Rahman
02. Dr Mohammad Mahmudul Hasan Khan
03. Mohamudun Nabi
04. Akher Ali
05. Dr. A. K. M. Rashidul Alam

Venue: Senate Hall, Old Register Building
Date: 25 April 2026
Time: 9.30 Am– 1:00 PM

Only for Jahangirnagar University Students


24/04/2026

*A Joint Initiative for Future Researchers!*

Research and Integrated Thoughts (RIT) and Jahangirnagar University Central Students’ Union (JUCSU)
are jointly organizing a special academic seminar—

*“Fundamentals of Academic Research Topics”*
Session I: “Overview of the Research Article: Structure, Components, and Academic Logic”
Session II: “Formulation of Research Problems, Objectives, and Research Questions”
Session III: “Research Design, Method Selection, and Data Collection Techniques”
Session IV: “Fundamentals of Data Analysis and Interpretation in Research”
Session V: “Academic Writing, Referencing Standards, and Research Presentation”

*Venue*: Senate Hall, Old Register Building
*Date:* 25 April 2026
*Time:* 9:30 AM – 1:00 PM
*Only for Jahangirnagar University Students*


12/04/2026

Comming Soon!!

2nd International Conference on the July Revolution (ICJR-II-2026)

03/04/2026

: Social Media Manager(Paid Internship)

Are you a student or a fresh graduate with a passion for digital marketing and content creation? We are looking for a creative and motivated individual to join our team!

*What You'll Do:*
-Manage and update social media platforms (Facebook, Instagram, YouTube, LinkedIn, X, etc.)
-Create engaging posts, captions, and visual content
-Respond to comments and messages in a timely manner
-Analyze performance and suggest improvements
-Assist in planning and executing online campaigns

*What You Bring:*
-Basic knowledge of social media platforms
-Creativity and good communication skills
-Ability to work independently and meet deadlines
-Basic design skills (Canva, Photoshop, Video Editing) will be an advantage

*What We Offer:*
-Paid internship with flexible working hours
-Remote or On-site options (Hybrid)
-Hands-on experience to enhance your digital marketing skills
-A friendly and supportive working environment
-Certificate upon successful completion
-Opportunity to join full-time employment after the internship based on performance

📅 *Duration:* 6 Months (Can be extended)
⏳ *Deadline:* 14 April 2026

📩 *How to Apply:* Send your CV & Cover Letter to [email protected].

_RIT_

10/10/2025

শিক্ষা সংস্কার বিষয়ক সেমিনারে বুয়েটের অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া-এর ইসলাম, সেক্যুলারিজম ও মাল্টিকালচারালিজম নিয়ে অসাধারণ বক্তব্য!

Photos from Research & Integrated Thought - RIT's post 09/10/2025

ঔপনিবেশিক শৃঙ্খলমুক্ত শিক্ষাব্যবস্থা জুলাই বিপ্লবের অন্যতম দাবী: শিক্ষা সংস্কার বিষয়ক জাতীয় সেমিনারে বক্তারা

জুলাই বিপ্লবের পূর্ণতা দিতে এবং এর স্পিরিট সমাজে বাস্তবায়ন করতে হলে ঔপনিবেশিক শৃঙ্খলমুক্ত শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার অপরিহার্য, এমন মন্তব্য করেছেন শিক্ষাবিষয়ক জাতীয় সেমিনারের বক্তারা। তাঁদের মতে, বাংলাদেশের শিক্ষা কাঠামো এখনও ঔপনিবেশিক চিন্তা ও দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ।

আত্মনির্ভরশীল জাতি গঠন ও বিশ্বের বুকে মর্যাদার সঙ্গে দাঁড়াতে হলে শিক্ষাব্যবস্থার কাঠামোগত ও দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন এখন সময়ের দাবি। তবে দুঃখজনকভাবে জুলাই বিপ্লবের পর রাষ্ট্র সংস্কার নিয়ে একাধিক কমিশন গঠন হলেও শিক্ষা সংস্কার বিষয়ক কোনো কমিশন গঠিত হয়নি, যা সরকারের ব্যর্থতা বলেও মন্তব্য করেন শিক্ষা সংস্কার বিষয়ক জাতীয় সেমিনারে আলোচকবৃন্দ।

৯ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার) বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে “ঔপনিবেশিক শৃঙ্খলমুক্ত শিক্ষাব্যবস্থা: স্বরূপ, চ্যালেঞ্জ ও সম্ভাবনা - প্রেক্ষিত বাংলাদেশ ২.০” শীর্ষক জাতীয় সেমিনারটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা ভিত্তিক গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থটস (আরআইটি), বাংলাদেশ ইন্সটিটিউট অব কম্প্যারেটিভ স্টাডিজ, শিক্ষা অধিকার সংসদ এবং ইউনিভার্সিটি স্ট্যাডি ফোরাম।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. তারেক মোহাম্মদ জায়েদ, রিসার্চ ফেলো, আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মালয়েশিয়া। তিনি বলেন, “বাংলাদেশের শিক্ষা কাঠামো এখনও মেকলের শিক্ষা নীতির উত্তরাধিকার বহন করছে, যেখানে শিক্ষাকে আত্মপরিচয়ের চেয়ে চাকরিমুখী করে তোলা হয়েছে। শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত স্বাধীনভাবে চিন্তা ও সৃষ্টিশীলতা বিকাশের সুযোগ তৈরি করা।”

তিনি আরো বলেন, “শিক্ষাব্যবস্থা পরিবর্তনের জন্য ইন্টারভেনশন দরকার, ম্যাক্রো, মেসো ও মাইক্রো- এই তিন স্তরে সংস্কার জরুরি। সরকারিভাবে ফ্লেক্সিবল কারিকুলাম প্রণয়ন, শিক্ষা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শ্রেণিকক্ষ পর্যায়ে নৈতিকতা ও মনস্তাত্ত্বিক বিকাশে গুরুত্ব দিতে হবে।”

তিনি আরও যোগ করেন, “ভূমি, শ্রম, পুঁজি ও সংগঠনের পাশাপাশি উন্নয়নের পঞ্চম স্তম্ভ হলো নৈতিকতা। শিক্ষা ব্যবস্থায় cognitive, affective এবং psychomotor- এই তিন ডোমেইনের সমন্বয় ঘটাতে হবে।”

সভাপতির বক্তব্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাঈল বলেন, “শিক্ষা কেবল পেশা বা কর্মসংস্থান নয়, এটি চিন্তার মুক্তি, মানবিকতা ও ন্যায়বোধ গঠনের প্রক্রিয়া। মুক্ত সমাজ গড়তে হলে শিক্ষার আত্মা উপনিবেশমুক্ত হতে হবে।”

ড. একরাম উদ্দিন সুমন সঞ্চালনায় সেমিনারে প্যানেল আলোচনায় অংশ নেন প্রফেসর ড. সৈয়দা সুলতানা রাজিয়া, সদস্য, জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি; অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (শিক্ষা), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; ড. খ ম কবিরুল ইসলাম, সাবেক সিনিয়র সচিব; প্রফেসর ড. নাজমুন নাহার, নর্থ সাউথ ইউনিভার্সিটি; নুরুল ইসলাম সাদ্দাম, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির; মুহাম্মদ রায়হান আলী, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস; আবু সাদিক কায়েম, সহ-সভাপতি, ডাকসু; মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক, জাকসু; এবং মো. বুরহান উদ্দিন নোমান, নির্বাহী পরিচালক, ইনস্টিটিউট অব ইনোভেশন ইন পলিসি অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইপিডি)।

বক্তারা বলেন, উপনিবেশিক শিক্ষাব্যবস্থা জাতিকে চিন্তা ও মূল্যবোধের দাসত্বে আবদ্ধ করেছে। প্যানেল আলোচক জনাব মোশাররফ হোসেন বলেন, “ব্রিটিশদের তৈরি শিক্ষা ব্যবস্থা এই দেশে এক কোটিরও বেশি শিক্ষিত বেকার তৈরি করেছে- এর দায় রাষ্ট্রের শিক্ষানীতির ব্যর্থতা।”

প্রফেসর ড. নাজমুন নাহার বলেন, “আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে, কিন্তু গুণগতমান কমছে। শিক্ষকদের সততা ও নৈতিকতার অভাব শিক্ষার্থীদের মননেও প্রভাব ফেলছে। উন্নয়নমুখী ও মানবিক শিক্ষা ছাড়া সামাজিক রূপান্তর অসম্ভব।”

মুহাম্মদ রায়হান আলী বলেন, “যে শিক্ষাব্যবস্থা ভঙ্গুর ও নৈতিকতাহীন, সেই শিক্ষায় দক্ষ ও সৎ নাগরিক তৈরি হয় না। শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ দিতে হবে এবং প্রযুক্তিনির্ভর কর্মমুখী শিক্ষা নিশ্চিত করতে হবে।”

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “আজকের প্রজন্ম নৈতিক দিক থেকে ভেঙে পড়ছে— এর কারণ শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধ ও দায়িত্ববোধের ঘাটতি। নতুন শিক্ষা নীতিতে এ বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে।”

মো. বুরহান উদ্দিন নোমান বলেন, “ব্রিটিশদের পূর্বে সুলতানি ও মুঘল আমলে শিক্ষা ছিল সমাজকেন্দ্রিক ও মানবিক। ঔপনিবেশিক শিক্ষা সেই কাঠামো ভেঙে দেয়- এর ফলে তৈরি হয় লার্নিং লস ও সাংগঠনিক স্থবিরতা।”

মাজহারুল ইসলাম বলেন, “যে শিক্ষাব্যবস্থা সমাজের বাস্তব চাহিদার সঙ্গে সংযুক্ত নয়, তা কখনও জাতি গঠনে ভূমিকা রাখতে পারে না। শিক্ষাকে নীতি, চরিত্র ও দক্ষতার সমন্বয়ে পুনর্গঠন করতে হবে।”

বক্তারা আরও বলেন, জুলাই বিপ্লবের পর প্রশাসনিক ও রাজনৈতিক সংস্কারের মতো শিক্ষা সংস্কারেও একটি জাতীয় কমিশন গঠন করা জরুরি। তারা সতর্ক করে বলেন, যদি শিক্ষা সংস্কার বিলম্বিত হয়, তবে উপনিবেশিক কাঠামোই সমাজ ও রাষ্ট্রের মানসিকতাকে নিয়ন্ত্রণ করতে থাকবে।

সেমিনারে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং নাগরিক সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বক্তাদের অভিমত- “শিক্ষা যদি মুক্ত না হয়, সমাজও মুক্ত হতে পারে না।”

আয়োজক প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের ধারাবাহিকতায় আগামী মাসগুলোতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক সেমিনার ও গবেষণা প্রকাশনার আয়োজন করা হবে।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

22. Razzak Tower (6th Floor), Kamalapur Bazar Road, Motijheel Dhaka-1000 (Opposite Sardar Complex Building)
Dhaka
1200

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00